একটা কাজ করতেছিলাম, হঠাৎ করে কম্পিউটার একটা ভালোমানুষ টাইপ মেসেজ দিল, তোমার মেমোরি কুলাচ্ছে না। বলে চুপচাপ বন্ধ হয়ে গেল, আমি শোকে মোটামুটি পাথর টাইপ হয়ে বসে থাকলাম, গতকাল রাত থেকে করা সমস্ত কাজ এক মেসেজে শেষ। আরে বাপ, আমারে একটু কপি করার সময়টুকু তো দিবি?? আর এমন এক জায়গা, যেইখানে ব্যাকআপ রাখেনা।
আচ্ছা ব্যাপার না, আমি এর খাই না পড়ি? শোকে বেশি কাতর না হয়ে আমি ব্লগ লিখা শুরু করলাম। ইন্সট্রুমেন্টাল ব্যপারটা সুন্দর না? তবে একা একা শুনলে কেন জানি ঠিক সুরের মুল্যায়নটা হয়না। ইচ্ছা করে বাকিদেরকেও শোনাতে। এইখানে সবার জন্য দেয়া হলো জনাব প্রেম যশোয়ার একটা কম্পোজিশন। গতকালই দিতে চাইলাম, কিন্তু পারি নাই। আজকে পারলাম। জানার কোন শেষ নাই
Sky Kisses Earth
| 01 Sky Kisses Eart… |
আরেকটা দিলাম। এটাও যশোয়া সাহেবের।
The Raja’s Ride
| 01 The Raja’s Ride… |
লাবলু ভাই, গানের পোস্ট দেই নাই কিন্তু, শুধু সুর, কোন কথা নাই
।



৪৪ টি মন্তব্য
১ম হইলাম নাকি?
[ জবাব দিন ]
[ জবাব দিন ]
গানটা শেয়ার করার জন্য ধন্যবাদ সামিয়া।
@আমিনঃ আমার ভাত মারলা। কামটা ঠিক কর নাই। ফাস্টো হইতে পারলাম না।
[ জবাব দিন ]
শুনে বলেন কেমন লাগে, তারপর ধন্যবাদ দেন। নাও তো ভাল্লাগতে পারে
[ জবাব দিন ]
শুনলাম। ভালোই লাগছে।
তোমার কাজ হারায়া যাওয়ার জন্য সমবেদনা। একবার ৪ দিনের প্রায় ৬০ ঘন্টার কাজ হারায়া গেছিল আমার। নতুন করে করতে প্রায় ২ দিন লাগছিল। যেহেতু আর্কি, ধরে নিচ্ছি মডেলিং সফটওয়্যার নিয়া কাজ করতেছিলা। র্যামটা বাড়ায়া নাও, যদি পারো ভালো একটা গ্রাফিক্স কার্ডও কিনে আনো। প্রসেসর আর র্যামের উপর চাপ কমবে, ভালো পারফর্ম্যান্সও পাবা।
[ জবাব দিন ]
[ জবাব দিন ]
আমি আমার গ্রাফিক্স কার্ড বেচবো… আগ্রহী হলে জানাও।
[ জবাব দিন ]
বেইচ্যা কাম নাই, ফ্রি গিফট দাও
[ জবাব দিন ]
[ জবাব দিন ]
আমার আরেকটা কেনা লাগবে না?? এইটা না বেচলে পরেরটা কিনুম কেম্নে?
[ জবাব দিন ]
আমগো সাথে তো খুব চোটপাট দেখাও…


কেমন লাগে???
কম্পুর কাছে ধরা…
পারলে হ্যারে বোমা মারো…
[ জবাব দিন ]
কালকে দিতে হবে, এখন আমি কি করি??
আর আপনে এইরকম করেন??
[ জবাব দিন ]
এখন তো ঠিক হইছে নাকি???
