আপডেটঃ ৫ তারিখ
সবাই এবার একটু সিরিয়াস হয়ে কমেন্টের বাক্সে নিজের নামটা জানান…আমরা খাওয়াদাওয়ার ফাইনাল হিসাবটা করে ফেলি
স্থানঃ লাবলু ভাইয়ের রুফটপ
কিছু জানতে ফোন করুনঃ ০১৬৭৩৮৩১৫০৩ অথবা ০১১৯৬২৫৮৫৩৯ ( রায়হান আবীর, সে কৃতিত্বের সাথে তার ফোন হারিয়ে ফেলেছে, আপাতত এই নম্বরে)
ঠিকানাঃ বাসা নম্বর ৯, রোড s1, ব্লক এফ, ইস্টার্ণ হাউজিং, পল্লবী দুই, মিরপুর সাড়ে এগারো।
টিপি দিলে ম্যাপ বড় হবে।
চাঁদাঃ
ছাত্র ১৫০
অপিসার ৩০০
১। জনাব লাবলু ওরফে প্রিন্সু ভাইস্যার
২। সামিয়া হোসেন (৯৯-০৫)
৩। রায়হান আবীর (৯৯-০৫)
৪।
৫। রায়েদ (২০০২-২০০৮)
৬।
৭। ফয়েজ ভাই ও পরিবার
৮। মাস্ফু ভাই
৯। ঝুনাদা…সরি জুনাদা
১০। রিবিন ভাই
১১।
১২। তানভীর ভাই (৯৪-০০) (না আসলে সিরিয়াস খবরাছে)
১৩। শার্লী
১৪। সামীউর ভাই
১৫। কামরুল হাসান ভাই (১৯৯৬-২০০২) ও ভাবী
১৬। শাওন ভাই (৯৫-০১)
১৭। রুম্মান ভাই (১৯৯৩-৯৯), ভাবী ও পোনা
১৮। মিফতাহ
১৯। নাম প্রকাশে অনিচ্ছুক বড়ভাই
২০। উদয় এবং তার ব্যান্ডদল (কতোজনের জানি না)
২১। রাব্বী (২০০৫-২০১১)
২২। আশিক (২০০৭-২০১১)
আপডেটঃ ৩১ তারিখ
সবার মতামতের ভিত্তিতে পিকনিকের দিন হিসেবে আট তারিখ ধার্য করা হইল।
গোপন খবরের ভিত্তিতে জানা গেছে সেদিন আম, জাম, তরমুজ, আনারস ইত্যাদি বিভিন্ন প্রকার গ্রীষ্মকালীন ফলমূল পেটপুরে খাওয়ার সুযোগ থাকবে। কিঞ্চিৎ গান বাজনার ব্যবস্থাও থাকবে। সুতরাং আপনারা যারা নিজেদের কন্ঠকে অমূল্য মনে করেন, তারা অবশ্যই অন্যদের পীড়াপ্রদানের লক্ষ্যে আটঘাট বেধে প্রস্তুত হয়ে নিন। বিশেষ করে লাবলু ভাইয়ে পুত্র একটি গীটার কিনেছেন, তার একক সংগীত সন্ধ্যার ব্যবস্থা করা হয়েছে।
এবং, আমাদের অতি প্রিয় এক ক্যাডেট ছোটভাই, যে গানবাজনায় বিশেষ নামধাম কামিয়েছে, তাকেও আমন্ত্রণ করা হয়েছে। না আসলে তাকে বিশেষ নির্যাতন পূর্বক দেশছাড়া করা হবে। এবং আমাদের এক অতিপ্রিয় ক্যাডেট বড়ভাই, যে একইসঙ্গে সঙ্গীত শিল্পী এবং কমান্ডো, তাকেও ধরে বেধে আনার ব্যবস্থা চলছে।
কেউ মিস করলে আমি নিজদায়িত্বে তার বাসায় ডাকাতি করে আসবো।
…………………………………………………………………………………………………………………………………………
