১.
ডাকাত পড়লো ব্যাংকে। ভল্ট থেকে সব অর্থ তুলে নেওয়ার পর ব্যাংকের ভিতরে থাকা সবাইকে এক লাইনে দাড়াতে বললো ডাকাতরা। ডাকাত সর্দার দবিরকে জিজ্ঞাসা করলো-তুমি কি দেখোছে যে আমরা ডাকাতি করেছি।
কাপঁতে কাপঁতে দবির বললো- জি দেখেছি। সাথে সাথে এক গুলি, লুটিয়ে পড়লো দবির।
পাশে দাঁড়ানো ছবির আর তার বউ জরিনা। ডাকাত সর্দার এবার ছবিরের কাছে জানতে চাইলো-তুমিও কি দেখেছো যে আমরা ডাকাতি করেছি।
এবার ছবির বললো-আমি দেখিনি, তবে আমার বউ দেখেছে।
২.
দারোয়ানের ইন্টারভিউ নিচ্ছে দবিরের বউ সখিনা।
-তোমার কি নাম?
-আবদুল
-শোনো, আমি বেয়াদবি একদম পছন্দ করি না, মুখের উপর কথা বলবে না। যা বলি তাই শুনতে হবে, দোকানে যেতে যখন বলবো তখনই যেতে হবে। আর আমার চোখে চোখ রেখে কথা বলতে পারবে না।
এইবার আবদুল আর পারলো না, বললো-এইগুলো তো বাড়ির সাহেবের কাজ। আমারে কি করতে হবে সেইটা বলেন।
৩.
চোর ধরা পড়েছে। ধরলো আবার দবিরের বউ সখিনা। খালি ধরাই পড়েনি, সখিনা তাকে এমন মার দিয়েছে যে বেচারা চোর হাসপাতালে।
আসলো পুলিশ। পুলিশ সখিনাকে ধন্যবাদ দিয়ে বললো-এই বেটা দাগী চোর। বহুদিন ধরে খুঁজছি। তা আপনি একা একজন মেয়ে মানুষ ধরলেনই বা কিভাবে আর এভাবে মার দিলেনই বা কিভাবে?
সখিনা-আসলে এটা যে চোর আমি বুঝতে পারিনি । অনেক রাত ছিলোতো। আমি ভেবেছিলাম আমার স্বামী বাসায় ফিরেছে।
৪.
বিয়ের ১০ বছর পর বিচ্ছেদের মামলা করলো দবির। আদালতে গড়ালো মামলা। বিচারক জানতে চাইলেন-দবির, আপনি কেন বিচ্ছেদ চাইছেন।
-হুজুর আমার বউ রাগ হলে হাতের কাছে যা আছে তাই ছুড়ে মারে। এই দেখেন গতকাল ফুলদানি ছুড়ে মেরে আমার কপালটা কি করেছে।
বিচারক-কতদিন থেকে এরকম ছুড়ে মারছে?
-হুজুর বিয়ের পর থেকেই।
-তাহলে এতদিন পরে আদালতে এসেছেন কেন?
-হুজুর, আগে তো ছুড়ে মারলে লাগতো না। কিন্তু এখন ছুড়ে মারতে মারতে হাতের টিপ ঠিক হয়ে গেছে। মারলেই গায়ে লাগে ।
৫.
দবির-হ্যারে ছবির, তোর ইয়ে….. লাইফ কেমন?
ছবির-ভালই, শনিবার থেকে বৃহস্পতিবার।
দবির-আর, শুক্রবার?
ছবির-ও, শুক্রবার? ঐ দিন তো বাড়িতে খাকি, বউরের সাথে রিলাক্স করি।
৬.
