random header image

হাত বাড়িয়ে দাও

মুক্তিযোদ্ধা এসএম খালেদের জন্য অর্থ সংগ্রহ করার ব্যাপারে সচলায়তনে দৃশা আপা একটি মন্তব্য করেন।

এই সব বড় মানুষ টানুশ কবে দয়া কইরা টাইম দিব ওইটার লাইজ্ঞা বইসা না থাইকা, তাদের সময় বাইর হইতে হইতে আমরা আমাদের মধ্য থেইকা কাজ শুরু করি না কেন। সচলের সদস্য যদি ১৩০ জন হয়, আর অন্যান্য পাঠক আর আধা অতিথি মিলায়ে যদি সংখ্যা ২৫০ হয়, আর প্রত্যকে যদি ৫০০০ টাকা কইরা কন্ট্রিবিউট করি তাইলে দাঁড়ায় ১২,৫০,০০০ টাকা। মানলাম ৫০০০ সংখ্যাটা অনেক বেশী না হলেও খুব একটা কমও না, কিন্তু প্রয়োজনটাও যে বেশী। আমরা নিজেরা যদি খানিকটা সমঝোতা করে, ২ মাস একটু টাইট সিচুয়েশনে থাকি খুব কি আর ক্ষতি হইবো? খানিকটা না হয় কঠিন সময় দেখলামই এক আপনজনের হাতটা শক্ত করে ধরার তরে। একটু ভাইবা দেখি তো সবাই সম্ভব কি না হাতটা শক্ত করে ধরা!

আমাদের সবারই অনেক চেনা পরিচিত লোকজন আছে আশপাশে যারা হয়তো জানলে খুশি মনেই সাহায্যের হাত বাড়াইবো। আর যারা অবস্থা থাকা সত্বেও ধানাই পানাই করবো সেসব পরিচিতের নিকুচি করি। আমরা প্রত্যকে যদি এভাবে অন্তত আরো ১০,০০০ করে সংগ্রহ করতে পারি নিজ জানা শোনা মানুষগুলা থেকে তাইলে কত দাঁড়ায়? ১০০ জন ধরলেও তো উইঠা যায় ১০,০০,০০০ টাকা। এইটুকুন এফোর্ড যদি আমরা আজকে না দেই তাহলে মন খারাপ করার অধিকারও আমগো নাই, কতখানি তুলতে পারি পরের কথা আগে উদ্যোগটা তো নেই। মোট দাড়ায় ২২,৫০০০০ টাকা। এই টার্গেট টা রাইখা প্রত্যেকে কাজ শুরু করা উচিৎ যত জলদি সম্ভব।

আর একটা ঘটনা করার ক্ষমতা রাখে স্টুডেন্ট’রা। নিজ নিজ ইউনি, কলেজের অন্যান্য স্টুডেন্টদের আর অথরিটির সাহায্য নিয়া ছোটখাটো অনুষ্ঠান যেমন আনপ্লাগড কনসার্ট, মুভি ফেস্টিভ্যাল সহ অন্যান্য পোগ্রামের আয়োজন করা। এটা অনেক বড় কিছু ফল না আনলেও বেশ কার্যকর। যতখানি আসবে যেখান থেকে যেমনেই আসবে ততখানি লাভ।

তাই যতক্ষন বাইরের কারো কোন সাহায্য আমরা পাচ্ছি না, আমাদের উচিৎ তখন নিজেদের রাস্তা নিজেরা তৈরী কইরা নেওয়া। কষ্টসাধ্য কিন্তু অসম্ভব না। হা-হুতাশ, মন খারাপ, ভেঙ্গে পড়া এগুলা কে আসেন কইষা দুইটা লাত্থি মারি আর নিজেরাই আগে প্রথম উদ্যোগটা নেই।

এই প্রেক্ষিতে সেখানে সবাই সেখানে স্বাক্ষর করা শুরু করেছেন। অন্তত পক্ষে পাঁচ হাজার করে সবাই দেবেন। সিসিবিতেও অনেকেরই সামর্থ আছে এই মুক্তিযোদ্ধা বাবাকে বাঁচানোর জন্য পাঁচ হাজার টাকা দেবার। তাই পোস্টটি দিলাম।

আপনারা যারা ঢাকায় থাকেন তারা শুধু আওয়াজ দিন। টাকা আমি যেয়ে নিয়ে আসবো। যারা ঢাকার বাইরে আছেন কিংবা বিদেশে আছেন তারাও হাত তুলুন। ব্যবস্থা একটা হয়েই যাবে।

