random header image

আই হেইট লাভ স্টোরিজ…

না, ঠিক মুভির রিভিউ না এটা। নাম দেখে আবার না কেউ এটাকে মুভিটার রিভিউ ভেবে বসেন, তাই শুরুতেই বলে নিলাম। আসলে ছবিটার কাহিনীটা কেন যেন আমার কাছে আনেকটা বাস্তব বলে মনে হল। আমার এক বন্ধু কয়েকদিন আগে বলছিল, লাভ ইজ আ কমপ্লিট বুলশিট। কথাটার বিপক্ষে আমি সেদিন বেশ অনেকক্ষন অনেক কিছু বলেছিলাম। আজ মুভিটা দেখার সময় কেন যেন মনে হচ্ছিল সত্যিই, লাভ ইজ আ কমপ্লিট বুলশিট। কেন আমিও এটা মনে করলাম কয়েকটা ঘটনা এখানে বললে হয়তো অনেকেই বুঝবেন। তবে শুরুর আগে বলে নেই, নামগুলো কাল্পনিক।

আমার বেশ কাছের একজন মানুষ,নাম মুহিব। মুহিবের ফ্রেন্ড সার্কেলের একজন, সৌরভ। সৌরভের দীর্ঘ ছয় বছরের প্রেম। মেয়েটাও ওদের দুজনের ফ্রেন্ড সার্কেলের একজন। সে হিসেবে সাধারনত যা হয়, সবধরনের আড্ডা, দুষ্টামি সবকিছুতেই মেয়েটাও ওদের একজন হয়ে থাকে। কিন্তু তা হলেও সবাই জানে সৌরভ আর মেয়েটার ব্যাপারটা মোটামুটি ফাইনাল।ওরা শুধু না, দুই পরিবারও জানে ব্যাপারটা এবং তাদের মতামতও আছে এ ব্যাপারে। হয়তো আর বছর দু একের মধ্যে তারা পরিনয়সুত্ত্রে আবদ্ধ হত। এখন আসা যাক মুহিবের ব্যাপারে। মুহিব অন্যদের তুলনায় একটু চঞ্চল প্রকৃতির, আমুদে। সারাক্ষন জোকস, একে ওকে পচানোর মাধ্যমে সবাইকে আনন্দ দেবার জন্য তার জুড়ি নেই। আর সবার মত মেয়েটাও মুহিবের আড্ডাবাজি আর চঞ্চলতাটাকে উপভোগ করতো, হয়তোবা তা অন্যদের থেকে একটু বেশিই। যা হোক, প্রেমে ঝগড়াঝাটিটা স্বাভাবিক, তাই সৌরভ আর মেয়েটার মাঝেও ঝগড়া নিতান্ত কম হত না। ঐ সময়টাতে মেয়েটাকে হাসাত মুহিব, আড্ডা দিত।ব্যাপারটাকে কেউই দোষের কিছু দেখতো না। আমার মনে হয় বুদ্ধিমান ক্যাডেটজাতি এতক্ষনে ঘটনা বুঝে ফেলছেন। আপনারা যা বুঝছেন ঘটনা তাই ঘটছে। কিছুদিন পর মেয়েটা মুহিবের সাথে সিরিয়াস, আর সৌরভ পড়াশুনার নামে বিদেশ। বর্তমান আপডেট, মুহিব দুই বছর প্রেমের পর বুঝতে পারলো তার পরিবার এটা মেনে নিবে না কেননা মুহিবের পরিবার ওর ফ্রেন্ড সার্কেলের সবাইকে ভালমত চেনে। এমনকি মেয়েটির আর সৌরভের ব্যাপারেও জানে। তারা চাচ্ছেন না, যে মেয়েটাকে তারা নিজেরা বয়ফ্রেন্ড নিয়ে এতদিন ঘুরতে দেখেছে সেই মেয়েটাই আবার তাদের বাড়ীর বউ হয়ে আসুক। ফলাফল আবার ব্রেক আপ! এখন আপনারেই বলেন, আসলে ভালবাসাটা কোথায়?