এবার আমার কথা বলি। আমি বিয়ে করেছি ৬ বছর। আমরা কখনো ঝগড়া করি না। আমরা প্রথম দিনই সংলাপের মাধ্যমে জাতীয় সনদ বা ঐকমত্য তৈরি করে নিয়েছি। যেমন আমরা ঠিক করে নিয়েছিলাম যে, আমি বড় তাই বড় বড় বিষয়গুলো আমিই মাখা ঘামাবো। সেই হিসেবে ওবামা নির্বাচিত হতে পারবে কীনা, প্যালেস্টাইনে শান্তি ফিরে আসবে কীনা, মার্কিণ অর্থনীতির মন্দা কতদিন থাকবে, হিলারী কি শেষ পর্যন্ত টিকে থাকবে-এসব বড় বড় বিষয়ে আমিই সিদ্ধান্ত নেই। আর কী রান্না হবে, শালীর ছেলের জন্মদিনে কি উপহার কেনা হবে, মেয়ে কোন স্কুলে যাবে, ডিপ ফ্রিজ না ওয়াশিং মেশিন কেনা হবে, শালার বিয়েতে কত দামের গহনা কিনবো-এসব ছোট খাট বিষয়ে আমার বউই সিদ্ধান্ত নেয়।


(৫ভোট, ৪.৬০/ ৫)
৫২ টি মন্তব্য
বড় বড় ডিসিশনগুলো নেয়ার জন্য শওকত ভাইকে সিসিবি ধারায়
এইবার বাকিগুলা পড়ি
[ জবাব দিন ]
সংসার সুখের হয়
বড় বড় ডিসিসন নেওয়ার গুনে
[ জবাব দিন ]
বস,
লেখাটা পুরা পাংখা…
আপনি তো দেখি বাসর রাতেই বিড়াল মাইরা ফেলছিলেন (এইখানে মন্তব্যকারী ‘বিড়াল মারা’ বলতে জাতীয় সনদ তৈরীর কথা বুঝাতে চেয়েছেন
)…
[ জবাব দিন ]
সবাই মনে করে বাসর রাতে বিড়াল মরছে, কিন্তু পড়ে দেখা যায় বিড়াল দিব্যি ঘুরে বেড়াচ্ছে,
[ জবাব দিন ]
ওকে..তাইলে বাসর রাইতে বউরেই মাইরা ফালামু…বিড়ালের যা হয় হইকজ্ঞা…
[ জবাব দিন ]
খেলোয়াড় চলে গেলে খেলবো কার সাথে? (কপিরাইটঃ লালসালু)
[ জবাব দিন ]
হোম ম্যাচ খেইলা লাভ নাই…বেশি বেশি অ্যাওয়ে ম্যাচ খেলতে হকব..
[ জবাব দিন ]
শুরু করতে হয় হোম ম্যাচ থেইক্যাই…….
[ জবাব দিন ]
এই জন্যই লিখছিলাম পোলাপাইনের পড়া নিষেধ। বিড়াল বাদ দিয়া বউ মারতে চায়
[ জবাব দিন ]
বস্ আজকালকার ডিজুস যুগের পোলাপাইনতো
পোলাপাইনদের জন্য পড়া নিষেধ লেখলে পারলে আরো ১০-১৫টারে ডাইকা আইনা তারপর পড়ে
এরচেয়ে ভালো হইতো লেইখা দিতেন ‘শুধুমাত্র কচিকাচা পোলাপাইনের জন্য’ তাইলে দেখা যাইতো আলীমুজ্জামান ভাই, লাবলু ভাই, আপনে নিজে, ফয়েজ ভাই, আহসান ভাই, এহসান ভাই, মরতুজা ভাই সহ আরো কয়েকজন বড়ভাই আর আমরা দুই চাইরজন ছাড়া আর কেউ পোস্ট পড়া তো দূরে থাক উকিও দিতোনা
[ জবাব দিন ]
আর যদি লিখতেন ১৮(+) , তাইলে জুনায়েদ ১৮+১=১৯ জন’ কে এক সাথে নিয়া পড়তো ।
[ জবাব দিন ]
ভাবতাছি এরপর ২৫+ লিখুম
[ জবাব দিন ]
[ জবাব দিন ]
বস কি ব্যক্তিগত অভিগ্যতার আলোকে বললেন নাকি?
[ জবাব দিন ]
বস্,
:gulli2:
পুরা
এইটার সিরিজ চাই
[ জবাব দিন ]
আপনার সনদ কে সহজ ভাষায় বিশ্লেষণ করলে , পারিবারিক সরকার গঠন করলে আপনি রাষ্ট্রপতি আর ভাবী প্রধানমন্ত্রী।
[ জবাব দিন ]
অভিজ্ঞ মনে হইতাছে
[ জবাব দিন ]
খালি বিবাহিতদের নিয়া লেখ কেন? এটা অন্যায়। এই ব্লগে বেশির ভাগই কচিকাচা। তাদের জন্য লিখবে কে? এই পুলাপাইন তুমরা মাসুমের আইপি সুদ্ধা ভ্যান চাও!!
[ জবাব দিন ]
আজকের পোলাপাইন কালকেই মৃত, মানে বিবাহিত
[ জবাব দিন ]
[ জবাব দিন ]
[ জবাব দিন ]
১ নং পয়েন্ট থেকে পাই,
১ নং পয়েন্ট ২ নং এ মিলিয়ে পাই,
কিন্তু দবির মিয়া তো নাই…তাইলে এইটা দবিরের বিধবা বউ, আর নাইলে দারওয়ান…
১ ও ২ থেকে ৩ নং এ পাই,
তাইলে স্বামিটা কে
দারোয়ান নাতো ????
