random header image

ডেইলি প্যাসেঞ্জার – পর্ব ৩

বি আর টিসির লাল রঙের এসি বাসগুলো একেকটা সাক্ষাৎ মশার আস্তানা। বিশেষ করে সকালবেলার প্রথম ট্রিপটাতে মশার দলবলের পিনপিনানি অটো মিউজিক সিস্টেমের কাজ করে।তার সাথে পাবলিকের মশা মারার চটাস চটাস শব্দ তো আছেই। একদিন মশার পরিমাণ একটু না,অনেক বেশিই ছিল। শেষমেশ পাবলিক বিরক্ত হয়ে ড্রাইভার কে মশা নিধনের উপর টিপস দিতে শুরু করল। এক যাত্রী আবার এক কাঠি সরেস। ড্রাইভার কে বলল, ওই মিয়া এরোসল নাই? ড্রাইভার বিরবিকার মুখে বলে,আছে তো! এই কথা শুইনা সবাই নড়েচড়ে বসে।একেকজন বলে ,ধুর মিয়া ,এতক্ষন পর এই কথা! তা কই এরোসল? ড্রাইভার নিরীহ মুখ করে বলে- “দোকানে” ( এই বোজোর জন্য কোন ক্যাডেট দায়ী নয়  ;;; )

 

বাচ্চাদের কর্মকাণ্ড আসলেই ভয়ংকর। এমনিতেই কিছু বিচ্ছু পোলাপাইন থাকে, যাদের প্রশ্নবাণে বাবা মার মনে হয়,ছেড়ে দে মা, কেঁদে  বাঁচি । সেইটা যদি হয় আবার বাসের মত পাবলিক প্লেস,তাইলে তো কথাই নেই !

স্কুলড্রেস পরা দুই পিচ্চি মায়ের সাথে বাসে উঠল খিলখেত থেকে। পিচ্চি দুইটা বড়জোর ক্লাস ওয়ান টু তে পড়ে। মেয়েটাকে মা কোলে নিয়ে বসল, আর ছেলেটাকে পাশে বসাল।কিছুদুর যেতেই আরেক মহিলা যাত্রী উঠল,ছেলে পিচ্চিটাকে বলল, “বাবু তুমি আমার কোলে বস” . পিচ্চি প্রবলভাবে মাথা ঝাকিয়ে বলে, “না না কোলে বসব না।” পিচ্চির মা বলে, “ও মা ,কেন?আন্টি  তো।কোলে বস।”  পিচ্চি বলে , “আই হেট গার্লস” ! পিচ্চির মা এই কথা শুনে টাশকি খাইল কিনা কে জানে,তবে আমার মনে হল এই পিচ্চি বড় হইলে নির্ঘাত একটা “জিনিস” হবে !

ভয়ংকর বিচ্ছু টাইপ এক পিচ্চি লেগুনার হেল্পার। আমি কয়েকদিন ধরে এইটা খেয়াল করে আবিষ্কার করলাম লেগুনার হেল্পার কারো বয়স ই সাত আটের বেশি হবেনা। এরা জীবনে স্কুলে কয়দিন গেসে জানিনা,কিন্তু অংকে যে তারা মারাত্মক দক্ষ,তাতে কোনই সন্দেহ নাই। প্রথম প্রথম আমি তাব্দা খাইয়া গেসি এদের ভাড়া কাটা দেখে,এক্কেবারে পাক্কা হিসাব। লেগুনার ভিতরে লেখা ১০০,৫০০ টাকা ভাংতি নাই। একজন ১০ টাকার ভাড়া দেয়ার জন্য ১০০ টাকা দিতেই পিচ্চি হেল্পার দিল ঝাড়ি। বলল লেখা  আছে দেখেন,১০০ টাকার ভাংতি নাই। কোণার দিকে বসা একটা লোক ফাজলামি করে ১০০০টাকার নোট বাড়িয়ে দিয়ে বলল, এই নে ,কোথাও তো লিখা নাই,১০০০ টাকার ভাংতি নাই,আমাকে তাইলে ভাংতি করে দে। পিচ্চি দাঁত কেলিয়ে চুপ করে গেল।

কিছুক্ষন পর ওই ভদ্রলোক আবার কয়  , আমাকে শ্যামলী নামিয়ে দিবি ব্যাটা। পিচ্চি পাইসে সুযোগ, সে পুনরায় দাঁতের  দোকান দেখায়ে কেলাইতে কেলাইতে কয়, ” আমি আফনারে কেমতে নামামু? আমি তো আফনারে কোলেই উডাইনাই” !!!

