random header image

“সত্য” সমগ্র

আজকাল ইন্টারনেটের ব্যাপক প্রসারের ফলে কলেজের স্মৃতিচারন করা সমস্যা হয়ে দাড়িয়েছে। কোন কাহিনী লিখতে গেলে তা স্যার অথবা এডজুট্যান্টের চোখে পরার সমূহ সম্ভাবনা। :-? কিছুদিন পূর্বে বন্ধু দিবসের এই পোস্টের ম্যাডাম তার পোস্ট খানা পড়ে বড়ই লজ্জ্বাগ্রস্থ হয়ে পরেছে বলে খবরে প্রকাশ। :grr: তাই “নাম বলব না” খালি অর্থনীতির এক শিক্ষকের কাহিনী বলে ক্ষান্ত দিব।

ক্লাশ নাইনে থাকতে স্যারের এফসিসি থেকে বিসিসিতে আগমন। তো অর্থনীতির ছাত্র হবার সুবাদে আমাদের স্যারের ক্লাশ করতে হত নিয়মিত। আর স্যারের ক্লাশটা ছিল আমাদের কাছে বহু আকাঙ্ক্ষিত। স্যারের গল্পের ভান্ডার ছিল অফুরন্ত। তো তেমনই কিছু গল্পের নমুনা

১. “আরে ক্যাডেট তোমাদেরতো পড়াশোনার প্রতি কোন আগ্রহই নাই। ১৯৯১ সালে ঘূর্নিঝরের পর এফসিসির ক্যাডেটরা ইলেক্ট্রিসিটির অভাবে “সাঙ্গু”র (সাঙ্গু গ্যাস ফিল্ড) আলোতে পড়াশোনা করত।” :-o

২. “আরে একবার হল কি শোনো। গেছি এক ক্যাডেটের বাসায়। বাসায় ঢুকেতো আমি দেখি বাসার মেঝে পুরাটা “একুরিয়াম।” আমিতো অবাক। আমি হাঁটি আমার পায়ের নিচে মাছও হাটে।” ;)

৩. “একবার হইল কি এফসিসির কলেজ প্রিফেক্টের রুমে ঢুকে আমিতো অবাক। দেখি রুমের মাঝে ছোট ফ্রিজ। আর ক্যাডেট তা থেকে বের করে ঠান্ডা কোক খাচ্ছে।” :bash:

৪. “এক ক্যাডেট। খুউব দুষ্টু। যখন তখন কলেজ আউট হয়ে যায় অবস্থা। তো একদিন সন্ধ্যার পর কলেজের বাইরে আমার সাথে দেখা। আমাকে দেখেই আমার পা জড়িয়ে ধরল। স্যার আপনি রিপোর্ট কইরেন না প্লিজ। আমি শুধু তাকে কলেজে ফেরৎ যেতে বললাম। পরদিন খুব ভোরে দেখি আমার বাসায় এক গাড়ি আসল। গাড়ী থেকে নামল বোরকা পরা এক মহিলা। আমি বাসায় এনে বসালাম। বোরকা খুলতেই দেখি এক পুরুষ মানুষ। আমাকে বলে কিনা স্যার আমি ক্যাডেট অমুকের ফাদার। ও নাকি কলেজের বাইরে গিয়ে আপনার কাছে ধরা খেয়েছে। স্যার প্লিজ আপনি ওকে বাঁচান। আপনি আমার এই গাড়ীটা রাখেন। ওর নামে রিপোর্ট কইরেন না প্লিজ। আপনি ছাড়া আমাকে কেউ সাহায্য করতে পারবে না। আমি বললাম ভাই আপনি সম্মানিত মানুষ। আমার বাসায় এসেছেন। নাস্তা করেন এরপর আপনার গাড়ী নিয়ে সোজা বাসায় চলে যান। ওর কিচ্ছু হবে না।” :-?

