সুমন ভাইয়ের অচিনপুর পোস্টটা দেখে কলেজে লেখা একটা কবিতা (কোবতে বলা better) মনে পরে গেল। হঠাৎ খায়েশ হইসে একটা পোস্ট দেই,
কিন্তু বহু দিন ধরে লিখি না, লেখাও তাই অভিমান করে আমাকে ছেড়ে ভাগসে। তাই কলেজে লেখা ওই কোবতেটাই দিলাম। এটা সেই আমলে লেখা, যখন ওয়াল ম্যাগাজিনের জন্য তাড়া খেতে খেতে কাগজ কলম নিয়ে সবাই কবি হয়ে যেত। আগে একটা ব্লগে দিয়েছিলাম, সেই ব্লগ আর নাই, তাই পাবলিশেও ঝামেলা নাই। সাইজটা একটু বড়, সেইজন্য আমি আন্তরিক ভাবে দুঃখিত
।
যাবি সেথা তুই?
আমার সাথে, পরীর দেশেতে?
যেথায় সোনালী রোদগুলো সব
গন্ধে মাতায়, মেঘ আসে যায়-
সুখের বেশে।
সেথায় পাতার ঝিলমিল ডাকে
কোন অজানায়, পরীর ডানায়-
চলে যাব আমি
তোকে ছেড়ে দূরে, অচিনপুরে।
যাবে, ঝরে যাবে সবুজ পাতারা,
পথের দুধারে পড়ে রবে তারা,
সেই পাতা, সেই পাতার সবুজ
আমাকে হারাবে কোন অজানায়;
যেখানে ফুলের গন্ধে আকুল
রিনিঝিনি বাজে বিষ্টির সুর
সে হাওয়ায় ভেসে
চলে যাব আমি
তোকে ছেড়ে দূরে, অচিনপুরে।
জোনাকীপোকারা বরণডালায়
সাজাবে তাদের যত আছে ফুল
যত আছে সুখ যত আছে দুখ
যত আছে ভালবাসা-
সেই ভালবাসা ফিকে হয়ে আসে,
ফুলের গন্ধ ম্লান হয়ে ভাসে,
যত সুন্দর ভরে যায় ত্রাসে,
তুইহীন সব মিথ্যে।
যাব কোথা আমি? অচিনপুরে?
সেতো বাঁধা কোন করুণ সুরে
যাবে সেথা যদি কে যায় যাক না
তোকে ছেড়ে যাক সুখের পাখিরা,
আমি রব হেথা তোরই পাশে পাশে
রাঙ্গাব হৃদয় তোরই সে আকাশে
তোকে ছেড়ে দূরে?
অচিনপুরে?
তুইহীন সে তো মিথ্যে।


(৩ভোট, ৪.৩৩/ ৫)
৩১ টি মন্তব্য
জবাব দিন
ভাইজান, খালেক টা কে?
জবাব দিন
amader Pricipal cilen … sob somoy uni ai jinis lekten, wall mag e
জবাব দিন
দোস্ত এইটা কি খালেক এন্টারপ্রাইজের খালেক সাহেব ???
জবাব দিন
জবাব দিন
এইটা কে লিখসে? ভালোবাসা টালোবাসায় যার কোন বিশ্বাস নাই?
জবাব দিন
হই মিয়া,একটা কথা হইল এইটা? এইটা কি ভালবাসার কবিতা??ভালবাসার মানুষরে মানুষ তুই তোকারি করে?
জবাব দিন
তাই নাকি? করে না? মুশকিলে ফেলে দিলা দেখি, আমি তো তাই করি।
*
কবিতা মচৎকার হয়েছে, গোল্ডেন এ-প্লাস।
জবাব দিন
আশা করি জবাব পাইয়া গেসো।
বুজসি তোমার “ভালবাসার ক্যামনে কি” কোর্সটা করা দরকার। এই ছুটিতে কৈরা ফালাও।
জবাব দিন
লেখাটা পরে কলেজের বাংলা পরিক্ষার কথা মনে পরে গেল ” আলোচ্য লাইনটি বাংলা সাহিত্যের বিশিষ্ট কবি বেগম সামিয়া………এখানে কবি অত্তন্ত সুন্দর ভাবে আমাদের ফুল , জোনাকি , লতাপাতা এবং পরিরা কিভাবে মিলে মিশে অচিনপুর নামক দেশে খেলাধুলা করেন …”

নোটঃ আমি কোবতে ঠিক বুঝিনা , তয় লেখাটা নিস্চই ভালো হইছে , একেবারে পেপসি ( yeh dil mange more )
জবাব দিন
যান, আপনে পড়েনই নাই
জবাব দিন
ওই, ফ্রুটিকা খেয়ে নিচের প্রশ্নটার উত্তর দে।
“কবিতাটির অর্ন্তনিহিত ভাব নিজের ভাষায় লিখ।”
জবাব দিন
তয় চুরি করছি গম!!
জবাব দিন
জুনায়েদ ভাইরে বলসি, দেখি কি উনি কি বলে
জবাব দিন
অনেক আগে লিখছিলি কবিতাটা?
জবাব দিন
হু
জবাব দিন
জবাব দিন
সিরাজ ভাই পুরা টেরোরিস্ট হয়ে গেছেন…
জবাব দিন
ভাল হয়ছে খুব।
পুরা ঠা ঠা …
জবাব দিন
জবাব দিন
আমারে যখন সামিয়া
করছিল তখন জুনায়েদ তো সামিয়া কে টেরোরিস্ট বলো নাই…। 
গুলি করতে আসলে খুব ভাল লাগে…।
জবাব দিন
মেয়ে টেরোরিস্ট দেখে আমরা অভ্যস্ত নই বলে মনে হয় ওরে বলি নাই…
আর ও তো তাও রয়ে সয়ে গুলাইতে(গুলি করতে) ছিল…আপনে তো পুরা গণ হত্যার মুডে আছেন…
পুরা গব্বর সিং মার্কা কথাবার্তা…!!!!!
জবাব দিন
ভাইয়া আমার কবিতাটার একটা ভালো দেখে ব্যাখ্যা দিবেন না?
,আপনে ছাড়া কে ব্যাখ্যা দিবে?
মানুষ জন তো কবিতার অর্থ চায়, একজন তো আবার ভালোবাসার বানায় দিসে
জবাব দিন
ইয়ে হাত মুঝে দে দে ঠাকুর,ইয়ে হাত মুঝে দে দে…
জবাব দিন
এত সুন্দর একটা কবিতা,
তার উপর কবিতার মধ্যে সবুজ পাতা, ফুল…এই সব শব্দ আছে…
জেসিসি’র একজন হয়ে আমি এই কবিতার কোন ব্যবচ্ছেদ করতে পারব না…
জবাব দিন
জবাব দিন
কবীর ভাই,আপনে পারেনও!!!
জবাব দিন
Hmmmmmmmmmmmm
জবাব দিন
মারহাবা,মারহাবা…বহুত খুব…
জবাব দিন
জবাব দিন
এই কবিতার পোস্ট মর্টেম রিপোর্ট করে পাওয়া গিয়েছে যে ইহা একটি অত্যধিক উচু মর্গের কবিতা যার অর্থোন্মচন করা আর শব্দ প্রয়োগ করে নিশ্বব্দের ব্যাখ্যা দেয়া সমান কথা। তাই ভাষার অপ্রয়োজনীয় প্রয়োগ না করে আমি কবিতাটা আরো কয়েকবার পড়ে শুধু এর রসাস্বাদন করতে চাই।
জবাব দিন