random header image

শেষ চিঠি

fragments_home_editor_letter_image1

অহনা
কি লিখব ভেবে পাচ্ছিনা,অনেক কথা মনে জমে আছে।অনেক কষ্ট জমে আছে,অনেক অভিমান।জানিস তোর চিঠি গুলো এতবার পড়েছি সব মুখস্ত হয়ে গেছে।জানিস একসময় অনেক স্বপ্ন দেখতাম,আর দেখিনা।স্বপ্ন হারানোর কষ্ট সহ্য করা খুব কঠিন।আমি আর স্বপ্ন দেখিনা কারণ আমি তোর স্বপ্ন গুলো নষ্ট করে দিয়েছি।মনে আছে তুই আমাকে বলতি যদি আমাদের বিয়ে হয় বিয়ের রাতে তুই আমাকে জড়িয়ে ধরে কাদবি,আর আমি চুপচাপ বসে থাকব।সত্যি কথা আমি চুপ করে থাকতাম।তুবও কেন এমন করে চলে গেলি।জানিস তুই তো সবসময় বলতি আমি নাকি তোকে কখনো অনুভব করিনা মন থেকে, তুই তো জানিস না আমার আমার প্রতিটা হৃদস্পন্দনে শুধু তুই।

তোর তো খুব রাগ ছিল আমার ঘুমের উপর। আমি তোর সাথে দেখা করার কথা বলে আমি ঘুমিয়ে থাকতাম বলে তুই কত রাগ করতি।জানিস এখন আমার ঘুমই আসেনা,রাতের পরে রাত জেগে
থাকি।
মাঝে রাতে যখন একা জেগে থাকি,খুব কষ্ট হয়।শুধু ভাবি কেন এমন হয়।
খুব কষ্ট হয় ভেবে তুই আমাকে কত ভালবাসতি আর আমি এর বদলে তোকে শুধু কষ্ট দিয়েছি।তোকে আমি অনেক কাদিয়েছি।জানিস আমি কাদি,বুক ফেটে কান্না আসে যখন ভাবি তোকে কষ্ট দিয়েছি।আর সেই তুই আমাকে কত ভালবাসতি।
অহনা আমি শুধূ তোকে ভালবাসি খুব ভালবাসি।পৃথিবীর সব মিথ্যা হতে পারে কিন্তু
আমার ভালবাসা না।
অহনা চোখ বন্ধ করে একবার নিজেকে প্রশ্ন কর তুই কি আমাকে এখনও ভালবাসিস আমি
জানি উত্তর তুই পাবি।
জানি তুই আমাকে আর বিশ্বাস করিসনা তুবও বলব আমি তোকে ভালবাসি আর কাউকে না।আর কেউ কোনদিন কেউ আসবেনা আমার কাছ থেকে কদম ফুল নিতে।মনে আছে তোর জন্য আমি কত
কষ্ট করে কদম ফুল পেড়ে নিয়ে আসতাম।একবার পড়ে হাত ভেঙেছিলাম বলে তুই কত কেদেছিলি।
জানিস আমার অনেক স্বপ্ন ছিল আমাদের ছোট্ট একটা সংসার হবে।আর থাকবে অরণ্য আর মেঘা।নামটা তোর দেওয়া এত তাড়াতাড়ি কি ভাবে সব ভুললি।আমার স্বপ্ন গুলো কি খুব অসম্ভব ছিল।
মাঝে মাঝে উপরের মালিককে ডাকি আর বলি আমার কি পাপ ছিল যে আমার পৃথিবীতে আগুন দিলে।
হয়ত তুই আর কোনদিন ফিরবিনা।এই চিঠিও হয়ত তোর হাতে পৌছাবে না তুবুও লিখলাম।
ভাল থাকিস সুখে থাকিস।আর ভুলে যাস আমাকে।