৫. “এক ক্যাডেট এর ফাদার একবার আমার বাসায় দুই গাড়ী ভর্তি আপেল পাঠাল। ড্রাইভার এসে আমাকে সালাম দিয়ে বলল স্যার আপনার কাছে অমুকে আসতে বলেছে। দুই গাড়ী আপেলের এক গাড়ী আপনাকে রাখতে বলেছে আরেক গাড়ী অমুক ক্যাডেটকে পৌঁছে দেবার জন্য আপনাকে অনুরোধ করেছে। আমারতো সন্দেহ হল ক্যাডেটের কাছে পাঠানো আপেল চেক করে দেখি ভিতরে ফাঁপা। একটা খুলে দেখি আপেলের ভিতরে নেশা ভরে তা আবার আঠা দিয়ে লাগানো।” :-o :-o :-o

(বিদ্রঃ স্যারের সব কাহিনীর ক্যাডেটরাই খুউব দুষ্টু আর তাদের ফাদার বিশাল বড়লোক :P )

৬. স্যারের বিশেষ এক গুন ছিল তা হল মোটামুটি সব ক্যাডেটের ক্যাডেট নং তার মুখস্থ ছিল। আর স্যারও সবাইকে নম্বর ধরে ডাকতো। “নাম বলব না” ছিল স্যারের আরেক বিশেষত্ব। যেমন স্যার বলতেন, “তোমাদের সিনিয়র, নাম বলব না। ক্যাডেট নম্বর ১১৭০, দেখি কি লুকিয়ে লুকিয়ে হাত দিয়ে ভাত খাচ্ছে। আমি পিছন থেকে বললাম কি মাকজুম হাত দিয়ে খাওয়া হচ্ছে নাকি?” =)) =)) =))

{ স্যারের কাহিনী এত্ত বেশী তা লিখতে গেলে মহাকাব্য হয়ে যাবে তাই আজ এই পর্যন্তই}

১০ votes, average: ৫.০০ out of ৫১০ votes, average: ৫.০০ out of ৫১০ votes, average: ৫.০০ out of ৫১০ votes, average: ৫.০০ out of ৫১০ votes, average: ৫.০০ out of ৫ (১০ভোট, ৫.০০/ ৫)
রেটিং করার জন্য আপনাকে রেজিস্টার্ড সদস্য হতে হবে
Loading ... Loading ...
প্রকাশিত লেখা বা মন্তব্য সম্পূর্ণভাবেই লেখক/মন্তব্যকারীর নিজস্ব অভিমত। এর জন্য ক্যাডেট কলেজ ব্লগ কর্তৃপক্ষকে কোনভাবেই দায়ী করা চলবেনা।

৩৬ টি মন্তব্য

  1. রাজীব (১৯৯০-১৯৯৬)
       মে ৯, ২০১২ at ১০:২৩ অপরাহ্ন |

    =)) =)) =))
    নাজমুল ওরফে লুমযান আমারে কিছু কিছু কাহিনী কইছিলো।
    যাই হোক পইড়া আবার =)) =)) =))
    স্যাররা ছিলেন বলেই ক্যাডেট কলেজ এতো আনন্দের ছিলো।

    জবাব দিন

    মুসতাকীম (২০০২-২০০৮)
        মে ৯, ২০১২ at ১০:৩০ অপরাহ্ন |

    ভাই ওনার কাহিনী শুনতে আমরা নোট খাতা নিয়া বসতাম। এত্ত সত্য (?) কথা মানুষ কেমনে বলে খালি ভাবতাম আর ভাবতাম আর ভাবতাম……… কিন্তু কিছুতেই বুঝতে পার্লাম্না :(

    জবাব দিন

    saif (95-01)
      saif
        জুলাই ২৩, ২০১২ at ১০:৪০ অপরাহ্ন |

    Bcc rocks :boss:

    জবাব দিন

  2. নাজমুল (০২-০৮)
       মে ১০, ২০১২ at ৬:২৭ পুর্বাহ্ন |

    উপরের পয়েন্ট গুলো নিয়ে হালকা আলোচনা করতে চাই,

    পয়েন্ট ৩: ফ্রিজটা দেখলে মনে হতোনা ওইটা একটা ফ্রীজ, মনে হতো কলম দানি, কিন্তু আসলে ফ্রীজ। তবে স্যারের প্রতি আমার সম্মান বেড়ে গিয়েছলো এই ভেবে যে উনি বলেছিলেন ক্যাডেটরা কোক রাখে, যদি বলতো ফ্রীজে বিয়ার রাখে তাহলে অবস্থাটা বুঝেন!!

