random header image

আরে আমরা আমরাই তো ………

(আজকাল দেখি সিসিবিত সবাই অন্য কার নামে লেখা উৎসর্গ করে। এইসব দেখে আমারো মন চায় সবার নামে একটা লেখা উৎসর্গ করি কিন্তু এত লেখা বাহির করার মত এলেম আমার নাই তাই চামে দিয়া এই পোষ্ট খান সিসিবির সিনিয়র জুনিয়র সবাইকে উৎসর্গ করলাম)
০১।
আমরা ছিলাম তিন জন। আমি, জাহিদ আর কৌশিক। কি বলা যেত আমাদের, থ্রী মাস্কেটীয়ার্স? যে যাই বলুক কলেজে আমরা কিন্তু আমাদের এই টাইপ একটা কিছু ভাবতাম। অল ফর ওয়ান, ওয়ান ফর অল। অন্য কেও আমাদের বিরুদ্ধে কিছু বললে একাট্টা। হাসান তো সবসময় বলত – এইগুলার এক্টার বিরুদ্ধে কিছু বললে দেখি সমস্যা, বাকী দুইটা তাইড়া আসে। বাকীদের জন্য এইরকমই ছিলাম আমারা।
০২।
কলেজে সবাই যে রকম ভাবে ঠিক সেই রকম কিন্তু ছিল না আমাদের শুরুটা। জাহিদ হইল লম্বা উঁচা দানব যে একবার কিছু বুঝছে তো বুঝছে, কৌশিক হইল মারামারি করতে সর্বদা প্রস্তুত, আর আমি যার কিনা মেজাজ দিনের ১৬ ঘণ্টাই হট থাকে। তাইলে বুঝেন এই টাইপ তিনটা লোক একসাথে থাকলে কি হইতে পারে? হইছিলও তাই।
জাহিদ কে ক্লাস এইটে যখন আমার রুমে ফেলা হল তখন জাহিদের সরল স্বীকারোক্তি ছিল রাশেদের মত এইরকম একটা গোয়ারের সাথে ছয় মাস থাকা তার পক্ষে অসম্ভব। কিন্তু ভাগ্যের কি র্নিমম পরিহাস দেখেন এই ছেলেকেই পরে আমার সাথে প্রায় চার বছর রূমমেট থাকতে হইল। আর জাহিদ ছেলেটা কে আমার রূমমেট বানানোতে যে আমি যে খুব একটা খুশি হইছিলাম তা বলা যাবে না। কিন্তু দেখেন আবার কি খেলা, কলেজের শেষে আমিই আবার বলছিলাম জাহিদ যদি আমার রুমমেট থাকে তাইলে আর যে কেও আমার রূমমেট থাকলে আমার কিছু আসে যায় না।
আর কৌশিক ছেলেটার সাথে আমার ভাল করে পরিচয় মারামারি করেই। আমরা দুই জন যে দুই জনকে ক্লাস সেভেন এইটে একটুও সহ্য করতে পারতাম তার নমুনা ভুড়িভুড়ি। আমার হিসেবে এই ছেলে মারামারির সময় আমার খাকীর বোতাম বা এপুলেট এর লুপ ছিড়ছে কম করে হলেও তিন বার। আর অন্য ড্রেস এর ক্ষেত্রে তো আছেই। তবে আমিও যে কৌশিকের বোতাম এর থেকে কম ছিড়ছি তাও কিন্তু না। কিন্তু আল্লার দুনিয়ায় কি অদ্ভূত লীলা খেলা মারামারি করতে করতেই একদিন ক্লাস নাইনের একটা সময় টের পাইলাম এই ছেলটারে আমি ভালা পাই।
তারপর? তারপরও আমাদের মারামারি কিন্তু একটুও কমে নাই। কিন্তু দেখেন ব্যাপার খানা এই পোলা দুইটারে আমি এখনো প্রায় প্রতিদিন কেমনে কেমনে জানি মনে কইরা ফেলাই।
০৩।
ক্যান্ডিডেটস টাইমে যখন আমরা প্রথম তিন জন একসাথে রূমমেট হইলাম সেই থেকে শুরু, আমরা তিন জন কিন্তু একটা অন্যটারে কম জ্বালাই নাই। ঘুম প্রিয় জাহিদের সম্ভবত এমন খুব কম রেষ্ট আওয়ার আছে যেইটা সে আমার বা কৌশিকের যন্ত্রণা এড়ায়ে শান্তি মত ঘুমাতে পারছে। কৌশিকের সাপ্তাহে এমন খুব কম দিন গেছে যেই দিনে অন্তত একবার আমি আর জাহিদ এক হয়ে পোলাটারে ক্ষেপানোর শেষ সীমায় নিয়ে যাই নাই। আর আমার পিছনে যে এই দুইটা এক জোট হয়ে ক্ষেপানোর জন্য লাগে নাই তাও বা অস্বীকার করি কেমনে?
তারপরেও এই ছেলে দুইটার মধ্যে অন্য কিছু একটা ছিল। সারাদিন পোলা দুইটারে আউল ফাউল জ্বালায়ে মেজাজ গরম করে রাখার পরও যখন রাতে লাইটস অফ এর পর বলতার দোস্তরা স্যরি, মাইন্ড করছস নাকি। তখন পোলা দুইটা খালি হাইসা কইত আরে মাইন্ড করি নাই, আমরা আমরাই তো। খালি মনে করে কালকে এমন কিছু করিস না।

