random header image

ফাউজুল তুই ভাল থাকিস……

ঘন্টাখানেক আগে আমার এই বন্ধুটি আমাদের অনেকেরই আত্মার বন্ধু ফাউজুল কবির পিকলু ,পাবনা ক্যাডেট কলেজ (১৯৯৯-২০০৫) কুমিল্লা সেনানিবাসে কর্মরত অবস্থায় মোটর সাইকেল এক্সিডেন্ট করে ঘটনাস্থলে মারা গেছে…আমি আর কিছু লিখতে পারছি না…আপনারা দোয়া করবেন প্লীজ়……আল্লাহ তোকে বেহেশত দিক….

০ votes, average: ০.০০ out of ৫০ votes, average: ০.০০ out of ৫০ votes, average: ০.০০ out of ৫০ votes, average: ০.০০ out of ৫০ votes, average: ০.০০ out of ৫ (ভোট, ০.০০/ ৫)
রেটিং করার জন্য আপনাকে রেজিস্টার্ড সদস্য হতে হবে
Loading ... Loading ...
প্রকাশিত লেখা বা মন্তব্য সম্পূর্ণভাবেই লেখক/মন্তব্যকারীর নিজস্ব অভিমত। এর জন্য ক্যাডেট কলেজ ব্লগ কর্তৃপক্ষকে কোনভাবেই দায়ী করা চলবেনা।

৩৮ টি মন্তব্য

  1. টিটো রহমান (৯৪-০০)
       মার্চ ৩, ২০০৯ at ৬:৩৮ অপরাহ্ন |

    মানে কি?? আর কত??

    জবাব দিন

  2. সিরাজ (৯৪-০০)
       মার্চ ৩, ২০০৯ at ৬:৪১ অপরাহ্ন |

    আল্লাহ ফাউজুলকে বেহেশত দিক….আমিন…।।
    আর ভাল লাগে না…।।
    চারদিক টা অন্ধকার লাগে …।

    জবাব দিন

    রেজওয়ান (৯৯-০৫)
        মার্চ ৩, ২০০৯ at ৬:৪৭ অপরাহ্ন |

    সিরাজ ভাই আমার চোখে আর পানি নাই ভাই…আমার আর ভাল্লাগে না রে ভাই…ও ভাই…আমার আর ভাল্লাগে না…

    জবাব দিন

  3. সাইফ (৯৪-০০)
       মার্চ ৩, ২০০৯ at ৭:০৮ অপরাহ্ন |

    পিকলু,ফাউজুল,যেই নামেই ডাকি কি বা আসে যায়………
    শরীরের সমস্ত পানি শুকিয়ে গেছে রে ভাই,তোর জন্য অশ্রু ঝরাবো সেইটুকুনও যে আর অবশিষ্ট নেই…শোক আর সান্ত্বনার বাণী নিজের কাছে প্রবোধ………ভালো থাকিস ভাই………

    জবাব দিন

  4. ইফতেখার (৯৫-০১)
       মার্চ ৩, ২০০৯ at ৭:২৬ অপরাহ্ন |

    ইন্নাল্লিল্লাহ …

    একি শুরু হইল …

    আল্লাহ তাকে শান্তিতে রাখুন।

    জবাব দিন

  5. সাকেব (মকক) (৯৩-৯৯)
       মার্চ ৩, ২০০৯ at ৭:৫০ অপরাহ্ন |

    আমার আর কিচ্ছু ভাল্লাগতেসে না…
    একটা ভালো খবরও কি পাবোনা…?

    জবাব দিন

  6. ওবায়দুল্লাহ (১৯৮৮-১৯৯৪)
       মার্চ ৩, ২০০৯ at ৭:৫৫ অপরাহ্ন |

    ঐ পাড়ে তে ভালো থেকো ভাইটি আমার।

    জবাব দিন

  7. তৌফিক (৯৬-০২)
       মার্চ ৩, ২০০৯ at ৭:৫৯ অপরাহ্ন |

    তিন চারবার এই পোস্টে এসে ফিরে গেছি। কমেন্ট করতে পারি নাই………
    ভালো থাকিস ভাই আমার, যেখানেই থাকিস।

    জবাব দিন

  8. তারেক (৯৪ - ০০)
       মার্চ ৩, ২০০৯ at ৮:০০ অপরাহ্ন |

    বলার কোন ভাষা নাই!!!!!!

    জবাব দিন

  9. মাসরুফ (১৯৯৭-২০০৩)
       মার্চ ৩, ২০০৯ at ৯:২৮ অপরাহ্ন |

    সব দুঃসহ সংবাদ কি স্রষ্টা এই কয়েক দিনের জন্যেই আমাদের জন্যে রেখে দিয়েছেন?

