random header image

টুশকির ছোট ভাই পুশকি (খুশকি – ১)

সায়েদের টুশকি গুলো যখন পড়ি তখন নিজের জীবনের অনেক ঘটনা মনে পড়ে যায় আমার। কিন্তু ওর মতো সুন্দর করে গুছিয়ে লিখতে বা উপস্থাপন করতে পারিনা। আজ কয়েকটা ঘটনা একসাথে মনে পড়ায় ভাবলাম একটু চেষ্টা করে দেখিনা। টুশকি না পারি, এর কাছাকাছি কিছুটা যদি পারি তাতে দোষ কি সবার সাথে শেয়ার করতে? কিন্তু নামকরন নিয়ে আবার পড়লাম বিপদে। নতুন নাম দেয়াটাও একটা কঠিন কাজ হয়ে দাড়ালো আমার জন্য, তাই টুশকির সাথে মিল রেখে এর নাম দিলাম ‘পুশকি’

১। ক্যাডেট কলেজের একটা ঘটনা। আমাদের ব্যাচে একজন ক্যাডেট ছিল যার নিক নেইম ছিল এ টু জেড (A to Z)। অর্থাৎ ইংরেজী অক্ষর A থেকে শুরু করে Z পর্যন্ত সব অক্ষর দিয়ে তার একটা করে মোট ২৬ টা নিক নেইম ছিল। অবশ্য এছাড়াও তার আরো অসংখ্য নিক নেইম ছিল যার সঠিক সংখ্যা কেউ বলতে পারবে না। ছেলেটা খুব সহজ সরল ও একটু বোকা টাইপের ছিল বলে সবাই তার সাথে খুব দুষ্টামি করত। একদিন সে ক্লাসে টেবিলের উপর মাথা রেখে ঘুমাচ্ছিল। আমাদের আরেক বন্ধু দুষ্টামি করে তার ঘুম ভাঙ্গানোর জন্য একটার পর একটা বিভিন্ন সাইজের জিনিস ছুড়ে মারতে লাগল। কোন কিছুতেই কাজ না হওয়াতে শেষে সে বিরক্ত হয়ে বড় সাইজের আস্ত একটা ডিকশনারী তার মাথায় ছুড়ে মারল। মাথায় লেগে ডিকশনারীটা মাটিতে পড়ল। ধুম করে বিকট একটা শব্দও হলো। এবার অবশ্য কুম্ভকর্ণের ঘুম ভাঙ্গল। চোখ কচলাতে কচলাতে সে টেবিল থেকে মাথা তুলে তাকিয়ে দেখল তার সামনে টেবিলের উপরে একটা ছোট সাইজের চক পড়ে আছে (নিচে মাটিতে কিন্তু তখনো ডিকশনারীটা পড়ে ছিল)। সে তখন বিরক্ত হয়ে বললঃ
আমাকে এইমাত্র চক দিয়ে ঢিল মারল কে রে? বলেই সে একটা হাই তুলে আবার ‘যেমন ছিলে’ পজিশনে চলে গেল… মানে আবারো ঘুমিয়ে পড়ল।

আমার এই বন্ধুটি কে? তা হয়তো অনেকেই ইতিমধ্যে বুঝতে পেরেছে, কিন্তু এখানে নাম বলা যাবেনা, খবরদার :mad:

২। সাভার ক্যান্ট এ থাকতে একদিন সন্ধ্যায় এক কালচারাল প্রোগ্রামের ঘটনা। ওখানে একটা আইটেম ছিল সিনিয়র অফিসারদের লটারী অনুযায়ী ষ্টেজে উঠে কিছু একটা পারফর্ম করে দেখাতে হবে। তো সেখানে আমার সিওর নাম উচ্চারিত হওয়ায় তাকে বাধ্য হয়ে ষ্টেজে উঠতে হলো। তার ভাগ্যে উঠল জোকস বলতে হবে। কিন্তু উনি ছিলেন গম্ভীর মানুষ, একদম জোকস বলতে পারতেন না। অগ্যতা কি আর করবেন, কিছু একটা তো করে ষ্টেজ থেকে নামতে হবে। তাই তিনি বললেনঃ “আমি একটা প্রশ্ন করবঃ “বলুন তো ব ঔকার বৌ, আর ব এর পাশে উ বউ এর মধ্যে কি পার্থক্য?”