এবার অন্য প্রসঙ্গে আসি। আমার ক্যাডেট কলেজের বাহিরের এক বন্ধু, ঢাকা ভার্সিটিতে পড়ে। ছুটি গেলে প্রায়ই আড্ডা দিতাম ওর সাথে। প্রায় প্রতিবারই সে আমাকে তার নতুন নতুন গার্লফ্রেন্ডদের ছবি দেখাত এবং তাদের নিয়ে বিভিন্ন রসাত্মক গল্প শোনাত। ফ্যাক্ট হল আপনারা আপনার বন্ধুদের মাঝেও এমন অনেক উধাহরন পাবেন। তাহলে কি সত্যি লাভ ইজ আ বুলশিট?

আরো কয়েকটা ঘটনা বলব ভাবছিলাম, কিন্তু অনেক ফালতু বকলাম মনে হচ্ছে।ধুর, ঘুমাইতে যাই।…… ওহ যাওয়ার আগে আমার অনেক পছন্দের একটা গান…..

[Songs.PK] I Hate Luv Storys – 06 – Bin Tere (Reprise)

৫ votes, average: ৩.৪০ out of ৫৫ votes, average: ৩.৪০ out of ৫৫ votes, average: ৩.৪০ out of ৫৫ votes, average: ৩.৪০ out of ৫৫ votes, average: ৩.৪০ out of ৫ (ভোট, ৩.৪০/ ৫)
রেটিং করার জন্য আপনাকে রেজিস্টার্ড সদস্য হতে হবে
Loading ... Loading ...
প্রকাশিত লেখা বা মন্তব্য সম্পূর্ণভাবেই লেখক/মন্তব্যকারীর নিজস্ব অভিমত। এর জন্য ক্যাডেট কলেজ ব্লগ কর্তৃপক্ষকে কোনভাবেই দায়ী করা চলবেনা।

৬২ টি মন্তব্য

  1.   জেরিন
       সেপ্টেম্বর ৩, ২০১০ at ৪:০৫ পুর্বাহ্ন |

    :-)
    but i love love story

    [ জবাব দিন ]

    ইমরান (১৯৯৯-২০০৫)
        সেপ্টেম্বর ৩, ২০১০ at ৪:৫০ অপরাহ্ন |

    হ ধরা খাইতে দেখলে আর লাইক করবা না।

    [ জবাব দিন ]

    ফেরদৌস (৯৯-০৫)
        সেপ্টেম্বর ৩, ২০১০ at ১১:১৩ অপরাহ্ন |

    :clap:

    [ জবাব দিন ]

    ইমরান (১৯৯৯-২০০৫)
        সেপ্টেম্বর ৩, ২০১০ at ১১:৩০ অপরাহ্ন |

    দোস্ত, তুইও এখানে আসছস, জানান দিস না ক্যান?

    [ জবাব দিন ]

    তন্ময় (২০০৬-২০১২)
        সেপ্টেম্বর ৪, ২০১০ at ১১:৫১ পুর্বাহ্ন |

    হ জেরিন আপু,অখন তো আপনেরি মজা পাও্যার দিন………………… =)) =)) =)) =))

    [ জবাব দিন ]

  2. আদনান (১৯৯৭-২০০৩)
       সেপ্টেম্বর ৩, ২০১০ at ৪:১৪ পুর্বাহ্ন |

    সেহরী খাওয়া হল?

    কি গান দিলা রে ভাই বড়ই সুন্দর! আহা, কি solo!!

    যাই হোক, সামাজিক অনেক বাধাবিপত্তির কারণে প্রকৃত ভালবাসা থাকতেও আমরা আপন করে নিতে পারিনা। এটা সমাজ ব্যবস্থার গোঁড়ামীর দোষ। সাপোর্ট না করে উপায়ও নেই।
    আর প্রথম প্রেম ভোলার নয়, হুমায়ুন আজাদ সাহেব যতই বুলি ঝাড়ুক না কেন….