    জবাব দিন

  10. রাশেদ (৯৯-০৫)
       মার্চ ৩, ২০০৯ at ৯:৪১ অপরাহ্ন |

    যেখানেই থাকুক ভাল থাকুক ফাউজুল

    জবাব দিন

  11. রাব্বি (১৯৯৮-২০০৪)
       মার্চ ৩, ২০০৯ at ১০:৩২ অপরাহ্ন |

    আল্লাহ আর কত !! আর তো পারি না। ছেলেটা আর নাই !!!!!!!!

    জবাব দিন

  12. নাজমুল (০২-০৮)
       মার্চ ৩, ২০০৯ at ১০:৪২ অপরাহ্ন |

    আল্লাহ ওনার সহায় হোক

    জবাব দিন

  13. মুহাম্মদ (৯৯-০৫)
       মার্চ ৩, ২০০৯ at ১১:২৪ অপরাহ্ন |

    বলার কোন ভাষা নাই!!!!!!

    জবাব দিন

  14. মাহমুদ (১৯৯০-৯৬)
       মার্চ ৩, ২০০৯ at ১১:৩১ অপরাহ্ন |

    তোমার আত্মা শান্তি পাক, ভাই আমার।

    জবাব দিন

  15. কাইয়ূম (১৯৯২-১৯৯৮)
       মার্চ ৩, ২০০৯ at ১১:৩৫ অপরাহ্ন |

    একের পর এক স্তব্ধ করে দেয়ার মত খবর আসছে শুধু :(
    আল্লাহ ফাউজুল কে সবচে সুন্দর জায়গায় রাখুন তার নিজের কাছেই

    জবাব দিন

  16.    মার্চ ৩, ২০০৯ at ১১:৪৯ অপরাহ্ন |

    ফাউজুল, নামটা শুনে প্রথমে চিনতে পারি নাই।
    ব্লগে ঢুকে পিকলু নামটা দেখে স্তব্ধ হয়ে গেলাম।

    সেই হাসিখুশি ছেলেটা, যাকে দেখেছিলাম আইইউটি এর ফরম জমা দেবার দিন হাসিবের সাথে। সেদিন ওকে সবাই মিলে অনেক টিজ করেছিলাম, ও শুধু হাসি দিয়েই সবার সব কিছু মেনে নিয়েছিল।

    তারও আগে, আর্মির আইএসএসবি তে ওর সাথে ঘনিষ্ঠতা বাড়ে।
    তারও আগে, ওমেকাতে কোচিং করার সময় প্রথম পরিচয় ওর সাথে …

    আমার এখনো বিশ্বাস হচ্ছে না, হয় তো ফোনের শব্দে ঘুম ভেঙে দেখব, পিকলু এখনো আছে, বলছে হ্যালো দোস্ত .. ..

    ভাল থাকিস বন্ধু আমার। খুব খুব ভালো।

    জবাব দিন

  17. সানাউল্লাহ (৭৪ - ৮০)
       মার্চ ৩, ২০০৯ at ১১:৫৬ অপরাহ্ন |

    আমরা যখন বিডিআর ফটকে কর্মসূচি পালন করছি তখনই এ খবর পেলাম। স্তব্ধ করে দেওয়া খবর। পিকলুর জন্য ভালোবাসা।

    তাহলে বোঝ, সাংবাদিক, পুলিশ আর ডাক্তারদের কি অবস্থার মধ্য দিয়ে প্রতিদিন যেতে হয়? প্রতিদিন শুধু মৃত্যু, হত্যা, ধর্ষণ, জঘন্য সব ঘটনা নিয়ে এই সব পেশার লোকজনকে কাজ করতে হয়।

    তারপরও চেনা তো বটেই এমনকি অচেনা কোনো ক্যাডেটের দুঃসংবাদ পেলে মনটাকে আর শক্ত রাখতে পারি না।

    জবাব দিন

  18. জুনায়েদ কবীর (৯৫-০১)
       মার্চ ৪, ২০০৯ at ১২:০৬ পুর্বাহ্ন |

    ভয় হচ্ছে কখন না জানি অপ্রকৃতস্থের মত হেসে উঠি…
    একসাথে এত ধাক্কা কিভাবে সহ্য করব????