রাস্তায় এত জ্যাম আর ভালোলাগে না। প্রতিদিন কাজ শেষে ঘামে চ্যাপচ্যাপ করতে থাকা একগাদা হাত পা নিয়ে বাড়ি ফিরি। ইচ্ছে করে গাছের ছায়ায় ঢাকা একটা ফুটপাথ ধরে হাঁটতে হাঁটতে বাড়ি ফিরতে, মাঝে মাঝে কাঠবেড়ালিরা উঁকি দেবে, নিদেন পক্ষে কাক কিংবা চড়ুই। তাও যদি বুঝতে পেতাম যে যার জন্য এত জ্যাম পোহাচ্ছি তা কাজে লাগবে, তাহলে হয়ত আনন্দের সাথেই একদুবছর কষ্ট টষ্ট করতাম। কিন্তু জ্যামটা হচ্ছে হলো ফ্লাইওভারের জন্য, তাই খুব একটা খুশি লাগে না। শহরে নতুন কিছু হলে নাকি বুড়োরা তা মেনে নেয় না। দীর্ঘশ্বাস ফেলে ভাবি, আমি তাহলে কুড়ি(প্লাস পাঁচ
) এই বুড়িয়ে গেলাম? হাজার হোক বাঙ্গালী মেয়ে বলে কথা…
এত সকল মন খারাপ করা দুপুরের তালে পরে ঘুরছি সবাই। মনে বড় দুঃখ, শীতকাল চলে গেল আমাদের পিকনিক হল না। প্রিন্সিপাল স্যারের চৌদ্দ গুষ্ঠি উদ্ধারের অপারেশনে নামব ভাবতেই কোন এক অলস রাতে প্রিন্সিপাল স্যারের ফোন। গম্ভীর গলায় তিনি পিকনিক উদযাপনের ঘোষণা দেন। আমার অসহ্য দুপুর জুড়ে এই অলস রাতে হঠাৎ করেই যেন সাঁই সাঁই বাতাস বওয়া শুরু হল। সুতরাং সিসিবিবাসীগণ, আপনারা যার যা কিছু আছে নিয়ে তৈরী হয়ে যান, একটি সুস্বাদু পিকনিকের জন্য।
অনেক ভেবেচিন্তে পিকনিকের সময় নির্ধারণ করা হয়েছে বিকেলবেলা। সমস্ত কাজকাম সেরে আপনারা বিকেলে আসবেন, গা এলিয়ে আড্ডা দিবেন, এবং সন্ধ্যায় লাবলুসের ছাদে মিষ্টি মধুর বাতাসে আমরা আড্ডা দিব। আপনাদের সকল সুযোগ সুবিধা দেখার দায়িত্বে আছি, আমি বেগম সামিয়া।
এবারে চটপট করে নামগুলো বলে যান, কারা কারা আসতে পারবেন, বা পারবেন না। তারিখ আগামী জুন মাসের এক বা আট তারিখ, শুক্রবার। যেই তারিখের ওপর সর্বোচ্চ ভোট উঠবে সেই তারিখেই আমরা পিকনিক উদযাপন করব।




১৩১ টি মন্তব্য
আগামী অক্টোবরের আগে সকল ধরনের পিকনিক/জি২জিকে না
[ জবাব দিন ]
[ জবাব দিন ]
[ জবাব দিন ]
পিকনিকের স্থান কোথায়? বিস্তারিত জানাও।
[ জবাব দিন ]
আপডেট করে দিলাম ভাইয়া।
[ জবাব দিন ]
আহারে যদি দেশে থাকতাম
[ জবাব দিন ]
দেশে চলে আসেন।
[ জবাব দিন ]
ভালা বুদ্ধি দিছ সামিয়া।
গত দুইদিন সারা দুপুর-বিকাল দুই মেয়ে, বউরে নিয়া ঝা ঝা রৌদ্রে পার্কে বসে ছিলাম। বিশ্বাস করো একটুও ঘামি নাই।
বাসায় আইসা আজ আলু ভর্তা বানাইয়া গরুর মাংস, ডাইল দিয়া ভাত খাইছি।
যদি বাংলাদেশে এখন যাই তবে আমারে ভর্তা করতে পারবা (বাংলাদেশের গরমের কথা মনে হইতেই শরীর আংশিক সিদ্ধ সিদ্ধ লাগতেছে)।