কিন্তু তারপরেও পরেরদিন আমি একি ভাবে জ্বালাতাম। কারন আমি জানি এইখানে তো আমরা আমরাই।

০৪।
সিসিবিতে আমি প্রায় নতুন একজন লোক। চার পাচ জন ছাড়া কাওকেই আর সামনা সামনি দেখা হয় নাই। বাংলা ব্লগ জগতটার সাথেও আমার পরিচয় মাত্র কয়েক মাসের। তাই সব খানের সব রীতি নীতি আমি ভাল ভাবে বুঝে উঠতে পারি নাই। কিন্তু নতুন হইলেও এইটা বুঝছি সিসিবিতে যে গুমোট বাতাস বইছে তা কার জন্যই ভাল ফল আনবে না।
এইখানে নানা মতের নানা রকম ক্যাডেট আছেন। সব বিষয়ে তাদের একমত হওয়া সম্ভব না তাই যুক্তি চলবে তর্ক চলবে কিন্তু আমাদের একটা খেয়াল রাখতে হবে যাতে আমরা তর্কটাকে ব্যক্তিগত পর্যায়ে নিয়ে না যাই। কারন তাইলেই বিপদ। খেয়াল রাখতে হবে এইখানে all for one, one for all.
সব শেষে কলেজের দুই বন্ধুকে যেভাবে বলতাম সেইভাবেই সিসিবির সবাইকে খালি বলি- আরে ম্যান, মাইন্ড করার কি আছে সব তো আমরা আমরাই।

১ vote, average: ৪.০০ out of ৫১ vote, average: ৪.০০ out of ৫১ vote, average: ৪.০০ out of ৫১ vote, average: ৪.০০ out of ৫১ vote, average: ৪.০০ out of ৫ (ভোট, ৪.০০/ ৫)
রেটিং করার জন্য আপনাকে রেজিস্টার্ড সদস্য হতে হবে
Loading ... Loading ...
প্রকাশিত লেখা বা মন্তব্য সম্পূর্ণভাবেই লেখক/মন্তব্যকারীর নিজস্ব অভিমত। এর জন্য ক্যাডেট কলেজ ব্লগ কর্তৃপক্ষকে কোনভাবেই দায়ী করা চলবেনা।

