নামকরণ রহস্যঃ
এককালে টাংগাঈলের বেবীস্ট্যান্ড নামক জায়গাটি ভাইয়ের পদচারণায় মুখর থাকতো। সেই পল্লীর ললনাদের কাছে ভাই এতটাই বিখ্যাত হয়ে গিয়েছিলেন যে তিনি পল্লীতে পা দেওয়া মাত্রই রব উঠতো, ভাই আসছে… ভাই আসছে। সেই থেকে তিনি ভাই। জুনিয়র, সিনিয়র সবার কাছে…
ক্লাস সেভেনে মান-যাচাই পরীক্ষার ফলাফলের পর আমাদের ফলিন করা হয়েছে হাউস অফিসে। টাল বাবা মুস্তাফিজুর রহমান আমদের উপর ঝাল মেটাচ্ছেন পরীক্ষায় ফেল করার জন্য। ফলিনের একদম শেষ দিকে ভাই দাঁড়িয়েছিলেন…সবার চৌদ্দ গুষ্টি করার পর ভাইয়ের পালা আসলো। স্যার জিজ্ঞেস করলেনঃ-
‘ক’, কি অবস্থা? তুই কয়টায় ফেল মারছিস।
স্যার চারটা।
চারটা বিষয়ের মধ্যে চারটাতেই ফেল?? বলি- বাংলার মতো বিষয়ে একজন কিভাবে ফেল করে?
অনেক্ষণ ভেবে ভাই উত্তর দিলেনঃ- স্যার আলটিমেটলি হয়ে গেলো। 
গুমোট বাতাস হঠাৎ করেই পালালো হাউস অফিস ছেড়ে। দ্য আলটিমেট ভাইয়ের কাহিনির সূচনাও সেদিন থেকে…
গণিতে বিএসসিঃ
কলেজে থাকাকালে আমাদের গণিত শিক্ষকদের আয়ু কমে গিয়েছিল অনেক বছর। ভাইকে নিয়ে চিন্তায়। কিভাবে তাকে গণিতে পাশ করানো যায়। সেই ভাই বিএমএ তে গণিতে বিএসসি করে ফেললেন। সেকথা আমাদের জানানোর জন্য তার মন আনচান করে। সরাসরি তো আর বলা যায়না- পাছে আমরা টিজ করি। সেদিন ১০ নম্বর বসে বসে আড্ডাচ্ছি ভাইয়ের সাথে। হঠাৎ তিনি বললেনঃ-
আচ্ছা রায়হান। তুই যে ইঞ্জিনিয়ারিং পড়তেছিস- পড়ালেখা করিস??
আমি বলি- দোস্ত, পড়তে তো হয়। নাইলে পাশ করুম ক্যামনে?
ভাই মাথা নাড়েন। তারপর খুব ধীরে ধীরে বলা শুরু করেন- হুম!! পড়তে তো হবেই। আমি যখন বিএমএ তে ম্যাথে বিএসসি করলাম তখন আমাকেও তো অনেক পড়তে হয়েছিল। 
খেলোয়াড় ভাইঃ
ক্লাস টুয়েলভ এ ভলিবল খেলছি আমরা। কোর্টের পেছনের সারীর ডানদিকে ভাই। ওপাশ থেকে সার্ভিস করা হলো। বল ছুটে আসছে ভাইয়ের দিকে। ভাইও প্রস্তুত!! বল আসলো- ভাই দুই হাত এক করে মারলেনও। কিন্তু বল চলে গেলো তার মাথার উপর দিয়ে পেছন দিকে। আমরা তখন জিজ্ঞেস করিঃ-
কিরে বল পেছনে পাঠাইলি ক্যামনে?? এতোদিনেও খেলা শিখতে পারলি না।
এই কথা শোনার সাথে সাথে ভাইয়ের সপ্রতিভ উত্তর…
আরে বলটা আসতেছিল ঠিক মতো. কিন্তু মারতে যাবো এমন সময় বলটা হঠাৎ উপরে উঠে গেলো। এইজন্য টাইমিং হয় নাই। 
বন্ধু ভাইঃ-
কলেজে অনেক পোলাপাইন ঝামেলায় পড়তো। ক্লাসমেটরাও অনেক সময় দূরে সরিয়ে রাখতো অনেক কে। তো আমাদের উপরের হাউসের একজন একবার বাটে পড়লো। হাউসের পোলাপাইন কেউ তার সাথে কথা বলেনা। ভাই নীচের হাউসে থেকে তাকে সাপোর্ট দিতে থাকলেন। ফলশ্রুতিতে তিনিও তোপের মুখে।
সময়ের আবর্তে কয়েকদিন পরই গিয়ানজাম মিটে গেলো। উপরের হাউসের ছেলেটা তখন ভাইকে ভুলে গেলো। রাতেরবেলা একরুমে বসে আমরা আড্ডা দিচ্ছি। এমন সময় উপরের হাউসের সেই ছেলেটির কথা উঠলো। নামটা শুনেই ভাই হঠাৎ গম্ভীর স্বরে আবৃত্তি করে উঠলেনঃ-
যখন তোমার কেউ ছিলনা
আমি ছিলাম সব
এখন তোমার সব হয়েছে
আমি হয়েছি পর… 
নিস্তব্ধ সেই রাতে মুখ বেঁচে খাওয়া ভাইয়ের অন্তরের অন্তস্থল থেকে উঠে আসা আবেগটা ধরতে আমাদের কোন অসুবিধা হয় নি…
হাইকোর্ট দর্শনঃ
সেদিন ভাই তার ইউনিটের সৈনিকদের জন্য ঈদ কার্ড কিনতে বের হয়েছিলেন। কেনাকাটার পর তার সাথে মিরপুর ফিরছি। হাইকোর্টের সামনে দিয়ে যাওয়ার সময় হঠাৎ ভাই হাইকোর্টের দিকে আঙ্গুল তুলে বললেনঃ-
রায়হান, ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউট টা অনেক সুন্দর, তাই না!!!


