random header image

ক্যাডেট জীবন : বন্দীত্ব না মুক্তি

লেখাটা লিখেছিলাম আমাদের ব্যাচের ব্লগসাইট www.ccr19.com এ আমাদের ক্যাডেট কলেজে ভর্তির 14 তম বার্ষিকী উপলক্ষে । বাইরের সবাই ভাবে ক্যাডেট কলেজ বুঝি একটা জেলখানা । ক্যাডেট কলেজে থাকার সময় আমারও এমনই ধারনা ছিল। কিন্তু যখন কলেজ থেকে বের হলাম দেখলাম আসলে ক্যাডেট কলেজেই বেশি উপভোগ করেছি সময়টা। নিয়মের মধ্যে থেকেও যেন অন্যরকম স্বাধীন ছিলাম। আমার কবিতাটা এ উপলদ্ধি থেকেই লেখা। আপনাদের মতামত জানতে পেলে খুশি হবো।

বন্দীত্বেই মুক্তি

গুটি গুটি পায়ে বাবার হাত ধরে
লোহার বিশাল গেট পেরিয়ে
লম্বা অসীম করিডরে

হিলের জুতার শব্দ তুলে
মায়ের স্নেহ পিছে ফেলে
মজার মজার খাবার ভুলে

দেখতে পেয়ে এগিয়ে এসে
স্যারেরা সব একগাল হেসে
নাম লিখিয়ে বিশাল খাতায়
অনেক ঘর অনেক পাতায়

গাইড ভাইয়া ব্যাজ পরিয়ে
ডর্ম ঘুরিয়ে ফর্ম ঘুরিয়ে
হাজার হাজার কানুন জানিয়ে
চোখ রাঙিয়ে ভয় দেখিয়ে

সবাই মিলে আমায় জানায়
বন্দী হলাম জেলখানায়।

আসলেই কি বন্দী ছিলাম ?
অনেক নতুন বণ্ধু পেলাম

সবাই মিলে সুখে দু:খে
দুষ্টুমি আর বাদরামিতে
ভাল ছেলে আর পাঁজিতে
সবার চোখ ফাঁকি দিয়ে,
শাস্তির ভয় না পেয়ে
বাথরুমে তে নেয়ে গেয়ে

কাটিয়ে জেলের ছয় বছর
ভাবতে বসি মুক্তির পর

আসলেই কি বন্দী ছিলাম ?

এখন যখন ভাবতে বসি
বন্দী-মুক্তির হিসাব কষি

দেখতে পাই নিজের কাছে
এখন বন্দী কাজের মাঝে

বন্ধুদের কাছে পাইনা আর
ব্যস্ত কাজে যে যার যার ।

শেয়ার করুন
০ votes, average: ০.০০ out of ৫০ votes, average: ০.০০ out of ৫০ votes, average: ০.০০ out of ৫০ votes, average: ০.০০ out of ৫০ votes, average: ০.০০ out of ৫ (ভোট, ০.০০/ ৫)
রেটিং করার জন্য আপনাকে রেজিস্টার্ড সদস্য হতে হবে
Loading ... Loading ...
প্রকাশিত লেখা বা মন্তব্য সম্পূর্ণভাবেই লেখক/মন্তব্যকারীর নিজস্ব অভিমত। এর জন্য ক্যাডেট কলেজ ব্লগ কর্তৃপক্ষকে কোনভাবেই দায়ী করা চলবেনা।

১০ টি মন্তব্য

  1. জিহাদ (৯৯-০৫)
       জুন ২৬, ২০০৮ at ৫:০৫ অপরাহ্ন |

    চমৎকার লাগলো !!

    আশা করি আমাদের ব্লগ এ নিয়মিত লিখবেন :)

    [ জবাব দিন ]

    মান্নান (১৯৯৩-১৯৯৯)
        জুন ২৬, ২০০৮ at ৫:১০ অপরাহ্ন|

    নিশ্চয় লিখব। ব্লগটাকে আমার খুব পছন্দ হয়েছে। এরকম আড্ডা মিস করা যায় না

    [ জবাব দিন ]

    জিহাদ (৯৯-০৫)
        জুন ২৬, ২০০৮ at ৫:১৩ অপরাহ্ন|

    আবার জিগস!!

    [ জবাব দিন ]

  2. সামিয়া (৯৯-০৫)
       জুন ২৬, ২০০৮ at ৭:৩৩ অপরাহ্ন |

    কবিতা নিয়ে বলার কিছু নাই, স্বয়ং রবীন্দ্রনাথই তো বলে গেছেন,
    ‘অসংখ্য বন্ধন মাঝে লভিব মুক্তির স্বাদ’ ;) আমরা ছাড়া কে এটা বেশি ভাল বুঝে?
    (ভুল হইলে মাফ করে দিয়েন, অনেক দিন বুড়াটা থেকে দূরে আছি)

    [ জবাব দিন ]

    মান্নান (১৯৯৩-১৯৯৯)
        জুন ২৬, ২০০৮ at ৭:৫৯ অপরাহ্ন|

    আমি তো বুড়াটারে আরো ভয় পাই। ব্যাটা জানি কেমনে মনের সব কথাই কইয়া ফালায়। বুড়াটা যদি না থাকতো তাইলে বাঙ্গালীর মনের ভাষা মনেই থেকে যেত। ব্যাটা যেন দিল ফুটা কইরা সব দেখতে পায় …….

    [ জবাব দিন ]

  3. mcctuhin
       জুন ২৬, ২০০৮ at ৮:১৩ অপরাহ্ন |

    ঝোঠিল হৈচে….

    [ জবাব দিন ]

  4.   ইশতিয়াক
       জুন ২৬, ২০০৮ at ১১:৩৩ অপরাহ্ন |

    সুন্দর…

    [ জবাব দিন ]

  5. মুহাম্মদ (৯৯-০৫)
       জুন ২৭, ২০০৮ at ৭:৩২ অপরাহ্ন |

    খুব সুন্দর। পরবর্তী কবিতার আশায় রইলাম।

    [ জবাব দিন ]

  6. মঞ্জুর (১৯৯৯-২০০৫)
      মঞ্জুর
       জুন ২৭, ২০০৮ at ৮:৪১ অপরাহ্ন |

    চরম হইছে।

    [ জবাব দিন ]

  7. আলম (১৯৯৭-২০০৩)
       জুন ২৯, ২০০৮ at ১২:৪২ পূর্বাহ্ন |

    পরিচ্ছন্ন উপস্থাপনা। রংপুরের আরো গল্প শোনাবেন আশা রাখি।

    [ জবাব দিন ]

মন্তব্য করুন :

আপনার ই-মেইল ঠিকানা কখনোই প্রকাশ করা হবেনা অথবা শেয়ার করা হবেনা। দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা। আবশ্যিক তথ্যগুলো * চিহ্নিত করা আছে।

*
*
:) :( :P :D :)) :(( =)) :clap: ;) B-) :-? :grr: :boss: :shy: x-( more »


অভ্র প্রভাত ফোনেটিক ইউনিজয় ইংরেজী
(বাংলায় টাইপ করতে ctrl+g চাপুন। একটি শব্দ লেখা শেষে স্পেস বার চাপুন। তাহলেই ইংরেজী থেকে শব্দটি বাংলায় রুপান্তরিত হবে।একই শব্দের একাধিক বানান অপশন দেখতে শব্দটির উপরে মাউস রেখে ক্লিক করুন)
Ekushey Inline virtual Bangla keyboard