বাকি কথা মন্তব্যে।

আগের পোস্ট

ফোনে যোগাযোগ করুন

রায়হান আবীরঃ ০১৬৭০৪১৪৭৮২/ ০১৫৫৬৪৭১৬৭১

শেয়ার করুন
২ votes, average: ৫.০০ out of ৫২ votes, average: ৫.০০ out of ৫২ votes, average: ৫.০০ out of ৫২ votes, average: ৫.০০ out of ৫২ votes, average: ৫.০০ out of ৫ (ভোট, ৫.০০/ ৫)
রেটিং করার জন্য আপনাকে রেজিস্টার্ড সদস্য হতে হবে
Loading ... Loading ...
প্রকাশিত লেখা বা মন্তব্য সম্পূর্ণভাবেই লেখক/মন্তব্যকারীর নিজস্ব অভিমত। এর জন্য ক্যাডেট কলেজ ব্লগ কর্তৃপক্ষকে কোনভাবেই দায়ী করা চলবেনা।

৩৩ টি মন্তব্য

  1. শহীদ (১৯৯৪-২০০০)
       এপ্রিল ২৯, ২০০৯ at ১১:১১ অপরাহ্ন |

  2. তৌফিক (৯৬-০২)
       এপ্রিল ২৯, ২০০৯ at ১১:১৪ অপরাহ্ন |

    ইনশাল্লাহ হয়ে যাবে। আল্লাহ সহায় হোন।

    [ জবাব দিন ]

  3. কামরুল হাসান (৯৪-০০)
       এপ্রিল ২৯, ২০০৯ at ১১:১৪ অপরাহ্ন |

    সিসিবি থেকে আমরা কয়জন দিতে পারি দেখা যাক।
    অল্প কয়জন ছাড়া এখানে বাকি সবাই ছাত্র। তাই হয়তো খুব বেশি হবে না। কিন্তু যতজনই হউক, চলুন একবার চেষ্টা করে দেখি।

    আমাকে দিয়েই শুরু হউক।
    রায়হান হিসেব করা শুরু কর।

    ১ জন।

    [ জবাব দিন ]

    রায়হান আবীর (৯৯-০৫)
        এপ্রিল ২৯, ২০০৯ at ১১:১৫ অপরাহ্ন |

    অন্তত বিশজন তো পেতেই পারি। দেখা যাক …

    [ জবাব দিন ]

  4. রবিন (৯৪-০০/ককক)
       এপ্রিল ২৯, ২০০৯ at ১১:১৮ অপরাহ্ন |

    2

    [ জবাব দিন ]

    রায়হান আবীর (৯৯-০৫)
        এপ্রিল ২৯, ২০০৯ at ১১:২১ অপরাহ্ন |

    ধন্যবাদ রবিন ভাই। কিভাবে নেবো, কবে নেবো এইটা জানালেও ভালো হয়।

    [ জবাব দিন ]

    রবিন (৯৪-০০/ককক)
        এপ্রিল ২৯, ২০০৯ at ১১:২৪ অপরাহ্ন |

    আমি কামরুল এর কাছে দিয়ে দিবো

    [ জবাব দিন ]

  5. সানাউল্লাহ (৭৪ - ৮০)
       এপ্রিল ২৯, ২০০৯ at ১১:২১ অপরাহ্ন |

    রায়হান : চলে এসো আমার কাছে, কাল একটা ফোন করে।

    [ জবাব দিন ]

    রায়হান আবীর (৯৯-০৫)
        এপ্রিল ২৯, ২০০৯ at ১১:২২ অপরাহ্ন |

    ধন্যবাদ ভাইয়া। কালকে আমি ঢাকায় আছি সারাদিন। আপনার অফিসে যাবো।

    [ জবাব দিন ]

    রায়হান আবীর (৯৯-০৫)
        এপ্রিল ৩০, ২০০৯ at ৬:৫১ অপরাহ্ন |

    লাবলু ভাই। অন্তত দুঃখিত আজকে ঢাকায় আসতে পারি নাই। আমার মঙ্গলবার থেকে পরীক্ষা। যদি কালকে ঢাকা যাই তাহলে অবশ্যই আপনার সাথে যোগাযোগ করবো। নতুবা সামিয়া যেয়ে আপনার কাছ থেকে নিয়ে আসবে।

    [ জবাব দিন ]

    সানাউল্লাহ (৭৪ - ৮০)
        এপ্রিল ৩০, ২০০৯ at ৭:৫৯ অপরাহ্ন |

    কাল দৌঁড়ের ওপর থাকবো। আসলে ফোন করে আইসো। বিকেলে বা সন্ধ্যায় অফিসে থাকো। আর সামিয়া আসলে বোনাস পাবে আইসক্রিম!! :D

    [ জবাব দিন ]

  6. তৌফিক (৯৬-০২)
       এপ্রিল ২৯, ২০০৯ at ১১:৩৮ অপরাহ্ন |

    আমি হাজিরা দিতে চাইতেছিলাম না। কিন্তু আমি ইতোমধ্যে তাঁকে কৃতজ্ঞতা জানানোর চেষ্টা করছি।