সবাই তখন মুখ চাওয়া চাওয়ি শুরু করল। এর কি উত্তর হতে পারে অনেকের মাঝে গুঞ্জন শুরু হলো। কেউ কেউ এর মাঝে এডাল্ট কিছু ভাবার ও চেষ্টা করে ফেলল, মুখ টিপে হাসল, কিন্তু কেউ উত্তর দিতে পারল না। শেষে তিনি উত্তর দিলেনঃ
“ব ঔকার বৌ হলো ব এর উপরে যেভাবে একটা ঘোমটা আছে মানে ঘোমটা দেয়া বা গৃহিনী বধু, আর ব এর পাশে উ বউ হলো ঘোমটা ছাড়া মানে চাকুরীজীবি বধু।”

সাথে সাথে অট্টহাসিতে হল রুম ফেটে পড়ল। সবাই তুমুল হাততালি দিয়ে আমার সিওর জোকসের তারিফ করতে লাগল। কিন্তু ওদিকে সিও ভাবীর দাঁত, মুখ ও চোয়াল শক্ত হয়ে উঠল। বুঝতেই পারছেন, সিও ভাবী ছিল ব এর পাশে উ বউ মানে চাকুরীজীবি বধু। নিজের পায়ে যে নিজে কুড়াল মেরেছেন এটা ততক্ষনে সিও টের পেয়ে গেছেন। ভয়ে ভয়ে তিনি ষ্টেজ থেকে নেমে আসলেন।

এই ঘটনার পর বেশ কিছুদিন সিও কে বেশ বিমর্ষ অবস্থায় অফিসে আসতে এবং অফিস টাইম শেষ হবার পরও ওভারটাইম টাইপ অফিসে বসে থাকতে দেখা যেত।

৩। এবার আমার নিজের ঘটনা বলি। ক্লাস ফোরে পড়ি তখন। সবার সাথে গ্রামের নানা বাড়ি বেড়াতে গেলাম। দুপুরে খাবারের পর বিকেলে আমার নানার ভাই অর্থাৎ আমার মায়ের চাচার ঘরে প্রথম বারের মতো গেলাম। আমার ঐ নানী ছিলেন খুব মোটা মহিলা। ঐ বয়সে আমার তখন ধারনা ছিল যে, শুধুমাত্র গর্ভবতী হলেই মেয়ে মানুষ মোটা হয়। তার মানে এই নানী গর্ভবতী।

যাই হোক, ঘরে ঢুকতেই আম্মা আমাকে পরিচয় করিয়ে দিলেন “তোমার নানী হয়, সালাম কর”। পায়ে ধরে সালাম করে উঠতে গিয়ে নানীর পেটের সাথে আমার মাথা জোরে একটা ধাক্কা খেল। আমার খুব রাগ হলো, ভাবলাম মানুষ এতো মোটা হয় কি করে, যে সালাম করে উঠতে গিয়ে মাথা লেগে যায় পেটে!!! প্রচন্ড বিরক্তি মুখে নিয়ে আমি তখন হুট করে বলে বসলাম, “নানী আপনার পেট এত বড় কেন? পেটে বাচ্চা আছে নাকি?”

নানীর চেহারাটা তখন কি হয়েছিল আমার ঠিক মনে নেই, কিন্তু আম্মার কঠিন ধমক, এবং বাসায় ফিরে জালি বেতের কঠিন পিটুনি ঠিকই মনে আছে এখনো। আজো সেই ঘটনা মনে পড়লে আপন মনে হেসে উঠি। না বুঝে সবার সামনে কি সাংঘাতিক প্রশ্নই না করেছিলাম সেই নানীকে…

৪। এবারে মাত্র কয়েকদিন আগে ঘটা আমার এক কলিগের ঘটনা বলি। আমাদের সার্ভিসে বেশ কিছু মজার গালিগালাজ বা বকাঝকা প্রচলিত আছে যেগুলো প্রতিনিয়ত বা অহরহ ব্যবহত ‌হবার কারনে স্বাভাবিক কথাবার্তায় রূপান্তরিত হয়েছে। যেমনঃ “াকেন নাট”। এরই বাংলা আক্ষরিক অর্থ হিসেবে সেই কলিগ আবিস্কার করল “ োদনা বাদাম”। কথায় কথায় এটি ব্যবহার করা তার এক বদঅভ্যাসে পরিনত হলো।