এক বৃহস্পতিবার, সন্ধ্যায় প্রচন্ড ভিড় বাসে। তাও জায়গায় জায়গায় বাস থামিয়ে লোক উঠাচ্ছে হেল্পার। পাবলিক গালাগাল দিলেও এক কান দিয়ে ঢুকিয়ে আরেক কান দিয়ে বের করে দিচ্ছে। এক লোক বাসের হ্যান্ডেল ধরে ঝুলতে ঝুলতে বলে,এহ, হারামি বান্দরের দল, সিটিং বাস তো না,ফিটিং বাস,কত বেশি লোক ফিটিং করা যায় বাসের ভিতরে,নাকি? এই কথা শুনে পিচ্চি হেল্পার বলে, এহ, নিজে ঝুইলা আছে বান্দরের লাহান,আর আমারে কয় বান্দর !

মোহাম্মদপুরের এক বাসে, এক লোক ছেলেকে নিয়ে হন্তদন্ত করে উঠল, বাস ছেড়ে দিচ্ছিল দেখে তাড়াহুড়ায় গেটের মুখের সিটে বসা দশাসই এক মহিলার পায়ে ব্যথা দিয়ে ফেলসে। সাথে সাথেই মহিলার চিল চিৎকার, চোখের মাথা খাইসেন? আমার পা দেখতে পারেন নাই? ( যদিও উবু না হইলে উনার পা দেখা মোটামুটি অসাধ্য ব্যাপার) ।লোক টা মিনমিন করে বলে,সরি,আসলে তাড়াহুড়া করে উঠতে গিয়ে এইরকম হইসে,সরি। মহিলা কিসের কি! সমানে ঝাড়তে লাগল। ঝাড়ির সারমর্ম হইল,উনার পা দেখতে না পাওয়ার মানে লোকটা আন্ধা আর না হয় পা মাড়াইছে ইচ্ছা করে ! লোকটা আর কথা না বাড়িয়ে চুপচাপ মহিলার পিছের সিটে বসে পড়ল ( বাধ্য হয়ে, আর সিট খালি ছিলনা )

একটু পর বাসে হকার উঠল।  “দাজ্জাল চিহ্নিত হয়েছে” এই নামের একটা বই হাতে নিয়ে হকার প্রাণপণ চেষ্টা করতেই থাকল পাবলিক কে বিশ্বাস করানোর জন্য যে, এই বই এর প্রতিটা অক্ষর সত্যি। লোকটার ছেলে হঠাৎ  বাপ কে জিজ্ঞেস করল,বাবা “দজ্জাল” কি? লোকটা মনে হয় ছিল খুব রসিক, কি ভেবে আঙ্গুল দিয়ে সামনের  সিটে বসা মহিলা কে দেখায়ে দিল ! পিচ্চি টা আর অতশত বুঝে নাই, জোরে  জিজ্ঞেস করল, বাবা বাবা, এই আন্টিটা দাজ্জাল? এই কথা শুনে বাসে যেন বোমা ফাটল।পাবলিক মিছেমিছি কিছুক্ষন হাসি চাপার চেষ্টা করে একসময় সংক্রামক ব্যাধির মত হাসি ছড়িয়ে পড়ল । হাসি ছাপিয়ে শোনা গেল ওই মহিলার চিল চিৎকার, ” কি!! এত বড় কথা, নির্লজ্জ বেহায়া লোক………………”

