random header image

আমার ছোট মার জন্মদিন আজ

ছোট বেলা থেকে শুনে আসছি আমি আমার মায়ের ছেলে। মায়ের সাথেই নাকি আমার চেহাড়া-স্বভাবের মিল বেশি। মাকে দেখতাম গল্পের বই পড়তে। শুনেছি বই পড়তে পড়তে ভাত গলে যেতো, তরকারি পুড়তো, কিন্তু মা বই পড়ছেই। আমার বই পড়ার নেশা মায়ের কাছ থেকে পাওয়া।
আমার এই মায়ে মন ভরলো না। আমি আরেকটা মা নিয়ে আসলাম। আমার নতুন মা অনেক ছোট। তার একটা নাম আছে, কিন্তু আমি মা বলেই ডাকি। ছোট বেলায় আমি মাকে জড়িয়ে ধরে শুতাম। দুই মেয়ের পরে আমি ছিলাম ছেলে। আদর যত্নে ছিল অনেক বেশি। এখন আমার ছোট মাকে জড়িয়ে ধরে ঘুমাই। আমার মা ঘুমের মধ্যে বার বার আমার বুকে পা তুলে দেয়। আমি যত্ন করে নামিয়ে দেই। সবাই বলে আমার স্বভাব আর চেহাড়ার সাথে খুব মিল আমার এই মার।
2 ma
আমার দুই মা

আমার প্রতি আমার মায়ের অনক অভিযোগ। নতুন মা পেয়ে আমি নাকি তাকে ভুলেই গেছি। স্নেহ নিম্নগামি, এইটা আমি এখন ভালই বুঝি। আমি যখন ছোট মাটিকে মা বলে ডাক দেই আমার নিজের মা বলে এতো সুন্দর করে ডাকিস, বুকের মধ্যে যেন কেমন করে উঠে।
onek purul
কেবলই পুতুল
মা নতুন মা স্কুলে যাওয়া শুরু করেছে। সকালে আমার হাত ধরে স্কুলে যায়। যেতে যেতে কত গল্প, কত প্রশ্ন। আমি স্কুল ছুটির পর লুকিয়ে লুকিয়ে আইসক্রিম খাওয়াই, পোলো কিনে দেই। ফক্স চকলেটের বক্সটা লুকিয়ে রাখে তার ড্রয়ারে।
2 daat
এই দাঁতের একটিকে বিসর্জন দিতে হল মাত্রই
আমার এই মা অনেক লক্ষ্মী। বেশি আইসক্রিম খাওয়া ভাল না এইটা সে জানে। বেশি চকলেট খেলে দাঁত নষ্ট হয় এটাও জানে। চারপাশে সবাই বড় গাড়িতে চড়ে। তবে আমার ছোট গাড়িটাই যে সেরা এইটা সে মানে। আমি যা যা সেটাই তা পছন্দের।
একসময় তিনতলার একটা রুমে আমি থাকতাম। মনে হতো এটাই আমার পৃথিবী। আমার চাওয়া পাওয়া ছিল খুব কম।
model
আমার মেয়ে যখন মডেল
আমার খুব বড় লোক হতে ইচ্ছা করে না। গাড়ির মডেল বদলাবার ইচ্ছা আমার নাই। আমার পৃথিবী এখন আমার এই মাকে নিয়ে। আমার মা আরও বড় হবে। মানুষ হবে। মানুষের দুঃখে কাঁদবে, আনন্দে খুশী হবে। লেখাপড়া করবে। তারপর কোনো ছেলের জন্য আমার মার মন হয়তো কেমন কেমন করবে। আমি চাই সেই খবরও আমি আগে জানি। তারপর আমার একদিন নিজেই সত্যিকার মা হবে। স্নেহ নিম্নগামী। সেই মা তার নতুন ছেলেকে নিয়েই ব্যস্ত থাকবে। আমিও আমার মার মতো হয়তো বলবো, কী আমার নতুন ছেলে পেয়ে বুড়া ছেলেটাকে ভুলে গেলি!
basundhara
প্রিয়ন্তী যখন ৪ বছর।

আমার এই ছোট মাটি যেদিন আসলো, খুব মনে আছে সেইদিনের কথা। সময়টা ছিল দুপুর। তারিখ ছিল আরো দুদিন পর। ডাক্তার বললো সময় নেওয়া যাবে না। এখনই অপারেশন করতে হবে। দুপুর ঠিক ১২টার দিকে আমার মা কোলে তুলে দিল পরীর মতো ছোট্ট তুলতুলে একটা মেয়েকে। আমি অবাক হয়ে তাকিয়ে দেখলাম, এইটা আমার মেয়ে। সেই অনুভূতি কে কবে প্রকাশ করতে পেরেছে?
তারপর চলে গেছে ৬ বছর। আজ ২৯ সেপ্টেম্বর আমার মেয়ে প্রিয়ন্তীর জন্মদিন। আজ ওর ৬ বছর হল।
saree
প্রিয়ন্তী