ইতি
তোর ইযাখু

শেয়ার করুন
১ vote, average: ২.০০ out of ৫১ vote, average: ২.০০ out of ৫১ vote, average: ২.০০ out of ৫১ vote, average: ২.০০ out of ৫১ vote, average: ২.০০ out of ৫ (ভোট, ২.০০/ ৫)
রেটিং করার জন্য আপনাকে রেজিস্টার্ড সদস্য হতে হবে
Loading ... Loading ...
প্রকাশিত লেখা বা মন্তব্য সম্পূর্ণভাবেই লেখক/মন্তব্যকারীর নিজস্ব অভিমত। এর জন্য ক্যাডেট কলেজ ব্লগ কর্তৃপক্ষকে কোনভাবেই দায়ী করা চলবেনা।

১৭ টি মন্তব্য

  1. টিটো রহমান (৯৪-০০)
       জুলাই ৩০, ২০০৯ at ১:৪৪ অপরাহ্ন |

  2. তানভীর (৯৪-০০)
       জুলাই ৩০, ২০০৯ at ১:৫৩ অপরাহ্ন |

    অনেক কষ্ট আর অভিমান নিয়ে লেখা চিঠি। ভালো হয়েছে চিঠিটা।
    ইযাখু নামের মানে কি? :dreamy:

    [ জবাব দিন ]

  3.    জুলাই ৩০, ২০০৯ at ৩:০৬ অপরাহ্ন |

    ইযাখু কী? নাম? :-? অহনা কত সুন্দর ! :dreamy: :dreamy:

    খুব আবেগসমৃদ্ধ চিঠি। এত আবেগ দেখে কেন যেন অস্বস্তি লাগলো… কিছু কথা এত প্রকাশ না করে বরং অলংকারিক প্রকাশে সুন্দর হয়… ইযাখু চিঠি লিখতে পারে না :no:

    মাঝে মাঝে উপরের মালিককে ডাকি আর বলি আমার কি পাপ ছিল যে আমার পৃথিবীতে আগুন দিলে।

    এই জাতীয় কথা খুব সাদামাটা হালকা প্রকাশ, বিশ্রী লাগলো।

    বেচারা অহনা কে খুব মিস করে… বিয়াপার না। নতুন অহনা পেয়ে যাবে :P

    [ জবাব দিন ]

    সাদিক (২০০০-২০০৬)
        অগাস্ট ১, ২০০৯ at ৯:৪৬ পূর্বাহ্ন|

    কামরুল ভাই চিঠিটা অনেক আগে লেখা তাই এরকম কথা ছিল।আর অহনা যখন ছোট ছিল সে কি করল বিটিভিতে কুংফু শেখার অনুষ্ঠান দেখত আর স্কুলে এসে আমার উপর তার প্রয়োগ করত।তাই ওকে আমি রাগাতাম আর ও আমার নাম দিল “ইয়াখু”

    [ জবাব দিন ]

  4. মেহেদী হাসান (১৯৯৬-২০০২)
       জুলাই ৩০, ২০০৯ at ৩:১৭ অপরাহ্ন |

    বেচারা অহনা কে খুব মিস করে… বিয়াপার না। নতুন অহনা পেয়ে যাবে

    দোয়া করি………।। :goragori:

    [ জবাব দিন ]

        জুলাই ৩০, ২০০৯ at ১০:০৭ অপরাহ্ন|

    অহনা রা কথা রাখে না।
    নতুন অহনা(রা) চলে আসবে খুব শিগগীরই।

    [ জবাব দিন ]

  5. জিহাদ (৯৯-০৫)
       জুলাই ৩০, ২০০৯ at ৫:০৬ অপরাহ্ন |

    এইসব চিঠি লেখনের কোন মানে হয়না। খালি অতীতের কথা মনে পড়ে। :grr:

    স্মৃতি তুমি বেদনা :(( :((

    [ জবাব দিন ]

  6. রবিন (৯৪-০০/ককক)
       জুলাই ৩০, ২০০৯ at ৬:৫৪ অপরাহ্ন |

    :goragori: আরে ইমোটা নতুন মনে হয়

    [ জবাব দিন ]

        জুলাই ৩০, ২০০৯ at ১০:০৫ অপরাহ্ন|

    :duel:
    এই ইমোটা আইছে মাস্ফ্যু ভাইরে নিয়া।
    আর চাক্কু দিয়া ডুয়েলের ইমো টা গেছে গা। :(