“দাজ্জাল” আসলেই আবির্ভূত হয়েছে কিনা জানিনা, তবে “দজ্জাল” যে বহু আগে থেকেই কতগুলো নিরীহ মানুষের জীবন তেজপাতা বানায়ে রাখসে তা বুঝতে বাসের আর কারো বাকি থাকল না ……

৭ votes, average: ৫.০০ out of ৫৭ votes, average: ৫.০০ out of ৫৭ votes, average: ৫.০০ out of ৫৭ votes, average: ৫.০০ out of ৫৭ votes, average: ৫.০০ out of ৫ (ভোট, ৫.০০/ ৫)
রেটিং করার জন্য আপনাকে রেজিস্টার্ড সদস্য হতে হবে
Loading ... Loading ...
প্রকাশিত লেখা বা মন্তব্য সম্পূর্ণভাবেই লেখক/মন্তব্যকারীর নিজস্ব অভিমত। এর জন্য ক্যাডেট কলেজ ব্লগ কর্তৃপক্ষকে কোনভাবেই দায়ী করা চলবেনা।

৪৬ টি মন্তব্য

  1. মাজহার (০৬-১২)
      মাজহার (০৬-১২)
       জুন ২০, ২০১২ at ৪:১৮ অপরাহ্ন |

    osam osam osam hoise apa…..

    [ জবাব দিন ]

    সুষমা (১৯৯৯-২০০৫)
        জুন ২০, ২০১২ at ৯:৫২ অপরাহ্ন |

    থ্যাঙ্কু থ্যাঙ্কু :D

    [ জবাব দিন ]

  2. মোকাব্বির (১৯৯৮-২০০৪)
       জুন ২০, ২০১২ at ৫:৫৭ অপরাহ্ন |

    আফা… বাসের ডেরাইভারের বুরিং জুকস শুইনা :pira:

    [ জবাব দিন ]

    সুষমা (১৯৯৯-২০০৫)
        জুন ২০, ২০১২ at ৯:৫৩ অপরাহ্ন |

    মকুদা, আমার ও সারাপথেই ওই বিখ্যাত বোজো হজম হয়নি :P

    [ জবাব দিন ]

  3. শরিফ (০৩-০৯)
      শরিফ (০৩-০৯)
       জুন ২০, ২০১২ at ৬:১৭ অপরাহ্ন |

    ” আমি আফনারে কেমতে নামামু? আমি তো আফনারে কোলেই উডাইনাই” !!!

    :khekz:

    পিচ্চি টা আর অতশত বুঝে নাই, জোরে জিজ্ঞেস করল, বাবা বাবা, এই আন্টিটা দাজ্জাল?

    :khekz: :khekz: :khekz: :khekz:
    আন্টি যদি জানতে পারে আপনি উনাকে নিয়ে গল্প লিখছেন তাইলে আফনের খবর আছে :gulli2: :gulli2: :gulli2:

    [ জবাব দিন ]

    সুষমা (১৯৯৯-২০০৫)
        জুন ২০, ২০১২ at ৯:৫৪ অপরাহ্ন |

    হেহে,আবার একটা ঝড় বয়ে যাবে :P

    [ জবাব দিন ]

  4. রবিন (৯৪-০০/ককক)
       জুন ২০, ২০১২ at ৬:১৯ অপরাহ্ন |

    :pira:

    [ জবাব দিন ]

    সুষমা (১৯৯৯-২০০৫)
        জুন ২০, ২০১২ at ৯:৫৪ অপরাহ্ন |

    :D :))

    [ জবাব দিন ]

  5. মীম (২০০৬-২০১১)
       জুন ২০, ২০১২ at ৭:৫৫ অপরাহ্ন |

    পিচ্চি বলে , “আই হেট গার্লস” !
    :pira: :pira: :pira: ওই পিচ্চি তো আপু এখনি মহা জিনিস……!!! :khekz: :khekz: :khekz:

    [ জবাব দিন ]

    সুষমা (১৯৯৯-২০০৫)
        জুন ২০, ২০১২ at ৯:৫৫ অপরাহ্ন |

    আসলেই, আর পিচ্চির ভাবটা যদি দেখতা খালি :-?