    [ জবাব দিন ]

    আদনান (১৯৯৭-২০০৩)
        সেপ্টেম্বর ৩, ২০১০ at ৪:১৬ পুর্বাহ্ন |

    প্রায় বছর বাদে প্রথম হলাম :D

    [ জবাব দিন ]

    ইমরান (১৯৯৯-২০০৫)
        সেপ্টেম্বর ৩, ২০১০ at ৪:২২ পুর্বাহ্ন |

    প্রায় বছর বাদে প্রথম হওয়ার জন্য :thumbup:

    [ জবাব দিন ]

    আব্দুল্লাহ্‌-আল-আমীন (৯৮-০৪)
        সেপ্টেম্বর ৩, ২০১০ at ৫:১১ পুর্বাহ্ন |

    ……ভাই পরথম হন্নাই, ধরা খাইছেন দেহেন ।।।

    [ জবাব দিন ]

    আদনান (১৯৯৭-২০০৩)
        সেপ্টেম্বর ৩, ২০১০ at ৬:০৪ পুর্বাহ্ন |

    না লগাইলে নিতাম না!!!!
    আমি-ই ফার্স্ট :grr:

    [ জবাব দিন ]

      জেরিন
        সেপ্টেম্বর ৩, ২০১০ at ১১:৪০ পুর্বাহ্ন |

    ভাইয়া লগানোর ভিসা তো আইজুদ্দিন পাই নাই !
    তয় যত ই অজুহাত দেন কুনু লাভ নাই ,আমিই ফার্স্ট:-D:-D

    [ জবাব দিন ]

    আদনান (১৯৯৭-২০০৩)
        সেপ্টেম্বর ৩, ২০১০ at ২:০৮ অপরাহ্ন |

    আচ্ছা….. মাপ…. ছাইড়া দিলাম। ইনফ্যাক্ট, ইয়ে-নৌ, আমাড় আবাড় এসব ফাড়্স্ট হওয়া-হউয়ী নিয়ে কোনো প্রবলেইম-ই নেই নো নট এট অউল!! B-)

    [ জবাব দিন ]

  3. মাসরুফ (১৯৯৭-২০০৩)
       সেপ্টেম্বর ৩, ২০১০ at ৫:২৬ পুর্বাহ্ন |

    উলটা কেইসও আছে।একেবারেই সাদামাটা,সাধারণ পরিবারের ছেলেকেও অতি উচ্চ পরিবারের শিক্ষিত,চাইলেই-যে-কোন-ধনীর-পুত্রকে-বগলদাবা-করিতে-পারিতো এইরকম মেয়ে পুরা উজাড় করে ভালোবাসে এইরকমও দেখছি।

    যাই হোক,ফ্রেন্ডের গার্লফ্রেন্ডের দিকে নজর দেওয়া অতি জঘন্য কাজ,এই কাজ যে করে এবং এই কাজে যে সাড়া দেয় তাদের দুইটার কেউই নির্ভরযোগ্য হওয়ার কথা না(আমি তাদের জাজ করতেছিনা,শুধু তাদের উপর নির্ভর করা যায় কিনা সেইটা বলতেছি)।

    বটমলাইন- লাভ ইজ নট বুলশিট।হাউএভার,ইটস এ পার্ট অফ লাইফ,নট দা হার্ট অফ ইট।এক-দুইবার ছ্যাঁকা খাওয়া খারাপ না,ওতে অভিজ্ঞতা বাড়ে,পরবর্তীতে সুবিধা হয় :)

    হোয়াট ডাজ নট কিল য়ু মেকস য়ু স্ট্রঙ্গার B-)

    [ জবাব দিন ]

    আদনান (১৯৯৭-২০০৩)
        সেপ্টেম্বর ৩, ২০১০ at ৬:০৫ পুর্বাহ্ন |

    হোয়াট ডাজ নট কিল য়ু মেকস য়ু স্ট্রঙ্গার

    :thumbup:

    [ জবাব দিন ]

    সামীউর (৯৭-০৩)
        সেপ্টেম্বর ৩, ২০১০ at ১২:৫৬ অপরাহ্ন |

    মাস্ফু, তুই নিশ্চয়ই অনেক সুবিধা পাইছোস!

    [ জবাব দিন ]

    মাসরুফ (১৯৯৭-২০০৩)
        সেপ্টেম্বর ৩, ২০১০ at ১:০৭ অপরাহ্ন |

    আবার জিগায়!

