সিসিবিকে ছেড়ে থাকতে পারলামনা। তাই এক আঙ্গুলে লিখা আমার প্রথম এবং সিসিবিতে আমার দ্বিতীয় ছড়া। মন্তব্যের উত্তর কিন্তু দিতে পারবোনা। হাতে এখনো দারুন ব্যাথা। ( শেষ ছন্দে সাফদার ডাক্তারের সাথে কিছুটা মিল থাকতে পারে)
ল্যাপটপে ভরে গেছে এ্যাডওয়ার
আমি কম কিসে ? আমি সারওয়ার !
এ্যাডওয়ার গুলু খুব দুষ্ট
আমারে যে দেয় শুধু কষ্ট,
এই ব্যটা বড় পাজি
আমারে সে করে রাজি
যদি না কিনি এ্যন্টিভাইরাস
আমারে সে করে দেবে মাইনাস !
একদিন দুইদিন তিনদিন পরে দেখি
আমারে সে দিয়ে দিছে ধাক্কা,
ল্যপটপ নিশ্চুপ, কয়না সে কথা কোন
হার্ডডিস্ক হয়ে গেছে ফাক্কা।
আমিও কি কম যায়?
আমি বড় শয়তান
এটা ওটা সরিয়ে
ক্যাস্পার এ দিই টান
পাইরেসি কপি ভাই
পয়সাও লাগে নাই
আমিও তো মহাখুশি
মনে হ্য় বেশি বেশি
ভাইরাস ভাগাতে ক্যাস্পার লাগাতে
আমারে কয় ব্যটা চাবি কৈ ?
ক্যাস্পার ব্যাটা দেখি তারচেয়ে বজ্জাত
আমি শুরু করে দিই হৈচৈ
বন্ধুরা মিলে মিশে চাবি দিয়ে গেল শেষে
আমি ভাবি এইবার রক্ষা
চাবি নিয়ে আমি যেই আপডেটে দিয়ে দেই
নেট ওয়ার্ক পেয়ে গেছে অক্কা।



৪৬ টি মন্তব্য
খুব ভালো লাগলো আপনাকে দেখে ভাইয়া। দ্রুত সুস্থ হয়ে উঠুন তো।
[ জবাব দিন ]
ভাইয়া,আপ্নার জন্য দোয়া রইল অনেক…………।দ্রুত সুস্থ হয়ে উঠুন।
[ জবাব দিন ]
দ্রুত সুস্থ হয়ে ওঠো। তোমার জন্য শুধুই শুভকামনা।

[ জবাব দিন ]
আমীন।

[ জবাব দিন ]
সানাউল্লাহ ভাই,আপনার মতো লোক আমর ব্লগ পড়লে আমকে তো আসতেই হবে।
[ জবাব দিন ]
আমরাও সিসিবি ছাইরা থাকতে পারি না
[ জবাব দিন ]
গত ২ দিন ধরে দেখছিলাম আপনি অনলাইনে আসেন…ভাবছিলাম সাড়া শব্দ পাব…পুরা একটা পোস্ট আশা করি নাই



ভাল হয়ে উঠুন তাড়াতাড়ি…
১ নয় ২ আঙ্গুলেই ঝর তুলুন…
শুভকামনা
[ জবাব দিন ]
আমিন
[ জবাব দিন ]
ঝড় না উঠলেও বাতস উঠবে।
[ জবাব দিন ]
আপনার ফিলিংসকে
শেষ প্যারাটা খুব ভাল্লাগসে।
[ জবাব দিন ]
তোমারো কি নেটওয়ার্ক সমস্যা?
[ জবাব দিন ]
দ্রুত সুস্হ হয়ে উঠুন ।
[ জবাব দিন ]
বস, আপ্নেরে দেইখ্যা ভাল লাগল…


দ্রুত পুরোপুরি সুস্থ হয়ে উঠুন- এই কামনা করছি…
[ জবাব দিন ]
এডিসন ভাই অনেক ধন্যবাদ কষ্ট করে এক আঙ্গুলে পোস্ট দেওয়ার জন্য।এত বড় বিপদের মধ্যেও ইঞ্জিনটা চালু রাখার জন্য আপনাকে ধন্যবাদ
[ জবাব দিন ]
[ জবাব দিন ]
এখনতো কোন কাজ নাই। সারাদিন একা একা থাকি। কি আর করা? অগত্যা!
[ জবাব দিন ]
[ জবাব দিন ]
তুমি কি ঐ সিরাজ যে আমকে সিসিবির ঠিকানা দিয়েছিলে?
[ জবাব দিন ]
[ জবাব দিন ]
[ জবাব দিন ]
বস্,
আল্লাহর কাছে শোকরিয়া যে আপনি সুস্থ্য হয়ে উঠছেন এবং সিসিবিতে ফিরে এসেছেন। দোয়া করি দ্রুত সম্পূর্ণ সুস্থ্য হয়ে উঠুন
সিসিবির প্রতি আপনার এই ভালবাসা এবং ফিলিংসকে জানাই
দূর্ঘটনার বিস্তারিত বিবরণ জানার অপেক্ষায় রইলাম
[ জবাব দিন ]
তোমার ব্লগ পইড়াইতো সুস্থ হইলাম ভাইডি।
[ জবাব দিন ]
যারা ক্যাডেটদের গালাগালি করে তাদের আমি বোঝাতে পারি না কেন আমি এতটা গর্বিত একজন ক্যাডেট হয়ে। আজ এডিসন ভাইকে দেখে আরেকবার বলতে ইচ্ছে হচ্ছে ভাই I am proud to be a Cadet.
অতি দ্রুত সুস্থ হয়ে উঠুন ভাই।
[ জবাব দিন ]
আমিও শার্লীর সাথে একমত,বস…