    [ জবাব দিন ]

  6. রকিব (০১-০৭)
       জুন ২০, ২০১২ at ৯:১৫ অপরাহ্ন |

    আপনার বাস-ভ্রমণ দেখি দারুণ কাটে!!!
    পর্ব-৪ এর অপেক্ষা। B-)

    [ জবাব দিন ]

    সুষমা (১৯৯৯-২০০৫)
        জুন ২০, ২০১২ at ৯:৫৫ অপরাহ্ন |

    তা আর বলতে :P

    [ জবাব দিন ]

  7. রিদওয়ান (২০০২-২০০৮)
       জুন ২০, ২০১২ at ৯:৪৪ অপরাহ্ন |

    :)) এই ধরনের ভ্রমণ কলাম লেখার একটা দারুন উদাহরন দেখলাম আজকে। উদ্ধৃতি উল্যেখ করার মত অবস্থায় নাই =)) দাজ্জালের যায়গাটা মনে পড়লেই এক্কেবারে =))

    [ জবাব দিন ]

    সুষমা (১৯৯৯-২০০৫)
        জুন ২০, ২০১২ at ৯:৫৬ অপরাহ্ন |

    :D :D

    [ জবাব দিন ]

  8. ফয়েজ (৮৭-৯৩)
       জুন ২০, ২০১২ at ১১:২৮ অপরাহ্ন |

    ভালো লেগেছে। :thumbup:

    [ জবাব দিন ]

    সুষমা (১৯৯৯-২০০৫)
        জুন ২১, ২০১২ at ৯:১০ পুর্বাহ্ন |

    থ্যাঙ্কু ফয়েজ ভাই :)

    [ জবাব দিন ]

  9. ইসলাম (১৯৯৬-২০০২)
       জুন ২০, ২০১২ at ১১:৩৪ অপরাহ্ন |

    পিচ্চি বলে , “আই হেট গার্লস”

    এতে কোন সন্ধেহ নাই। মজা পাইলাম।

    [ জবাব দিন ]

    সুষমা (১৯৯৯-২০০৫)
        জুন ২১, ২০১২ at ৯:১১ পুর্বাহ্ন |

    এইগুলাই বড় হইলে গার্লস বেশি লাইক করে :P

    [ জবাব দিন ]

    সামিয়া (৯৯-০৫)
        জুন ২২, ২০১২ at ৩:৪১ পুর্বাহ্ন |

    :D কথা সত্য।

    [ জবাব দিন ]

  10. সামিয়া (৯৯-০৫)
       জুন ২১, ২০১২ at ১২:২১ পুর্বাহ্ন |

    এই পচা পচা বাস জার্নির মধ্যেও তুমি কেমনে এতকিছু খুঁজে পাও?? তুমি পারোও… :D

    [ জবাব দিন ]

    সুষমা (১৯৯৯-২০০৫)
        জুন ২১, ২০১২ at ৯:১২ পুর্বাহ্ন |

    দিদি, পাবলিক আসলেই বিনোদন, কত কিসিমের আজিব চিড়িয়া যে দুনিয়াতে আছে, বাসে না চড়লে বিশ্বাস হয়না !

    [ জবাব দিন ]

  11. পিয়া(০৩-০৯)
       জুন ২১, ২০১২ at ১২:৪১ পুর্বাহ্ন |

    পিচ্চি বলে , “আই হেট গার্লস” !

    :chup: পিটায়া ভূত ছাড়ানো দরকার…

    উফফ আপা অসাম হইছে…আমরা ভার্সিটির বাসে যাই…কিছুই ঘটেনা… :bash: খালি বৃহস্পতিবার বেশি ভিড় থাকলে দুই একজন ফেইন্ট হয়…আর আপনার কি আনন্দের বাসজীবন…

    [ জবাব দিন ]

