আমার একজোড়া মুনিয়া চাই
কলাপাতা সবুজ আর নীল মেশানো ধুসর
কিংবা আকাশী নীলের মাঝে সাদা ফুটকি,
ওদের জন্য খুব শিগগির বানাব প্রাসাদ
শিকের পরে শিক,লোহার ছোট্ট ফটক
আংটায় লাগাবো ঝালর মখমলী
লাল,নীল,বেগুনী।
খেয়েদেয়ে ভরপেট
শিকের ফাঁকে লম্বা ঠোঁট গলিয়ে
মুনিয়া আমায় শোনাবে কিচিরমিচির,
নরম পালকে হাত বুলিয়ে
দিন ছুটবে তন্দ্রা ভেঙ্গে,
বারেবারে চুম্বক টানে দেখব
দুই মুনিয়ার ঘরসংসার,
ঘাড়ের পালক ফুলিয়ে ঝগড়াঝাঁটি শেষে
আবেশে বন্ধ চোখ অথবা খুনসুটি ।
বারান্দার গ্রীলে বসা একটা চড়ুই অথবা
সামনের নিমগাছে পাকা নিমফল ঠোঁটে
চেটেপুটে খাওয়া একটা শালিক দেখে
মুনিয়া দুটোর সে কি আস্ফালন !
কখনো অস্থির ডানা ঝাপটানো দেখে
হয়ত মনে হবে
বড্ড দুষ্টু হয়েছে তো মুনিয়া দুটো!
খাঁচার দরজায় অবিরত
ঠক ঠক ঠোকর শুনে মনে হবে
খিদে পেয়েছে বুঝি ওদের,
দুমুঠো খুদ ছিটিয়ে অপেক্ষা
ওদের শান্ত হবার,
স্থির শান্ত চোখের আলোড়নে
শেকল ছেঁড়ার উন্মাদনা
দেখেও এড়িয়ে যাব !
এতোটুকুন একটা খাঁচার আবর্তে
বন্দী মুনিয়ার ডানা ঝাপটানো দেখতে
নাকি
ঈশ্বরের সাথে পাল্লা দিয়ে
দুটো মুনিয়ার মালিকানা পাবার
খয়েরী কাল বাদামী এ কি গভীর সুখ…কে জানে !!




২৭ টি মন্তব্য
ভালো লাগলো পড়ে………
আমার খুব প্রিয় পাখি……মুনিয়া……
[ জবাব দিন ]
মনে হয় মুনিয়ার নামের প্রথমে “ম” আছে তাই
[ জবাব দিন ]
জী আপু……
অনেক সুন্দর লাইন গুলো…
[ জবাব দিন ]
মুনিয়াদের সুখের মাঝে নিজের সুখ খুজলেও বুঝতে হবে মুনিয়াদের মালিকের একটি সুন্দর মন আছে ।
খুব সুন্দর হইছে। আজ সকালে তোমার ডেইলি প্যাসেঞ্জার পড়ে খুব মজা পাইছি…
[ জবাব দিন ]
থ্যাঙ্কু জিয়া ভাই
,
আসলেই ভাইয়া আমিও মাঝে মাঝে ধন্দে পড়ে যাই, এত্ত ছোট্ট সুন্দর পাখি, খুব কাছে রাখতে ইচ্ছে করে
[ জবাব দিন ]
ফাটাফাটি। সিম্পলি ফাটাফাটি!
সুষমার মন মনে হচ্ছে একই সংগে বেশ ভালো ও একটু খারাপ!
[ জবাব দিন ]
কি বলেন ভাইয়া ! আপনার এই কমেন্ট পেয়ে আর মন খারাপ থাকা সম্ভব নাকি ! আজ পুরাই
মুড
[ জবাব দিন ]
কবিতা টা খুব সুন্দর একটা দৃশ্য এঁকে দিল।
চমৎকার;
[ জবাব দিন ]
থ্যাঙ্কু ভাইয়া
[ জবাব দিন ]
কবিতাটা সুন্দর
[ জবাব দিন ]
অনেক ধন্যবাদ রাব্বী ভাই
[ জবাব দিন ]
[ জবাব দিন ]
অনেক ধন্যবাদ ভাইয়া
[ জবাব দিন ]
কোবতে ভালো হইসে ইয়ার্মেট। কেমনে যে মানুষজন কোবতে লেখে। হিংসা
[ জবাব দিন ]
[ জবাব দিন ]
কী অপমান!
[ জবাব দিন ]
[ জবাব দিন ]
ভালো লাগলো মুনিয়া, সরি সুষমা……..
[ জবাব দিন ]
থ্যাঙ্কু বস, থুক্কু ভাইয়া
:D
[ জবাব দিন ]
[ জবাব দিন ]
[ জবাব দিন ]
স্নিগ্ধ কবিতা। ভাল লাগলো। আপনি লোকটা ট্যালেন্টেড।
[ জবাব দিন ]
তুই পিচ্চি টা আরো বেশি ট্যালেন্টেড,মাশাল্লাহ
[ জবাব দিন ]
boRoi sOUndorrzo kobita….
[ জবাব দিন ]
থ্যাঙ্কু থ্যাঙ্কু
[ জবাব দিন ]
ভালই লিখছস আবুলী
[ জবাব দিন ]
খামোশ
[ জবাব দিন ]