পল সায়মনের একটা গান আছে ফাদার অ্যান্ড ডটার
শেষ কথাগুলো এরকম
I’m gonna watch you shine
Gonna watch you grow
Gonna paint a sign
So you’ll always know
As long as one and one is two
There could never be a father
Who loved his daughter more than I love you
এখানে পাবেন

৬ votes, average: ৫.০০ out of ৫৬ votes, average: ৫.০০ out of ৫৬ votes, average: ৫.০০ out of ৫৬ votes, average: ৫.০০ out of ৫৬ votes, average: ৫.০০ out of ৫ (ভোট, ৫.০০/ ৫)
রেটিং করার জন্য আপনাকে রেজিস্টার্ড সদস্য হতে হবে
Loading ... Loading ...
প্রকাশিত লেখা বা মন্তব্য সম্পূর্ণভাবেই লেখক/মন্তব্যকারীর নিজস্ব অভিমত। এর জন্য ক্যাডেট কলেজ ব্লগ কর্তৃপক্ষকে কোনভাবেই দায়ী করা চলবেনা।

৯১ টি মন্তব্য

  1. টিটো রহমান (৯৪-০০)
       সেপ্টেম্বর ২৯, ২০০৯ at ৫:৫৫ অপরাহ্ন |

    :-?

    জবাব দিন

    দিহান আহসান
        সেপ্টেম্বর ২৯, ২০০৯ at ৫:৫৬ অপরাহ্ন |

    হ, তুমিই পরথম, চলো মিষ্টি খাইয়া আসি। :P

    জবাব দিন

    টিটো রহমান (৯৪-০০)
        সেপ্টেম্বর ২৯, ২০০৯ at ৫:৫৭ অপরাহ্ন |

    কাহিনী কি? :-o আজকের সবগুলা পোস্টেই আমি পরথম……… :-B

    জবাব দিন

    দিহান আহসান
        সেপ্টেম্বর ২৯, ২০০৯ at ৬:০৩ অপরাহ্ন |

    তোমারে চান্স দিলাম আর কি, বুঝো না :grr:

    জবাব দিন

    টিটো রহমান (৯৪-০০)
        সেপ্টেম্বর ২৯, ২০০৯ at ৬:১৭ অপরাহ্ন |

    …………………………….চান্স না???…………………………….সর্বোচ্চ মন্তব্যকারীর অপশন নাই সেইটা কি বুঝি না??

    অফ: থ্যাংকু

    জবাব দিন

    দিহান আহসান
        সেপ্টেম্বর ২৯, ২০০৯ at ৬:২০ অপরাহ্ন |

    ভাইয়া কি বুঝো তুমি? ;;)

    ভাবীর নাম্বার দাও, কথা কইতে মন চায় :D

    জবাব দিন

    টিটো রহমান (৯৪-০০)
        সেপ্টেম্বর ২৯, ২০০৯ at ৬:২৭ অপরাহ্ন |

    দিতাছি …. titorahman827@gmail মেইল আইডি পাঠায়ো

    জবাব দিন

    শওকত (৭৯-৮৫)
        সেপ্টেম্বর ২৯, ২০০৯ at ৬:৪৫ অপরাহ্ন |

    :clap: :clap: :clap:

    জবাব দিন

    টিটো রহমান (৯৪-০০)
        সেপ্টেম্বর ২৯, ২০০৯ at ৬:৪৯ অপরাহ্ন |

    ভাইয়া একটা ইমো মিসিং…………..পরপর চারবার পরথম হইছিতো :shy:

    জবাব দিন

    শওকত (৭৯-৮৫)
        সেপ্টেম্বর ২৯, ২০০৯ at ৬:৫৯ অপরাহ্ন |

    :clap: নাও আরেকটা দিলাম।

    জবাব দিন

  2. তাইফুর (৯২-৯৮)
       সেপ্টেম্বর ২৯, ২০০৯ at ৫:৫৯ অপরাহ্ন |

    ৬ বছরের প্রিয়ন্তীকে জন্মদিনের শুভেচ্ছা …
    চমৎকার লেখা আর ছবি গুলা (বিশেষ কইরা লাষ্টের শাড়ী পরা ছবিটা) দীর্ঘ ছুটির পর বিরক্তিকর অফিসের বিস্বাদ দূর করে দিল
    থাংক্স বস

