random header image

হুমায়ূন আহমেদ

আমার এখন হিংসাই হচ্ছে। একটা মানুষ এত মানুষের ভালবাসা পায় কি ভাবে। মাত্র ঘন্টা খানেক পার হয়েছে তার মৃত্যু সংবাদের অথচ দেশ-বিদেশ জুড়ে সবাই শোক-বার্তা পাঠাচ্ছে। বন্ধুর ফোন পাচ্ছি – “শুনেছিস ?”

হুমায়ূনের লেখার ভাষা সহজ সরল – কোন অতিরিক্ত বাহুল্য নেই সেখানে। অথচ এই সহজ ভাষার লেখা দিয়েই সবার মন জয় করেছেন তিনি। এখানে অবশ্য তার লেখা সম্পর্কে কিছু লিখতে বসিনি। ইতিমধ্যে অনেক লেখা বের হবে হুমায়ূনের জীবনের বিভিন্ন অধ্যায় নিয়ে। আমার এই লেখা নিছক ব্যক্তিগত কারনে।

প্রথম যখন কিমো থেরাপি দিতে ওরা আমেরিকা আসলো তখন একদিন ফোন করে শাওনের সাথে কথা বলেছিলাম। শাওন আমার এক বন্ধু কন্যা, যদিও টিভিতে ছাড়া তাকে দেখার সূযোগ হয়নি বিদেশে থাকার কারনে। ফোনে বলেছিলাম – কিছু চিন্তা কোর না মা, আমেরিকাতে আজকাল প্রায় সব ক্যান্সারই নিরাময় হয়।

এখন ভাবছি, আমি কি শাওনকে মিথ্যা আশ্বাস দিয়েছিলাম। সার্জারির পর ইনফেকশন হওয়া বাংলাদেশের হাসপাতালে যতটা মানায়, আমেরিকার হাসপাতালে কি সেটা হওয়া উচিৎ ছিল?

হুমায়ূন আরও ২০ বছর বাঁচলে কার কি ক্ষতি হত? এত নিষ্ঠুর কেন বিধাতা?

৩ votes, average: ৫.০০ out of ৫৩ votes, average: ৫.০০ out of ৫৩ votes, average: ৫.০০ out of ৫৩ votes, average: ৫.০০ out of ৫৩ votes, average: ৫.০০ out of ৫ (ভোট, ৫.০০/ ৫)
রেটিং করার জন্য আপনাকে রেজিস্টার্ড সদস্য হতে হবে
Loading ... Loading ...
প্রকাশিত লেখা বা মন্তব্য সম্পূর্ণভাবেই লেখক/মন্তব্যকারীর নিজস্ব অভিমত। এর জন্য ক্যাডেট কলেজ ব্লগ কর্তৃপক্ষকে কোনভাবেই দায়ী করা চলবেনা।

৬ টি মন্তব্য

  1. রাজীব (১৯৯০-১৯৯৬)
       জুলাই ২০, ২০১২ at ৪:২১ পুর্বাহ্ন |

  2. রাব্বী (২০০৫-২০১১)
       জুলাই ২০, ২০১২ at ১:০৪ অপরাহ্ন |

  3. ফজলে রাব্বি নোমান (৮৬-৯২)
       জুলাই ২০, ২০১২ at ১:৩৭ অপরাহ্ন |

    মন খারাপ, সত্যিই খুব মন খারাপ!

    [ জবাব দিন ]

  4. সানাউল্লাহ (৭৪ - ৮০)
       জুলাই ২১, ২০১২ at ৮:৫৭ অপরাহ্ন |

    সাইফ ভাই,

    আমি হুমায়ূন আহমেদের ভক্ত পাঠক না। কিশোর বয়সে বেশ কিছু পড়েছিলাম, সম্প্রতি কয়েকটি উপন্যাস পড়েছি। তবু উনার মৃত্যু সংবাদটি জানার পর থেকেই মনটা বিষন্ন হয়ে আছে। এদেশে মানুষের পাঠাভ্যাসের (যতটুকুই আছে) বেশির ভাগটাই তার গড়ে তোলা। আমি অনেক অল্পশিক্ষিত নিম্নবিত্ত পরিবারে একটি বই থাকলে সেটি হুমায়ূনেরই দেখেছি। সোমবার, যেদিন তার মরদেহ দেশে আসবে সেদিন ঢাকার রাস্তায় মানুষের ঢল দেখলে সবচেয়ে আনন্দ পাব। একজন লেখক-সাহিত্যিক এরচেয়ে আর বেশি কি চাইতে পারেন?

    [ জবাব দিন ]

  5. মুকিত (২০০১-২০০৭)
      মুকিত (২০০১-২০০৭)
       জুলাই ২১, ২০১২ at ১১:৩৫ অপরাহ্ন |

  6. সাইফ শহীদ (১৯৬১-১৯৬৫)
       অগাষ্ট ১৩, ২০১২ at ৬:৪৭ পুর্বাহ্ন |

    সবাইকে অনেক ধন্যবাদ তাদের অনুভূতি প্রকাশের জন্যে। এখানে লিঙ্কটা দিলামঃ

    A Tribute to Humayun Ahmed

    (সম্পাদিত)

    [ জবাব দিন ]

মন্তব্য করুন :

আপনার ই-মেইল ঠিকানা কখনোই প্রকাশ করা হবেনা অথবা শেয়ার করা হবেনা। দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা। আবশ্যিক তথ্যগুলো * চিহ্নিত করা আছে।

*
*
:) :( :P :D :)) :(( =)) :clap: ;) B-) :-? :grr: :boss: :shy: x-( more »


(বাংলায় টাইপ করতে ctrl+g চাপুন। একটি শব্দ লেখা শেষে স্পেস বার চাপুন। তাহলেই ইংরেজী থেকে শব্দটি বাংলায় রুপান্তরিত হবে।একই শব্দের একাধিক বানান অপশন দেখতে শব্দটির উপরে মাউস রেখে ক্লিক করুন)
Ekushey Inline virtual Bangla keyboard