(২ভোট, ৪.০০/ ৫)
৭০ টি মন্তব্য
কিরে পুরা টাইম ভাই ভাই লেইখাওতো নামটা ফাঁস কইরা দিলি শেষ-মেশ

যাই হোক টাংগাইলের আলটিমেট ভাইকে সিসিবি ধারাবাহিকতায়
[ জবাব দিন ]
ঠিক কইরা দিসি…
[ জবাব দিন ]
কিন্তু তার আগেই পইড়া ফালাইছি

[ জবাব দিন ]
পইড়া গেলে আর কি করা। এইবার উইঠা দাঁড়ান

[ জবাব দিন ]
আমার ভাই তোমার ভাই
ভাইরে ভাই, ভাইরে ভাই।
ভাইয়ের জয় হোক।
হো হো …… ভাই ভাল থাকুক।
বুদ্ধি আগে থেইক্কাই হাটুর কাছাকাছি ছিল।
[ জবাব দিন ]
ভাইয়ের কান্ড-কীর্তি অভিনয় করে দেখাতে পারলে ভালো হতো। লিখখা সুখ নাই

[ জবাব দিন ]
হ ঠিক কইসস… তয় কল্পনা কইরা নিতে পারলে মজা আরো বেশি।

[ জবাব দিন ]
কত কল্পনা রে…

[ জবাব দিন ]
রায়হান, “ভাই” কে তো খুব চেনা চেনা লাগছে…
হাসতে হাসতে জান শেষ।
[ জবাব দিন ]
আজাদ ভাই। কইয়েন না…আমারে দৌড়ানি দিবো।

[ জবাব দিন ]
আমার সিভিল দোস্ত টাংগাইল বেরাইতে গিয়া ভাই এর সাথে বেবি স্ট্যান্ড গেসিল…
বেচারা এমনিতেই ছোট মানুষ (আমরা তাকে ডাকি ‘বাটি’) তারে পাইয়া সব ঝাপাইয়া পরার পর যখন সে মিন মিন করে ভাই কে ডাকল তখন নাকি মুহুর্তে তার চারপাশ থেকে রব উঠেছিল ” ওই কি করস তোরা…ছার ছার,এ আমাগো ভাই এর গেস্ট “
[ জবাব দিন ]
সজীব্বার কথা কস নাকি?? ভাইয়ের এই কাহিনি তো জানা আছিল না…
কত অজানা রে…