    জবাব দিন

    শওকত (৭৯-৮৫)
        সেপ্টেম্বর ২৯, ২০০৯ at ৭:০৯ অপরাহ্ন |

    দোয়া কইরো। ও যেনো ভাল থাকে।

    জবাব দিন

  3. দিহান আহসান
       সেপ্টেম্বর ২৯, ২০০৯ at ৬:০৭ অপরাহ্ন |

    মামনিকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। :)
    দোয়া করি অনেক বড় হও :) :)

    অফটপিকঃ মাসুম ভাই আপনের হ্যান্ডসাম হওয়ার রহস্য বোঝা গেলো :P

    জবাব দিন

    শওকত (৭৯-৮৫)
        সেপ্টেম্বর ২৯, ২০০৯ at ৭:১৩ অপরাহ্ন |

    দিহান মেয়েটা অসাধারণ। :P আমারে আবারো হ্যান্ডসাম কইছে। :shy:

    জবাব দিন

    শওকত (৭৯-৮৫)
        সেপ্টেম্বর ৩০, ২০০৯ at ৩:৩৬ অপরাহ্ন |

    দিহান কাল একটা সারপ্রাইজ দিছে। জানি না কোথা থেকে নাম্বার পাইছে। খুব ভাল লাগছে, অবাকও হয়েছে। তবে আমি অফিসে ছিলাম বলে আমার মেয়ের সাথে কথা বলতে পারে নাই। আহা, আমার মেয়েটা মিস করলো। থ্যাংকু দিহান।

    জবাব দিন

    দিহান আহসান
        সেপ্টেম্বর ৩০, ২০০৯ at ৫:০৪ অপরাহ্ন |

    আমি আগে জানলে ভাইয়া মামনি রাত ১২টায় পেয়ে যেত আমার শুভেচ্ছা। মিস হইয়া গেলো, ব্যাপার না নেক্সট টাইম। তবে নাম্বার যখন আছে তখন ইনশাল্লাহ কথা হবে। :D

    অফটপিকঃ এতদিন ভাইয়া আপনার ছবি দেখে বলতাম কিন্তু এখনতো ভাইয়া আপনার গলা শুনে মনে হচ্ছে, কেন যে আপনাকে আংকেল ডাকে :-? :bash:

    জবাব দিন

  4. তাইফুর (৯২-৯৮)
       সেপ্টেম্বর ২৯, ২০০৯ at ৬:০৮ অপরাহ্ন |

    আমি যা যা সেটাই তা পছন্দের।

    পার্ফেক্ট মা পাইছেন …

    জবাব দিন

    শওকত (৭৯-৮৫)
        সেপ্টেম্বর ২৯, ২০০৯ at ৭:১৬ অপরাহ্ন |

    ওর চেয়ে বড় সমর্থক আমার কমই আছে।

    জবাব দিন

  5. কামরুল হাসান (৯৪-০০)
       সেপ্টেম্বর ২৯, ২০০৯ at ৬:২০ অপরাহ্ন |

    আমার মা আরও বড় হবে। মানুষ হবে। মানুষের দুঃখে কাঁদবে, আনন্দে খুশী হবে। লেখাপড়া করবে। তারপর কোনো ছেলের জন্য আমার মার মন হয়তো কেমন কেমন করবে। আমি চাই সেই খবরও আমি আগে জানি। তারপর আমার একদিন হয়তো নিজেই সত্যিকার মা হবে। স্নেহ নিম্নগামী। সেই মা তার নতুন ছেলেকে নিয়েই ব্যস্ত থাকবে। আমিও আমার মার মতো হয়তো বলবো, কী আমার নতুন ছেলে পেয়ে বুড়া ছেলেটাকে ভুলে গেলি!

    দারুণ মাসুম ভাই। আপনার কথাগুলো পড়ে সঙ্গে সঙ্গে হুমায়ুন আজাদের একটা কবিতার কথা মনে পড়লো, ‘আমার কন্যার জন্যে প্রার্থনা’ ।
    নিজের ছোট্ট মেয়ে মৌলিকে নিয়ে এই রকম একটি কবিতা লিখেছিলেন আজাদ। কথাগুলো অন্যরকম করে বলা কিন্তু ভাবটা অনেকটা আপনার মতোই ছিল মনে পড়ে।
    কিংবা কন্যার জন্যে পৃথিবীর সব বাবা’র প্রার্থনা হয়তো এই রকমই।

    অনেক অনেক শুভ কামনা প্রিয়ন্তী’র জন্যে।
    শুভ জন্মদিন, মামনি।

    বাবার মতো হও।

    জবাব দিন

    তাইফুর (৯২-৯৮)
        সেপ্টেম্বর ২৯, ২০০৯ at ৬:৩১ অপরাহ্ন |

    কামরুল,
    “দিনের অসাধারণ মন্তব্যকারী” দেখানোর অপশন থাকলে আজকে তোর নাম দেখাইত কনফার্ম …