    পয়েন্ট চার: খুব ভোরবেলা, স্যার মাত্র মর্নিংওয়াক করে বাসায় আসলেন এমন সময় নিচে একটি গাড়ি তার বাসার সামনে থামতে দেখলেন। গাড়ির পিছনের দরজা লাগানো ছিলনা। অনেক জিনিসের কারণে সেটা বন্ধ করা সম্ভব হচ্ছিলনা।
    ভদ্রলোকঃ স্যার আমি ক্যাডেট ”ক” এর বাবা।
    স্যারঃ তো আমার কাছে কি চান?? কলেজে প্রিন্সিপাল আছে, এডজুট্যান্ট আছে সেখানে না গিয়ে একজন প্রভাষকের কাছে আপনার কি ??
    ভদ্রলোকঃ না স্যার আমি জানি আপনি ছাড়া আমার ছেলেকে কেউ বাচাতে পারবেননা।
    স্যারঃ আপনি কি করেন ??
    ভদ্রলোকঃ স্যার আমি যশোর ক্যান্ট এর জিওসি, মেজর জেনারেল ”খ”।
    স্যারঃ আপনি জিওসি হোন কিংবা আর্মীর প্রধান হন তাতে আমার কিছু যায় আসেনা।
    ভদ্রলোকঃ না স্যার আপনি এভাএ ভাববেননা, স্যার আপনি আমার ছেলেকে ছেড়ে দেন, ন্নিচে আমার গাড়ি রাখা আছে ব্রান্ড নিউ, আর পিছনে বাচ্চাদের জন্য কিছু গিফট।
    স্যারঃ তাহলে আপনি যাবেন কিভাবে।
    ভদ্রলোকঃ তাহলে আপনি যাবেন কিভাবে।
    স্যারঃ বাইরে আমার অফিসিয়াল গাড়ি আছে স্যার।
    স্যারঃ আপনি ভদ্রলোক, যেভাবে এসেছেন যা যা নিয়ে এসেছেন সব নিয়ে এখনেই চলে যাবেন। আপনার ছেলে আমার ছাত্র আমি তার কিছু হতে দিবনা।

    আরো কিছু কথা না বললেই নয়ঃ

    কঃ স্যার তখন ঢাবি থেকে অনার্স এ প্রথম শ্রেণিতে প্রথম হয়েছেন,
    ইডেনে পার্ট টাইম টিচার হিসেবে সকালে কিছু ক্লাস নিতেন।
    ছাত্রীরা তাকে এত ফুল দিত যে ক্লাস শেষে উনি যখন কাটাবন দিয়ে হেটে যাতেন তখন ফুলের দোকানদাররা তার কাছে ছুটে আসতেন।
    কারণ??
    কারণ তারা ভাবতো স্যার ফুলের পাইকারি ব্যাবসা করে।

    খঃ স্যারের একটি বুদ্ধিমান এবং কথা বলা ময়না ছিল, সে ছিল খুব রসিক।
    স্যারের বাসায় যদি কেউ আসতো তখন ময়নাটি বলতো , ”স্যার নাই, স্যার নাই”। লোকটী যখন চলে যাওয়ার জন্য দরজার দিকে পা বাড়াতেন তখন বুদ্ধিমান ময়নাটি আবার বলতো, ”স্যার আছে, স্যার আছে”। এই বুদ্ধিমান ময়নার কাছে হার মেনেছিল বিভিন্ন ক্যান্ট এর জিওসি এবং বিভিন্ন বাহিনীর প্রধাণরা।

    আশারাখি আমিও একদিন একটা ব্লগ দিব, সবাই দোয়া করবেন

    জবাব দিন

  3. নাজমুল (০২-০৮)
       মে ১০, ২০১২ at ৬:৪১ পুর্বাহ্ন |

    একটা কমেন্টস না করলেই নয়,
    গতবছরের দিকে, মুস্তো আমারে বললো স্যার আমাকে ফোন দিতে বলসে খুব আর্জেন্ট।
    আমি তাড়াতাড়ি স্যারকে ফোন দিলাম।
    স্যার স্লামুয়ালাইমুক আমি নাজমুল।
    হ্যালো হ্যালো, ক্যা নাজমুল!!! লাল হাউজের তুমি, ইংল্যান্ড থেকে ফোন দিস।
    কি খবর কেমন আছো?? কত টাকা যায় পার মিনিট??
    কি চার পাচ পাউন্ড পার মিনিট !! তুমি ফোন রাখো? আমি পরে ফ্রী হলে তোমাকে কল দিব।
    বোকা এত টাকা খরচ করে স্যারকে ফোন দেয় ??