কিছুদিন আগে সে একই সাথে একই সময়ে তার গার্ল ফ্রেন্ড এবং কোর্সমেটের সাথে ইয়াহু মেসেঞ্জারে চ্যাট করছিল। চ্যাটিং এর এক পর্যায়ে সে তার বন্ধুকে দুষ্টামি করে এই গালি দিতে গিয়ে ভুলে গার্ল ফ্রেন্ডের মেসেঞ্জার উইন্ডোতে “োদনা বাদাম” লিখে এন্টার (Enter) চাপ দিয়ে ফেলল। পরক্ষনেই তার মাথায় হাত। বন্ধুর মেসেজ তো ভুলে ঐ পারে গার্ল ফ্রেন্ডের কাছে চলে গিয়েছে। সর্বনাশ, এখন কি হবে, ছি!ছি! তাকে কি ভাববে মেয়েটা? পরক্ষনেই অপর পার থেকে গার্ল ফ্রেন্ডের বিস্ময় ভরা প্রশ্ন এলঃ
- কি ??? !!!
সাথে সাথে আমার সেই কলিগের মাথায় একটা বুদ্ধি এল। সে তার উত্তরে পরের লাইনেই লিখলঃ
- খাইতে গেলাম
এবার আরো বিস্ময় মাখা প্রশ্নঃ
- মানে ??? ???
- মানে এইটা আমাদের ইউ এন ইস্যু একটা বাদাম, অর্থাৎ ক্যাসো নাট টাইপ আর কি। এটা খেতে খুবই মজা। আমি এখন এই বাদাম খেতে যাচ্ছি।
- (খুশি হয়ে) তাই? এই আমার জন্যও আনবে কিন্তু। আমিও োদনা বাদাম খাব।
- আচ্ছা খাওয়াব (আমার কলিগ যেন এ যাত্রায় হাফ ছেড়ে বাঁচল)
- বেশি করে আনবে কিন্তু, আমার বান্ধবীদেরকেও তাহলে োদনা বাদাম খাওয়াব…

শেয়ার করুন
২ votes, average: ৫.০০ out of ৫২ votes, average: ৫.০০ out of ৫২ votes, average: ৫.০০ out of ৫২ votes, average: ৫.০০ out of ৫২ votes, average: ৫.০০ out of ৫ (ভোট, ৫.০০/ ৫)
রেটিং করার জন্য আপনাকে রেজিস্টার্ড সদস্য হতে হবে
Loading ... Loading ...
প্রকাশিত লেখা বা মন্তব্য সম্পূর্ণভাবেই লেখক/মন্তব্যকারীর নিজস্ব অভিমত। এর জন্য ক্যাডেট কলেজ ব্লগ কর্তৃপক্ষকে কোনভাবেই দায়ী করা চলবেনা।

৬৩ টি মন্তব্য

  1. রেজওয়ান (৯৯-০৫)
       ফেব্রুয়ারী ৫, ২০০৯ at ৭:৫১ অপরাহ্ন |

  2. রেজওয়ান (৯৯-০৫)
       ফেব্রুয়ারী ৫, ২০০৯ at ৭:৫৮ অপরাহ্ন |

    ভাই ৪ নম্বর টা পইরা =)) =)) =)) :pira: :pira:
    পুশকির পর ফুশকি চাই :awesome:
    আর এদ্দিনে বুঝলাম প্রায় রাতেই সি ও রাইত ১ টা ১ ১/২ টা’র দিকেও কাম ছাড়া ক্যান অফিস বইসা থাকে :khekz:

    [ জবাব দিন ]

    রহমান (৯২-৯৮)
        ফেব্রুয়ারী ৫, ২০০৯ at ১১:৩৪ অপরাহ্ন |

    ফুশকি? এইটা নাহয় তুমিই শুরু করো

    তোমার সিও ভাবীও কি ব এর পাশে উ ???

    [ জবাব দিন ]

  3. সানাউল্লাহ (৭৪ - ৮০)
       ফেব্রুয়ারী ৫, ২০০৯ at ৭:৫৮ অপরাহ্ন |

    রহমান, শিরোনাম মিলে নাই তো!! :)) সংশোধন কইরা দাও। না ছিল্লে কেম্নে কি! :grr:

    [ জবাব দিন ]

    সানাউল্লাহ (৭৪ - ৮০)
        ফেব্রুয়ারী ৫, ২০০৯ at ৮:০৭ অপরাহ্ন |

    কয় কি? বান্ধবীদেরও খাইতে দিবো? লাইন ধরো পোলাপাইন!!