[ জবাব দিন ]
সজীব তো সেই বার ভাই এর বদৌলতে বাইচ্যা ফিরসিল
)
তয় ভাই নাকি তারে বহুত মজাক দিসিল…
দুই জনে একলগে (খাটের মাঝে চাদর দিয়া
নাউযুবিল্লাহ
[ জবাব দিন ]
ওরে রেজু!! অফ যা বান্দর!!!
[ জবাব দিন ]
সরি সরি
লাগাইতেছি
যা ওউন টাইম ১০ টা
[ জবাব দিন ]
এই বেবি স্ট্যান্ড জায়গাডায় কি হয়? অনেক নাম শুনছি, যাওয়ার সৌভাগ্য হয় নাই।

ভাইয়ের কান্ড-কীর্তি তো সেই রকম। তারে তো বস লোক মনে হইতেছে।

[ জবাব দিন ]
যাওয়ার সৌভাগ্য হয়নাই বলে আবার চোখ টিপি দিলেন ক্যান??? নাকি …

[ জবাব দিন ]
ভাই আসলেই বস
[ জবাব দিন ]
উনারে আমার পক্ষ থেকে
পৌছায় দিয়েন
[ জবাব দিন ]
ইঞ্জিনিয়ারিং ইন্সটিউটটা মনে হয় তোরও অনেক পছন্দের?
[ জবাব দিন ]
লেখা জব্বর মজাদার হয়েছে! জনাব ‘ভাই’-কে দেখতে ইচ্ছে হচ্ছে
[ জবাব দিন ]
[ জবাব দিন ]
এডিট হওয়ার আগে ভাইয়ের নামটা পড়তে পারলে শান্তি পাইতাম।
লেখা যথারীতি চ্রম হইসে।
(অফটপিকঃ রায়হান মিয়া, বাড়ী কুথথায় ?? টাংগাইল নিকি ??)
[ জবাব দিন ]
না বস। আমি ঢাকা পার্টি।

[ জবাব দিন ]
তাইফুর ভাই,পোলাপাইন রে বাড়ী কই জিগান ক্যান?আপ্নের বাড়ি টাঙ্গাইল,তাই বইল্যা,সিসিবি তেও গেরাইবাজি করবেন নাকি.।।…………………
রায়হান,তোমার অই ভাইটারে লইয়া কাম রুল কে কও একটা নাটক বানাইতে……………।
[ জবাব দিন ]
[ জবাব দিন ]
[ জবাব দিন ]
টাঙ্গাইল পার্টি তো নোয়াখালির মতই হিট মুনে হৈতাছে
[ জবাব দিন ]
সাইফ, আহারে তোর বাড়ী যদি টাঙ্গাইল হইত, ইশশশশ
মাস্ফু, ‘ঢাকা পার্টি’, ‘জনতা পার্টি’র মত, টাংগাইল পার্টি বইলা কুনো পার্টি নাই।
[ জবাব দিন ]
“ক”তে ‘কলা’ হয়…..আর কি কি হয়
?
[ জবাব দিন ]
কাসেম হয়

[ জবাব দিন ]
[ জবাব দিন ]
আপ্নারে তো কিছু কই নাই

[ জবাব দিন ]
সিনিয়রের নামে কু ইঙ্গিত দেবার কারণে ব্লগার রায়হানকে টাওয়েল পরিহিত অবস্থায় জুনিয়র ডর্মের সামনে লং আপ হবার নির্দেশ দেয়া হল
[ জবাব দিন ]
ফোন ধরেন নাই ক্যান??? চলেন আপ্নিও টাওয়েল পরে আমার সাথে চলেন। লং আপ হই।

[ জবাব দিন ]
ওহহ হোহ হোহ হো
।
[ জবাব দিন ]
ভাইয়ের কথা মনে করাইয়া দিলেন।


ভাইরে
[ জবাব দিন ]
চিনা ফাইলাইসস। ভালো।
[ জবাব দিন ]
ওই এই হালার পুতে তো দেখি চিন্না ফালাইলরে

[ জবাব দিন ]
চিনছি তাতে সমস্যা কি?