    আমি কোনো কথা বলার সুযোগ পাইনাই। এমনকি কত টাকা যায় সেটাও না :(
    আর স্যারের পাশে আরো কিছু স্যার কিংবা ক্যাডেট ছিল মনে হয়েছে

    জবাব দিন

    মুসতাকীম (২০০২-২০০৮)
        মে ১০, ২০১২ at ১২:১৩ অপরাহ্ন |

    নাজমুল স্যারের বাকী কাহিনী নিয়া কুইক একটা ব্লগ লিখে ফেল :grr: :grr: :grr:

    জবাব দিন

  4. সন্ধি (১৯৯৯-২০০৫)
       মে ১০, ২০১২ at ৭:১১ পুর্বাহ্ন |

    =)) =)) আরও কাহিনী পড়ার অপেক্ষায় থাকলাম…

    জবাব দিন

    মুসতাকীম (২০০২-২০০৮)
        মে ১০, ২০১২ at ১২:১৩ অপরাহ্ন |

    :D :D :D

    জবাব দিন

  5. রায়েদ (২০০২-২০০৮)
       মে ১০, ২০১২ at ৭:৩১ পুর্বাহ্ন |

    স্যারের নাম কি রজনীকান্ত নাকি?

    জবাব দিন

    মুসতাকীম (২০০২-২০০৮)
        মে ১০, ২০১২ at ১২:১৪ অপরাহ্ন |

    “নাম বলবো না” ;) ;) ;) (সম্পাদিত)

    জবাব দিন

  6. Zubayeed
       মে ১০, ২০১২ at ১১:৫৮ পুর্বাহ্ন |

    Fantastic কাহিনি ভাই…. :awesome: :awesome: :awesome: :)) :)) :))

    আরও নতুন কিছুর প্রত্যাশায় রইলাম…. :goragori: :goragori: :goragori: :goragori: :goragori: :goragori: :goragori:

    জবাব দিন

    মুসতাকীম (২০০২-২০০৮)
        মে ১০, ২০১২ at ১২:১৬ অপরাহ্ন |

    ধন্যবাদ :P :P

    জবাব দিন

  7. ফরিদ (৯৫-০১)
       মে ১০, ২০১২ at ১২:২৩ অপরাহ্ন |

    :just: :pira:

    জবাব দিন

    মুসতাকীম (২০০২-২০০৮)
        মে ১০, ২০১২ at ৫:০৬ অপরাহ্ন |

    :D :D

    জবাব দিন

  8. রাব্বী (২০০৫-২০১১)
       মে ১০, ২০১২ at ৩:১৯ অপরাহ্ন |

    বস,কিছু গুল বাদ পড়েছে। কোন একটা লেখায় উল্লেখ করুম নে. . . . .অসাম হইছে. . .:-D

    জবাব দিন

    মুসতাকীম (২০০২-২০০৮)
        মে ১০, ২০১২ at ৫:০৭ অপরাহ্ন |

    ব্যাটা কুইক লেখ :grr: :grr:

    জবাব দিন

    saif (95-01)
      saif
        জুলাই ২৩, ২০১২ at ১০:৪৬ অপরাহ্ন |

    Sir কি আমাদের সময় ছিলেন নাকি মনে পরছে না কিন্তু গুল নামের একজন ছিল।।। :bash:

    জবাব দিন

  9. মাসরুফ (১৯৯৭-২০০৩)
       মে ১০, ২০১২ at ৪:০৩ অপরাহ্ন |

    ক্যাসপার তো কাঁপায়ে দিলিরে…

    জবাব দিন

    মুসতাকীম (২০০২-২০০৮)
        মে ১০, ২০১২ at ৫:০৭ অপরাহ্ন |

    কার কি কাঁপল ঝাতি জানতে চায় ;) ;)

    জবাব দিন

  10. দিবস (২০০২-২০০৮)
       মে ১০, ২০১২ at ৯:৪৫ অপরাহ্ন |

    হাহাহা চেয়ার উল্টায় পইড়া গেলাম :pira: =)) =)) =))

    অফটপিকঃ ম্যাডাম যে মেসেজ দিলো আমারে :(( পুরাই :duel:

    জবাব দিন

    মুসতাকীম (২০০২-২০০৮)
        মে ১০, ২০১২ at ১১:০৩ অপরাহ্ন |

    ইস জীবনে কেউ আমারে কোন মেসেজ দিল না :(( :(( :(( :((

    জবাব দিন

  11. আহসান আকাশ (৯৬-০২)
       মে ১০, ২০১২ at ১০:২১ অপরাহ্ন |

    :)) :))
    দূর্দান্ত হয়েছে ক্যাসপার, চালিয়ে যাও…

    জবাব দিন

    মুসতাকীম (২০০২-২০০৮)
        মে ১০, ২০১২ at ১১:০৪ অপরাহ্ন |

    থ্যাঙ্কু ভাই। :P
    আছেন কেমন ::salute::