    [ জবাব দিন ]

    সাবিহা জিতু (১৯৯৩-১৯৯৯)
        সেপ্টেম্বর ৩, ২০১০ at ১:০২ অপরাহ্ন |

    এক-দুইবার ছ্যাঁকা খাওয়া খারাপ না,ওতে অভিজ্ঞতা বাড়ে,পরবর্তীতে সুবিধা হয়

    :thumbup:

    [ জবাব দিন ]

    শাওন (৯৫-০১)
        সেপ্টেম্বর ৪, ২০১০ at ৭:৫৫ অপরাহ্ন |

    এক-দুইবার ছ্যাঁকা খাওয়া খারাপ না,ওতে অভিজ্ঞতা বাড়ে,পরবর্তীতে সুবিধা হয়
    :thumbup:

    এখনও তো কোন সুবিধা পাইলাম না….খালি অভিজ্ঞতাই বাড়তেছে…. :thumbup: দিয়ে পোলাপাইনকে লাভ নাই….

    [ জবাব দিন ]

    ইমরান (১৯৯৯-২০০৫)
        সেপ্টেম্বর ৩, ২০১০ at ৪:৫২ অপরাহ্ন |

    সবাইরে গল্পটা পড়ার জইন্য অসংখ্য ধইন্যপাতা… :hug:

    [ জবাব দিন ]

  4. আশহাব (২০০২-০৮)
       সেপ্টেম্বর ৩, ২০১০ at ১১:৫২ পুর্বাহ্ন |

    হোয়াট ডাজ নট কিল য়ু মেকস য়ু স্ট্রঙ্গার

    :D

    [ জবাব দিন ]

    সামীউর (৯৭-০৩)
        সেপ্টেম্বর ৩, ২০১০ at ১২:৫৭ অপরাহ্ন |

    মামা, নিটশে মাইরা দিলা…এই ভদ্রলোক মাস্টার্সে অনেক ভোগাইছেন

    [ জবাব দিন ]

    মাসরুফ (১৯৯৭-২০০৩)
        সেপ্টেম্বর ৩, ২০১০ at ১:০৮ অপরাহ্ন |

    :( আমি এইটা একটা মার্শাল আর্ট প্রোগ্রামে ইয়া ভোটকা এক বেটার গেঞ্জিতে লেখা দেখছিলাম,এইটা যে নীটশে কইছে তা এই পরথম জানলাম।কত অজানারে… :(

    [ জবাব দিন ]

    সামীউর (৯৭-০৩)
        সেপ্টেম্বর ৩, ২০১০ at ৪:১৫ অপরাহ্ন |

    জানতে থাক…জানতে জানতে জানোয়ার হয়া যা

    [ জবাব দিন ]

    তানজিনা মেহেদী অমী (অতিথি)
        সেপ্টেম্বর ৩, ২০১০ at ৪:৩৮ অপরাহ্ন |

    =))

    [ জবাব দিন ]

    ইমরান (১৯৯৯-২০০৫)
        সেপ্টেম্বর ৩, ২০১০ at ৫:০৬ অপরাহ্ন |

    জানতে জানতে জানোয়ার হয়া যা

    :-o :-o

    [ জবাব দিন ]

    রায়েদ (২০০২-২০০৮)
        সেপ্টেম্বর ৪, ২০১০ at ৪:৪৭ পুর্বাহ্ন |

    আমরা কলেজে থাকতে বলতাম যে জানে সে জানোয়ার, আর যে আনে সে আনোয়ার।
    :khekz: :khekz:

    [ জবাব দিন ]

    ইমরান (১৯৯৯-২০০৫)
        সেপ্টেম্বর ৪, ২০১০ at ১০:০১ পুর্বাহ্ন |

    এইগুলান ছিল আমাগো ক্লাস সেভেন এইটের জোক্স… B-)

    [ জবাব দিন ]

    রায়েদ (২০০২-২০০৮)
        সেপ্টেম্বর ৪, ২০১০ at ১০:৫১ অপরাহ্ন |

    সেভেন এইটে তো কলেজেই ছিলাম, তাই না? ;)

    [ জবাব দিন ]

    ইমরান (১৯৯৯-২০০৫)
        সেপ্টেম্বর ৪, ২০১০ at ১১:২৮ অপরাহ্ন |

    ঠিক ঠিক

    [ জবাব দিন ]

    সামীউর (৯৭-০৩)
        সেপ্টেম্বর ৭, ২০১০ at ১২:১২ পুর্বাহ্ন |

    সিনিয়রদের কাছ থেকে জোকসটাই শিখলা, আদব কায়দা কিসুসশিখতার্লানা

    [ জবাব দিন ]