যাবো ইনশাল্লাহ। গেলে পরে আমার কিন্তু ডাবল খানা লাগবো, ওজন আমার ১০০ কেজি।
[ জবাব দিন ]
শোন মেয়ে পঁচিশ বছর বয়সটা মেয়েদের জন্য সবচেয়ে হতাশাজনক একটা সময় (নিজের অভিজ্ঞতা থেকে বলচেসি)। হতাশা কাটাতে আমি ধুম করে বিয়ে করে ফেলি (কারণ তবলীগে যাওয়ার উপায় ছিল না আর ড্রাগ নেওয়ারও সাহস ছিল না)। ধুম করে বললাম কারণ কেউ ভাবে নাই আমি এই কাজ করে ফেলবো। এখন পেছনে তাকিয়ে ভাবি কত বড় ঝুঁকি নিয়েছিলাম।
পিকনিক করে আস। পারলে সুন্দরবণে যাও। তোমাদের আনন্দ দেখে আমরাও আনন্দিত হই।
[ জবাব দিন ]
এইডা কি শুনাইলেন আফা
[ জবাব দিন ]
আমাদের সময়ে এই দুইটা ছিল হতাশা দূরীকরণের তরিকা। হঠাৎ যদি কেউ সাধারণ বেশভূষা ছেড়ে তবলীগি বেশভূষা ধারণ করতো তাহলে দুষ্টু ছেলেরা তার পেছনে ছ্যআক খাওয়ার অপবাদ রটিয়ে দিত। এমনকি মেয়েরা হটাৎ করে হিজাব শুরু করলেও এই অপবাদ থেকে রেহাই পেত না।
[ জবাব দিন ]
[ জবাব দিন ]
প্রচন্ড হতাশ লাগে
কিন্তু পঁচিশ বছর বয়সে তো আমার যুদ্ধ করার কথা। ওই যে কবি বলেছেন…এখন যৌবন যার…
কিন্তু আমার শুধু ঘুমাতে ইচ্ছা করে।
[ জবাব দিন ]
[ জবাব দিন ]
এখন হিজাব মুসলিম নারীর ভূষণ। আমার বড় মেয়ের (৩ বছর ৬ মাস) বেশ কয়েকজন হিজাব পড়ে। ভাবছি আমার মেয়েকেও একটা কিনে দিবো।
[ জবাব দিন ]
[ জবাব দিন ]
[ জবাব দিন ]
মাগো হাসতে হাসতে চাপা ব্যথা হয়ে গেল।
[ জবাব দিন ]
এক তারিখ এবং আট তারিখ দুই দিনই করা যায়না?
[ জবাব দিন ]
অবশ্যই যায়। ধর আট তারিখ একটা খানাপিনা করলাম। তার প্ল্যান করতে এক তারিখে একটা মিটিং প্লাস খানাপিনা করলাম
[ জবাব দিন ]
[ জবাব দিন ]
যথারীতি মিস।
এবারে পিকনিকের একটা ভিডিও ব্লগ দেয়ার ব্যবস্থা কইরো।
[ জবাব দিন ]
আপনাকে খুব খুব মিস করি নূপুর ভাই। আপনি কবে দেশে আসবেন?
[ জবাব দিন ]
সহমত দাদা।
[ জবাব দিন ]
এক তারিখের পক্ষে হাত উঠাইলাম।
[ জবাব দিন ]
আমিও
[ জবাব দিন ]
তোর নাম উঠায়া দিলাম।
[ জবাব দিন ]
[ জবাব দিন ]
১৫ তারিখ করলে কেমন হয়?
[ জবাব দিন ]
১৫ তারিখে পরে লাবলু ভাইয়ের সমস্যা
[ জবাব দিন ]
১৫ তারিখ করলে কি আপনি আসতে পারবেন ভাইয়া?
[ জবাব দিন ]
হুমমম …. ১৫ তে হলে সুবিধা হয়। তবে আমারটাই তো শেষ কথা না, মেজরিটি যা বলে।
[ জবাব দিন ]
১ বা ৮। ১৫ তারিখ আবার কিসের?