৪ নং এ আছে,
তাইলে দাঁড়াল দারোয়ানের নামও দবির
৫ নং এ বলা হয়েছে,
তাইলে এইগুলান আবার কারা…

নাহ বড় বেশী প্যাচ লাইগা জাইতেসে…
হেব্বি হইছে বস…
[ জবাব দিন ]
এক দবির লোকান্তরে লক্ষ দবির ঘরে ঘরে
[ জবাব দিন ]
[ জবাব দিন ]
দবিরের বাপ পারেও
:-B
[ জবাব দিন ]
হ,দবিরের বাপ খায়া না খায়া …গাইছে(কপিরাইট-টুশকি)
[ জবাব দিন ]
শওকত ভাই, লেখাটা মনে হয় বেশি মজার হইছে…আমি এখনো পড়ি নাই
আপ্নে মানা করছেন দেইখা
…এক্তু পড়বার চাই???? পড়ি?????
[ জবাব দিন ]
আমিও তো পড়ি নাই। কেমনে কই?
[ জবাব দিন ]
এইগুলাতো বিবাহিতরা সবাই জানে জানেনা শুধু অবিবাহিতরা। তাই ‘শুধুমাত্র অবিবাহিতদের জন্য” শিরোনাম দেয়া হোক এবং পোলাপাইনের জন্য পড়া বাধ্যতামুলক করা হোক। টেস্ক্টবুক সিলেবাসেও অন্তর্ভুক্ত করা যেতে পারে।
[ জবাব দিন ]
সহমত
[ জবাব দিন ]
সহমত, বাংলা, ইংলিশের পাশাপাশি এইগুলা পড়ানো হোক।
[ জবাব দিন ]
[ জবাব দিন ]
তাইলে হালার বিয়াই করুম না।
[ জবাব দিন ]
আমি করপো
[ জবাব দিন ]
বিয়া করলে কিন্তু জাস্ট ফেরেন্ড বিজনেস বন্ধ। খিয়াল কইরা।
[ জবাব দিন ]
ফেসবুকে ইদানীং প্রায়ই দেখি,
“মাস্ফ্যু ইজ নাউ জাষ্ট ফ্রেন্ড উইথ অমুক”
কাহিনী কি,বুঝতার্লাম্না
[ জবাব দিন ]
@বন্য-তোর্বুঝালাগ্বেনা
[ জবাব দিন ]
তাইলে যাস্ট ফেরেন্ড দের একজনকেই করপো
[ জবাব দিন ]
খুব অন্যায়। বিবাহিতদের জন্য লেখা, কমেন্ট করে খালি অবিবাহিতরা।
শুধু এই পোস্টটা পড়ার জন্য সিসিবির সকল অবিবাহিতকে বিবাহ করার পরামর্শ দেয়া হলো।
চামে শওকত ভাই এতোগুলা পোলা মাইয়ার জীবনের গতি করার সওয়াব পাইবেন। খালি নামাজ রোজা না, ব্লগ লিইখাও বেহেস্তে যাওয়া যায়- প্রমাণ হয়া যাইব।
[ জবাব দিন ]
[ জবাব দিন ]
ভাবছিলাম কালকে পরশু বিয়া করুম
, কিন্তু শওকত ভাইয়ের ব্লগ পড়ে ডর লাগছে
, দেখি আরো কয়েক বছর সাহস সঞ্চয় কইরা লই
[ জবাব দিন ]
আরও আছে, আরও আছে -



কোন জামাটা পড়ব
কার দিকে তাকাবো
কতটুকু হাসব
কয় সিপ পেপসি খাব
ইত্যাদি ইত্যাদি……….।
[ জবাব দিন ]
শওকত ভাই,আসলে দবিরের আর ছবিরের মধ্যে রিলেশনটা কি?
[ জবাব দিন ]
খবির দবির দুজন ভায়রা ভাই
[ জবাব দিন ]
পোলাপাইনের পড়া নিষেধ- কথাটা নিখার জন্য,ই লিখাটা বেশি পড়তে ইচ্ছা হইছে।ভাই মাফ কইরা দিয়েন। তবে রিলাক্স করার আইডিয়াটা বেশ চমৎকারী হইছে।
[ জবাব দিন ]
আমি কিন্তু পড়ি ন নাই
[ জবাব দিন ]
বস,
কিরাম কিরাম কতা এইগুলা??????:(
বুঝছি, কামরুলের মতন কইতে হইব, “বিয়াই করুমনা…”
[ জবাব দিন ]
আমিও বউরে বইলা দিছি যে আর বিবাহ করুম না।
[ জবাব দিন ]
ভাইরে দিল্লিকা লাড্ডু, পুরাই মাইক্কা চিপা যারে বলে। বার্গারের কাবাব।
[ জবাব দিন ]
তাইলে তো কেউ পড়তারবো না
………..কারণ পোলাপাইনরা সবাই কোন না কোন বিবাহিতের সন্তান
[ জবাব দিন ]
[ জবাব দিন ]
মাসুম ভাইয়া, লেখা পুরা পাঙ্খা, সিরাম সবি হয়েছে।
[ জবাব দিন ]