৭৪ টি মন্তব্য

  1. জিহাদ (৯৯-০৫)
       মার্চ ২৫, ২০০৯ at ১২:২৭ পুর্বাহ্ন |

    :) :) :)

    জবাব দিন

    জিহাদ (৯৯-০৫)
        মার্চ ২৫, ২০০৯ at ১২:২৯ পুর্বাহ্ন |

    আমি প্রথম হয়েছি। আজ আমিও রায়হান আবীরের মত সুখী :awesome: :awesome:

    জবাব দিন

    জিহাদ (৯৯-০৫)
        মার্চ ২৫, ২০০৯ at ১২:৩২ পুর্বাহ্ন |

    চার নম্বর পয়েন্টের “এ অধ্যায়ে যা শিখলাম” ভাল হয়েছে :-B :-B

    জবাব দিন

    রাশেদ (৯৯-০৫)
        মার্চ ২৫, ২০০৯ at ১২:৩৫ পুর্বাহ্ন |

    তাইলে রায়হানের মত এক টা প্রেম কর আর লুপে পইড়া যা :D
    উপদেশ তাইলে ভালই দিতে পারি কি কস ;)

    জবাব দিন

    রায়হান আবীর (৯৯-০৫)
        মার্চ ২৫, ২০০৯ at ১২:৩৭ পুর্বাহ্ন |

    হা হা হা। :P :P

    জবাব দিন

    রাশেদ (৯৯-০৫)
        মার্চ ২৫, ২০০৯ at ১২:৪০ পুর্বাহ্ন |

    দোস্ত আমিও তোর মত সুখী হইতাম চাই :D

    জবাব দিন

    রায়হান আবীর (৯৯-০৫)
        মার্চ ২৫, ২০০৯ at ১২:৪৬ পুর্বাহ্ন |

    ঠিকাছে। আমি ভুতের ব্যবস্থা করতেছি তোরে কিলানোর লাইজ্ঞা :P :P

    জবাব দিন

    রাশেদ (৯৯-০৫)
        মার্চ ২৫, ২০০৯ at ১২:৫০ পুর্বাহ্ন |

    মার আর কাট দোস্ত আমার একটা সুখী করার উপায় বাতলাও =((

    জবাব দিন

    রবিন (৯৪-০০/ককক)
        মার্চ ২৫, ২০০৯ at ১:৪৭ পুর্বাহ্ন |

    আরে আমরা আমরাই তো, তুই প্রথম মানেই আমি প্রথম

    জবাব দিন

    আদনান (১৯৯৭-২০০৩)
        মার্চ ২৫, ২০০৯ at ১১:০৭ অপরাহ্ন |

    তাই তো!!!

    ১ম :D

    জবাব দিন

    আমিন (১৯৯৬-২০০২)
        মার্চ ২৫, ২০০৯ at ১১:১০ অপরাহ্ন |

    আমিও ১ম হপো। (কপিরাইট মাস্ফ্যু)

    জবাব দিন

  2. রকিব (০১-০৭)
       মার্চ ২৫, ২০০৯ at ১২:২৮ পুর্বাহ্ন |

    আমরা আমরাই তো :hug: :hug: :thumbup:

    জবাব দিন

    রাশেদ (৯৯-০৫)
        মার্চ ২৫, ২০০৯ at ১২:৩৬ পুর্বাহ্ন |

    অই মিঞা চা কই B-)
    আছ কেমন? বাসার সবাই ভাল তো :)

    জবাব দিন

    রকিব (০১-০৭)
        মার্চ ২৫, ২০০৯ at ১২:৩৯ পুর্বাহ্ন |

    বস এই নেন আপনার :teacup:
    এইতো যাচ্ছে কেটে, আম্মুকে অপারেশন থিয়েটারে ঢুকিয়ে দিয়ে এসেছি কিছুক্ষন আগে, দোয়া করবেন।