তয় সামিয়া যেইটা কইসে ১ তারিখ মিটিং আর খাওন, ৮ তারিখ জোলাভাতি। ১৫ তারিখে স্যালাইন সরবরাহ দিবস
[ জবাব দিন ]
[ জবাব দিন ]
১ তারিখে আমার বিশাল সমস্যা
[ জবাব দিন ]
ফয়েজ ভাই কি বিসিএস দিচ্ছেন?
[ জবাব দিন ]
[ জবাব দিন ]
[ জবাব দিন ]
ফয়েয ভাই কি বয়স কমাইছেন???
[ জবাব দিন ]
পরীক্ষা টরীক্ষা দিয়ে রাত্রে বেলায় আসবেন। স্পেশালি এইবার পিকনিকে আপনার বড়সড় ডোনেশন দেয়ার কথা
আপনি না আসলে কেম্নে কি??
[ জবাব দিন ]
এসে ফয়েজ ভাই যদি গ্যাসের সিলিন্ডার কেনার জন্য চাঁদা দাবী করেন?
[ জবাব দিন ]
গ্যাসহীন ফয়েজ ভাই কী খায় আল্লাই জানে। তার জন্য এইসব পিকনিক টিকনিকই ভরসা। মহামান্য আয়োজকদের অনুরোধ জানাই, যেদিন আমাদের গ্যাসহীন ফয়েজ ভাই আসতে পারবেন, সেদিনই যেনো আয়োজন করা হয়
[ জবাব দিন ]
ফয়েজ ভাইয়ের বাসায় গ্যাস না থাকার কারণে তিতাস গ্যাসের এমডি কে “কারণ দর্শাও” নোটিস পাঠানো হউক!
[ জবাব দিন ]
নাম প্রকাশে অনিচ্ছুক একজন পুলিশ জানাইছে ৮ তারিখ হলে সে থাকবে
আমি নিজেও ৮ তারিখের পক্ষে। প্রস্তুতি সভা ১ তারিখ হইতে পারে…..
[ জবাব দিন ]
পিকনিকে পুলিশ?
সানা ভাই, আপনি আজকাল বেশি চুপচাপ হয়ে গেছেন।
নতুন লেখা কবে দিচ্ছেন?
[ জবাব দিন ]
নূপুর ভাই বোঝেন নাই সানা ভাই পুলিশের হাতে ডলা খাইতে চান না।
[ জবাব দিন ]
[ জবাব দিন ]
নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশ কি আগে লুঙ্গি পড়তো?
[ জবাব দিন ]
সব পুলিশই লুঙ্গি পড়ে ………….
[ জবাব দিন ]
[ জবাব দিন ]
হা হা হা
[ জবাব দিন ]
লাবলু ভাই, আম্রিকা ভ্রমণের উপরে একটা ব্লগ চাই!!!!
[ জবাব দিন ]
নূপুর: ইহা ক্যাডেট পুলিশ!!
এখন লিখলে ফয়েজীয় ব্লগ হবে……….
[ জবাব দিন ]
সামীউর: লিখতাম তো চাই রে ভাই…… কিন্তু হাত তো খোলে না
তবু আশা করি লিখবো।
[ জবাব দিন ]
হুমায়ুন আহমেদের মতন ডায়লগ দিয়া লেখা শুরু করেন…।
[ জবাব দিন ]
মুখে বলে অডিও ব্লগ দিয়া দেন, আমরা শুইনা নিমু!!!!
[ জবাব দিন ]
ঢাকায় না থাকার জন্য আমার সব সময় আফসুস হয় । ছাত্রজীবন তো আর ঢাকা থাকতে পারলাম না। চাকরি জীবনে ঢাকা থাকার ইচ্ছা আছে ।
[ জবাব দিন ]
তোগো রাজশাহীতে জামাতীগো উৎপাত এখন কেমন?
[ জবাব দিন ]
এখন খুব একটা নাই ।বেঁচে গেছি । ছাত্রলীগ তো এখন ক্ষমতায়, তাই ।
রাজশাহীতে তবলীগের অনেক লোক দেখলাম ।
পিকনিক এর এই আলোচনায় এইটা কি প্রশ্ন করলেন রাজীব ভাই ?