    [ জবাব দিন ]

    রায়হান আবীর (৯৯-০৫)
        এপ্রিল ২৯, ২০০৯ at ১১:৫২ অপরাহ্ন |

    হাজিরা দিলে অসুবিধা কি তৌফিক ভাই, অন্যরাও উৎসাহিত হবে।

    [ জবাব দিন ]

    তৌফিক (৯৬-০২)
        এপ্রিল ২৯, ২০০৯ at ১১:৫৮ অপরাহ্ন |

    তারাঁ আমাদের জন্য যা করেছেন তার বিপরীতে এইসব ছোটখাট কৃতজ্ঞতা জানানোকে বড় অকিঞ্চিৎকর মনে হয়, জানানোর মতো কিছু মনে হয় না।

    [ জবাব দিন ]

    রবিন (৯৪-০০/ককক)
        এপ্রিল ৩০, ২০০৯ at ১:৫০ পূর্বাহ্ন |

    :thumbup:

    [ জবাব দিন ]

  7. মোস্তফা (১৯৮৮-১৯৯৪)
       এপ্রিল ৩০, ২০০৯ at ২:২২ পূর্বাহ্ন |

    আমরা (সচল জাহিদ ও আমি) এডমন্টনে গণসংযোগ সুরু করেছি। দু’এক দিনের মাঝে যা উঠে ঢাকায় মানিগ্রাম করে দিব। ঢাকায় কার নামে পাঠানো যায় আমাকে জানাও। আমার ইমেইল mmali@ualberta.ca । পুরোনাম আর ঠিকানা ইমেইল করে দিও। মানিগ্রাম এর টাকা অনেকগুলু বেসরকারী ব্যাংক এর মাধ্যমে তোলা যায়। আমি পরে জানিয়ে দিব ব্যাংক এর নামগুলো।

    [ জবাব দিন ]

    রায়হান আবীর (৯৯-০৫)
        এপ্রিল ৩০, ২০০৯ at ৩:১২ পূর্বাহ্ন |

    ভাইয়া টাকা কিভাবে পাঠানো যাবে এই ব্যাপারে জাহিদ ভাই মনে হয় দিক নির্দেশনা পেয়েছেন। সচলে তো তাই দেখলাম …

    [ জবাব দিন ]

    মোস্তফা (১৯৮৮-১৯৯৪)
        এপ্রিল ৩০, ২০০৯ at ৩:২৩ পূর্বাহ্ন |

    ঠিক আছে, আমি জাহিদের সাথে কথা বলবো।

    [ জবাব দিন ]

  8. আমিন (১৯৯৬-২০০২)
       এপ্রিল ৩০, ২০০৯ at ৯:৩৭ পূর্বাহ্ন |

    আমি আওয়াজ দিলাম ।

    [ জবাব দিন ]

  9. কাইয়ূম (১৯৯২-১৯৯৮)
       এপ্রিল ৩০, ২০০৯ at ১০:৩০ পূর্বাহ্ন |

    আছি ইনশাল্লাহ

    [ জবাব দিন ]

    রায়হান আবীর (৯৯-০৫)
        এপ্রিল ৩০, ২০০৯ at ৬:৫২ অপরাহ্ন |

    :thumbup:

    [ জবাব দিন ]

  10. ফয়েজ (৮৭-৯৩)
       এপ্রিল ৩০, ২০০৯ at ১:৫৫ অপরাহ্ন |

    ট্যাকা কেমনে পাঠামু বইলা দিও। কারও ডাচ-বাংলা একাউন্ট থাকলে আমার সুবিধা,

    [ জবাব দিন ]

    রায়হান আবীর (৯৯-০৫)
        এপ্রিল ৩০, ২০০৯ at ৬:৫২ অপরাহ্ন |

    A. J. S. M. Khaled
    Account no: 1510 2004 7077 5001
    Swift Code: BRAKBDDH
    Bank: BRAC Bank, Uttara Branch, Dhaka

    ফয়েজ ভাই, এই একাউন্টে পাঠাতে পারবেন না?

    [ জবাব দিন ]

    ফয়েজ (৮৭-৯৩)
        মে ২, ২০০৯ at ১১:০০ পূর্বাহ্ন |

    বোর্ডবাজারে সুন্দরবন কিংবা এস,এ পরিবহনের কোন অফিস কি আছে?

