random header image

অতঃপর……

গতকাল্য বগুড়া ভ্রমণে গিয়া পুরোণো অনেক বন্ধুবর্গের সহিত সাক্ষাত হইল…অনেক দিন পর একত্রিত হইলে যাহা হয় আর কি…কলেজ এর বেশ কিছু মজার ঘটনার কথা মনে করিয়া অনেক হাসাহাসি হইল…তখনি ভাবিলাম এই ঘটনাটা আসিয়াই লিখিয়া ফেলিব । যেই ভাবা সেই কাজ……

তখন অষ্টম শ্রেনীতে অধ্যয়নরত । একদিন বৈকালে খেলাধুলার পার্ট চুকাইয়া যখন হাউজে ক্লান্ত দেহে প্রবেশ করিতেছি… হঠাৎ মনে হইল আমার পাশ দিয়া গুলির বেগে কি একটা যেন বাহির হইয়া গেল । অবাক হইয়া অনেকেই চাহিয়া রইল…কি কারনে যেন ওই দিন প্রেপ ছিল না । তাই বাথরুম এর সিরিয়ালের ও টেনশন খুব একটা ছিল না । সকলেই ( যাহারা জুনিয়র ব্লকে থাকিতাম ) পিছন পিছন গেলাম । ঘটনাটা চাক্ষুষ করিবার প্রত্যাশায় । ততক্ষনে সেই ব্যাক্তি টয়লেট এর অভ্যন্তরে প্রবেশ করিয়াছেন । আর আমরা যাহারা বাহিরে অবস্থান করিতেছিলাম তাহারা শুধু দুইটা আওয়াজ পাইলাম ।

সবাই ধারনা করিয়া লইল যে একটা ছিল দরজা বন্ধের আর অপরটি ছিল…আর কি…!!!! তো যাই হোক ততক্ষনে অনেকেই বারান্দায় জড়ো হইয়া গিয়াছে বান্দার চেহারাটি দর্শণ করিবার আশায় । কিছুক্ষন পর সকলেই শুনিল ক্ষীণ কন্ঠে জনৈক ক্যাডেট এর নাম ধরিয়া কে যেন ভিতর হইতে ডাকিতেছে । বেশ কিছু উদার মানসিকতার ছেলেরা উহাকে ডাকিয়া নিয়া আসিল । সে যখন ভিতর হইতে বাহির হইল সকলেই তাহাকে ঘিরিয়া ধরিল । সে হাস্যজ্জল মুখে কহিল ‘ আমার রুমমেট ভিতরে । বেচারা ঢূকিতে পারিয়াছে ঠিকই কিনতু প্যান্ট খোলার সময় পায় নাই । এখন তোরা যদি একটু সরিস তাহা হইলে বেচারা বাহির হইতে পারে । আমাকে ডাকিয়াছে একখানি প্যান্ট আনিয়া দেবার জন্য ‘ ভাইয়েরা সকলেই বুঝিতে পারিতেছেন অতঃপর যে দৃশ্যের অবতারণা হইয়া ছিল……তাহা আজো ভুলিবার নহে …………..

২ votes, average: ৫.০০ out of ৫২ votes, average: ৫.০০ out of ৫২ votes, average: ৫.০০ out of ৫২ votes, average: ৫.০০ out of ৫২ votes, average: ৫.০০ out of ৫ (ভোট, ৫.০০/ ৫)
রেটিং করার জন্য আপনাকে রেজিস্টার্ড সদস্য হতে হবে
Loading ... Loading ...
প্রকাশিত লেখা বা মন্তব্য সম্পূর্ণভাবেই লেখক/মন্তব্যকারীর নিজস্ব অভিমত। এর জন্য ক্যাডেট কলেজ ব্লগ কর্তৃপক্ষকে কোনভাবেই দায়ী করা চলবেনা।

১৪ টি মন্তব্য

  1. মেহেদী হাসান সুমন (৯৫-০১)
       সেপ্টেম্বর ২০, ২০০৮ at ৫:৫১ অপরাহ্ন |

  2. মুহাম্মদ (৯৯-০৫)
       সেপ্টেম্বর ২০, ২০০৮ at ৬:২৪ অপরাহ্ন |

    কোনদিনই ভুলিবার নহে… :P
    =)) =))

    [ জবাব দিন ]

  3. মাসরুফ (১৯৯৭-২০০৩)
       সেপ্টেম্বর ২০, ২০০৮ at ৬:৪২ অপরাহ্ন |

    =)) =)) খুলিবার সময় পায় নাই =)) =))
    জাতির বিবেকের কাছে প্রশ্নঃ ভদ্রলোক টী টাইমে কি খাইয়াছিলেন?