[ জবাব দিন ]
আরে হঠাত তোর লেখা দেইখা মনে হইলো তুই রাজশাহীতে; আর রাজশাহী ইউনি র কথা মনে হইলেই জামাতের কথা মনে হয়, তাই আরকি!
[ জবাব দিন ]
ভাই আমি রাজশাহী উনিতে না রুয়েটে পড়ি ।
[ জবাব দিন ]
পিকনিক কে না বলুন
[ জবাব দিন ]
ঐ
[ জবাব দিন ]
ঐ
[ জবাব দিন ]
৮ তারিখের পক্ষে।
[ জবাব দিন ]
রিবিন ভি, পিরা ভাষায় পিকনিক কি হবে?
[ জবাব দিন ]
নি, ই-প্রত্যয় একই শব্দে পির পির দিইবার হবে না।
[ জবাব দিন ]
সারাটা জীবন খালি মিস করতে করতেই গেল
[ জবাব দিন ]
কেন, তোর কি মিসেস মিসেস করার ইচ্ছা নাকি?
[ জবাব দিন ]
[ জবাব দিন ]
পোলাপানডি খুব খারাপ হইয়া গেছে
[ জবাব দিন ]
যত দিন দেশে ছিলাম ততদিন ভাইয়া-আপু দের গিয়ার ছিল না। এখন দেশের বাইরে আর সবাই মনে হয় ট্যাঙ্কই ফুল করে গেট টু গেদারের জন্য নামছে। বড়ই মিসাইলাম……।
[ জবাব দিন ]
ক্যান যখন দেশে ছিলা তখন নিজে থিকা কোন ইনি নেও নাই কেনো!
[ জবাব দিন ]
সহমত । আপনে জানাইবেন তো যে আসছেন…তাইলেই পোলাপান দেখতেন কেমন ফ্রন্ট্রোল শুরু করে দিত…
[ জবাব দিন ]
(sorry for Banglish)Eye,8 tarik hoile amar ashar akta chance ase,sure na.toy nam prokashe onicchuk police ta kida??? Iman e koi ami na! Dhuro,ami vabsilam CCB te ami akmatro thola:’(
[ জবাব দিন ]
ken manna vai ki THOLA NA?
[ জবাব দিন ]
এই স্যামটা কিডা?
[ জবাব দিন ]
মাশরুফ
তোগো ঠোলা গো কি হইছে?
প্রব্লেম কি?
[ জবাব দিন ]
আর ভালো কথা বাংলিশে কোন সমস্যা নাই। যা শুরু করছস তোরা!!!
[ জবাব দিন ]
৮ জুন স্বপরিবারে আসতেছি।
[ জবাব দিন ]
ছোট পরিবার, সুখী পরিবার
[ জবাব দিন ]
ছোট পরিবার , সুখী পরিবার ।
[ জবাব দিন ]
তোরা কলেজে থাকতে শিখিস নাই!
সপরিবার হবে নট স্বপরিবার …। (সম্পাদিত)
[ জবাব দিন ]
রাজীব,
[ জবাব দিন ]
দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো না, এইসময় পিকনিক করাটা ঠিক হবে কি?
[ জবাব দিন ]
একেবারে সহমত
[ জবাব দিন ]
এখনি সময় পিকনিকের।
[ জবাব দিন ]
আছি, আছি
[ জবাব দিন ]
বরিশাইল্লা সংগীত শিল্পীকে আমন্ত্রণ জানানো হয়েছে। দেখা যাক আসে কিনা!!
[ জবাব দিন ]
বরিশাল আবার কি করলো???
