random header image

আইনের লোক এনামুল স্টাফ ও একটি বাংলা সিনেমা

আমরা তখন ক্লাস নাইন এ পড়ি। আমাদের বন্ধু জিনিয়াস জিন্নাত প্রতি সপ্তাহে এক একটি নতুন ঘটনার জ়ন্ম দিত,বড়ো ভাইদের সাথে ছিল ওর অদ্ভুত রকমের সখ্যতা। ওকে জ়িনিয়াস বলার কারণ অন্য আর একদিন লিখব। ক্লাস নাইন মানে বিশাল ব্যাপার,শারীরিক ও মানসিক পরিবর্তনের এক অদ্ভুত অধ্যায়ের সূচনা। আর ক্যাডেট হলে তো কথাই নেই। নিজেকে তখন JASON BOURNE এর মত মনে হতে থাকে। হাটা চলা,কথা বলা, রিএক্ট করা সব কিছুতেই এক একজ়ন অন্যজনের চেয়ে আলাদা। যাদের মধ্যে এই পরিবর্তন চোখে পড়তো না তারাও আপ্রাণ চেষ্টা করত কিভাবে নিজেকে একটু আলাদা প্রমাণ করা যায়। তবে জিন্নাত ছিল স্বভাবসুলভভাবেই ব্যতিক্রম। ওকে রুমমেট হিসেবে পাওয়া ছিল আমার সৌভাগ্য। আমরা দীর্ঘদিন রুমমেট ছিলাম।

একদিন আমাদের তিতাস হউসের জুনিয়র প্রিফেক্ট এক ভাই ওকে বাথরুমের সামনে খেপে গিয়ে থাপ্পর মারলে ও ভাইয়ার হাত ধরে জোরে চিতকার করে বলে,
-আমার গায়ে হাত তুলছেন কেন, আমার বাপ মাও কোন্ দিন আমার গায়ে হাত তুলে নাই,
এরপরে ভাইয়া ওকে শাউট করে থামাতে গেলেই ও উলটা জ়োরে শাউট করে অজ্ঞান হয়ে গেল।আমরা সবাই তার প্রতিবাদ করে হাউস থেকে শাউট করে ওকে নিয়ে হস্পিটালে রওয়াণা দিলাম, ততক্ষ্ণণে পুরা হাউস, কলেজ কর্তৃপক্ষ পর্যন্ত খবর হয়ে গেল। আমদেরকে থামাতে ক্লাস টুয়েল্ভ এর প্রিফেক্টরা ছুটে এলো। হাউস এর সামনে আমরা হৈ চৈ করছি, ভাইয়ারা সবাই শাউট করছে আমাদের ফ্রন্টরোল শুরু করার জন্য,কে কার কথা শুনে, এমন সময় আরিফ ভাই আমাদেরকে এক্টা গাছের ডাল নিয়ে মারতে আস্লেন।ইতিমধ্যে আমাদের হাউস স্টাফ এনামুল চলে আস্লেন,আরিফ ভাই যেই আমাদের কাছে আসলেন মারার জন্য তখুনি এক টা চিতকার ভেসে আসলো দূর থেকে,

-আরিইইইইইফ, আইন কে আপনি নিজের হাতে তুলে নিবেন না, আরিফ আমি বলছি আপনি আইন কে নিজের হাতে তুলে নিতে পারেন না,

আরিফ ভাই বললেন,- প্লিজ স্টাফ,আপনি আমাকে বাধা দিবেন না…
স্টাফ এর সেই একই ডাইলগ ,……………
-না আরিফ, আমি কিছুতেই আইন কে আপনার নিজের হাতে তুলে নিতে দিতে পারি না……

সেই থেকে আইনের লোক এনামুল স্টাফ।

এই সংলাপ টা কলেজে অনেকদিন খুওব হিট ছিলো।

শেয়ার করুন
০ votes, average: ০.০০ out of ৫০ votes, average: ০.০০ out of ৫০ votes, average: ০.০০ out of ৫০ votes, average: ০.০০ out of ৫০ votes, average: ০.০০ out of ৫ (ভোট, ০.০০/ ৫)
রেটিং করার জন্য আপনাকে রেজিস্টার্ড সদস্য হতে হবে
Loading ... Loading ...
প্রকাশিত লেখা বা মন্তব্য সম্পূর্ণভাবেই লেখক/মন্তব্যকারীর নিজস্ব অভিমত। এর জন্য ক্যাডেট কলেজ ব্লগ কর্তৃপক্ষকে কোনভাবেই দায়ী করা চলবেনা।