কাউরে তো কই নাই
[ জবাব দিন ]
পরে পেরাইভেটে ভাইয়ের নামটা কয়া দিস।
[ জবাব দিন ]
কমুনে।
[ জবাব দিন ]
ভাই তো সেইরকম
ভাইয়ের শিষ্যও সেইরকম
[ জবাব দিন ]
ভাইয়ের শিষ্য হইয়া গেলেন তাইলে??

[ জবাব দিন ]
কবি বলেছেন…যারা ভাইকে নিয়ে পোস্টায় তারা ভাইয়ের শিষ্য
[ জবাব দিন ]
কোন কবি? আপনার প্রিয় কবি হোমার নয় তো?

[ জবাব দিন ]
তোমার প্রিয় কবি..হু মু এরশাদ
হোমারের কাছাকাছিই নাম কি বল
[ জবাব দিন ]
হোমারের কাছাকাছিরটা নেওয়ার চেয়ে হুর এর কাছাকাছি নেওয়াটাই উত্তম। অবশ্য সেইটা আমার কাছে। আপনি যদি হোমার নিতে চান- আমার আপত্তি নাই

[ জবাব দিন ]
যাও হুর,হু মু এরশাদ ,হোমার সব তোমার
[ জবাব দিন ]
[ জবাব দিন ]
সিরাজ আবার ইমো আর রোমান হরফে কমেন্টানো শুরু করছে। পাঙ্গা আবার শুরু হইছেনি
[ জবাব দিন ]
[ জবাব দিন ]
রায়হান জানস, কিলাস সিভেনে সিরাজ ভাই আমারে পেরথম কি জিগাইসিল…??
“তোমার বাসায় tb6 mockba আসে…???? ”
হায় কপাল…
[ জবাব দিন ]
এইটা কি রে
?
[ জবাব দিন ]
বড় ই জটিল প্রকৃতির “ভাই” দেখতাছি…
[ জবাব দিন ]
হুম।
[ জবাব দিন ]
[ জবাব দিন ]
রবিন ভাই, অনেক সুন্দর। আপনি দেখেন্নাই?
[ জবাব দিন ]
[ জবাব দিন ]
[ জবাব দিন ]
ভাই রে চেনা চেনা লাগে!!!
ভাই কি মিরপুর ১২ এর অইদিকে বর্তমানে কর্মরত আসেন নাকি??
[ জবাব দিন ]
পোলাপাইন খালি চিন্না ফালায়
[ জবাব দিন ]
ভাইকে আমার লাল
আমাদেরও কিছু এরকম চিড়িয়া ছিল

ওদের কথা মনে পইরা গেল
[ জবাব দিন ]
মনে পড়লো? এখন তাইলে লিখে ফেল চট করে।
[ জবাব দিন ]
অনেক লেট কইরা ফেললাম মুনে লয়, বড় ভাইয়ের নামটা জানতে পরলে কটঠিন হইত।
[ জবাব দিন ]
বড় ভাইয়ের নামটা আমি জাইনা ফালাইছি। কিন্তু আপনেরে কমু না।
[ জবাব দিন ]
বস্, রায়হান মিয়া পরথমে বড়ভাইয়ের নামডা লেইখাই পোস্টাইছিলো। অরে কুনুদিন সাইজ দিতে হইলে বিলাকমেইল করার লাইগা জমায়া রাখছি

[ জবাব দিন ]
আসেন তাইলে চুক্তি করি। রায়হান কুনদিন কুন কারণে বিলা হইলেই বিলাকমেইল। আমারে কিন্তু ভাগ দিতে হইব।
[ জবাব দিন ]
[ জবাব দিন ]
আমার বর্তমানে আমার ব্লগে বসে আমার বিরুদ্ধে কথা। ফৌজিয়ান ভাই খাড়ান- পান্থপথে যদি আগগুন না লাগাই দিসি। সব কয়টারে শ্যাষ কইরা দিমু

[ জবাব দিন ]