[ জবাব দিন ]
[ জবাব দিন ]
জীবনটা মিস করতে করতে গেল,পিকনিক মিস করি,এক্সরে মিস করি
এর মধ্যে রাজিব ভাই আবার কয়
‘জীবনে সব প্রেমই গুরুত্বপুর্ন,আর কোন প্রেমই ভোলা যায় না”
[ জবাব দিন ]
সামিয়া ম্যাডাম । আমি অনেক ছোট । তাই যেতে ভয় পাচ্ছি ।
কিন্তু আপনার মতো বিখ্যাত আপুর অটোগ্রাফ মিস হলো দেখে খারাপ লাগতেছে ।
[ জবাব দিন ]
সামিয়া এইটারে ধইরা বানান দাও এক্টা।
[ জবাব দিন ]
এইটার কুন লজ্জা শরম নাই ভাইয়া। সব জায়গায় গিয়ে তেল মারে…
আর বিশিষ্ট তেলবাজ, তোর আসলেই আসার ইচ্ছা থাকলে আসিস। তুই ক্যাডেট কলেজে পরস নাই? ছোট বলে ভয় পাচ্ছি…এহ…
[ জবাব দিন ]
আর সামিয়া আপু…………
[ জবাব দিন ]
মানে কি????????????
[ জবাব দিন ]
একটা কথা মনে রাখবেন……।।
আমি ছোট হতে পারি………
কিন্তু আমার বয়সও আঠেরো হয়েছে……।।
তাই আমি একটা কথা আপনাকে স্পষ্ট বলে দিতে চাআআই…।।
আইনকে নিজের হাতে তুলে নিবেন না………………।।
……………।।
এ ডায়লগ অব ক্যাডলিওড কিং…………।।
নো ওয়ান…………
আশিক খান………।।
বেশি কশা কইরা ফেললাম নাকিরে ভাই ???
[ জবাব দিন ]
[ জবাব দিন ]
আপডেট দেখে খুশিতে মনটা ভরে গেল।
[ জবাব দিন ]
কাল ফৌজদারহাট যাচ্ছি

আড়াই বছর পর….
রাতে কব্জি ডুবিয়ে মেজবান
[ জবাব দিন ]
গ্রীষ্ম, খানাপিনা ও উদারময়ের সম্পর্ক কি সবাই ভূলে গেল নাকি??!
[ জবাব দিন ]
বেগম সামিয়া, মেনুটা একটু কইবা? আমি আবার একদমই নিরামিষভোজী না, মানে শুধু ফলমূল খাইয়া এই স্বাস্থ্য টিকায় রাখতে পারুম না!
[ জবাব দিন ]
প্রচুর ছবি চাই সবার।
[ জবাব দিন ]
আমি আইতে চাই। কিন্তু চিনি না জানি না, কেম্নে কি? আর অনুষ্ঠান কয়টা থেকে কয়টা পর্যন্ত চলবে??
[ জবাব দিন ]
ভাইয়া সবাই বিকেলের দিকে আসবে। ম্যাপ যোগ করে দিলাম। এছাড়া সেদিন আআমদের কাউকে ফোন দিএই পুরো ডিরেকশন বলে দিবে। আপনার নাম তাইলে যোগ করে দিলাম।
[ জবাব দিন ]
আরে আমার নাম দেখি যোগ কইরা দিলা।আমার আসা, ছুটি পাওয়ার উপর নির্ভর করতেছে। আমাদের আবার সাপ্তাহিক বন্ধের দিন রবিবার। শুক্রবারে অপিস খোলা থাকে। শুক্রবারে আবার বাংলাদেশ ব্যাংকের পরীক্ষা। দেয়ার ইচ্ছা আছে, যদি দিতে পারি, তাইলে আসা হবে। নচেৎ নয়।
[ জবাব দিন ]
আয়োজন সফল ও আনন্দময় হোক।
শুভ কামনা রইলো।
[ জবাব দিন ]
[ জবাব দিন ]
আয়োজনের সফলতা কামনা করছি, সেই সাথে পিকনিক পরবর্তী অডিও, ভিডিও ইত্যাদি ইত্যাদি ব্লগের অপেক্ষায় থাকবো, লাইভ ব্লগিং থাকলেও খারাপ হয় না।
[ জবাব দিন ]