    জবাব দিন

    রাশেদ (৯৯-০৫)
        মার্চ ২৫, ২০০৯ at ১২:৪৯ পুর্বাহ্ন |

    ইনশাল্লাহ আন্টির অপারেশন ভাল হবে :) টেনশন নিও না :)
    নাও আমিই তোমারে এককাপ চা খাওয়াই :teacup:

    জবাব দিন

  3. জুবায়ের অর্ণব (৯৮-০৪)
       মার্চ ২৫, ২০০৯ at ১২:৩৭ পুর্বাহ্ন |

    ভাল লাগলো তোমার পোস্ট পড়ে, তোমার বক্তব্যের ফর্মাট ছিল খুবই অ্যাফেকশনেইট।

    জবাব দিন

    রাশেদ (৯৯-০৫)
        মার্চ ২৫, ২০০৯ at ১২:৪৪ পুর্বাহ্ন |

    লেখাটা পড়ার জন্য ধন্যবাদ জুবায়ের ভাই :)
    আমি আসলে খালি আমার অনুভূতি সবার সাথে শেয়ার করতে চেয়েছি :)

    জবাব দিন

  4. রায়হান আবীর (৯৯-০৫)
       মার্চ ২৫, ২০০৯ at ১২:৩৮ পুর্বাহ্ন |

    পোস্ট শিক্ষামূলক হইছে :P

    অফঃ

    বন্ধু তোমারে ফোন দিসিলাম। পাত্তাই দিলানা। :(

    জবাব দিন

    রাশেদ (৯৯-০৫)
        মার্চ ২৫, ২০০৯ at ১২:৪২ পুর্বাহ্ন |

    B-)
    আফঃ দোস্ত নতুন মোবাইল কিনে ভালই ঝামেলায় পড়ছি। মোবাইল যে সাইলেন্ট করে রাখছি কোন সময় এইটা বুঝতে পারি নাই তাই তোর কল টের পাই নাই :-? পরে ভাব্লাম আমি কল দিলে তোর উনি যদি মোবাইল বিজি পেয়ে মাইন্ড করে তাই আর কল দিলাম না :D

    জবাব দিন

    রায়হান আবীর (৯৯-০৫)
        মার্চ ২৫, ২০০৯ at ১২:৪৭ পুর্বাহ্ন |

    হালা পুরা ফাযিল। :thumbdown: :thumbdown: সন্ধ্যা পর্যন্ত একলা একলা পথ হাঁটলাম তোর ফোনের আশায় :mad: :mad:

    জবাব দিন

    জিহাদ (৯৯-০৫)
        মার্চ ২৫, ২০০৯ at ১২:৫০ পুর্বাহ্ন |

    সন্ধ্যা পর্যন্ত একলা একলা পথ হাঁটলাম তোর ফোনের আশায়

    ছি: রায়হান আবীর, আমি ভাবতেও পারিনি। :no: :no:

    এই ই তাহলে তোমার সুখী হবার রহস্য ;;;

    জবাব দিন

    রাশেদ (৯৯-০৫)
        মার্চ ২৫, ২০০৯ at ১২:৫৬ পুর্বাহ্ন |

    জিহাদ ভয় পাইসি :(
    রায়হানের কলেজ কি পিসিসি নাই :(
    যাই হোক আমি থাকি দূরে তাই চিন্তা নাই কিন্তু তুই এক্টূ সাবধানে থাকিস :P হাজার হইলেও তোর রূপবান চেহারা :P

    জবাব দিন

    জিহাদ (৯৯-০৫)
        মার্চ ২৫, ২০০৯ at ১২:৫৮ পুর্বাহ্ন |

    দূরে দূরে গেলে কি দূরে থাকা যায় ;;;

    রায়হান আবীরের হাতে আছে মুবাইল আর সামনে আছে একলা একলা হাঁটার পথ। আর কি লাগে। কাজেই খুব খিয়াল কইরা। :awesome:

    জবাব দিন

    রাশেদ (৯৯-০৫)
        মার্চ ২৫, ২০০৯ at ১:১০ পুর্বাহ্ন |

    খিয়াল কইরা কারন রূপবান চেহারা তো তোর :P

    জবাব দিন

    মঞ্জুর (১৯৯৯-২০০৫)
        মার্চ ২৫, ২০০৯ at ১০:৩৭ অপরাহ্ন |

    :)) :))

    জবাব দিন

    রাশেদ (৯৯-০৫)
        মার্চ ২৭, ২০০৯ at ১:২৪ পুর্বাহ্ন |

    খান সাহেব তুমার জন্য আমার ব্যাপক চিন্তা হইতাছে :( আইইউটিতে সাবধানে থাকিস ;)

    জবাব দিন

  5. রাব্বি (১৯৯৮-২০০৪)
       মার্চ ২৫, ২০০৯ at ১২:৫১ পুর্বাহ্ন |

    ছুট ভাই, বড় ভাই সুনেন সারাদিন নানা কাম কাজ এর মাঝে এই CCB তে আইসা হারান দিন গুলা পাই। CCB তে আমারা আমারাইতো তাইলে এই সব বাতাস বুতাস দিয়া কি দরকার ?? :hug: :hug:

    জবাব দিন

    রাশেদ (৯৯-০৫)
        মার্চ ২৫, ২০০৯ at ১২:৫৭ পুর্বাহ্ন |

    ঠিক কইছেন কি হইব এইসব কইরা :( মরতে তো একদিন হবেই :(
    তাই বাদ দেন এইসব আমরা আমরাই তো :D

    জবাব দিন

  6. রেজওয়ান (৯৯-০৫)
       মার্চ ২৫, ২০০৯ at ১:১১ পুর্বাহ্ন |

    আমি বাতাস খামু :(( :((

    জবাব দিন

    রাশেদ (৯৯-০৫)
        মার্চ ২৫, ২০০৯ at ১:১৬ পুর্বাহ্ন |

    দোস্ত মাঝে মাঝে কই হাওয়া হস :)
    হাওয়া খাইয়া যদি কিছু কমাইতে পারস তাইলে তো ভালই :D

    জবাব দিন

  7. জুনায়েদ কবীর (৯৫-০১)
       মার্চ ২৫, ২০০৯ at ১:১৬ পুর্বাহ্ন |

    হুম, আমরা আমরাই তো… :thumbup:

    জবাব দিন

    কাইয়ূম (১৯৯২-১৯৯৮)
        মার্চ ২৫, ২০০৯ at ১:২৬ পুর্বাহ্ন |

    হ, উই উই ই তো :thumbup:

    জবাব দিন

    রাশেদ (৯৯-০৫)
        মার্চ ২৫, ২০০৯ at ১:৩৬ পুর্বাহ্ন |

    সবাই আঙ্গুল উঁচে তুইলা কি ঈঙ্গিত করতে চায় :P

    জবাব দিন

    আহসান আকাশ (৯৬-০২)
        মার্চ ২৫, ২০০৯ at ২:৩২ পুর্বাহ্ন |

    সবাই আঙ্গুল উঁচে তুইলা কি ঈঙ্গিত করতে চায়

    এই কথা দিয়া তুই কি ইঙ্গিত করতে চাচ্ছিস?

    জবাব দিন

    রাশেদ (৯৯-০৫)
        মার্চ ২৫, ২০০৯ at ৭:৪৯ অপরাহ্ন |

    :D

    জবাব দিন

    আদনান (১৯৯৭-২০০৩)
        মার্চ ২৫, ২০০৯ at ১১:১১ অপরাহ্ন |

    কলা খাওয়া সাস্থ্যকর এটা বোঝাতে চায় :D

    জবাব দিন

  8. সায়েদ (১৯৯২-১৯৯৮)
       মার্চ ২৫, ২০০৯ at ২:২২ পুর্বাহ্ন |

    খেয়াল রাখতে হবে এইখানে all for one, one for all.