    জবাব দিন

  19. তাইফুর (৯২-৯৮)
       মার্চ ৪, ২০০৯ at ১২:১১ পুর্বাহ্ন |

    ক্যাডেট পরিবার এই মাসে আর কত ক্ষতি গুনবে ?? কি বলব ?? কি বলার আছে ??
    দোয়া করি … দোয়া করি … দোয়া করি।

    জবাব দিন

  20. রেজওয়ান (৯৯-০৫)
       মার্চ ৪, ২০০৯ at ১২:২৪ পুর্বাহ্ন |

    আমার কল লিস্টে এখনও ওর নম্বর টা আছে, এই ২৭ তারিখেই কথা বললাম ওর সাথে…
    আমাদের যখন জানুয়ারীতে পরিক্ষা দিতে বিএমএ তে গেলাম তখন এক রুমে ৩ টা বেড জোড়া দিয়ে আমরা ৪ জন থাক্তাম…আমি আর পিকলু এক বেড এ…একই কম্বল শেয়ার করেছি…মারামারি করলাম…ফাজলেমি করলাম…হাসাহাসি…একদিন ডিনার করতে গেলাম “রসুই”তে…কি কারনে যেন ওর উপড় চিৎকার মেরেছিলাম…খুবি ইন্সাল্টেড ফিল করেছিল…বলেছিল কখনো মাফ করব না তোরে…
    ভাই তুই আমাকে মাফ করে দিস…আমি তোকে খুব ভালবাসি রে…মাফ করে দিস…

    আর ভাবতে পারি না…কেউ বলবে না…কত্ত কথা…
    নতুন বাইক নিয়েছিল…সিভিজি বেচে…কারিসমা কিনল…সেদিনই আল শাফিকে বলেছিল…দোস্ত এই বাইকের সাথেই যদি আমার জান লেখা থাকে…
    আজকে ৩ টায়ও ফাহিমের রুমে গিয়েছিল…বলেছিল ‘যাইতেসি…যদি না আসি…??’
    ওরে খোদা যদি সত্যি থেকে থাক…ওর সাথে না’ইনসাফি কোরো না…প্লীজ় আল্লাহ…

    জবাব দিন

  21. রকিবুল ইসলাম (৯৯-০৫)
       মার্চ ৪, ২০০৯ at ১২:৩৭ পুর্বাহ্ন |

    চেনা তো বটেই এমনকি অচেনা কোনো ক্যাডেটের দুঃসংবাদ পেলে মনটাকে আর শক্ত রাখতে পারি না।

    জবাব দিন

  22. আদনান (১৯৯৭-২০০৩)
       মার্চ ৪, ২০০৯ at ১২:৪২ পুর্বাহ্ন |

    ডিভাইন মেসেজঃ সবাইকে সবকিছুর ব্যাপারে সাবধান থাকার জন্য অনুরোধ করা গেল। বন্ধুত্ব ও সহমর্মিতা বাড়াতে বলা হল। হিংসা ও ঘৃণা ত্যাগ করতে বলা হল। ভালবাসার আহ্‌বান জানানো হল।

    আল্লাহ আমাদের হেদায়েত দিন। জান-মালের নিরাপত্তা দিন। রাগ-ক্ষোভ সংবরণের শক্তি দিন। আর জীবনের প্রতিটা ক্ষেত্রে বুদ্ধিমত্তা ব্যবহারের সুযোগ দিন… যাতে আমরা ভাল থাকতে পারি, এবং অন্যকে ভাল রাখতে পারি। মানুষ হিসেবে নিজের পরিচয়টা শক্ত করতে পারি।

    জবাব দিন

  23. রবিন (৯৪-০০/ককক)
       মার্চ ৪, ২০০৯ at ২:২১ পুর্বাহ্ন |

    ……………………………………

    জবাব দিন

  24. আদনান (১৯৯৪-২০০০)
       মার্চ ৪, ২০০৯ at ৪:৩৬ পুর্বাহ্ন |

    তোমার আত্মার মাগফিরাত কামনা করছু ভাইয়া ।

    জবাব দিন

  25. রকিব (০১-০৭)
       মার্চ ৪, ২০০৯ at ৭:৪৪ পুর্বাহ্ন |

    আল্লাহ উনাকে জান্নাতবাসি করুন। আর পারছি না।

    জবাব দিন

  26. মেহবুবা (৯৯-০৫)
       মার্চ ৪, ২০০৯ at ৭:৫৫ পুর্বাহ্ন |

    ফাইজুল তোমাকে হইত চিনিনা বললে ভুল হবে।তুমিত আমাদের এ পরিবারের একজন।বন্ধু হারানর বেথা আমরা আগেই পেয়েছি।তাই আবার কার জন্য একি প্রারথনা করছি।আল্লাহ তমাকে জান্নাতি করুন।
    চারিদিকে এত কান্না……।