২৩ টি মন্তব্য

  1.   কনক
       জুন ২০, ২০০৮ at ৩:২৩ অপরাহ্ন |

    জটিল…

    [ জবাব দিন ]

  2. আলম (১৯৯৭-২০০৩)
       জুন ২০, ২০০৮ at ৪:০১ অপরাহ্ন |

    ১। ক্লাস নাইন মানে বিশাল ব্যাপার,শারীরিক ও মানসিক পরিবর্তনের এক অদ্ভুত অধ্যায়ের সূচনা।……. কথা ঠিক, কথা ঠিক।

    ২। জিন্নাত ভাইয়ের চোখগুলো আর হাসিটা এখনো মনে পড়ে।

    ৩। স্টাফ ওনাকে আপনি করে বললো কেন?

    [ জবাব দিন ]

  3.    জুন ২০, ২০০৮ at ৫:৪৩ অপরাহ্ন |

    খাইছে! এইখানে মেলা নতুন নতুন শব্দ শিখতেছি। :) প্রিফেক্ট মানে বুঝি নাই। শাউট মনে হচ্ছে শ্লোগান! :|

    [ জবাব দিন ]

    আলম (১৯৯৭-২০০৩)
        জুন ২০, ২০০৮ at ৬:৩৮ অপরাহ্ন |

    প্রিফেক্ট মানে ছাত্রনেতা; ডাকসু, চাকসু’র ভিপি টাইপ।

    (আপনার জন্য পরামর্শঃ
    ব্লগের পাশাপাশি মাঝে মাঝে ডিকশনারিতেও ঘাঁটাঘাঁটির অভ্যাস করুন।
    সেটা ঝামেলা মনে হলে আমাদের মাশরুফের সাথে যোগাযোগ করতে পারেন।)

    [ জবাব দিন ]

    জিহাদ (৯৯-০৫)
        জুন ২০, ২০০৮ at ৭:৩৪ অপরাহ্ন |

    cadet college e jara porenai tader jonno eishob na jana ta oshavabik kichuna…

    [ জবাব দিন ]

    জিহাদ (৯৯-০৫)
        জুন ২০, ২০০৮ at ৭:৩৭ অপরাহ্ন |

    Rashed vai, prefectship jinishta cadet college er khub important ekta role. onekta vp GS type eri jinis.

    ar shout bolte slogan na. Army non commissioned stuff ra kokhono shoja vabe dakte parena. jarei dake chillaya chillaya dake. oitai hoiilo shout. :)

    [ জবাব দিন ]

    আলম (১৯৯৭-২০০৩)
        জুন ২০, ২০০৮ at ৭:৫২ অপরাহ্ন |

    ভাই তুমিও মাসরুফের মত ইংরেজিতে বাংলা লেখা শুরু করলা? জানইতো পড়তে কষ্ট লাগে…
    তুমিতো আমাদের স্বনামধন্য মডারেটর। রক্ষক হয়ে ভক্ষকের ভূমিকায়…!
    আশাকরি “আইন কে আপনি নিজের হাতে তুলে নিবেন না।”

    [ জবাব দিন ]

    জিহাদ (৯৯-০৫)
        জুন ২০, ২০০৮ at ৮:০৭ অপরাহ্ন |

    ji na vai. ami j pc te oitay bangla nai. bipod ta eikhanei..

    ain to ami nijei, hate tule nibar ki ase?? ;)

    [ জবাব দিন ]

        জুন ২০, ২০০৮ at ৮:৩২ অপরাহ্ন |

    তাইলে আইনের ও ফাঁক আসে?

    [ জবাব দিন ]

    মাসরুফ (১৯৯৭-২০০৩)
        জানুয়ারি ২০, ২০১০ at ৪:৪৩ পূর্বাহ্ন |

    ;;; আছেই তো দেখা যাচ্ছে ;;;

    [ জবাব দিন ]

        জুন ২০, ২০০৮ at ৮:২৬ অপরাহ্ন |

    থ্যাঙ্কস জিহাদ জানানোর জন্য। :)

    [ জবাব দিন ]

        জুন ২০, ২০০৮ at ৭:৫০ অপরাহ্ন |

    @ মাহমুদুল আলম…জ্বি! আজকেই একটা অক্সফোর্ড ডিকশনারি কিনে ফেলবো! আনঅ্যাব্রিজডটা লাগবে নাকি নরমালটাতেই হবে? জানাইয়েন!