    :hatsoff: :hatsoff:

    জবাব দিন

    আদনান (১৯৯৪-২০০০)
        মার্চ ২৫, ২০০৯ at ৫:০১ পুর্বাহ্ন |

    ঐ..

    জবাব দিন

    তানভীর (৯৪-০০)
        মার্চ ২৫, ২০০৯ at ১০:১৪ পুর্বাহ্ন |

    আদনান, তুই মনে হয় :-B ইমোটা দিতে ভুলে গেছস! :P :P

    জবাব দিন

    আদনান (১৯৯৪-২০০০)
        মার্চ ২৫, ২০০৯ at ১:০৩ অপরাহ্ন |

    দোস্ত অফিসে ছিলাম :D

    জবাব দিন

    রায়হান আবীর (৯৯-০৫)
        মার্চ ২৫, ২০০৯ at ২:১৫ অপরাহ্ন |

    বুঝছি। আপনার অফিসে ইমোটা নাই। :P

    জবাব দিন

    আহসান আকাশ (৯৬-০২)
        মার্চ ২৫, ২০০৯ at ২:১৮ অপরাহ্ন |

    :))

    জবাব দিন

    আদনান (১৯৯৪-২০০০)
        মার্চ ২৫, ২০০৯ at ৩:০৯ অপরাহ্ন |

    দাড়া হাসি ছুটাইতাসি, দুইটাই :just: স্টার্ট :frontroll: খেয়ামট পর্যন্ত ।

    জবাব দিন

    রবিন (৯৪-০০/ককক)
        মার্চ ২৫, ২০০৯ at ৩:১৮ অপরাহ্ন |

    :)) :)) :))

    জবাব দিন

    আহসান আকাশ (৯৬-০২)
        মার্চ ২৫, ২০০৯ at ৩:২৪ অপরাহ্ন |

    :frontroll: :frontroll: :frontroll: ( বস খেয়ামট হইলে কইয়েন…

    জবাব দিন

    আদনান (১৯৯৭-২০০৩)
        মার্চ ২৫, ২০০৯ at ১১:১২ অপরাহ্ন |

    ওটা তো হইবোনা…

    আই হায় কপাল খারাপ যারা ফ্রন্ট্রোল দিতাসে…

    জবাব দিন

  9. তানভীর (৯৪-০০)
       মার্চ ২৫, ২০০৯ at ১০:১৪ পুর্বাহ্ন |

    হুম…আমরা আমরাই তো! :dreamy: :dreamy:

    জবাব দিন

    রাশেদ (৯৯-০৫)
        মার্চ ২৫, ২০০৯ at ৭:৪৯ অপরাহ্ন |

    হুম :D

    জবাব দিন

  10.   Ugly duckking
       মার্চ ২৫, ২০০৯ at ১১:০৯ পুর্বাহ্ন |

    আহারে… আমাগো এই রকম একটা গ্রুপ ছিল। কত্তদিন দেখিনা পোলাগুলারে। (@modu: comment aprove korar time e bangla koira dish plz)
    amra amrai to…

    জবাব দিন

    রাশেদ (৯৯-০৫)
        মার্চ ২৫, ২০০৯ at ৭:৫০ অপরাহ্ন |

    হাসের বাচ্চা নি :D

    জবাব দিন

  11.   শাহরিয়ার মামুন
       মার্চ ২৫, ২০০৯ at ১:৫৬ অপরাহ্ন |

    লেখাটা ‘দিল চাহ্‌তা হ্যায়’-এর কথা মনে করিয়ে দিলো। চমৎকার লাগল। অনেক প্রাণবন্ত। আমাদের সমস্ত সম্পর্কের মধ্যে বন্ধুত্বের সম্পর্কটাই মনে হয় সবচেয়ে পবিত্র। আর, দশজন ‘জাস্ট’ বন্ধুর চেয়ে একজন ‘ভাল’ বন্ধু থাকা অনেক সৌভাগ্যের বলে মনে হয় আমার কাছে। লেখার মূল মেসেজটা ভাল লাগল। বলার ধরণটা দারুণ।