    জবাব দিন

    দিহান আহসান
        সেপ্টেম্বর ২৯, ২০০৯ at ৬:৩৬ অপরাহ্ন |

    ” দিনের সর্বোচ্চ মন্তব্যকারীর ” অপশনটা থাকলে, মাম্মা তোমার নাম দেখাইত কনফার্ম … :P ;))

    জবাব দিন

    জিহাদ (৯৯-০৫)
        সেপ্টেম্বর ২৯, ২০০৯ at ৬:৩৭ অপরাহ্ন |

    আর আপনার নাম দেখাইতো “দিনের অসাধারণ মন্তব্যকারীর মন্তব্যে প্রথম জবাবদানকারী” হিসেবে ;;; ;;;

    জবাব দিন

    শওকত (৭৯-৮৫)
        সেপ্টেম্বর ২৯, ২০০৯ at ৭:৪৩ অপরাহ্ন |

    অনেক ধন্যবাদ কামরুল, দিনের অসাধারণ মন্তব্যকারী।
    কবিতাটা পড়ি নাই। থাকলে দিয়ো তো।

    জবাব দিন

    কামরুল হাসান (৯৪-০০)
        সেপ্টেম্বর ২৯, ২০০৯ at ৯:০৬ অপরাহ্ন |

    বইটা হাতের কাছে নেই মাসুম ভাই, থাকলে তুলে দিতাম।
    ‘অলৌকিক ইস্টিমার’ বইটার শুরুর দিকেই ছিল কবিতাটা।
    প্রথম লাইনটা মনে আছে-

    ক্রমশ সে বেড়ে উঠছে পার্কের গাঢ়তম গাছটির মতো……… :)

    জবাব দিন

  6. জুনায়েদ কবীর (৯৫-০১)
       সেপ্টেম্বর ২৯, ২০০৯ at ৬:২৪ অপরাহ্ন |

    পিচ্চির জন্য রইল অনেক অনেক আদর ও জন্মদিনের শুভেচ্ছা… :party: :party:

    জবাব দিন

  7. নাজমুল (০২-০৮)
       সেপ্টেম্বর ২৯, ২০০৯ at ৬:৩১ অপরাহ্ন |

    ৬ বছরের প্রিয়ন্তীকে জন্মদিনের শুভেচ্ছা …
    চমৎকার লেখা আর ছবি গুলা (বিশেষ কইরা লাষ্টের শাড়ী পরা ছবিটা) সারাদিনের গরমের পর বিরক্তিকর বাসার বিস্বাদ দূর করে দিল
    থাংক্স ভাইয়া
    বিন্দুর সাথের ছবিটা আগেই ফেসবুকে দেখসি :shy:

    জবাব দিন

    ফাহাদ (২০০২-২০০৮)
        সেপ্টেম্বর ২৯, ২০০৯ at ৭:৪৫ অপরাহ্ন |

    অই তুই তাইফুর ভাইএর কমেন্ট :just: কপি পেস্ট মারসস কেন ? :mad:

    জবাব দিন

    তাইফুর (৯২-৯৮)
        সেপ্টেম্বর ২৯, ২০০৯ at ৭:৫৫ অপরাহ্ন |

    কপি পেস্ট মারলেও হইত …
    হাল্কা এডিট কইরা RAHIMAFROZ রে RAHIMAFIROZ বানায়া লোক চউক্ষে ধুলা দেওয়ার অপচেষ্টা করছে
    x-( x-( x-(

    জবাব দিন

    নাজমুল (০২-০৮)
        সেপ্টেম্বর ২৯, ২০০৯ at ৮:৫১ অপরাহ্ন |

    :-? আমি কমেন্টটা পোষ্ট করার পর দেখি অনেকটা এক রকম হয়ে গেছে :(
    ফাহাদ এটা কি করলি আমি ইচ্ছা করে কি এই কাজ করসি x-( x-(

    জবাব দিন

    দিহান আহসান
        সেপ্টেম্বর ২৯, ২০০৯ at ৮:৫৫ অপরাহ্ন |

    RAHIMAFROZ রে RAHIMAFIROZ বানায়া লোক চউক্ষে ধুলা দেওয়ার অপচেষ্টা করছে

    মাম্মা জটিল, জটিল :khekz: :khekz:

    জবাব দিন

    মেহেদী হাসান (১৯৯৬-২০০২)
        সেপ্টেম্বর ৩০, ২০০৯ at ১২:৫৯ অপরাহ্ন |

    :goragori: :goragori: :goragori:
    :khekz: :khekz: :khekz:

    জবাব দিন

    শওকত (৭৯-৮৫)
        সেপ্টেম্বর ৩০, ২০০৯ at ৩:৩০ অপরাহ্ন |

    =)) =)) =))

    জবাব দিন

    রাহাত ইবনে রফিক (০০-০৬)
        সেপ্টেম্বর ২৯, ২০০৯ at ১০:৫৯ অপরাহ্ন |

    “RAHIMAFROZ রে RAHIMAFIROZ বানায়া লোক চউক্ষে ধুলা দেওয়ার অপচেষ্টা করছে”

    ওরে পিরা মিরা গেলাম :pira: :pira:

    জবাব দিন

  8. জিহাদ (৯৯-০৫)
       সেপ্টেম্বর ২৯, ২০০৯ at ৬:৩৯ অপরাহ্ন |

    যেমন কিউট মা তেমন কিউট তার ছেলে।
    ব্লগ কিউট না হয়া যাইবো কোথায়? :D

    প্রিয়ন্তি আমার খুব পছন্দের একটা নাম। আপনার মা’র জন্য রইলো জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা।

    কিসের মডেল হয়েছিল ও?

    জবাব দিন

    তাইফুর (৯২-৯৮)
        সেপ্টেম্বর ২৯, ২০০৯ at ৬:৪১ অপরাহ্ন |

    কিসের মডেল হয়েছিল ও?

    কিসের আবার ??
    বিজ্ঞাপণের …

    জবাব দিন

    দিহান আহসান
        সেপ্টেম্বর ২৯, ২০০৯ at ৬:৪২ অপরাহ্ন |

    কিসের আবার ??
    বিজ্ঞাপণের …

    :khekz: :khekz:

    জবাব দিন

    শওকত (৭৯-৮৫)
        সেপ্টেম্বর ৩০, ২০০৯ at ৩:৩১ অপরাহ্ন |

    প্রিয়ন্তি গত ঈদে নকশায় মেহেদীর মডেল হয়েছিল।

    জবাব দিন

  9. মুহাম্মদ (৯৯-০৫)
       সেপ্টেম্বর ২৯, ২০০৯ at ৭:০২ অপরাহ্ন |

    চমৎকার অনুভূতির চমৎকার প্রকাশ মাসুম ভাই।
    প্রিয়ন্তী-কে জন্মদিনের শুভেচ্ছা…

    জবাব দিন

  10. আহসান আকাশ (৯৬-০২)
       সেপ্টেম্বর ২৯, ২০০৯ at ৭:১৪ অপরাহ্ন |

    প্রিয়ন্তিকে জন্মদিনের শুভেচ্ছা

    জবাব দিন

  11. সাইফ (৯৪-০০)
       সেপ্টেম্বর ২৯, ২০০৯ at ৭:১৫ অপরাহ্ন |

    মাসুম ভাই,অনেক সৌভগ্য আপনার ,এক সাথে দুই মাকেই ভালোবাসছেন,ভালোবাসা দিচ্ছেন।
    দুই মায়ের জন্য ই অনেক অনেক ভালোবাসা।

    জবাব দিন

  12. আদনান (১৯৯৪-২০০০)
       সেপ্টেম্বর ২৯, ২০০৯ at ৭:৩৮ অপরাহ্ন |

    শুভ জন্মদিন প্রিয়ন্তী মামনি :party:

    জবাব দিন

  13. শওকত (৭৯-৮৫)
       সেপ্টেম্বর ২৯, ২০০৯ at ৭:৪১ অপরাহ্ন |

    মোসাদ্দেক ছেলেটাও দেখি ভাল।

    জবাব দিন

    তাইফুর (৯২-৯৮)
        সেপ্টেম্বর ২৯, ২০০৯ at ৭:৫৩ অপরাহ্ন |

    দিহান এবং মোসাদ্দেক ভাই একদম খাটি কথা কইছে …
    বস আসলেই সেইরম হাতকিছু (hand some)

    তাইফুর ছেলেটাও মাশাল্লাহ খুব ভাল

    জবাব দিন

    শওকত (৭৯-৮৫)
        সেপ্টেম্বর ৩০, ২০০৯ at ৩:২৮ অপরাহ্ন |

    তাইফুর ছেলেটাও মাশাল্লাহ খুব ভাল :P

    জবাব দিন

  14. ফাহাদ (২০০২-২০০৮)
       সেপ্টেম্বর ২৯, ২০০৯ at ৭:৪৭ অপরাহ্ন |

    প্রিয়ন্তী-কে জন্মদিনের শুভেচ্ছা

    জবাব দিন

  15. কামরুলতপু (৯৬-০২)
       সেপ্টেম্বর ২৯, ২০০৯ at ৭:৫১ অপরাহ্ন |

    ওর কিউটি কিউটি ছবি সব। মাশা আল্লাহ কারো নজর যেন না লাগে। অনেক অনেক বড় হও প্রিয়ন্তি মামণি।

