random header image

নিখোঁজ সংবাদ

আমার খুব প্রিয় একটা কবিতা হারিয়েছে কোথাও !!

আত্মভোলা আরেক কবিতা আমার হয়েছে বাউন্ডুলে,

অনেক খুঁজে হয়রান আমি তাই দিচ্ছি নিখোঁজ সংবাদ-

একটি ঘোষণা , একটি ঘোষণা … …

 

বুঝেছিলাম, ঠিক হারাবে একদিন আমার প্রিয় যত শব্দ

শব্দের নীড় আর অভিমানী কবিতা,

কাল সন্ধ্যায় বাড়ি ফেরার তাড়ায় যখন ব্যস্ত ভীষণ

ফিসফিসিয়ে একটা কবিতা  আবদার জানিয়েছিল

আমার সঙ্গী হবে !!

আমার তখন আর অবসর কই?

লোকের ভিড়ে গা বাঁচিয়ে পড়িমরি একছুট

কি জানি তখন বুঝি কবিতাটা গোঁ ধরেছিল

আমায় বোঝাবে ঠ্যালা !!

 

বেমালুম ভুলে গিয়েছিলাম কবিতাটার কথা

বারান্দার বাতাসে মুখ ডুবিয়ে যেই বসেছি

অমনি আঁচল ধরে টান দেয় কবিতার দুটো লাইন

আর দুটো লাইন এনে দেয় কবিতার খাতা

ঠিক তখুনি বাজে কলিংবেল

দরজার সামনে পাশের বাড়ির এক খুদে রাজকন্যা

খেলায় আর গানে

বেমালুম ভুলে গেছি কবিতার খাতা

কবিতাটা ফের বন্দী একলা ।।

 

মেঘকন্যার সাথে আড়ি ভেঙ্গে চাঁদ উঠেছিল বেশ রাতে

জ্যোৎস্নার গন্ধ পেয়েই হাজির কবিতাটা

কিন্তু অভিমানে কবিতার শব্দরা তখন বিস্রস্ত

অনেক বলে কয়ে, জিব কেটে, কান মলে

পার পেলাম তখনকার মত !

কোথাকার এক মাতাল হাওয়া বুঝি

হিংসে করেছিল খুব ,

এক নিমেষেই ছত্রভঙ্গ

আমার আর কবিতার আড্ডা

 

সেই থেকে নিখোঁজ আমার প্রিয় কবিতা

খুঁজে খুঁজে হয়রান আমি তাই দিচ্ছি নিখোঁজ সংবাদ-

একটি ঘোষণা, একটি ঘোষণা … …

 

২ votes, average: ৫.০০ out of ৫২ votes, average: ৫.০০ out of ৫২ votes, average: ৫.০০ out of ৫২ votes, average: ৫.০০ out of ৫২ votes, average: ৫.০০ out of ৫ (ভোট, ৫.০০/ ৫)
রেটিং করার জন্য আপনাকে রেজিস্টার্ড সদস্য হতে হবে
Loading ... Loading ...
প্রকাশিত লেখা বা মন্তব্য সম্পূর্ণভাবেই লেখক/মন্তব্যকারীর নিজস্ব অভিমত। এর জন্য ক্যাডেট কলেজ ব্লগ কর্তৃপক্ষকে কোনভাবেই দায়ী করা চলবেনা।

৮ টি মন্তব্য

  1. ফজলে রাব্বি নোমান (৮৬-৯২)
       অগাষ্ট ৮, ২০১২ at ৩:২২ অপরাহ্ন |

    কনসেপ্ট টা খুব ভালো লাগলো :thumbup:

    জবাব দিন

    সুষমা (১৯৯৯-২০০৫)
        অগাষ্ট ১০, ২০১২ at ১২:১৮ অপরাহ্ন |

    থ্যাঙ্কু রাব্বি ভাই :)

    জবাব দিন

  2. মীম (২০০৬-২০১১)
       অগাষ্ট ৯, ২০১২ at ৮:২৩ অপরাহ্ন |

    :clap: :clap:

    জবাব দিন

    সুষমা (১৯৯৯-২০০৫)
        অগাষ্ট ১০, ২০১২ at ১২:১৯ অপরাহ্ন |

    থ্যাঙ্কু মীম :)

    জবাব দিন

  3. নূপুর কান্তি দাশ (৮৪-৯০)
       অগাষ্ট ১০, ২০১২ at ৩:৩০ পুর্বাহ্ন |

    আ হা!
    আ হা!
    কবিতাটা এত্ত ভালো লাগলো!

    জবাব দিন

    সুষমা (১৯৯৯-২০০৫)
        অগাষ্ট ১০, ২০১২ at ১২:২০ অপরাহ্ন |

    আনন্দে সবকটা দাঁত বের করে হাসি দিলাম :D
    থ্যাঙ্কু নূপুর দা

    জবাব দিন

  4. জিহাদ (৯৯-০৫)
       অগাষ্ট ১০, ২০১২ at ৮:৫৮ অপরাহ্ন |

    কবিতা আমি কম পড়ি। কম বুঝি বলেই মনে হয়। তবে এই কোবতে বুঝতে কষ্ট হলোনা। বরং ভালো লাগলো। ইয়ার্মেটের কবিতা বলে কথা :D

    জবাব দিন

    সুষমা (১৯৯৯-২০০৫)
        অগাষ্ট ১১, ২০১২ at ৮:৫৪ অপরাহ্ন |

    ইয়ার্মেটের কবিতা বলে কথা :D :D :D

    জবাব দিন

মন্তব্য করুন :

আপনার ই-মেইল ঠিকানা কখনোই প্রকাশ করা হবেনা অথবা শেয়ার করা হবেনা। দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা। আবশ্যিক তথ্যগুলো * চিহ্নিত করা আছে।

*
*
:) :( :P :D :)) :(( =)) :clap: ;) B-) :-? :grr: :boss: :shy: x-( more »


(বাংলায় টাইপ করতে ctrl+g চাপুন। একটি শব্দ লেখা শেষে স্পেস বার চাপুন। তাহলেই ইংরেজী থেকে শব্দটি বাংলায় রুপান্তরিত হবে।একই শব্দের একাধিক বানান অপশন দেখতে শব্দটির উপরে মাউস রেখে ক্লিক করুন)
Ekushey Inline virtual Bangla keyboard