    জবাব দিন

  27. আহসান আকাশ (৯৬-০২)
       মার্চ ৪, ২০০৯ at ৯:১৮ পুর্বাহ্ন |

    ইন্নালিল্লাহ…………

    ওর আত্মার শান্তি কামনা করছি। আর সে সাথে অন্যান্য যারা বাইক ব্যভার করে বিশেষ করে যারা নতুন তাদের কে আরও সাবধানি হতে অনুরোধ করছি। আমরা আর কাউকে এভাবে হারাতে চাই না.

    জবাব দিন

  28.   সিউল ( ১৯৯৮-২০০৪)
       মার্চ ৪, ২০০৯ at ১০:১৭ পুর্বাহ্ন |

    আর কত…..

    অনেক কম বয়সেই ছেড়ে গেলে আমাদের… দোআ করি কবরে ও তার পরের জীবনে তোমার জন্যে সুসংবাদ লিখা থাকুক…..

    জবাব দিন

  29. রায়হান আবীর (৯৯-০৫)
       মার্চ ৪, ২০০৯ at ১:২৫ অপরাহ্ন |

  30. কামরুলতপু (৯৬-০২)
       মার্চ ৪, ২০০৯ at ৩:১৪ অপরাহ্ন |

    …………………………………………………
    আর তো ভাল লাগে না।

    জবাব দিন

  31. তানভীর (৯৪-০০)
       মার্চ ৪, ২০০৯ at ৬:০৪ অপরাহ্ন |

    ভাই আমার, তুই যেখানেই থাকিস, আল্লাহ যেন তোকে সুখে রাখে।

    জবাব দিন

  32. রেজওয়ান (৯৯-০৫)
       মার্চ ৫, ২০০৯ at ১২:১১ পুর্বাহ্ন |

    ওর জানাজা’র নামাজ আজ ১১ঃ৩০ এ কুমিল্লায় অনুষ্ঠিত হয়, এরপর মরদেহ হেলিকপ্টারে করে ওর বাড়ি রাজশাহীতে নিয়ে যাওয়া হয়ছে …

    জবাব দিন

  33.   শার্লী
       মার্চ ৫, ২০০৯ at ১২:৩৪ পুর্বাহ্ন |

    আর কত কাঁদতে হবে এই ক’দিনে?

    গতকাল আমার কলেজের মাকসুদ কুমিল্লা ক্যান্ট থেকে ফোন করে কান্নাজড়িত কন্ঠে শুধু বলতে পেরেছিল, “দোস্ত তোরা সাবধানে থাকিস।”

    জবাব দিন

  34. জুবায়ের অর্ণব (৯৮-০৪)
      arnob
       মার্চ ৫, ২০০৯ at ৪:১৯ পুর্বাহ্ন |

    অবশ্যই বাংলাদেশের জন্য আরও একটা বিশাল ক্ষতি।আমি শোকাহত।

    জবাব দিন

  35. রেজওয়ান (৯৯-০৫)
       মার্চ ৫, ২০০৯ at ৮:১৫ পুর্বাহ্ন |

  36.   vegabondmehedi
       মার্চ ৩১, ২০০৯ at ৯:১৫ অপরাহ্ন |

    ভাইটি ভালো থাকিস। আল্লাহ যেনো ওপারেও তোকে অনেক হাসি খুশি রাখে..

    জবাব দিন

  37. মাহমুদ (৯৯-০৫)
       অক্টোবর ২২, ২০১০ at ১১:০২ পুর্বাহ্ন |

    ফাউজুল তুই ভালো থাক………………

    জবাব দিন

মন্তব্য করুন :

আপনার ই-মেইল ঠিকানা কখনোই প্রকাশ করা হবেনা অথবা শেয়ার করা হবেনা। দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা। আবশ্যিক তথ্যগুলো * চিহ্নিত করা আছে।

*
*
:) :( :P :D :)) :(( =)) :clap: ;) B-) :-? :grr: :boss: :shy: x-( more »


(বাংলায় টাইপ করতে ctrl+g চাপুন। একটি শব্দ লেখা শেষে স্পেস বার চাপুন। তাহলেই ইংরেজী থেকে শব্দটি বাংলায় রুপান্তরিত হবে।একই শব্দের একাধিক বানান অপশন দেখতে শব্দটির উপরে মাউস রেখে ক্লিক করুন)
Ekushey Inline virtual Bangla keyboard