    সুষমা (১৯৯৯-২০০৫)
        জুন ২১, ২০১২ at ৯:১৬ পুর্বাহ্ন |

    ভার্সিটি বাসে একবার একটা মজার কাহিনী হইসিল। এক ইয়ার জুনিয়র পোলা পিচ্চি পিচ্চি আর সুন্দরমত দেখতে আমাদের এক ক্লাসমেটকে সিট ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলে, এই যে মেয়ে,তুমি বস । তুমি ফাইয়াদের ছোট বোন না? এইজন্য তোমাকে সিটটা দিলাম ( পরে রাম ঝাড়ি খাইয়া স্বীকার করসে, বোন বলাটা ছিল গুল ) :P

    [ জবাব দিন ]

    আহসান আকাশ (৯৬-০২)
        জুন ২২, ২০১২ at ৩:৪৩ পুর্বাহ্ন |

    :)) :))

    [ জবাব দিন ]

  12. আহসান আকাশ (৯৬-০২)
       জুন ২১, ২০১২ at ১:০৫ পুর্বাহ্ন |

    হাহাপিগে :khekz: :khekz: :khekz:

    [ জবাব দিন ]

    সুষমা (১৯৯৯-২০০৫)
        জুন ২১, ২০১২ at ৯:১৬ পুর্বাহ্ন |

    :D :P

    [ জবাব দিন ]

  13. শাইখ (০৩-০৯)
      শাইখ (০৩-০৯)
       জুন ২১, ২০১২ at ১:৪৪ পুর্বাহ্ন |

    ” পিচ্চি বলে , “আই হেট গার্লস” ”
    ”বাবা বাবা, এই আন্টিটা দাজ্জাল? ”
    এই দুইটা ঘটনা এক সাথে ঘটলে ব্যাপক মজা হইত !! =))
    অসাধারন আপু :clap:

    [ জবাব দিন ]

    সুষমা (১৯৯৯-২০০৫)
        জুন ২১, ২০১২ at ৯:১৮ পুর্বাহ্ন |

    তাইলে খুবি ভাল হইত। ওই পিচ্চি আর জীবনেও ঈভ টিজিং তো দূর, গার্লসের নাম ই মুখে আনত না :D

    [ জবাব দিন ]

  14. সন্ধি (১৯৯৯-২০০৫)
       জুন ২১, ২০১২ at ২:৩০ পুর্বাহ্ন |

    চলুক… =)) =))

    [ জবাব দিন ]

    সুষমা (১৯৯৯-২০০৫)
        জুন ২১, ২০১২ at ৯:১৮ পুর্বাহ্ন |

    আর চালামুনা, পাবলিক ইদানিং বেরসিক হইয়া গেসে রে :( , বাসে খালি কাইজ্জা করে আর জুক মারেনা :((

    [ জবাব দিন ]

  15. রাব্বী (৯২-৯৮)
       জুন ২১, ২০১২ at ১১:০৯ পুর্বাহ্ন |

    মজা পাইছি। লেখাটা ভাল হচ্ছে।

    [ জবাব দিন ]

    সুষমা (১৯৯৯-২০০৫)
        জুন ২১, ২০১২ at ২:৩৫ অপরাহ্ন |

    থ্যাঙ্কু রাব্বী ভাই :)

    [ জবাব দিন ]

  16. রানা (৯৬-০২)
       জুন ২১, ২০১২ at ১:১৩ অপরাহ্ন |

    :)) :clap:

    [ জবাব দিন ]

    সুষমা (১৯৯৯-২০০৫)
        জুন ২১, ২০১২ at ২:৩৬ অপরাহ্ন |

    থ্যাঙ্কু ভাইয়া

    [ জবাব দিন ]

  17. সানাউল্লাহ (৭৪ - ৮০)
       জুন ২১, ২০১২ at ১০:৫৩ অপরাহ্ন |

    বেশ মজার হচ্ছে তোমার সিরিজটা। দারুণ উপভোগ করছি!! :grr:

    [ জবাব দিন ]

    সুষমা (১৯৯৯-২০০৫)
        জুন ২২, ২০১২ at ১২:১১ পুর্বাহ্ন |

    থ্যাঙ্কু ভাইয়া :D :D

    [ জবাব দিন ]