    [ জবাব দিন ]

    দিহান আহসান
        জুলাই ৩১, ২০০৯ at ৯:১১ পূর্বাহ্ন|

    ঠিক কইসেন রিবিন ভিই … মজা না? :goragori:

    [ জবাব দিন ]

  7.    জুলাই ৩০, ২০০৯ at ১০:০০ অপরাহ্ন |

    সাদিক, ব্যাটা টেনশন নিস না, পার্ট অফ লাইফ এই গুলা, কয় দিন পড়ে এই গুলা পইড়া নিজেই হাসবি।

    ব্যাপার না, রকিব টা যে কই গেল, নে, কুল্ড কফি খাইয়া ঠান্ডা হ। :teacup: :teacup:

    ম্যালা পুরান কথা মনে করায়া দিলি রে , ইমোশনাল হয়া গেলাম। পুলা মাইয়ার নাম ঠিক করে নাই এমন কাপল বোধহয় নাই দুইন্নাতে।

    [ জবাব দিন ]

  8. আদনান (১৯৯৪-২০০০)
       জুলাই ৩১, ২০০৯ at ৮:৫৫ পূর্বাহ্ন |

    ব্যাপার না সাদিক । জো সাট্রিয়ানির লাভ থিং শুনতেছি আর ব্লগটা পড়তেছি । পুরা ইমোশনাল হয়ে গেলাম ।

    [ জবাব দিন ]

  9.    জুলাই ৩১, ২০০৯ at ৮:৫৮ পূর্বাহ্ন |

    ইযাখু? :-o :-o :-o

    [ জবাব দিন ]

  10. দিহান আহসান
       জুলাই ৩১, ২০০৯ at ৯:১০ পূর্বাহ্ন |

    ব্যাপার কি সাদিক ভাই? খালি দুঃখবিলাস হচ্ছে?
    শেষ চিঠি যদিও খুব সুন্দর করে লিখেছো।
    ভালো থেকো … :)

    [ জবাব দিন ]

  11. রকিব (০১-০৭)
       অগাস্ট ১, ২০০৯ at ৫:১৭ পূর্বাহ্ন |

    এই পুষ্টের মাধ্যমে ঝকক তাদের ৩০০ রান পূর্ণ করলো। : :goragori: : :awesome:

    [ জবাব দিন ]

  12. সাদিক (২০০০-২০০৬)
       অগাস্ট ১, ২০০৯ at ৯:৪৩ পূর্বাহ্ন |

    একটা মজার বিষয় কি জানেন সবাই এই অহনা হল আমার খুব ভালো বন্ধু যদিও ওর আসল নাম অহনা না।আসল নামটা লিখিনা কারন সে আমারই এক সিনিয়র ক্যাডেটের স্ত্রী। :(( :(( :((

    [ জবাব দিন ]

  13.   জামান
       সেপ্টেম্বর ৩০, ২০০৯ at ১২:১৩ পূর্বাহ্ন |

    বন্ধু, তোর এই লেখাটা অনেক দিন পর পরলাম।emotional হয়ে জাচ্ছি।

    [ জবাব দিন ]

মন্তব্য করুন :

আপনার ই-মেইল ঠিকানা কখনোই প্রকাশ করা হবেনা অথবা শেয়ার করা হবেনা। দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা। আবশ্যিক তথ্যগুলো * চিহ্নিত করা আছে।

*
*
:) :( :P :D :)) :(( =)) :clap: ;) B-) :-? :grr: :boss: :shy: x-( more »


অভ্র প্রভাত ফোনেটিক ইউনিজয় ইংরেজী
(বাংলায় টাইপ করতে ctrl+g চাপুন। একটি শব্দ লেখা শেষে স্পেস বার চাপুন। তাহলেই ইংরেজী থেকে শব্দটি বাংলায় রুপান্তরিত হবে।একই শব্দের একাধিক বানান অপশন দেখতে শব্দটির উপরে মাউস রেখে ক্লিক করুন)
Ekushey Inline virtual Bangla keyboard