    [ জবাব দিন ]

  4. জুনায়েদ কবীর (৯৫-০১)
       সেপ্টেম্বর ২০, ২০০৮ at ১০:২৯ অপরাহ্ন |

    কাহারো নিকট কক্ষ সতেজকারী সুগন্ধি থাকিলে তাহা সবেগে নিক্ষেপ করিবার জন্য বিনীত অনুরোধ জানাইতেছি… :-B

    [ জবাব দিন ]

  5.    সেপ্টেম্বর ২০, ২০০৮ at ১০:৫৩ অপরাহ্ন |

    :-o জিহাদ কই? এয়ার ফ্রেশনার মারো তাড়াতাড়ি।

    [ জবাব দিন ]

    জিহাদ (৯৯-০৫)
        সেপ্টেম্বর ২০, ২০০৮ at ১১:০৮ অপরাহ্ন |

    নেক্সট টাইম আজাইরা কামে আমার নাম মুখে নিলে আপ্নের খবরই আছে :chup:

    [ জবাব দিন ]

    কাইয়ূম (১৯৯২-১৯৯৮)
        সেপ্টেম্বর ২০, ২০০৮ at ১১:১৯ অপরাহ্ন |

    ঠিকাছে জিহাদ, এয়ার ফ্রেশনার মাইরোনা =)) =))

    [ জবাব দিন ]

  6. তৌফিক (৯৬-০২)
       সেপ্টেম্বর ২০, ২০০৮ at ১১:৪২ অপরাহ্ন |

    ব্লগে তোমার বউনি করা লেখাটা ভালো হইছে। সাবাস।

    আরো লেখার অপেক্ষায় রইলাম।

    [ জবাব দিন ]

    রেজওয়ান (৯৯-০৫)
        সেপ্টেম্বর ২১, ২০০৮ at ১২:০৬ পুর্বাহ্ন |

    থ্যাংক ইউ ভাই…পেরথম লেখা…ভয়ে ছিলাম…অহন আর টেনশন নাই…সবে তো শুরু ;)

    [ জবাব দিন ]

  7. জুবায়ের (১৯৯৯-২০০৫)
       সেপ্টেম্বর ২৬, ২০০৮ at ৩:১৯ অপরাহ্ন |

  8.    নভেম্বর ২৭, ২০০৮ at ২:৫৪ পুর্বাহ্ন |

    রেজওয়ান
    এইবার একটু বেলী ফুল নিয়া একটা পোস্ট দেও তো দেখি। ;) ;)

    [ জবাব দিন ]

    রেজওয়ান (৯৯-০৫)
        নভেম্বর ২৯, ২০০৮ at ১২:৪৫ পুর্বাহ্ন |

    একটু ধৈর্য ধরেন…… দিমু নে

    [ জবাব দিন ]

  9. হাসনাইন (৯৯-০৫)
       নভেম্বর ২৭, ২০০৮ at ১:১৮ অপরাহ্ন |

    =)) =)) =)) :khekz: :khekz: :khekz:
    ওরে না রে……।

    [ জবাব দিন ]

    রেজওয়ান (৯৯-০৫)
        নভেম্বর ২৯, ২০০৮ at ১২:৪৫ পুর্বাহ্ন |

    কি না না করতাসস ????
    যা ১০ টা :frontroll: লাগা

    [ জবাব দিন ]

মন্তব্য করুন :

আপনার ই-মেইল ঠিকানা কখনোই প্রকাশ করা হবেনা অথবা শেয়ার করা হবেনা। দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা। আবশ্যিক তথ্যগুলো * চিহ্নিত করা আছে।

*
*
:) :( :P :D :)) :(( =)) :clap: ;) B-) :-? :grr: :boss: :shy: x-( more »


(বাংলায় টাইপ করতে ctrl+g চাপুন। একটি শব্দ লেখা শেষে স্পেস বার চাপুন। তাহলেই ইংরেজী থেকে শব্দটি বাংলায় রুপান্তরিত হবে।একই শব্দের একাধিক বানান অপশন দেখতে শব্দটির উপরে মাউস রেখে ক্লিক করুন)
Ekushey Inline virtual Bangla keyboard