    জবাব দিন

  16. মইনুল (১৯৯২-১৯৯৮)
       সেপ্টেম্বর ২৯, ২০০৯ at ৮:১৯ অপরাহ্ন |

    খুবই অসাধারন লাগলো শওকত ভাই ……… :clap: :clap: :clap: :clap:

    জবাব দিন

  17. নাজমুল (০২-০৮)
       সেপ্টেম্বর ২৯, ২০০৯ at ৮:৫০ অপরাহ্ন |

    জ্বী ভাইয়া আমি ওই বিজ্ঞাপনটা দেখেছি B-)

    জবাব দিন

  18.    সেপ্টেম্বর ২৯, ২০০৯ at ৯:০১ অপরাহ্ন |

    প্রিয়ন্তী মামনি কে জন্মদিনে অনেক অনেক অনেক আদর আর শুভেচ্ছা।অসংখ্য চাচু চাচী ফুপু ফুপাদের দোয়া তোর সাথে আছে বুড়ি।অনেক বড় হ।ভালোবাসা আছে…থাকবে সবসময়।

    শওকত ভাই,জট্টিল EXPRESSION বস।বেশী ভাল্লাগলো পইড়া।আজকে সারাদিন রোদের মধ্যে খাটাখাটি করছি।আপনার লেখাটা পইড়্যা মনটা ভাল হয়া গেল। :) :)

    জবাব দিন

    শওকত (৭৯-৮৫)
        সেপ্টেম্বর ৩০, ২০০৯ at ৩:৩২ অপরাহ্ন |

    অনেক ধন্যবাদ ভাইয়া।

    জবাব দিন

  19. সানাউল্লাহ (৭৪ - ৮০)
       সেপ্টেম্বর ২৯, ২০০৯ at ৯:০৫ অপরাহ্ন |

    প্রিয়ন্তী আম্মুকে আদর আদর আদর। :guitar: :guitar: :guitar:

    খবরদার মাসুম তুমি কিন্তু এইখান থেকে ভাগ বসাইবা না!! :duel: :duel: :duel:

    জবাব দিন

    শওকত (৭৯-৮৫)
        সেপ্টেম্বর ৩০, ২০০৯ at ৩:৩৩ অপরাহ্ন |

    আপনার আদরে ভাগ বসামু?? :(
    আপনি তো আবার ফৌ…….. না থাক। :-?

    জবাব দিন

    তাইফুর (৯২-৯৮)
        সেপ্টেম্বর ৩০, ২০০৯ at ৩:৪১ অপরাহ্ন |

    :khekz: :khekz: :khekz:
    (ছোটদের মুখপাত্র হওয়ার অভিনন্দন মাসুম ভাই)

    জবাব দিন

  20. তৌফিক (৯৬-০২)
       সেপ্টেম্বর ২৯, ২০০৯ at ৯:৪৩ অপরাহ্ন |

    আপনার লেখা পড়ে বাবা হইতে ইচ্ছা করলো। :shy:

    ভাতিজিকে অনেক অনেক দোয়া। :)

    জবাব দিন

    দিহান আহসান
        সেপ্টেম্বর ২৯, ২০০৯ at ৯:৫০ অপরাহ্ন |

    সুখবর আমরা কখন শুনতাসি ভাইয়া??? ;;)

    জবাব দিন

    মেহেদী হাসান (১৯৯৬-২০০২)
        সেপ্টেম্বর ৩০, ২০০৯ at ১:০২ অপরাহ্ন |

    আপনার লেখা পড়ে বাবা হইতে ইচ্ছা করলো।

    alhamdulillah… :party:

    জবাব দিন

    রকিব (০১-০৭)
        সেপ্টেম্বর ৩০, ২০০৯ at ৫:২৮ পুর্বাহ্ন |

    দোয়া করি শতেক সন্তানের জনক হোন। (আপু পারমিশন না দিলে কিছু করার নাই। :P )

    জবাব দিন

    শওকত (৭৯-৮৫)
        সেপ্টেম্বর ৩০, ২০০৯ at ৩:৩৩ অপরাহ্ন |

    সাবাস। মাঠে নাইমা পড়ো।

    জবাব দিন

    তাইফুর (৯২-৯৮)
        সেপ্টেম্বর ৩০, ২০০৯ at ৩:৪২ অপরাহ্ন |

    তাই বইলা মাঠে … :-o

    জবাব দিন

    শওকত (৭৯-৮৫)
        সেপ্টেম্বর ৩০, ২০০৯ at ৩:৫১ অপরাহ্ন |

    শত সস্তানের কথা বললো যে :D

    জবাব দিন

    তৌফিক (৯৬-০২)
        সেপ্টেম্বর ৩০, ২০০৯ at ৪:০৬ অপরাহ্ন |

    অনেক কথা মনে আসছিল, কিন্তু তিরিশ বছর পরে প্রিয়ন্তী মামনি এই ব্লগ পড়বে দেখে বললাম না। :P