  18. মনজুর (৮৯-৯৫)
       জুন ২২, ২০১২ at ১:৫৬ পুর্বাহ্ন |

    জটিল মজা পাচ্ছি .. সিরিজটা চলুক .. :clap:

    [ জবাব দিন ]

    সুষমা (১৯৯৯-২০০৫)
        জুন ২২, ২০১২ at ৭:২৬ অপরাহ্ন |

    অনেক ধন্যবাদ ভাইয়া :)

    [ জবাব দিন ]

  19. ফজলে রাব্বি নোমান (৮৬-৯২)
       জুন ২২, ২০১২ at ৪:২৮ অপরাহ্ন |

    ভাল অবজারভেশন :clap:

    [ জবাব দিন ]

    সুষমা (১৯৯৯-২০০৫)
        জুন ২২, ২০১২ at ৭:২৭ অপরাহ্ন |

    বাসের বেশিরভাগ অভিজ্ঞতাই কিন্তু আসলে মেজাজ খারাপ করা ঝগড়াঝাঁটি নয়ত খিটখিটে টাইপ,তার মাঝে দুয়েকটা ইন্টারেস্টিং ঘটনাও ঘটে যায় আচানক :)

    [ জবাব দিন ]

  20. জিয়া হায়দার (৮৯-৯৫)
       জুন ২৩, ২০১২ at ৩:৩২ অপরাহ্ন |

    ”পিচ্চি হেল্পার বলে, এহ, নিজে ঝুইলা আছে বান্দরের লাহান,আর আমারে কয় বান্দর !”
    দৈনিন্দন ঘটনার অসাধারণ বর্ণনা । =))

    [ জবাব দিন ]

    সুষমা (১৯৯৯-২০০৫)
        জুন ২৩, ২০১২ at ৩:৫২ অপরাহ্ন |

    :D পিচ্চির এই কথা শুনে লোকতার চেহারা হইসিল দেখার মত
    থ্যাঙ্কু ভাইয়া :)

    [ জবাব দিন ]

  21. আহমদ (৮৮-৯৪)
       জুন ২৩, ২০১২ at ৩:৩৯ অপরাহ্ন |

    পাবলিক বাস আসলেই একটা মজার বিষয়।
    লেখাটার শেষ অংশে অনেক মজা পেলাম।

    [ জবাব দিন ]

    সুষমা (১৯৯৯-২০০৫)
        জুন ২৩, ২০১২ at ৩:৫৩ অপরাহ্ন |

    থ্যাঙ্কু ভাইয়া :)

    [ জবাব দিন ]

  22. শিশির (১৯৯৬-২০০২)
       জুন ২৩, ২০১২ at ৪:০৩ অপরাহ্ন |

    “দাজ্জাল” আসলেই আবির্ভূত হয়েছে কিনা জানিনা, তবে “দজ্জাল” যে বহু আগে থেকেই কতগুলো নিরীহ মানুষের জীবন তেজপাতা বানায়ে রাখসে তা বুঝতে বাসের আর কারো বাকি থাকল না ……

    :khekz:

    [ জবাব দিন ]

    সুষমা (১৯৯৯-২০০৫)
        জুন ২৪, ২০১২ at ১১:২৮ পুর্বাহ্ন |

    :P :D :))

    [ জবাব দিন ]

মন্তব্য করুন :

আপনার ই-মেইল ঠিকানা কখনোই প্রকাশ করা হবেনা অথবা শেয়ার করা হবেনা। দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা। আবশ্যিক তথ্যগুলো * চিহ্নিত করা আছে।

*
*
:) :( :P :D :)) :(( =)) :clap: ;) B-) :-? :grr: :boss: :shy: x-( more »


(বাংলায় টাইপ করতে ctrl+g চাপুন। একটি শব্দ লেখা শেষে স্পেস বার চাপুন। তাহলেই ইংরেজী থেকে শব্দটি বাংলায় রুপান্তরিত হবে।একই শব্দের একাধিক বানান অপশন দেখতে শব্দটির উপরে মাউস রেখে ক্লিক করুন)
Ekushey Inline virtual Bangla keyboard