    জবাব দিন

  12. লুবজানা (২০০৫-২০১১)
       মে ১০, ২০১২ at ১১:৩৯ অপরাহ্ন |

    :pira: :pira: :pira: :pira:

    জবাব দিন

    মুসতাকীম (২০০২-২০০৮)
        মে ১১, ২০১২ at ১:৪৬ পুর্বাহ্ন |

    থ্যাঙ্কু আপু :)

    জবাব দিন

  13. রাকেশ (৯৪-০০)
       মে ১১, ২০১২ at ১:১৭ পুর্বাহ্ন |

    ২. “আরে একবার হল কি শোনো। গেছি এক ক্যাডেটের বাসায়। বাসায় ঢুকেতো আমি দেখি বাসার মেঝে পুরাটা “একুরিয়াম।” আমিতো অবাক। আমি হাঁটি আমার পায়ের নিচে মাছও হাটে।”

    টিভিতে এমন একটা ম্যাজিক দেখছিলাম, সুইমিংপুলের ওপর দিয়ে হাটে।

    থাক মনে কি আসতেছে কইলাম না

    জবাব দিন

    মুসতাকীম (২০০২-২০০৮)
        মে ১১, ২০১২ at ১:৪৭ পুর্বাহ্ন |

    থাক মনে কি আসতেছে কইলাম না

    কইয়া ফালান :grr: :grr:

    জবাব দিন

  14. হামীম (২০০২-২০০৬)
       মে ১১, ২০১২ at ৫:০৩ পুর্বাহ্ন |

    মাগো চাপা বিষাইয়া গেল হাসতে হাসতে। ডাবল প্লাস রাখলাম পোস্টে।

    জবাব দিন

    মুসতাকীম (২০০২-২০০৮)
        মে ১১, ২০১২ at ১:০৪ অপরাহ্ন |

    :P :P :P

    জবাব দিন

  15. আহমদ (৮৮-৯৪)
       মে ১১, ২০১২ at ১১:৫৫ পুর্বাহ্ন |

    নাম বলব না …………… কি মাকজুম হাত দিয়ে খাওয়া হচ্ছে …………

    =)) =))

    জবাব দিন

    মুসতাকীম (২০০২-২০০৮)
        মে ১১, ২০১২ at ১:০৪ অপরাহ্ন |

    :D

    জবাব দিন

  16. রেজওয়ান (৯৯-০৫)
       মে ১১, ২০১২ at ৮:০৫ অপরাহ্ন |

    :khekz: :pira:

    জবাব দিন

    মুসতাকীম (২০০২-২০০৮)
        মে ১১, ২০১২ at ৮:১৪ অপরাহ্ন |

    :party: :party:

    জবাব দিন

  17. খেয়া (০৬ - ১১)
      Kheya
       মে ১৪, ২০১২ at ৫:৫৮ অপরাহ্ন |

    =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =))

    জবাব দিন

    মুসতাকীম (২০০২-২০০৮)
        মে ১৪, ২০১২ at ৬:০২ অপরাহ্ন |

    এমন গড়াগড়ি খাও কিল্লাই :-/ :-/ :-/

    জবাব দিন

  18. শোভন (২০০১-২০০৭)
       মে ১৭, ২০১২ at ৭:২৩ পুর্বাহ্ন |

মন্তব্য করুন :

আপনার ই-মেইল ঠিকানা কখনোই প্রকাশ করা হবেনা অথবা শেয়ার করা হবেনা। দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা। আবশ্যিক তথ্যগুলো * চিহ্নিত করা আছে।

*
*
:) :( :P :D :)) :(( =)) :clap: ;) B-) :-? :grr: :boss: :shy: x-( more »


(বাংলায় টাইপ করতে ctrl+g চাপুন। একটি শব্দ লেখা শেষে স্পেস বার চাপুন। তাহলেই ইংরেজী থেকে শব্দটি বাংলায় রুপান্তরিত হবে।একই শব্দের একাধিক বানান অপশন দেখতে শব্দটির উপরে মাউস রেখে ক্লিক করুন)
Ekushey Inline virtual Bangla keyboard