    [ জবাব দিন ]

    কুচ্ছিত হাঁসের ছানা (৯৯-০৫)
        জুন ২২, ২০০৮ at ২:১৯ অপরাহ্ন |

    “আনঅ্যাব্রিজডটা ” মানে কি? মঙ্গল গ্রহের ভাষা?
    আমি ভাই পৃথিবীতে থাকি। আপনি কোতায় তাকেন?

    [ জবাব দিন ]

  4. মাসরুফ (১৯৯৭-২০০৩)
      মাসরুফ
       জুন ২০, ২০০৮ at ৬:২৭ অপরাহ্ন |

    hahahahahahahahahahahahaha……goragori diya hashtesi….

    [ জবাব দিন ]

  5. আদনান (১৯৯৪-২০০০)
       জুন ২০, ২০০৮ at ৭:৩১ অপরাহ্ন |

    জটিল হইসে । সাইফ উদ্দীন মমতাজ নাকি??

    [ জবাব দিন ]

  6.   mashroof
       জুন ২০, ২০০৮ at ৮:০৫ অপরাহ্ন |

    oi Ch**dna Aloimma…….tui ki amare pochanor try dili naki re?Kacha khaya falamu koitasi…..

    [ জবাব দিন ]

  7. মঞ্জুর (১৯৯৯-২০০৫)
      monjur
       জুন ২০, ২০০৮ at ৮:৩০ অপরাহ্ন |

    চরম হইছে।

    [ জবাব দিন ]

  8. নওরীন (৯৪-০০)
       জুন ২০, ২০০৮ at ১১:৪৮ অপরাহ্ন |

    হো হো হো !!!!!! =))

    [ জবাব দিন ]

    মাসরুফ (১৯৯৭-২০০৩)
        জানুয়ারি ২০, ২০১০ at ৪:৪৪ পূর্বাহ্ন |

    ধুর নওরীনাপ্পু এখন আর আসেননা :(

    [ জবাব দিন ]

  9. রায়হান আবীর (৯৯-০৫)
       জুন ২১, ২০০৮ at ৬:৫৩ অপরাহ্ন |

    হাসতে হাসতে খাবি খাইতেছি। :))

    [ জবাব দিন ]

    কুচ্ছিত হাঁসের ছানা (৯৯-০৫)
        জুন ২২, ২০০৮ at ২:২০ অপরাহ্ন |

    বেশি খাইস্না, বধজম হৈবার্পারে।

    [ জবাব দিন ]

  10. তানভীর (৯৪-০০)
      তানভীর
       জুন ২২, ২০০৮ at ১২:৪৪ অপরাহ্ন |

    আলদিন…একটা কথা মিস করেছিস…আরিফ ভাই এর উত্তর ছিল “প্লিজ স্টাফ,আপনি আমাকে বাধা দিবেন না। আমি প্রশাসনের ই একটা অংশ” :D
    অনেক মজার হয়েছে লিখাটা…এভাবেই লিখতে থাক দোস্ত…

    [ জবাব দিন ]

    সাইফ (৯৪-০০)
        জুন ২২, ২০০৮ at ৭:১২ অপরাহ্ন |

    দোস্ত,এত আগের কাহিনি সব কি আর মনে থাকে।এক্টু রিমিক্স হবেই,so pl bear with that

    [ জবাব দিন ]

মন্তব্য করুন :

আপনার ই-মেইল ঠিকানা কখনোই প্রকাশ করা হবেনা অথবা শেয়ার করা হবেনা। দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা। আবশ্যিক তথ্যগুলো * চিহ্নিত করা আছে।

*
*
:) :( :P :D :)) :(( =)) :clap: ;) B-) :-? :grr: :boss: :shy: x-( more »


অভ্র প্রভাত ফোনেটিক ইউনিজয় ইংরেজী
(বাংলায় টাইপ করতে ctrl+g চাপুন। একটি শব্দ লেখা শেষে স্পেস বার চাপুন। তাহলেই ইংরেজী থেকে শব্দটি বাংলায় রুপান্তরিত হবে।একই শব্দের একাধিক বানান অপশন দেখতে শব্দটির উপরে মাউস রেখে ক্লিক করুন)
Ekushey Inline virtual Bangla keyboard