    [ জবাব দিন ]

    রেজওয়ান (৯৯-০৫)
        ফেব্রুয়ারী ৫, ২০০৯ at ৮:১৪ অপরাহ্ন |

    ভাইরে ভাই যে লাইন লাগসে… :-o
    পুরা বাংলালিংক এড এর মতন… :-B
    ঐ সি এন জি…লাইনের মাথায় লও… :awesome:

    [ জবাব দিন ]

    নাজমুল (০২-০৮)
        ফেব্রুয়ারী ৫, ২০০৯ at ১০:৫৭ অপরাহ্ন |

    এক্সকীউজ মী ভাইয়া এখানে একটু দাড়ানো যাবে :D

    [ জবাব দিন ]

    রহমান (৯২-৯৮)
        ফেব্রুয়ারী ৬, ২০০৯ at ৬:১১ পূর্বাহ্ন |

    :no:

    [ জবাব দিন ]

    নাজমুল (০২-০৮)
        ফেব্রুয়ারী ৬, ২০০৯ at ৯:৫৯ পূর্বাহ্ন |

    :(( :((

    [ জবাব দিন ]

    রহমান (৯২-৯৮)
        ফেব্রুয়ারী ৬, ২০০৯ at ১২:২৭ পূর্বাহ্ন |

    রহমান, শিরোনাম মিলে নাই তো!! :)) সংশোধন কইরা দাও। না ছিল্লে কেম্নে কি!

    :-? সানা ভাই, বুঝলাম না :no: কি ছিলতে চাইতেছেন :-/ শিরোনাম কি হইলে ভালো হবে? সাজেশন দেন বস্‌

    [ জবাব দিন ]

  4. সায়েদ (১৯৯২-১৯৯৮)
       ফেব্রুয়ারী ৫, ২০০৯ at ৮:০১ অপরাহ্ন |

    রকস বন্ধু রকস :tuski: :tuski: :tuski: :tuski: :awesome: :awesome:

    [ জবাব দিন ]

    রহমান (৯২-৯৮)
        ফেব্রুয়ারী ৫, ২০০৯ at ১১:৩৭ অপরাহ্ন |

    :) :P :D :shy:

    দোস্ত সবই তোর অবদান, তোকে দেখে অনুপ্রাণিত হয়েই তো এই পোষ্টটা দেয়ার সাহস করলাম। ক্রেডিট গউস টু ইউ :thumbup:

    [ জবাব দিন ]

  5. জুনায়েদ কবীর (৯৫-০১)
       ফেব্রুয়ারী ৫, ২০০৯ at ৮:০৩ অপরাহ্ন |

    :)) :)) :))
    সবক’টাই মজার…

    [ জবাব দিন ]

    রহমান (৯২-৯৮)
        ফেব্রুয়ারী ৫, ২০০৯ at ১১:৩৭ অপরাহ্ন |

    :) :) :)

    ধন্যবাদ জুনা

    [ জবাব দিন ]

  6.    ফেব্রুয়ারী ৫, ২০০৯ at ৮:৫৮ অপরাহ্ন |

    :goragori: :pira: :D :D :hatsoff:

    [ জবাব দিন ]

    রহমান (৯২-৯৮)
        ফেব্রুয়ারী ৫, ২০০৯ at ১১:৩৮ অপরাহ্ন |

    :) :) :shy: :shy:

    ধন্যবাদ বস্‌

    [ জবাব দিন ]

  7. তারেক (৯৪ - ০০)
       ফেব্রুয়ারী ৫, ২০০৯ at ৮:৫৯ অপরাহ্ন |

    হা হা হা!
    শেষেরটায় হেব্বী মজা পাইছি!
    বান্ধবীদের বাদাম খাওয়ানোর দায়িত্বটা জুনিয়রদের সবাইকে ভাগ করে দেবার দাবী জানাই। :P

    [ জবাব দিন ]

    শওকত (৭৯-৮৫)
        ফেব্রুয়ারী ৫, ২০০৯ at ৯:৩১ অপরাহ্ন |

    কেন সিনিয়ররা কি দোষ করছে? সিনিয়র হইছি বইলা কি সাধ আহলাদ নাই?? :((

    [ জবাব দিন ]

    সাব্বির (৯৫-০১)
        ফেব্রুয়ারী ৫, ২০০৯ at ১০:১৯ অপরাহ্ন |

    :no: :no: :-B :-B

    [ জবাব দিন ]