    জবাব দিন

    টিটো রহমান (৯৪-০০)
        সেপ্টেম্বর ৩০, ২০০৯ at ৫:২০ অপরাহ্ন |

    অনেক কথা মনে আসছিল, কিন্তু তিরিশ বছর পরে প্রিয়ন্তী মামনি এই ব্লগ পড়বে দেখে বললাম না।

    সবাইরে স্টপ করানোর জন্য চরম লাইন হইছে

    জবাব দিন

  21. রাশেদ (৯৯-০৫)
       সেপ্টেম্বর ২৯, ২০০৯ at ১০:১২ অপরাহ্ন |

    ছোট্ট প্রিয়ন্তী কে জন্মদিনের বড়সড় একটা শুভেচ্ছা :party:

    জবাব দিন

  22. তানভীর (৯৪-০০)
       সেপ্টেম্বর ২৯, ২০০৯ at ১০:৩৩ অপরাহ্ন |

    অসাধারণ একটা লেখা! পাঁচ তারা!
    আমাদের প্রিয়ন্তী মামনি আরও বড় হোক, সুখী হোক এই দোয়া রইল।

    জবাব দিন

  23. ইফতেখার (৯৫-০১)
       সেপ্টেম্বর ২৯, ২০০৯ at ১০:৫৫ অপরাহ্ন |

    অনেক শুভেচ্ছা ছোট্ট প্রিয়ন্তীর জন্মদিনে !! :guitar:

    জবাব দিন

  24. রাহাত ইবনে রফিক (০০-০৬)
       সেপ্টেম্বর ২৯, ২০০৯ at ১১:০১ অপরাহ্ন |

    অনেক শুভেচ্ছা প্রিয়ন্তীর জন্য….শুভ জন্মদিন!!

    জবাব দিন

  25. রেশাদ (৮৯-৯৫)
       সেপ্টেম্বর ২৯, ২০০৯ at ১১:১০ অপরাহ্ন |

    এমন যদি হতো, তিরিশ বছর পর এই ব্লগটা প্রিয়ন্তী পড়ছে…

    জবাব দিন

  26. এহসান (৮৯-৯৫)
       সেপ্টেম্বর ২৯, ২০০৯ at ১১:৩২ অপরাহ্ন |

    প্রিয়ন্তিকে জন্মদিনের শুভেচ্ছা :party:

    জবাব দিন

  27.   জামান
       সেপ্টেম্বর ২৯, ২০০৯ at ১১:৩৭ অপরাহ্ন |

    প্রিয়ন্তীর জন্য শুভ কামনা।

    জবাব দিন

  28. শোভন (২০০২-২০০৮)
       সেপ্টেম্বর ২৯, ২০০৯ at ১১:৪১ অপরাহ্ন |

    প্রীয়ন্তির জন্মদিনে
    কিইবা দেবো উপহার ,
    ভালো থেকো , সুখে থেকো
    হও আমাদের অহংকার ।

    জবাব দিন

    কামরুল হাসান (৯৪-০০)
        সেপ্টেম্বর ৩০, ২০০৯ at ২:৩২ পুর্বাহ্ন |

    ‘প্রিয়ন্তী’ বানান এইভাবে লিখেছো কেন?

    কারো নামের বানান ভুল করা ঠিক না।
    হয়তো অসচেতনতার কারণে হয়েছে, কিন্তু এই সব ব্যাপারে চুড়ান্ত সতর্কতা কাম্য।

    শুধু তুমি না, আরো কয়েকজন এই রকম ভুল লিখেছে। সবাইকে বিনীতভাবে বলছি, মাসুম ভাই কিন্তু পোস্টে সঠিক বানানে লিখে দিয়েছেন।

    জবাব দিন

    শওকত (৭৯-৮৫)
        সেপ্টেম্বর ৩০, ২০০৯ at ৩:৩৪ অপরাহ্ন |

    থেংকু ছড়াটার জন্য।

    জবাব দিন

    তাইফুর (৯২-৯৮)
        সেপ্টেম্বর ৩০, ২০০৯ at ৩:৪৪ অপরাহ্ন |

    আর ঝাড়িটার জন্য কামরুল’কে কিছু ??