    ইমরান (১৯৯৯-২০০৫)
        সেপ্টেম্বর ৭, ২০১০ at ২:৪৬ অপরাহ্ন |

    আদব কায়দাতো ধরেন গিয়া ক্যাডেটগো মইধ্যে, ইনবিল্ট থাকে। ঐটা শেখা লাগে না।

    [ জবাব দিন ]

    আদনান (১৯৯৭-২০০৩)
        সেপ্টেম্বর ৭, ২০১০ at ৩:৪৭ অপরাহ্ন |

    কঠিন কইলি মামা!!!! :)) :))

    [ জবাব দিন ]

  5. সাবিহা জিতু (১৯৯৩-১৯৯৯)
       সেপ্টেম্বর ৩, ২০১০ at ১:০৩ অপরাহ্ন |

    ইমরান, তোমার দেখা ঘটনাগুলো লাভ স্টোরী না, ইলিউশান স্টোরী।

    [ জবাব দিন ]

    কিবরিয়া (২০০৩-২০০৯)
        সেপ্টেম্বর ৩, ২০১০ at ২:০২ অপরাহ্ন |

    ইমরান, তোমার দেখা ঘটনাগুলো লাভ স্টোরী না, ইলিউশান স্টোরী।

    :thumbup: :thumbup:

    হোয়াট ডাজ নট কিল য়ু মেকস য়ু স্ট্রঙ্গার

    :(( :((

    এক-দুইবার ছ্যাঁকা খাওয়া খারাপ না,ওতে অভিজ্ঞতা বাড়ে,পরবর্তীতে সুবিধা হয়

    ;) ;) :) B-)

    [ জবাব দিন ]

    ইমরান (১৯৯৯-২০০৫)
        সেপ্টেম্বর ৩, ২০১০ at ৪:৫৫ অপরাহ্ন |

    ইমরান, তোমার দেখা ঘটনাগুলো লাভ স্টোরী না, ইলিউশান স্টোরী।

    কিন্তু আজকাল ওরকমটা না হলেও কাছাকাছি ঘটনাতো কম না জিতুয়াপ্পি…হোপলেস হয়া যাইতাছি। :(

    [ জবাব দিন ]

  6. তারিক
       সেপ্টেম্বর ৩, ২০১০ at ২:৪৫ অপরাহ্ন |

    জিতু আপু একদম খাটি কথা বলসেন,”ইমরান, তোমার দেখা ঘটনাগুলো লাভ স্টোরী না, ইলিউশান স্টোরী।” এটা কোনভাবেই ভালবাসা নয়। কিন্তু কাহিনি মজার =)) =)) =))

    [ জবাব দিন ]

    ইমরান (১৯৯৯-২০০৫)
        সেপ্টেম্বর ৩, ২০১০ at ৫:০৫ অপরাহ্ন |

    কিন্তু কাহিনি মজার

    x-( x-( ধরা খাইলে বুঝবি কাহিনী আসলেই মজার।

    [ জবাব দিন ]

  7. মোকাব্বির (১৯৯৮-২০০৪)
       সেপ্টেম্বর ৩, ২০১০ at ৪:৪৬ অপরাহ্ন |

    জিতু আপুর সাথে সহমত। এই গুলা লাভ স্টোরি ছিল না। তয় মাস্ফু ভাই এর কথাও সহমত…ভালোবাসা আছে আমগোর আশেপাশেই…খুঁজতে গিয়া দু-চার বার :frontroll: খাওয়াটা খুব একটা খারাপ কিছু না…আবার আজীবন :frontroll: নাম্বার পইরা গেলে পুবলেম…!!

    [ জবাব দিন ]

  8. সাল্লু (৯২/ম)
       সেপ্টেম্বর ৩, ২০১০ at ৫:২৮ অপরাহ্ন |

    গানটা খুব সুন্দর।

    [ জবাব দিন ]

    ইমরান (১৯৯৯-২০০৫)
        সেপ্টেম্বর ৩, ২০১০ at ৭:০৯ অপরাহ্ন |

    মিউজিক ভিডিওটা আরও সুন্দর।

    [ জবাব দিন ]

    আদনান (১৯৯৭-২০০৩)
        সেপ্টেম্বর ৭, ২০১০ at ৩:৫৪ অপরাহ্ন |

    বড়ই ভাল লাগে:

    Sonam Kapoor

    [ জবাব দিন ]

