অনেক হইছে, আর না। অনেক কেদেছি। গত তিন দিন ধরে একটা একটা করে লেখা পড়ি, একটা লাইন পড়ি আর চোখ ভিজে আসে। আর কতো?
আমরা নাকি গনতান্ত্রিক দেশ। গনতন্ত্রে নাকি বেশির ভাগ মানুষ যা চায়, তাই করা উচিত। তাহলে তো বর্তমানে বিডিআর এর পক্ষ নেয়া উচিত। কারন দেশের সবাই ওদের দলে। তাহলে কেনো আমি আমার ভাইদের জন্য কাদবো? আর না।
কেনো তাহলে গত তিন দিন ধরে ভোর ৬/৭ টা পরযন্ত ব্লগ এ বসে থাকবো মাজহার ভাই কিংবা সামিয়া এর বাবার একটি ভালো খবর এর আশায়। কেনো রাত ৪টাতেও সানা ভাই কে এস এম এস করে জানতে চাইবো আপডেট?
আর সিবিবিও খুলতে মন চায় না। কেনো আমি তাদের খবর নেয়ার জন্য চিন্তায় থাকবো যাদের দলে দেশের মানুষ কোনো চিন্তা করে না।
আর না। অনেক হইছে।



১২ টি মন্তব্য
দেশের বাকি ১৪৯৯৯৯৯৯৯ লোক ভুল পক্ষে থাকলেও তুমি যেটা ঠিক পক্ষ সেটাতে থাকবে।
[ জবাব দিন ]
রবিন আমরা তো মানুষ না আমরা হইলাম ব্লাডি ক্যাডেটস ।
আমার ভাইদের হত্যার বিচার না দেখে আমি মরেও শান্তি পাব না ।
[ জবাব দিন ]
বস ঠান্ডা হন। মেজরিটি নিয়া ভেবে ভেবে মাথা খারাপ কইরেন না। তবে আমি আমার হল এ কিন্তু এমন কাউকে পাইনাই যে বিডিআরদের এরকম ঘৃণ্য কাজকে সাপোর্ট করছে। সুস্থ্য মস্তিষ্কের মানুষ হইলে সাপোর্ট করার কথাও না। আর যারা করে তাদের নিয়া ভাবার দরকার নাই। আমরা কেবল মানুষদের নিয়ে ভাববো। অমানুষদের নিয়ে না।
[ জবাব দিন ]
CULPRITS WILL BE TREATED PERFECTLY… SOMEDAY… SOMEWAY… আল্লাহ্ই তাদের বিচার করবেন। মানুষের কাছে সঠিক বিচার আশা করে কি-ই বা লাভ? সেই প্রজ্ঞা তো আমাদের দেশের মানুষজন, আমাদের ‘লিডার’দের নেই!!
[ জবাব দিন ]
ভাইয়া শান্ত হোন…..আর কেউ না হলেও… আমরা ঐ ঘটনার বিচার না দেখলে শান্তি পাব না।
[ জবাব দিন ]
গত কয়েকদিন ধরে কিছু মিডিয়া আর ব্লগাররা যেভাবে বিডিআরের এই হত্যাকান্ডকে সমর্থন করছে তাতে চরম বিরক্ত আর হতাশ আমি….. কেউ কেউ দেখলাম বাংলাদেশ সেনাবাহিনীকে পাকিস্তানী সেনাবাহিনীর সাথে তুলনা করে হত্যাকান্ডগুলোকে সমর্থন দিয়ে যাচ্ছে। বাংলাদেশ আর্মির পক্ষে কথা বলাকে ৭১ এর রাজাকারীর সাথেও তুলনা করতে দেখা গিয়েছে কাউকে কাউকে….. কতটা বিবেকবর্জিত আর নির্বোধ হলে কেউ বাংলাদেশ সেনাবাহিনীকে পাকিস্তান সেনাবাহিনীর সাথে তুলনা করে এই হত্যা কান্ডকে সমর্থন করতে পারে!
[ জবাব দিন ]
আমার মনে হয়, গুটিকয়েক লুইচ্চা বেজন্মা ছাড়া সবার সেন্টিমেন্ট সত্যের পক্ষেই…তাই সাহস হারায়ো না…
[ জবাব দিন ]
এই ধরনের গনতন্ত্রকে আমি *******************। আমরা ব্লাডি ক্যাডেটতো তাই ঠিক পথেই হাটবো।
[ জবাব দিন ]
………………………….
[ জবাব দিন ]
সামুতে আমার এক আর্টিকেলে আবাল বুদ্ধিজীবিগুলোর ব্যাপারে কিছু না বলে পারি নাই। এদের বুদ্ধির নমুনা দেখলে ঘৃনা হয় ।
লেখাটা সিসিবিতেও দিয়েছি । এখানে
[ জবাব দিন ]
রবিন,
ধৈর্য ধর ভাই। ব্লগগুলো কিন্তু দেশের মানুষকে রিপ্রেজেন্ট করে না। ওখানে শতকরা ১ ভাগও যায় না। আর ওসব জায়গার বেশির ভাগ মানুষই দেখবে হয় বিদেশে থাকে, যাদের দেশ সম্পর্কে ধারনা যথেষ্ট ন্য, অথবা দেশেই বড়লোক যাদের টাকা উপার্জনের দরকার নাই। – তাই এদের মতামতকে পাত্তা না দিলেও চলে।
আর মিডিয়া ত ভাড়ায় খাটা…………
জাস্ট ইগনোর দেম।
[ জবাব দিন ]
ভাইআরা, কেউ কি আমাকে বোলবেন কিভাবে এই কষট ভুলে ঠাকা জাএ !!!!! এই ছোবি গুলা ডেখার পোর ঠেকে পাগোলের মোটো কোসটো হোসসে.।
pictures
[ জবাব দিন ]