একজন সত্যিকারের ক্যাডেট কখনো ক্যাডেটহীন পরিবেশ সহ্য করতে পারেনা…
ক্যাডেট হওয়ার দুর্দান্ত গর্বটা আপনি আবার মনে করায়া দিলেন…
তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠেন…দুই হাতে সিসিবিতে ঝড় তুলেন
[ জবাব দিন ]
আমিও গর্বিত।
[ জবাব দিন ]
এডিসন ভাই,
আমার নাম ইউসুফ, আমার শখ ছিল….সরি, রং পোস্ট এট রং প্লেস….
সানাউল্লাহ ভাই, শওকত ভাইয়ের মত উপরে আরেকটা ছায়া পেয়ে সত্য খুশি হলাম।
দ্রুত ভাল হয়ে উঠুন।
[ জবাব দিন ]
“উপরে আরেকটা ছায়া পেয়ে “
ইউসুফ ভাই, আপ্নার একটু ভুল হইছে বস। সারোয়ার ভাই সিসিআর এর, জেসিসি’র না।
কাজেই, তার কোনো ছায়া নাই………
[ জবাব দিন ]
তোমাকে না আমার গাছ সংক্রান্ত পোস্টে
লাগাতে বলছি। এখানে কি কর?
বাই দি ওয়ে, আমরা গাছেরা, সবাইকেই গাছ ভাবব এটাই তো স্বাভাবিক।
[ জবাব দিন ]
চরম সাম্প্রদায়িক কমেন্ট করার জন্য এই বদ পুলার ভ্যান গাড়ি চাই।
ওরে এইটা সিসিআর আর জিসিসি ছাতা নয়রে, এইটা সিসিবি ছাতা।

[ জবাব দিন ]
আমি কোন ছাতা নয় ভায়েরা আমি সিসিবির সদস্য মাত্র। আর ছাতা হইলো গিয়া সানাউল্লাহ ভাই আমার শওকত।
[ জবাব দিন ]
[ জবাব দিন ]
প্রেট, আরমে দাঁড়া।
[ জবাব দিন ]
বস ফলইন কইরা রাখছি আপনারে গার্ড-অফ-অনার দিবার লাইগ্যা।
প্রেট ডাইনে সালাম দিবে, ডা—ই—নে সালাম্
নেন বস হাত তুলেন, সালাম নেন………।
[ জবাব দিন ]
আমার তরফ থিকাও একখান
[ জবাব দিন ]
প্রেট সামনে দেখ, (চেক আপ)
[ জবাব দিন ]
এডিসন ভাই, আপনার পোস্টটা পড়ে খুবই খুশি আর স্বস্তি লাগতেছে, আপনি পুরাপুরি সুস্থ হয়ে উঠুন এই দোয়া করি।
আপনাদের খবর শুনে খারাপ লাগছিল খুব।
বাকি যারা আহত হয়েছিলেন, তাদের কি অবস্থা?
আল্লাহ সবাইকে ভাল রাখুক।
[ জবাব দিন ]
সবার অবস্তা আমার পরবর্তি পোস্ট “খোলা চিঠি”তে পাবা।তোমার শেষ লিখাটি কিন্তু আমর মনের কথা।
[ জবাব দিন ]
সিসিবিতে তুমি একমাত্র আমার ব্যাচের। আবার দেখে খুব ভাল লাগলো। চিন্তায় ছিলাম।
[ জবাব দিন ]
তোমাদের চিন্তার জন্যই আল্লাহ আমকে তাড়াতাড়ি ফিরিয়ে দিল।
[ জবাব দিন ]
একি ব্যাচের দুইজন দুইজনরে তুমি বলার অফ্রাধে দুইজনেরি ভ্যান গাড়ি চাই।
একটা দিলেও হয়, একজন চালাইব আর একজন বইয়া থাকব।
[ জবাব দিন ]
যাক, একটু চিন্তামুক্ত হইলাম।
জলদি একটা লেখা ছাড়েন তো ভাইয়া।
[ জবাব দিন ]
দাড়াও বালক ধীরে
আসছি আমি তীরে
পানিতে আমি নামছি যখন
গোসল যাব সেরে
[ জবাব দিন ]
স্যালুট বস।
[ জবাব দিন ]
[ জবাব দিন ]
এডিসন ভাইকে আবারো
[ জবাব দিন ]
বস,
আপনি হইলেন রিয়েল বস।
লেখা চলুক লাগাতার।
[ জবাব দিন ]