    ইমরান (১৯৯৯-২০০৫)
        সেপ্টেম্বর ৮, ২০১০ at ১২:০৪ পুর্বাহ্ন |

    আমারও বিয়াপক লাগে…

    [ জবাব দিন ]

  9.   rahat (00-06)
       সেপ্টেম্বর ৩, ২০১০ at ৮:২১ অপরাহ্ন |

    মুভিটা অতি জঘন্য, মেয়ে চরিত্রটা খুবই দূর্বল। এতা বছরের ভালোবাসার পরে এইভাবে বাউন্স খাওয়া ঠিক না।
    Love exists. Someone finds it, they are lucky. Others bullshit it because they don’t find it and envy. B-) B-)

    [ জবাব দিন ]

  10. তারিক
       সেপ্টেম্বর ৩, ২০১০ at ৮:৩৮ অপরাহ্ন |

    ইমরান ভাই ধরা খাওয়ার পথেই ছিলাম কিন্তু আমারটা ইলউশান স্টোরি নাতো তাই আবার ঠিক হইয়াও গেসে ;) হে হে মরার মুখ থেকে ফেরত আসছি :awesome:

    [ জবাব দিন ]

    ইমরান (১৯৯৯-২০০৫)
        সেপ্টেম্বর ৩, ২০১০ at ১১:২৭ অপরাহ্ন |

    welldone বেটা। B-)

    [ জবাব দিন ]

  11. আহমদ (৮৮-৯৪)
       সেপ্টেম্বর ৪, ২০১০ at ২:৫৭ পুর্বাহ্ন |

    সখী ভাবনা কাহারে বলে
    সখী যাতনা কাহারে বলে
    তোমরা যে বল দিবস রজনী
    ভালবাসা ভালবাসা
    সখী ভালবাসা কারে কয়
    সে যে কেবলি যাতনাময়

    [ জবাব দিন ]

    সাবিহা জিতু (১৯৯৩-১৯৯৯)
        সেপ্টেম্বর ৪, ২০১০ at ৩:০৪ পুর্বাহ্ন |

    :clap: :clap: :clap:

    [ জবাব দিন ]

    ইমরান (১৯৯৯-২০০৫)
        সেপ্টেম্বর ৪, ২০১০ at ৯:৫৯ পুর্বাহ্ন |

    :clap: :clap:

    [ জবাব দিন ]

  12. আয়েশা ( মগকক) আয়েশা
       সেপ্টেম্বর ৪, ২০১০ at ১০:১৮ পুর্বাহ্ন |

    তাইলে কি তুমি হেট ইষ্টরী লাভ কর? B-)

    [ জবাব দিন ]

    ইমরান (১৯৯৯-২০০৫)
        সেপ্টেম্বর ৪, ২০১০ at ১:৪০ অপরাহ্ন |

    নাহ, কইছি না ফালতু প্যাচাল! ওরকম কিছু না আপু।

    [ জবাব দিন ]

  13. শিবলী (১৯৯৮-২০০৪)
       সেপ্টেম্বর ৪, ২০১০ at ১২:২৯ অপরাহ্ন |

    ইমরান , লেখাটা পইড়া ভাল লাগল । তয় , ইদানিং এই রকম কাহিনী বেশি রকম বাইড়া যাইতেছে । এই রকম ২/১ টা উদাহরণ আমারও জানা আছে……আর একদিন কমুনে ।
    মুভিটার বিষয়ে আসা যাক……মুভিটা দেইখা আমার মনে হইেছে যে মেয়েটা তার ফিয়ন্সিরে কখনো ভালবাসে নাই । বড়জোড় তাকে দেখে মেয়েটার মনে হইছিল যে হি ক্যান বি এ পারফেক্ট হাসব্যান্ড আর ফ্যামিলি ফ্রেন্ড এর ছেলে হওয়ায় তারা একে অন্যের কাছে জাস্ট available option ছিলো এবং মেয়েটা চেষ্টা করতেছিল যাতে ছেলেটাকে সে ভালবাসতে পারে ……যা কারনে সে কখনো মুখে বলে নাই যে সাদা না , বরং লাল ফুল সে বেশি পছন্দ করে

    হয়তো অনেকটাই অপ্রাসঙ্গিক , তবে বিশ্বাস ও দায়িত্ববোধের মর্যাদা রাখার ক্ষেত্রে আগে না দেখে থাকলে the bridge on medison county এই মুভিটা দেখতে পারেন । মুভিতে মেরিল স্ট্রীপ অসাধারণ অভিনয় করেছেন ।

    [ জবাব দিন ]

  14. ইমরান (১৯৯৯-২০০৫)
       সেপ্টেম্বর ৪, ২০১০ at ১:৩৯ অপরাহ্ন |

    পারেন

    ঘটনা বুঝলাম না। এইরকম একখান ফোটু দিছি, তারপরও আমারে কি চিনেন নাই?