        ফেব্রুয়ারী ৫, ২০০৯ at ১০:৪৩ অপরাহ্ন |

    এই অন্যায় মানি না।
    সব কিছুতেই সিনিয়ররা ভাগ বসায়। আমাদের কথা কেউ ভাবে না।
    আমরা কি গাঙ্গের জলে ভাইসা আইসি :(( :((

    [ জবাব দিন ]

    নাজমুল (০২-০৮)
        ফেব্রুয়ারী ৫, ২০০৯ at ১০:৫৮ অপরাহ্ন |

    আমি সবচেয়ে জুনিয়র B-)

    [ জবাব দিন ]

    সায়েদ (১৯৯২-১৯৯৮)
        ফেব্রুয়ারী ৬, ২০০৯ at ১:৩৯ পূর্বাহ্ন |

    আপাতত ফাঙ্গা ফালিশ খাইতে পার দেদারসে – সেইখানে লাইন নাই :D :D

    [ জবাব দিন ]

    নাজমুল (০২-০৮)
        ফেব্রুয়ারী ৬, ২০০৯ at ২:৫২ পূর্বাহ্ন |

    :(

    [ জবাব দিন ]

    রহমান (৯২-৯৮)
        ফেব্রুয়ারী ৬, ২০০৯ at ৬:১৪ পূর্বাহ্ন |

    বয়স হয় নাইরে খোকা, তোমারর বাদাম খাওয়ানোর বয়স হয় নাই :no:

    আপাতত লেভেনচুস খাও :P

    [ জবাব দিন ]

    নাজমুল (০২-০৮)
        ফেব্রুয়ারী ৬, ২০০৯ at ১০:০১ পূর্বাহ্ন |

    কী আমার বয়স হয়নাই :-o সার্টিফিকেটে সঠিক বয়স দিলে আমি এবার ভোট দিতে পারতাম B-)

    [ জবাব দিন ]

  8. সিরাজ (৯৪-০০)
       ফেব্রুয়ারী ৫, ২০০৯ at ৯:৪৭ অপরাহ্ন |

    :goragori: :goragori: :goragori: :goragori: :goragori:
    একবারে সিরাম………

    [ জবাব দিন ]

    রহমান (৯২-৯৮)
        ফেব্রুয়ারী ৫, ২০০৯ at ১১:৪০ অপরাহ্ন |

    :) :P :D

    দেখা হইলে তো অনেক জোকসই বল। তুমিও কিছু ছাড়ো :mad:

    [ জবাব দিন ]

  9. শার্লী (১৯৯৯-২০০৫)
       ফেব্রুয়ারী ৫, ২০০৯ at ১০:৩২ অপরাহ্ন |

    ভাই হাসতে হাসতে :pira: আর মিরা গেলাম

    [ জবাব দিন ]

    রহমান (৯২-৯৮)
        ফেব্রুয়ারী ৫, ২০০৯ at ১১:৪২ অপরাহ্ন |

    পিড়া যাও, কোন অসুবিধা নাই :P কিন্তু মিরা যাইওনা :no: ভাই। পরে আদালতের কাঠগড়ায় আমার দাড়াইতে হইতে পারে। আইন কি বলে? তুমি নাকি আইনজীবি??

    [ জবাব দিন ]

    শার্লী (১৯৯৯-২০০৫)
        ফেব্রুয়ারী ৬, ২০০৯ at ১২:২৮ পূর্বাহ্ন |

    জ্বী ভাই, আমি হবু আইনজীবি। আইন অনেক কিছুই বলে, সব বইলা দিলে ভাই আপনারাই মামলা পরিচালনা করবেন। তখন আমাদের কি হবে?

    [ জবাব দিন ]

  10.    ফেব্রুয়ারী ৫, ২০০৯ at ১০:৪৩ অপরাহ্ন |

    রহমান ভাই
    মারদাঙ্গা। সিরিজ কইরা ফালান। :D :D

    [ জবাব দিন ]

    রহমান (৯২-৯৮)
        ফেব্রুয়ারী ৫, ২০০৯ at ১১:৪৫ অপরাহ্ন |

    থ্যাংকস্‌ :)
    সিরিজ মনে হয় করতে পারুম না :no: । আমার আবার কনসিসটেন্সি নাই :( । তাও মাথায় থাকল তোমার এই প্রস্তাব। পরে যদি আর কিছু মনে পড়ে তাইলে আরেকটা ট্রাই দিমুনে :P