নাইলে কুন দোস্ত/জুনিয়ররে কামলা খাটাও…
[ জবাব দিন ]
জ্বী এখন ঠিক হইছে, ব্যাটারে এমন মাইর দিছি…
[ জবাব দিন ]
তুমি কি আপু কাজ আবার করেছ? অনেকসময় কিন্তু সেভ না করা কাজ টেম্পোরারি ফাইল থেকে ফিরে পাওয়া যায়। চেষ্টা করে দেখতে পার। এইটা কি নিজের কাজ নাকি কামলা কাজ।
[ জবাব দিন ]
না এটা পাওয়া যাবে না। ফাজিল সফটওয়ার কুনো ব্যাকআপ রাখেনা।
এইটা নিজেরই। অসুবিধা নাই, আরেকখান দিয়ে করে ফেলছি।
[ জবাব দিন ]
যাক শান্তি। ভাগ্যিস এখনো কম্পিউটারের ইমোশন দেওয়া হয়নাই। নইলে তোমার ঝাড়ি খেয়ে বেচারা আরো একদিন রাগ করে বসে থাকত।
[ জবাব দিন ]
সমবেদনা আর ধন্যবাদ
[ জবাব দিন ]
ধুর! অফিসে অনেক সাইট ব্লক করা! তাই লিঙ্ক দেয়া সুরগুলো শুনতে পারলাম না!
যাই হোক, আশা করি তুমি তোমার কাজটা সময়মতই জমা দিতে পারবা!
ওহ! লেখা দেয়ার জন্য ধন্যবাদ।
[ জবাব দিন ]
প্রক্সি সার্ভার ইউজ করেন, ধরতে পারব না।
[ জবাব দিন ]
তৌফিক, অনেক রকমের প্রক্সি সার্ভার ইউজ করতে করতে এখন অফিসে সেইগুলাও ব্লক করা।
পারলে কিছু প্রক্সি সার্ভারের এড্রেস দিও।
[ জবাব দিন ]
বস মাইন্ড কইরেন না। প্রক্সি সার্ভারও ব্লক করা শুনে না হেসে পারলাম না।
[ জবাব দিন ]
জীবনটা বড়ই কঠিন।
[ জবাব দিন ]
হ। বেশি সুখে থাকলে জীবনটা কঠিনই মনে হয়
[ জবাব দিন ]
সুখ নাইরে পাগল!
[ জবাব দিন ]
Kalke office e gia amare ph dis for proxy address.
[ জবাব দিন ]
তোরে আবার কোন প্রক্সিতে ধরলরে, লগাস না ক্যা
[ জবাব দিন ]
আর তুই লগাস, কিন্তু ব্লগাস না ক্যা
[ জবাব দিন ]
লেখা তো ব্যাপক মজা লাগতেসিল পড়ে। কিন্তু এত ছোট ক্যান?
[ জবাব দিন ]
ইন্সটুমেন্টালই ত জোস… আমি তো সারাদিন ইন্সট্রুমেন্টাল শুনি…
আমি অবশ্য জো সাট্রিয়ানি, এরিক জনসন, গোভি, জ্যাসন বেকার, স্টিভ ভায়ি এদের টা শুনি বেশি।
[ জবাব দিন ]
অই কিসুই তো হুনি না… কি লিংক দিলা??
[ জবাব দিন ]
বদলে যাও … বদলে দাও (ব্লগে কপিরাইটঃ জুনা)
কম্পিউটার বদলাও …
[ জবাব দিন ]
ফাজিল সফটওয়্যারও বদলাও
[ জবাব দিন ]
বস্! ফাজিল সফটওয়্যার কোনগুলা?
[ জবাব দিন ]
আমি কেমনে কমুরে,
ভইনরে জিগা
ওইতো লেখছে
[ জবাব দিন ]
[ জবাব দিন ]
আসলে বলা উচিত আছিলো যেই সফটওয়্যার কুনু ব্যাক আপ রাখেনা উহাই ফাজিল সফটওয়্যার
[ জবাব দিন ]
তানভীর ভাইএর খোঁট ভরা মনের স্রেফ ব্যান চাই…
[ জবাব দিন ]
[ জবাব দিন ]
ইন্সট্রুমেন্টাল দুটি শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।
[ জবাব দিন ]
স্যাম তুই তোর কম্পুকে কম বকাবকি করলেই অইটা ভাল থাকবে
[ জবাব দিন ]
sky kisses earth টা খুব ভালো লাগসে
…শুদ্ধ শুদ্ধ একটা ভাব আছে…
প্রবলেমটা কি শুধু আমার?
দ্বিতীয়টা কাজ করতেসেনা
[ জবাব দিন ]
কি খবর আপু তোমার। ক্লাস খুলাতে অনেক ব্যস্ত নাকি। অনেকদিন কিছু লেখ না। আমার লেখায় কেমন আছি জানতে চেয়েছ। আছি কোনরকম। তোমার লেখা পড়তে চাই লিখে ফেল আপু একটা কিছু।
[ জবাব দিন ]