    [ জবাব দিন ]

  15. তন্ময় (২০০৬-২০১২)
       সেপ্টেম্বর ৪, ২০১০ at ৩:০৪ অপরাহ্ন |

    এখন আপনারেই বলেন, আসলে ভালবাসাটা কোথায়?

    নাই……………………….কুনোখানেই নাই :no: :no: :no: :no: :no: …………. :(( :(( :(( :(( :((

    [ জবাব দিন ]

    ইমরান (১৯৯৯-২০০৫)
        সেপ্টেম্বর ৪, ২০১০ at ১১:২৭ অপরাহ্ন |

    :thumbup: ঠিকই কইছ ভাই।

    [ জবাব দিন ]

  16. তারিক
       সেপ্টেম্বর ৪, ২০১০ at ৩:৫৪ অপরাহ্ন |

    আসে ভাই আসে এখনও দুনিয়াতে এই জিনিসটা :hug: আসে তবে বিরল বুঝলা???

    [ জবাব দিন ]

    তন্ময় (২০০৬-২০১২)
        সেপ্টেম্বর ৪, ২০১০ at ৪:১৪ অপরাহ্ন |

    কই আছে>?দেহিনাতো??চশমার পাওয়ার বাড়ান লাগব নাকি>?? :-? :-? :-?

    [ জবাব দিন ]

  17. রেজওয়ান (৯৯-০৫)
       সেপ্টেম্বর ৪, ২০১০ at ৫:২০ অপরাহ্ন |

    :thumbdown:

    [ জবাব দিন ]

    ইমরান (১৯৯৯-২০০৫)
        সেপ্টেম্বর ৪, ২০১০ at ১১:২৫ অপরাহ্ন |

    আইছস তুই এতক্ষন পর, হালা ডজার কুনহানের

    [ জবাব দিন ]

  18. মাসরুফ (১৯৯৭-২০০৩)
       সেপ্টেম্বর ৪, ২০১০ at ৭:২৫ অপরাহ্ন |

    :shy: ইয়ে মানে,আমিও পেম করপো :((

    [ জবাব দিন ]

    ইমরান (১৯৯৯-২০০৫)
        সেপ্টেম্বর ৪, ২০১০ at ১১:২৪ অপরাহ্ন |

    মাস্ফুদা, বৌদিকে কয়ে দেব কিন্তু…

    [ জবাব দিন ]

  19. তারিক
       সেপ্টেম্বর ৪, ২০১০ at ১০:৫৬ অপরাহ্ন |

    মাসরুফ ভাই মানা করসে কে?? বিসমিল্লাহ বইল্লা নাইমা যান……… :awesome: :awesome: :awesome:

    [ জবাব দিন ]

    তন্ময় (২০০৬-২০১২)
        সেপ্টেম্বর ৪, ২০১০ at ১১:৪০ অপরাহ্ন |

    :khekz: :khekz: :khekz: :khekz:

    [ জবাব দিন ]

মন্তব্য করুন :

আপনার ই-মেইল ঠিকানা কখনোই প্রকাশ করা হবেনা অথবা শেয়ার করা হবেনা। দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা। আবশ্যিক তথ্যগুলো * চিহ্নিত করা আছে।

*
*
:) :( :P :D :)) :(( =)) :clap: ;) B-) :-? :grr: :boss: :shy: x-( more »


(বাংলায় টাইপ করতে ctrl+g চাপুন। একটি শব্দ লেখা শেষে স্পেস বার চাপুন। তাহলেই ইংরেজী থেকে শব্দটি বাংলায় রুপান্তরিত হবে।একই শব্দের একাধিক বানান অপশন দেখতে শব্দটির উপরে মাউস রেখে ক্লিক করুন)
Ekushey Inline virtual Bangla keyboard