    [ জবাব দিন ]

  11. নাজমুল (০২-০৮)
       ফেব্রুয়ারী ৫, ২০০৯ at ১০:৫৯ অপরাহ্ন |

    চরম জিনিস :D :)) =))

    [ জবাব দিন ]

    রহমান (৯২-৯৮)
        ফেব্রুয়ারী ৫, ২০০৯ at ১১:৪৭ অপরাহ্ন |

    হুমম :ahem:

    ধন্যবাদ

    [ জবাব দিন ]

    নাজমুল (০২-০৮)
        ফেব্রুয়ারী ৬, ২০০৯ at ২:৫২ পূর্বাহ্ন |

    :)

    [ জবাব দিন ]

  12. সাকেব (মকক) (৯৩-৯৯)
       ফেব্রুয়ারী ৫, ২০০৯ at ১১:১৫ অপরাহ্ন |

    কবি ভাই,
    আমি ৩নম্বরটা পর্যন্ত আসতেই মিরা যাইতে নিসিলাম…
    তাইলে বুঝেন, ৪নম্বরটা শেষ করার পর আমার কি অবস্থা :))

    [ জবাব দিন ]

    রহমান (৯২-৯৮)
        ফেব্রুয়ারী ৫, ২০০৯ at ১১:৫৬ অপরাহ্ন |

    আমাকে কবি বলে লজ্জা :shy: , আর আসল কবিদের অবমাননা :( করিস না ভাই :no: । আমি প্যারোডি ছড়া লিখতাম বেশি, যেগুলো আসলে কবিতা না, আসলে শিশুতোষ ছড়া :P । সো, নো মোর কবি ভাই, ঠিক আছে?

    ৪ নম্বরটা পড়ার পর তুমি মিরা যাওয়া অবস্থা (যেটা ৩ নম্বরটা পড়ার পর হয়েছিল) থেকে স্বাভাবিক অবস্থায় ফিরে এসে এই কমেন্টটা লিখতে পেরেছ… এটাই বুঝলাম :-B

    অন টপিকঃ কমেন্টের জন্য ধন্যবাদ :)

    [ জবাব দিন ]

  13. জুনায়েদ কবীর (৯৫-০১)
       ফেব্রুয়ারী ৫, ২০০৯ at ১১:৩৩ অপরাহ্ন |

    ভাগ্যিশ সায়েদ ভাই ওনার যুগান্তকারী সিরিজের নাম শুটকি দেন নাই… :-B

    [ জবাব দিন ]

    রহমান (৯২-৯৮)
        ফেব্রুয়ারী ৬, ২০০৯ at ১২:৩৯ পূর্বাহ্ন |

    =)) =)) :khekz: :khekz:

    তাহলে তার সাথে মিল রেখে আমার এটার কি নাম দেয়া লাগত জুনা ;)

    [ জবাব দিন ]

    জুনায়েদ কবীর (৯৫-০১)
        ফেব্রুয়ারী ৬, ২০০৯ at ১২:৪৫ পূর্বাহ্ন |

    নিরীহ উত্তরঃ সেক্ষেত্রে খুব সস্তা টাইপের নাম দিতে হত…এই যেমন চুটকি!!!
    (বহুত কষ্টে ব্যান কাটাইলাম… B-) )

    অফটপিকঃ রহমান ভাই, আপ্নে কি আমারে ব্যান করবার চান নাকি??? :-o

    [ জবাব দিন ]

    সায়েদ (১৯৯২-১৯৯৮)
        ফেব্রুয়ারী ৬, ২০০৯ at ১:৪১ পূর্বাহ্ন |

    আপ্নে কি আমারে ব্যান করবার চান নাকি???

    সাথে আমারও ব্যানের টান পড়বো :P :P !!!