    জবাব দিন

    রাশেদ (৯৯-০৫)
        মার্চ ২৫, ২০০৯ at ৭:৫০ অপরাহ্ন |

    আরে অনি ভাই :D

    জবাব দিন

  12. কামরুলতপু (৯৬-০২)
       মার্চ ২৫, ২০০৯ at ৪:২৭ অপরাহ্ন |

    আরে তাই তো আমরা আমরাই তো। আমি ভাবছিলাম আমরা আমরাই। এখন দেখি না আসলে আমরা আমরাই।

    জবাব দিন

    আমিন (১৯৯৬-২০০২)
        মার্চ ২৫, ২০০৯ at ৪:৩২ অপরাহ্ন |

    তপু তুই কি বাজারে যাচ্ছিস???

    জবাব দিন

    কামরুলতপু (৯৬-০২)
        মার্চ ২৫, ২০০৯ at ৪:৪০ অপরাহ্ন |

    নাহ দোস্ত একটু বাজারে যাব

    জবাব দিন

    আমিন (১৯৯৬-২০০২)
        মার্চ ২৫, ২০০৯ at ৪:৪২ অপরাহ্ন |

    ও হ আমি আরো ভাবলাম তুই বাজারে যাবি। :) :)

    জবাব দিন

    কামরুলতপু (৯৬-০২)
        মার্চ ২৫, ২০০৯ at ৪:৪৭ অপরাহ্ন |

    নারে বাজারেই যাব ভাবছিলাম পরে দেখি বাজারে যাওয়া লাগব তাই বাজারেই যাইতাছি।

    জবাব দিন

    আহসান আকাশ (৯৬-০২)
        মার্চ ২৫, ২০০৯ at ৪:৫২ অপরাহ্ন |

    :-? :-? :-?

    জবাব দিন

    রাশেদ (৯৯-০৫)
        মার্চ ২৫, ২০০৯ at ৭:৫১ অপরাহ্ন |

    মাথা খারাপ হয়ে গেল ~x(

    জবাব দিন

    মঞ্জুর (১৯৯৯-২০০৫)
        মার্চ ২৫, ২০০৯ at ১০:৪০ অপরাহ্ন |

    তোর মাথা তো আগে থেকাই খারাপ ছিলরে…।।নতুন কইরা হবার কিছু নাই…

    জবাব দিন

    আমিন (১৯৯৬-২০০২)
        মার্চ ২৫, ২০০৯ at ১০:৪১ অপরাহ্ন |

    আমি আড়ো ভাবলাম ওর মাথা খারাপ :) :)

    জবাব দিন

    আদনান (১৯৯৭-২০০৩)
        মার্চ ২৫, ২০০৯ at ১১:১৫ অপরাহ্ন |

    আপনার এই ‘ওর মাথা খারাপ’ এই মাথা খারাপ করা ভাবনাটাতো আমার মাথা খারাপ করার ব্যবস্থা করে দিচ্ছে!! :-?

    জবাব দিন

    আমিন (১৯৯৬-২০০২)
        মার্চ ২৫, ২০০৯ at ১১:১৮ অপরাহ্ন |

    আমি আরো ভাবলাম তোমার মাথা খারাপ। :)

    শুরুটা তপু করছে। আমি না কইলাম।

    জবাব দিন

    আদনান (১৯৯৪-২০০০)
        মার্চ ২৭, ২০০৯ at ৪:৩৯ পুর্বাহ্ন |

    আমি তো ভাবলাম ঘরে তেল নাই ।

    জবাব দিন

  13. সামিয়া (৯৯-০৫)
       মার্চ ২৫, ২০০৯ at ১০:৩৬ অপরাহ্ন |

    সিসিবির সিনিয়র জুনিয়র সবাইকে উৎসর্গ করলাম

    আর ক্লাসমেটরা বাদ?? x-( x-(
    লিখাটা পড়ে আসি, তারপর আবার কমেন্টাবো। :mad:

    জবাব দিন

    আমিন (১৯৯৬-২০০২)
        মার্চ ২৫, ২০০৯ at ১০:৩৯ অপরাহ্ন |

    সামিয়া, ভালো আছো?
    লিখা না পইড়া কমেন্টানোর জন্য সামিয়ার ব্যঞ্চাই। :) :)

    জবাব দিন

    আহসান আকাশ (৯৬-০২)
        মার্চ ২৫, ২০০৯ at ১০:৪৪ অপরাহ্ন |

    আমিনের সাথে আমি একমত…

    জবাব দিন

    আমিন (১৯৯৬-২০০২)
        মার্চ ২৫, ২০০৯ at ১০:৪৬ অপরাহ্ন |

    আমি আহসানের সাথে সহমত।

    জবাব দিন

    সামিয়া (৯৯-০৫)
        মার্চ ২৫, ২০০৯ at ১১:৩২ অপরাহ্ন |

    ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? :)

    জবাব দিন

    আমিন (১৯৯৬-২০০২)
        মার্চ ২৫, ২০০৯ at ১১:৩৫ অপরাহ্ন |

    ভালো আছো জেনে ভালো লাগলো।
    তবে বেশি কথা কওনের সময় নাই। কমেন্টে ফার্সট হইতে হইবো। আবার কয়েকটা পোস্ট এর প্লট মাথায় ঘুরতাসে ঐগুলা নামাইতে হইবো। কারেন্ট বাবজি কখন যায় এই ভয়ে আছি।

    জবাব দিন

    রাশেদ (৯৯-০৫)
        মার্চ ২৬, ২০০৯ at ২:০৯ পুর্বাহ্ন |

    সামিয়া বুঝতে হবে :D সিসিবির সবাইকে হাত করার ব্যবস্থা করলাম আরকি :P
    আর ক্লাসমেট মানে তো আমরা আমরাই :D তাইলে B-)

    জবাব দিন

    আদনান (১৯৯৪-২০০০)
        মার্চ ২৭, ২০০৯ at ৪:৪০ পুর্বাহ্ন |

    পুলাটা চালাক আছে ।

    জবাব দিন

    শার্লী (১৯৯৯-২০০৫)
        মার্চ ২৮, ২০০৯ at ১:১০ অপরাহ্ন |

    রাশেদ দেখি বহুত ডিপ্লোম্যাটিক কাম করস ;)

    জবাব দিন

  14. শহীদ (১৯৯৪-২০০০)
       এপ্রিল ২৪, ২০০৯ at ১০:১৫ অপরাহ্ন |

    কুমিল্লার পোলাপান গুলা এতো বস লেখে ক্যান?? ~x(

    জবাব দিন

মন্তব্য করুন :

আপনার ই-মেইল ঠিকানা কখনোই প্রকাশ করা হবেনা অথবা শেয়ার করা হবেনা। দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা। আবশ্যিক তথ্যগুলো * চিহ্নিত করা আছে।

*
*
:) :( :P :D :)) :(( =)) :clap: ;) B-) :-? :grr: :boss: :shy: x-( more »


(বাংলায় টাইপ করতে ctrl+g চাপুন। একটি শব্দ লেখা শেষে স্পেস বার চাপুন। তাহলেই ইংরেজী থেকে শব্দটি বাংলায় রুপান্তরিত হবে।একই শব্দের একাধিক বানান অপশন দেখতে শব্দটির উপরে মাউস রেখে ক্লিক করুন)
Ekushey Inline virtual Bangla keyboard