    জবাব দিন

    শওকত (৭৯-৮৫)
        সেপ্টেম্বর ৩০, ২০০৯ at ৩:৪৭ অপরাহ্ন |

    কামরুলরে ভাল পাই।

    জবাব দিন

  29. কাইয়ূম (১৯৯২-১৯৯৮)
       সেপ্টেম্বর ৩০, ২০০৯ at ১:৫০ পুর্বাহ্ন |

    অনেক অনেক শুভ কামনা প্রিয়ন্তী’মার জন্মদিনে।
    সারাজীবন বাবা টার মা হয়েই থাকবে এই দোয়া রইলো।

    জবাব দিন

  30. আহমদ (৮৮-৯৪)
       সেপ্টেম্বর ৩০, ২০০৯ at ২:২৭ পুর্বাহ্ন |

    শুভ জন্মদিন মামনি। :party: :guitar:

    জবাব দিন

  31. রকিব (০১-০৭)
       সেপ্টেম্বর ৩০, ২০০৯ at ৫:৩১ পুর্বাহ্ন |

    প্রিয়ন্তী মণির জন্মদিনে যোজন দূর থেকে অনেক অনেক ভালোবাসা। দোয়া করি তুমি অনেক বড় হও।

    জবাব দিন

  32. রাহাত ইবনে রফিক (০০-০৬)
       সেপ্টেম্বর ৩০, ২০০৯ at ৯:৫৮ পুর্বাহ্ন |

    শুভ জন্মদিন প্রিয়ন্তী!!! :thumbup: :thumbup:

    জবাব দিন

  33.    সেপ্টেম্বর ৩০, ২০০৯ at ১২:২৪ অপরাহ্ন |

    শুভ জন্মদিন মামনি। দারুন লেখার জন্য ধন্যবাদ মাসুম ভাই। ভালো থাকবেন।

    জবাব দিন

  34. মেহেদী হাসান (১৯৯৬-২০০২)
       সেপ্টেম্বর ৩০, ২০০৯ at ১:০৩ অপরাহ্ন |

    মামনিকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা।
    দোয়া করি অনেক বড় হও

    জবাব দিন

  35. শওকত (৭৯-৮৫)
       সেপ্টেম্বর ৩০, ২০০৯ at ৩:৩২ অপরাহ্ন |

    বা, ভাল তো। কী নাম ওর?

    জবাব দিন

  36. শওকত (৭৯-৮৫)
       সেপ্টেম্বর ৩০, ২০০৯ at ৩:৪৫ অপরাহ্ন |

    সবাইকে অসংখ্য শুভেচ্ছা ও ধন্যবাদ।

    জবাব দিন

  37. ফয়েজ (৮৭-৯৩)
       সেপ্টেম্বর ৩০, ২০০৯ at ৫:০৫ অপরাহ্ন |

    হেপ্পি বাদ্দে মামনি,

    অনেক বড় হও, বাবার বুক ভরিয়ে তোল আনন্দে :)

    জবাব দিন

    তাইফুর (৯২-৯৮)
        সেপ্টেম্বর ৩০, ২০০৯ at ৫:১০ অপরাহ্ন |

    ওমা একি ??
    ফয়েজ ভাই দেখি …
    ঈদ মোবারক আর … আর … আর … না থাক
    আর কিছু না

    জবাব দিন

  38. রেজওয়ান (৯৯-০৫)
       সেপ্টেম্বর ৩০, ২০০৯ at ৯:০১ অপরাহ্ন |

    প্রিয়ন্তী মামনি কে জন্মদিনে অনেক অনেক অনেক আদর আর শুভেচ্ছা
    :party: :party: :party: :party: :party: :party:

    জবাব দিন

  39. সাইফ শহীদ (১৯৬১-১৯৬৫)
       অক্টোবর ১, ২০০৯ at ৫:১৬ পুর্বাহ্ন |

    শওকত,
    তুমি খুব সুন্দর লেখ। প্রিয়ন্তীকে অনেক শুভেচ্ছা।

    জবাব দিন

মন্তব্য করুন :

আপনার ই-মেইল ঠিকানা কখনোই প্রকাশ করা হবেনা অথবা শেয়ার করা হবেনা। দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা। আবশ্যিক তথ্যগুলো * চিহ্নিত করা আছে।

*
*
:) :( :P :D :)) :(( =)) :clap: ;) B-) :-? :grr: :boss: :shy: x-( more »


(বাংলায় টাইপ করতে ctrl+g চাপুন। একটি শব্দ লেখা শেষে স্পেস বার চাপুন। তাহলেই ইংরেজী থেকে শব্দটি বাংলায় রুপান্তরিত হবে।একই শব্দের একাধিক বানান অপশন দেখতে শব্দটির উপরে মাউস রেখে ক্লিক করুন)
Ekushey Inline virtual Bangla keyboard