    [ জবাব দিন ]

    জুনায়েদ কবীর (৯৫-০১)
        ফেব্রুয়ারী ৬, ২০০৯ at ১:৫০ পূর্বাহ্ন |

    আপ্নের কাহিনী কি??? x-(
    টুশকি কই?? :mad:

    [ জবাব দিন ]

    সায়েদ (১৯৯২-১৯৯৮)
        ফেব্রুয়ারী ৬, ২০০৯ at ৩:১৭ পূর্বাহ্ন |

    দিছি তো :D :D :D :P :P

    [ জবাব দিন ]

    জুনায়েদ কবীর (৯৫-০১)
        ফেব্রুয়ারী ৬, ২০০৯ at ৩:৩৮ পূর্বাহ্ন |

    :just: :thumbup: :thumbup:

    [ জবাব দিন ]

  14. রাশেদ (৯৯-০৫)
       ফেব্রুয়ারী ৬, ২০০৯ at ১২:৩৫ পূর্বাহ্ন |

    :just: :pira:

    [ জবাব দিন ]

    রহমান (৯২-৯৮)
        ফেব্রুয়ারী ৬, ২০০৯ at ৬:১৭ পূর্বাহ্ন |

    জেনে :just: :খুশি হলাম: :)

    [ জবাব দিন ]

  15. রবিন (৯৪-০০/ককক)
       ফেব্রুয়ারী ৬, ২০০৯ at ১:১৭ পূর্বাহ্ন |

    আমিও োদনা বাদাম খাব।

    ভাই, সিরকম হিইসে।

    [ জবাব দিন ]

    রহমান (৯২-৯৮)
        ফেব্রুয়ারী ৬, ২০০৯ at ৬:২২ পূর্বাহ্ন |

    ভাই, সিরকম হিইসে

    পিরা ভাষা লিখতে ভুল করলা যে? ‘ভাই’ এর জায়গায় তো ‘ভি’ হবার কথা ছিল :-B

    ইমো দিতেও দেখি ভুইলা গেছ :P তোমার হইছেটা কি বলতো :-/

    সিরকম লাগার জন্য সিন্যবাদ (সিরাম+ধন্যবাদ) :)

    [ জবাব দিন ]

  16.   যুবরাজ
       ফেব্রুয়ারী ৬, ২০০৯ at ১:৫৬ পূর্বাহ্ন |

    অনেক দিন পর ক্যাডেট কলেজ ব্লগে ঢুকলাম এবং :pira: :khekz: :khekz:
    রহমান দোস্ত চালায়া যা, তরে দিয়া হবে। আমি আর সায়িদ স্যার আবার এক দেয়ালের দুই পাশে চলে আসছি। সারারাত কি বোর্ডের খটখট আবার শুনতে অইব ~x(

    জুনার মন্তব্যে পুরা টেবিল শুইধ্যা :pira: :khekz: :khekz: :khekz: :khekz:

    [ জবাব দিন ]

    রহমান (৯২-৯৮)
        ফেব্রুয়ারী ৬, ২০০৯ at ৬:৩২ পূর্বাহ্ন |

    হুমম, ভাল ভাল

    তোর লেখার অপেক্ষায় আছি আমি। মজার মজার কিছু নামা তো তোর ঝুলি থেকে

    জুনা হইল কমেন্টে পুরাপুরি ঝুনা। সো, জুনার ঝুনা মন্তব্যে তুই না পিরলেই বরং অস্বাভাবিক ব্যাপার হইত। বাই দ্য বাই, পিরা গিয়া ব্যথা পাস নাই তো? মেডিক্যাল কাভার পাঠামু???

    [ জবাব দিন ]

  17. আদনান (১৯৯৪-২০০০)
       ফেব্রুয়ারী ৬, ২০০৯ at ৭:০৩ পূর্বাহ্ন |

    চার নম্বরটা পরে :just: :pira:
    কঠিন হইসে ।

    [ জবাব দিন ]

    রহমান (৯২-৯৮)
        ফেব্রুয়ারী ৬, ২০০৯ at ৭:২০ পূর্বাহ্ন |

    :) :P :D

    :just: থ্যাংকু

    [ জবাব দিন ]

    মাসরুফ (১৯৯৭-২০০৩)
        ফেব্রুয়ারী ৬, ২০০৯ at ১০:৩১ পূর্বাহ্ন |

    রহমান ভাই,এইখানে যাস্ট আইল কৈথিকা? x-(

    [ জবাব দিন ]

    রহমান (৯২-৯৮)
        ফেব্রুয়ারী ৭, ২০০৯ at ৮:৫৩ পূর্বাহ্ন |

    উপরে আদনানের কমেন্টে যাষ্ট আইল যেই জায়গা থাইকা :-B

    আসলে এই যাষ্ট এসেছে “মন্তব্য করুন” বক্সের উপরে যে কিছু ইমো আছে সেইখান থেইকা (ব্যাক কাউন্ট করলে ১১ নমর ইমো এইটা) :-B :-B

