
ভালোবাসাই ভুল ছিল
আজ রাতে বারান্দার কোণে
একটা রহস্যময়ী চাঁদ ঝুলছিল,
–ঠিক তোমার তিলটার মত
যেখানে আমি চুমু খেয়েছিলাম কত।
বাতাসে একটা অজানা ফুলের গন্ধ ভাসছিল,
ঠিক যেন তোমার বুকের চেনা সৌরভ
দূর থেকে ভেসে আসছিল কোন তরুনীর হাসি
কেন যেন তোমার হাসির কথাই মনে করিয়ে দিল,
হঠাৎ কিছু কালো মেঘ এসে ঢেকে দেয় চাঁদকে
ঠিক যেমন করে তোমার রেশমী চুলে ঢেকে যেত তিলটা,
বরাবরের মত আমি চুল সরিয়ে দিতে গিয়ে বুঝতে পারলাম –
চাঁদের মত তুমিও সরে গেছ আজ অনেক দূরে ,
বুকের গন্ধটাও আজ শুধু আমাকে উপহাস করে ।
তোমার হাসি আজ আমার বোকামির উপহার
তুমি তো আজ নেই সেই আমার ।
তখনও বারান্দার কোণে চাঁদটা ঝুলছিল
এখন বুঝি কখনই তুমি আমার ছিলে না
সব ছিল তোমার অভিনয়,
হয়ত তোমাকে ভালোবাসাই আমার ভুলছিল।



৪০ টি মন্তব্য
ভাল্লাগল
জবাব দিন
প্রথম হয়েছ , চা খাও
জবাব দিন
জটিল
…
অসাধারন
জবাব দিন
পড়ার জন্য ধন্যবাদ।
জবাব দিন
বেশ আবেগী কবিতা, ভালো হয়েছে।
জবাব দিন
আবেগী নাকি ? অনেকদিন পর সিসিবিতে লিখতে মন চাইল ।
জবাব দিন
বিরহ বিরহ গন্ধ!!
জবাব দিন
হমম…. নাক চেপে ধরো
জবাব দিন
সুন্দর।
জবাব দিন
মানুষ মাত্রেই ভুল হয়
জবাব দিন
মামা, কবিতা লেখার মত একটা অসাধারণ কাজ করলি কেমনে? বিয়ার পর বিরহের কবিতা ঠিক খাপ খায় না. তোর কবিতায় সুখ আর আনন্দের গল্প শুনতে চাই.
জবাব দিন
আরে মামা তুমি আবার এখানে নাকি ? ভালো ভালো। তা তোমার ময়মনসিং কবিতাগুলো একটু ছাড় না। কবিতা লিখতে বসলে কবিতার মর্জি মত চলতে হয়। আমার মর্জিতে কবিতা চলে না
জবাব দিন
জবাব দিন
জবাব দিন
মান্নান ভাই, কবিতা সুন্দর হয়েছে। আমি বুঝি না সবাই কেন এত বিরহের কবিতা লেখে? বিরহ না থাকলে মনে হয় কবিতার জন্মই হতো না।
জবাব দিন
কবিতা কিছু একটা লিখতে চেয়েছিলাম। কিন্তু কিভাবে যেন বিরহের দিকে মোড় নিল জানিনা। বিরহের কবিতা লিখে খুব সুন্দর করে থিমপার্কে ঘুরতে গেলাম। এইজন্যই বুঝি মানু্ষ এত জটিল। পড়ার জন্য ধন্যবাদ।
জবাব দিন
বিরহ বড় ভাল লাগে…লাগে লাগে ……বিরহ বড় ভাল লাগে
জবাব দিন
এই মেয়ের যে কি হইছে আল্লাহ মালুম!! খালি বিরহ-টাইপ কথাবার্তা বলে যাচ্ছে!
জবাব দিন
মাইয়াডারে ধইরা বিয়া দেবার টাইম হইসে

কি আফা পাত্র দেখা শুরু করবাম নি?
জবাব দিন
বিরহ ভালো লাগে
জবাব দিন
মনে হয় বলতে চাইছো “বিবাহ” ভালো লাগে। লজ্জায় বলতে পারছ না বলে বার বার “বিরহ” ভালো লাগে বলছ
জবাব দিন
জবাব দিন
যাদের বিরহ পছন্দ তাদের জোটে প্রেম, যাদের প্রেম পছন্দ তাদের জোটে বিরহ।
জবাব দিন
কই ভাই ? আমার তো আমের বাগান আর আঁটি শুদ্ধা গায়েব হইয়া গেসে
জবাব দিন
যেই আম গেছে ওই টা টক আম। জানোই তো “আম ( আংগুর ফল) টক”
জবাব দিন
কথা সত্য।
আপনি আসলেই বস
জবাব দিন
ভাইয়া শিগগীর পোস্ট এডিট করে বিভাগে “রংপুর” যোগ করেন
কবিতা বুঝিনা, তাই পোস্ট বিষয়ে নো কমেন্ট
জবাব দিন
ওহহহ…. রংপুর বাদ গেল কেমনে ?

মনে করিয়ে দেয়ার জন্য ধন্যবাদ।
জবাব দিন
মান্নান
তিলটা কোথায় ছিল?
জবাব দিন
“কবি নীরব”
জবাব দিন
্মান্নান ভাই তিল্টাকোথায়ছিলো?
জবাব দিন
কবি আবার নীরব
জবাব দিন
মান্নান ভাই, বিয়া করলেন কবে?????
(সূত্রঃ সায়েম ভাই এর কমেন্ট)
জবাব দিন
আমিতো ভাই পুরান পাপী।
জবাব দিন
মামাআআআ,
সিরাম হইছে
জবাব দিন
ধন্যবাদ বন্ধু ।
জবাব দিন
জবাব দিন
পড়ার জন্য ধন্যবাদ তোমাকে।
জবাব দিন
জটিল … ভালেবাসাই ভুল….
জবাব দিন
কেডা কইছে ভালোবাসা ভুল ? কবিকে পাইলে
(সম্পাদিত)
জবাব দিন