    একটা ফোন দিও পারলে, তোমার মোবাইল বন্ধ পাচ্ছি, বৃহস্পতিবার এবং আজকে

    [ জবাব দিন ]

  11. জিহাদ (৯৯-০৫)
       এপ্রিল ৩০, ২০০৯ at ৪:৩২ অপরাহ্ন |

    এত বোধহয় দিতে পারবোনা :(

    তুই কি আই ইউ টি তে? আজকে রাতে তাইলে দিয়ে আসবো আমি ।

    [ জবাব দিন ]

    রায়হান আবীর (৯৯-০৫)
        এপ্রিল ৩০, ২০০৯ at ৬:৫৩ অপরাহ্ন |

    :thumbup: :thumbup: আমি আইইউটিতেই আছি।

    [ জবাব দিন ]

  12. আমিন (১৯৯৬-২০০২)
       এপ্রিল ৩০, ২০০৯ at ৪:৪৯ অপরাহ্ন |

    রায়হান , কেমনে টাকা পৌছাবো পারলে জানাইয়ো?
    আমি শনিবার বুয়েটে থাকবো।

    [ জবাব দিন ]

    রায়হান আবীর (৯৯-০৫)
        এপ্রিল ৩০, ২০০৯ at ৬:৫৪ অপরাহ্ন |

    ঠিকাছে। শনিবার স্যাম আপনার সাথে যোগাযোগ করবে। ওকে দিয়ে দিয়েন।

    [ জবাব দিন ]

    রায়হান আবীর (৯৯-০৫)
        এপ্রিল ৩০, ২০০৯ at ৬:৫৪ অপরাহ্ন |

    আর ফোন নম্বরটা পাঠাইতে পারেন। raihan1079 এট gmail ডট com

    [ জবাব দিন ]

  13. মোস্তফা (১৯৮৮-১৯৯৪)
       এপ্রিল ৩০, ২০০৯ at ১০:৫৭ অপরাহ্ন |

    কানাডায় বসবাসরত বেশ কয়েকজন ছোট ভাই আমাকে মেইল করেছে তারা টাকা পাঠাতে ইচ্ছুক। তাই আমার একাউন্ট নম্বর সিসিবিতে দিয়ে দিচ্ছি। কানাডা র যারা টাকা পাঠাতে চান তারা আমার একাউন্টে পাঠাতে পারেন। আপনার নিজের শহর থেকে তুলে একত্রে পাঠাতে পারেন অথবা শুধু নিজেরটাই পাঠিয়ে দিন।

    নামঃ Mohammad Ali
    ব্যাংকঃ CIBC
    একাউন্টঃ 09069-010-6583636

    CIBC এর যে কোন শাখায় যেয়ে আমার একাউণ্ট নম্বর দিয়ে বলবেন যে টাকাটা ডিপোজিট করে দিতে। এ ক্ষেত্রে কোন বাড়তি খরচ লাগবে না। টাকাটা পাঠানো হলে আমার ইমেইল mmali@ualberta.ca তে দয়া করে একটা মেইল দিবেন।

    [ জবাব দিন ]

  14.    মে ২, ২০০৯ at ৭:৫৭ অপরাহ্ন |

    যেহেতু আমার ৫০০০ টাকাতো দূর, ১০০০ দেয়ারই ক্ষমতা নাই….

    সেহেতু আমার এইখানে কিছু বলার / সাহায্য করারও ক্ষমতা নাই….

    [ জবাব দিন ]

    নাজমুল (০২-০৮)
        মে ৩, ২০০৯ at ১২:২৫ পূর্বাহ্ন |

    :(

    [ জবাব দিন ]

  15. রায়হান আবীর (৯৯-০৫)
       মে ৭, ২০০৯ at ১২:৩৫ পূর্বাহ্ন |

    সানাউল্লাহ ভাই, ফয়েজ ভাই, কামরুল ভাই, আমিন ভাই এই চারজনের বিশ হাজার + জিহাদের কিছু আজকে সবজান্তা ভাইকে হস্তান্তর করা হয়েছে। সবাইকে ধন্যবাদ।

    [ জবাব দিন ]

মন্তব্য করুন :

আপনার ই-মেইল ঠিকানা কখনোই প্রকাশ করা হবেনা অথবা শেয়ার করা হবেনা। দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা। আবশ্যিক তথ্যগুলো * চিহ্নিত করা আছে।

*
*
:) :( :P :D :)) :(( =)) :clap: ;) B-) :-? :grr: :boss: :shy: x-( more »


অভ্র প্রভাত ফোনেটিক ইউনিজয় ইংরেজী
(বাংলায় টাইপ করতে ctrl+g চাপুন। একটি শব্দ লেখা শেষে স্পেস বার চাপুন। তাহলেই ইংরেজী থেকে শব্দটি বাংলায় রুপান্তরিত হবে।একই শব্দের একাধিক বানান অপশন দেখতে শব্দটির উপরে মাউস রেখে ক্লিক করুন)
Ekushey Inline virtual Bangla keyboard