    [ জবাব দিন ]

    রকিব (০১-০৭)
        ফেব্রুয়ারী ৭, ২০০৯ at ৮:৫৪ পূর্বাহ্ন |

    আসলে এই যাষ্ট এসেছে “মন্তব্য করুন” বক্সের উপরে যে কিছু ইমো আছে সেইখান থেইকা

    :)) :)) :))

    [ জবাব দিন ]

  18. কাইয়ূম (১৯৯২-১৯৯৮)
       ফেব্রুয়ারী ২৪, ২০০৯ at ৮:৩৩ অপরাহ্ন |

    বাসার কাজে অফিসে যাবার চিপায় পুশকির ডেব্যু মিস করছিলাম :D সেরকম হইছেরে দোস্ত =)) =))

    [ জবাব দিন ]

    রহমান (৯২-৯৮)
        ফেব্রুয়ারী ২৫, ২০০৯ at ৫:৪১ পূর্বাহ্ন |

    হুমম, যাহোক ‘ঠুশকি’ তে এই পুশকির লিংক দিয়া তাইলে লাভই হইছে ;)

    চামে তোদেরকে দিয়া আমার এই পুরান পোষ্টটা পড়াই নিলাম :grr: :grr:

    সেরকম লাগার জন্য স্রেন্যবাদ (সেরকম ধন্যবাদ) :)

    [ জবাব দিন ]

  19. হাসান (১৯৯৬-২০০২)
       ফেব্রুয়ারী ২৪, ২০০৯ at ৯:৩১ অপরাহ্ন |

    কঠিন হইছে :gulli2: আপনারে :salute:

    [ জবাব দিন ]

    রহমান (৯২-৯৮)
        ফেব্রুয়ারী ২৫, ২০০৯ at ৫:৪২ পূর্বাহ্ন |

    ধন্যবাদ হাসান :):salute: এর জবাবে :salute:

    [ জবাব দিন ]

  20. আহ্সান (৮৮-৯৪)
       অক্টোবর ১১, ২০০৯ at ৮:২৪ অপরাহ্ন |

    এই গুল্লি মার্কা পোস্ট কেমনে মিস করলাম আমি???????? :(
    এতো পুরা পাথ্রানি মার্কা পোস্ট…

    [ জবাব দিন ]

    রহমান (৯২-৯৮)
        অক্টোবর ১১, ২০০৯ at ৮:৫৪ অপরাহ্ন |

    :shy: বস, আর লইজ্জা দিয়েন না… লাআআআআল হয়ে যাচ্ছি :shy: :shy: :shy:

    [ জবাব দিন ]

  21. তানভীর (৯৪-০০)
       অক্টোবর ১১, ২০০৯ at ৮:৩৭ অপরাহ্ন |

    আরে……এই মহান পোস্ট আমি মিস্‌ করলাম কিভাবে?? :-o :-o

    রহমান ভাই, দা-রু-ণ মজার। :just: পিরা যাইতেছি হাসতে হাসতে। :pira: :pira:

    [ জবাব দিন ]

    রহমান (৯২-৯৮)
        অক্টোবর ১১, ২০০৯ at ৮:৫৬ অপরাহ্ন |

    হুমম

    পুরান পোষ্টের লিঙ্ক দিয়া দেখি ভালই কাম হইছে, এই চান্সে অনেকরেই পড়াই নেয়া যাচ্ছে।

    মজা পেয়েছো জেনে খুশি হলাম :)

    [ জবাব দিন ]

মন্তব্য করুন :

আপনার ই-মেইল ঠিকানা কখনোই প্রকাশ করা হবেনা অথবা শেয়ার করা হবেনা। দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা। আবশ্যিক তথ্যগুলো * চিহ্নিত করা আছে।

*
*
:) :( :P :D :)) :(( =)) :clap: ;) B-) :-? :grr: :boss: :shy: x-( more »


অভ্র প্রভাত ফোনেটিক ইউনিজয় ইংরেজী
(বাংলায় টাইপ করতে ctrl+g চাপুন। একটি শব্দ লেখা শেষে স্পেস বার চাপুন। তাহলেই ইংরেজী থেকে শব্দটি বাংলায় রুপান্তরিত হবে।একই শব্দের একাধিক বানান অপশন দেখতে শব্দটির উপরে মাউস রেখে ক্লিক করুন)
Ekushey Inline virtual Bangla keyboard