random header image

আমার আকাশ ভরা মেঘ

আমার আকাশ ভরা মেঘ
তোমার আঁচল ভরা নীল
আমার আবোল তাবোল কাব্যে
তুমি অবাক অন্ত্যমিল।
আমার রাতের নীরবতা
তোমার আলতো পায়ে আসা
আমি পাবোনা জেনেও
শুধু তোমায় ভালোবাসা।

তুমি মেঘের মাঝে লুকাও
তোমার কান্না ভেজা চোখ
আমি চাইছি এবার তবে
ভালোবাসার বৃষ্টি হোক।
আমি ভিজবো তার ই ধারায়
যদি হাতে রাখো হাত
তুমি বর্ষা দেশের রাণী
আমার ভেজা শ্রাবন রাত।

তুমি পদ্ম পাতার জলে
ফোটা লাজুক পদ্মফুল
আমি তোমার ঢেউয়ে ভাসা
যেন আজন্ম এক ভুল।
আমার এমনি কত বেলা
গেল তোমার পথ চেয়ে
জানি তুমিও চলে যাবে
কারো হাতের দেখা পেয়ে।
তুমি টুকরো চোখের মায়ায়
যেন লাজুক ম্রিয়মান
আমি তোমার পথের ছায়ায়
সামনে চলার আহ্বান।
photo credit: shahnoor shawon vai
আমার দুঃখের প্রহর মাঝে
তুমি থমকে ওঠা সুর
আমি তোমায় নিয়েই চলছি
দূর হতে বহুদূর
আমার সুখের স্রোতস্বিনী
তোমার প্রেমের মোহনায়
তুমি আর কত কাল বলো
আমায় রাখবে অপেক্ষায়
তুমি একটু সময় দেবে
বলো আমায় উপহার
তুমি অনন্ত অক্ষয়
শুধুই আমার অহংকার
তুমি শান্ত কোন গাঁয়ে
এক শালুক ফোটা ঝিল
আমার আকাশ ভরা মেঘ
তোমার আঁচল ভরা নীল।

তোমার চোখের চাহুনীতে
যেন অবাক দৃষ্টিপাত
আমি আড়াল থেকে দেখে
যেন তোমাতে উন্মাদ
তুমি ব্যস্ত জনস্রোতে
যেন একটু অবসর
আমি তোমার সাগর তীরে
বাঁধি ছোট্ট বালুর ঘর
তুমি স্রোতের বিপরীতে
ধর জীবন তরীর হাল
আমি সেই খেয়ার ই মাঝি
তোমার শেষ ছেঁড়া পাল
তোমার মনের করিডোরে
আমি হাঁটছি একা আজ
তোমার ক্ষুদ্র দেহটাতে
আমি জড়িয়ে থাকা লাজ
আমার অনেক ব্যাথার নদী
তোমার উথাল পাথাল ঢেউ
আমার মনের আবেগ গুলো
আজ দেখার নেই কেউ
তোমার দেয়াল বাতায়নে
আমি ধূসর কোন কাঁচ
তুমি আলোর রশ্মি তবু
আমায় দাওনা একটু আঁচ
শুধু তোমার আমার মাঝেই
বল হয়না কেন মিল
আমার আকাশ ভরা মেঘ
তোমার আঁচল ভরা নীল

০ votes, average: ০.০০ out of ৫০ votes, average: ০.০০ out of ৫০ votes, average: ০.০০ out of ৫০ votes, average: ০.০০ out of ৫০ votes, average: ০.০০ out of ৫ (ভোট, ০.০০/ ৫)
রেটিং করার জন্য আপনাকে রেজিস্টার্ড সদস্য হতে হবে
Loading ... Loading ...
প্রকাশিত লেখা বা মন্তব্য সম্পূর্ণভাবেই লেখক/মন্তব্যকারীর নিজস্ব অভিমত। এর জন্য ক্যাডেট কলেজ ব্লগ কর্তৃপক্ষকে কোনভাবেই দায়ী করা চলবেনা।

৯ টি মন্তব্য

  1. রাকেশ (৯৪-০০)
       মে ১১, ২০১২ at ১:১০ পুর্বাহ্ন |

    :clap:

    সামনে চলার আহ্বান।
    photo credit: shahnoor shawon vai
    আমার দুঃখের প্রহর মাঝে

    কবিতার মাঝে এই ইংলিশ লাইনটা বেজায়গায় পড়ে গেছে এট্টু

    [ জবাব দিন ]

    রাব্বী (২০০৫-২০১১)
        মে ১৪, ২০১২ at ২:৫৩ অপরাহ্ন |

    তাইতো দেখছি ভাই।…:-(

    [ জবাব দিন ]

  2. মুসতাকীম (২০০২-২০০৮)
       মে ১১, ২০১২ at ২:০০ পুর্বাহ্ন |

    :clap: :clap: :clap:
    :hatsoff:

    [ জবাব দিন ]

    রাব্বী (২০০৫-২০১১)
        মে ১৪, ২০১২ at ২:৫৩ অপরাহ্ন |

    :hug:

    [ জবাব দিন ]

  3. শাহরিয়ার (২০০৪-২০১০)
       মে ১১, ২০১২ at ৫:১৫ অপরাহ্ন |

    বিয়াপক হইসে…। :clap:

    [ জবাব দিন ]

    রাব্বী (২০০৫-২০১১)
        মে ১৪, ২০১২ at ২:৫৪ অপরাহ্ন |

    :-)

    [ জবাব দিন ]

  4. লুবজানা (২০০৫-২০১১)
       মে ১২, ২০১২ at ২:১৬ পুর্বাহ্ন |

    অনেক্ষন চুপ করে বসে ছিলাম পড়ে…মামা কঠিন লিখস তো!!!!

    [ জবাব দিন ]

    রাব্বী (২০০৫-২০১১)
        মে ১৪, ২০১২ at ২:৫৫ অপরাহ্ন |

    ধন্যবাদ দোস্ত

    [ জবাব দিন ]

    লুবজানা (২০০৫-২০১১)
        মে ১৬, ২০১২ at ৬:৫৩ অপরাহ্ন |

    উহু আহা! কি লেখক মার্কা মন্তব্য! আমার আজকে কি জানি হইছে রে কিছুতেই সিরিয়াস হইতে পারতেছিনা!!!!

    [ জবাব দিন ]

মন্তব্য করুন :

আপনার ই-মেইল ঠিকানা কখনোই প্রকাশ করা হবেনা অথবা শেয়ার করা হবেনা। দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা। আবশ্যিক তথ্যগুলো * চিহ্নিত করা আছে।

*
*
:) :( :P :D :)) :(( =)) :clap: ;) B-) :-? :grr: :boss: :shy: x-( more »


(বাংলায় টাইপ করতে ctrl+g চাপুন। একটি শব্দ লেখা শেষে স্পেস বার চাপুন। তাহলেই ইংরেজী থেকে শব্দটি বাংলায় রুপান্তরিত হবে।একই শব্দের একাধিক বানান অপশন দেখতে শব্দটির উপরে মাউস রেখে ক্লিক করুন)
Ekushey Inline virtual Bangla keyboard