আসবো ইনশাল্লাহ। আমার পাওয়া সিসিবির প্রথম পিকনিক। সামিয়াপু আসতেছি. . . .:)
[ জবাব দিন ]
আমিও আমু দাদা………।
[ জবাব দিন ]
আপডেট:
পিকনিকে আরো যারা যোগ দিচ্ছে
১. মিফতাহ
২. নাম প্রকাশে অনিচ্ছুক বড়ভাই
৩. মারজুকা
৪. উদয় এবং তার ব্যান্ডদল (কতোজনের জানি না)
৫. পরিবারসহ ফয়েজ
৬. জাস্ট ফ্রেন্ডসহ মাস্ফ্যু
৭. বিশেষ বন্ধুসহ কামরুল
[ জবাব দিন ]
ভাইয়া শারমিন ডরাইছে, আইবো না। দেখি জিহান কে ভজায় ভুজায় নিয়া আসবো ইনশাআল্লাহ
[ জবাব দিন ]
কোনো অজুহাত গ্রহণযোগ্য নয় ফয়েজ। শারমিন, জিহানসহ পরিবারের সবাইকে নিয়ে লেফট-রাইট করতে করতে সময়মতো হাজির হইয়া যাইবা….. আমরা কি বাঘ-ভাল্লুক নাকি!! ডরাইবো ক্যান?? তুমি নিশ্চয়ই উল্টাপাল্টা লাগাইছো……
বলবা এইটা প্রিন্সিপালের অনুরোধ নয়, আদেশ
[ জবাব দিন ]
আমিও
[ জবাব দিন ]
আয়োজনের শুভ কামনা রইল।
[ জবাব দিন ]
শুভ কামনা!!!
একটা লাইভ স্ট্রীমিং এর ব্যবস্থা করলে ভাল হইত, আমরা ভার্চুয়াললি যোগ দিতাম
[ জবাব দিন ]
ধন্যবাদ সবাইকে………
(সম্পাদিত)
[ জবাব দিন ]
আসতে চাই (বউ এবং পোনা সহ)। বাকী আল্লাহর ইচ্ছা ।
[ জবাব দিন ]
যেহেতু খাওয়া দাওয়ার ব্যাপার, কোন সম্ভাবনাই নাই মিস করার। আমি স্পীড খেয়ে আসতেছি……
[ জবাব দিন ]
[ জবাব দিন ]
পারলে স্পিড দেখে আসবেন, দেখলে কপাল চাপড়াইবেন না দেখলে পস্তাইবেন!
[ জবাব দিন ]
আসব ইনশাআল্লাহ
[ জবাব দিন ]
ক্যাম্মে কি আমি ১০ তারিখ দেশে আমু
[ জবাব দিন ]
সিরিয়াস হয়ে কমেন্ট বক্সে নিজের নাম জানাইলাম।
[ জবাব দিন ]
মহান সিসিবি সদস্যরা হাতে আর ২৪ ঘণ্টাও সময়ও নেই। স্বামী-স্ত্রী, বাচ্চা-কাচ্চা নিয়ে সামার পিকনিকে সবাইকে স্বাগত জানাচ্ছি। বাসায় হালকা খাওয়া-দাওয়া করে বিকাল ৩ থেকে ৪টার মধ্যে পল্লবী-২-এ চলে আসুন। আম, কাঠাল, আনারস, তরমুজসহ মৌসুমি ফলের সমাহার থাকছে। রাতে থাকছে ডিনার। মাঝখানে আড্ডা-গান, হা হা হি হি সবই চলবে। আমরা তৈরি, আপনি তৈরি তো??
[ জবাব দিন ]
আর মাত্র ৪ ঘন্টা……………
[ জবাব দিন ]
মন্টা খ্রাপ. সিসিবি জিটুজি মিস করতেসি প্রথমবারের মত. যারা যাচ্ছেন বেশি বেশি মজা করেন আর বেশি বেশি ছবি তুলেন
[ জবাব দিন ]
বেশ ভালো আয়োজন। আজ পিকনিক, তাইনা? আসার খুব ইচ্ছে ছিল, কিন্তূ ব্যস্ততার কারণে আসতে পারলাম না। পরেরবারের পিকনিকের অপেক্ষায় থাকব। সবার জন্য শুভ কামনা রইল। (সম্পাদিত)
[ জবাব দিন ]
আইজকাই পিকনিক হয়ে গেলো নাকি?
ছবি টবি দেখেই পেট ভরাবো, কি আর করা….
[ জবাব দিন ]