বেলায় বেলায় সময় গড়িয়ে যায়, জীবন থেকে হারিয়ে যায় এক একটা দিন। পৃথিবীর সাথে সাথে আমার বয়সও একদিন বেড়ে যায়। কলেজের দিনগুলা থেকে আমি আরও একদিন দূরে সরে যাই। আসলেই কি দূরে সরে যাই? সময়ের সাথে অনেক স্মৃতিতে মরচে পড়ে, কলেজের দিনগুলাতে ফিরে যাওয়ার ইচ্ছে দিন দিন তীব্র থেকে তীব্রতর হয়। প্রায় ঘুমের মধ্যে স্বপ্ন দেখি কলেজ নিয়ে, হয়তো ক্লাস টেনের ব্লকে পরীক্ষার্থী আমরা মোজা বানিয়ে ক্রিকেট খেলছি, কিংবা টুয়েলভ ব্লকে দাঁড়িয়ে চলছে আড্ডা। বৃহস্পতিবার সন্ধ্যায় উদাস হয়ে চেয়ে আছি আকাশের চাঁদটার দিকে, সেই সময়টা ছিল প্রেমে পড়ার বয়স। অনাগত সঙ্গীনির কথা ভেবে অকারনেই বিরহ কাতর হওয়া – সিগারেট ঠোঁটে লাগিয়ে হাউজের ছাদে বসে আনমনে আকাশের পানে চেয়ে থাকা, কি অসাধারন সুন্দর সেই দিনগুলা। আমার একটা হারমনিকা ছিল, বাজাতে বাজাতে ভাবতাম ডাকাতিয়া বাঁশী শুনে কখনও বুঝি কেউবা আমার দিকে কেউ ফিরে চাইবে, কারন এমনিতে তো কেউ ফিরে তাকায়না এই চেহারা দেখে। আমার সহধর্মিনী আমায় প্রায়ই মনে করিয়ে দেন যে আমাকে বিয়ে করে উনি কত বড় একটা পরোপকার করেছেন। তো যাই হউক হারমনিকার দৌড় বন্ধুদের হাততালি পর্যন্তই। কালচারাল প্রোগ্রাম গুলার আগে অডিটোরিয়ামে রিহার্সাল, ইন্টার হাউজ ড্রামা কম্পিটিশানের আগে প্রেপ টাইমে হাউজ কমন রুমে রিহার্সাল আর ফাঁকে ফাঁকে মুড়ি মাখা খাওয়া। কোনও টেন্শান নাই লাইফে, খাও-দাও, পড়, ঘুমাও, গুলতানি মার। এই মাসে চাল-নুনে কোনও টান পড়লো কিনা, বাচ্চার ডায়াপার শেষ হইয়া গেল কিনা, বউরে নিয়া পারসোনায় যাইতে হইব কিনা আর নিচে ভেবলার মত দাঁড়ায় থাকতে হইব কিনা, স্যালারি হইতে আর কয়দিন বাকি এই সব টেনশান তো ছিলনা। পকেট মানি থাকলেই খুশি, সেও ছিল মাসে দেড়শ টাকা মাত্র। তাতেই নিজেকে রাজা রাজা মনে হইত। কলেজ থাকতে মনের দিক দিয়া অনেক ধনী ছিলাম, মনটা অনেক বড় ছিল, এখন পকেট তুলনামুলক ধনী হইলেও মনের দিক দিয়ে হইছি ফকির। জীবনের টানা-পোড়েন কোন ফাঁক দিয়া কখন ঢুকে মনের মধ্যে ক্রমাগত ছিদ্র তৈরী করছে বুঝতেই পারিনা।
এত কিছু চিন্তা করে আমরা বন্ধুরা ঠিক করেছি ক্যারিয়ার শেষে অবসর জীবনে আমরা আবার এক হব এক বৃদ্ধনিবাসে, ক্যাডেট কলেজ বৃদ্ধনিবাস। আর কেউ জ্বালাবেনা, শুধুই আমরা, আর পুরানো সেই দিনকে আবার নতুন করে ফিরে পাওয়া।
শেয়ার করুন

৬৮ টি মন্তব্য
ঠিক করসি জীবনে বিয়া করুম না……
[ জবাব দিন ]
যদি করছো আমি তোমার বিয়ার আসরে গিয়া তোমারে পাংগায়া আসমু, কয়া দিলাম কিন্তু।

[ জবাব দিন ]
ঠিক আসে । কিন্তু আমি আসলেই বিয়া করুম না। এইটা সত্যি কথা
[ জবাব দিন ]
বিয়া করলে তো তোর অনেকগুলা করতে হবে। তারচেয়ে না করাই ভালো।
[ জবাব দিন ]
জিহাদ বিয়া না করলে আমিও করুম না।
[ জবাব দিন ]
আইহাই এইডা কি কথা?জিহাদ বিয়া না করলে আপনে করবেন না কেন?আমি কার শালির লগে টাঙ্কি মারুম তাইলে?
[ জবাব দিন ]
যাক…দুইটা মাইয়ার জীবন বাইচা গ্যাল..

[ জবাব দিন ]
আমাদের “বর্ষা” আপুর কি হইব!!!!!!
[ জবাব দিন ]
কথাটা কিন্তু ব্লগের ডেটাবেজ ব্যাকআপ এ থাইকা যাইব @ zihad
[ জবাব দিন ]
ডেটাবেজ ব্যাকআপ এ থাইকা গেলে আরেকটু চিন্তা ভাবনা কইরা বলি ভাইয়া।
।
জিহাদের করা না করার সাথে আমার কি সম্পর্ক। আমার টাইম হইলে আমি করতেও পারি
[ জবাব দিন ]
শালি(সুন্দরী) আছে এমন দেইখা বিবাহ করবেন কইলাম।এইটা হইলো গিয়া আমাগো ন্যায্য দাবী।
[ জবাব দিন ]
জিহাদ কামরুল কিন্তু পল্টি খাইয়া গেসে, তুমি এইবার ভাল মত ভাইবা বল।
[ জবাব দিন ]
১…
শফি ভাই, ভয় দেখান ক্যান? আপনার লেভেলে যাইতে এখনো সাত আট বছর বাকি, কিন্তু আপনার লেখা পইড়া এখনি হাত পাও ঠান্ডা হয়া আসতাছে।
২…
ক্যাডেট কলেজ থাইকা বাইর হওয়ার বছর দু’এক পরে আমার এক ক্যাডেট বন্ধু বড় হওয়ার আসল মাজেজা বুঝতে পাইরা প্রস্তাব দিছিল, সবগুলা মিলে যেন আবার ক্লাস সেভেনে গিয়া ভর্তি হই। আপনারাও একই বুদ্ধি করছেন, তবে অন্যভাবে। আমি একটা সিট বুকিং দিলাম। নিবেন না আমারে?
[ জবাব দিন ]
ক্যাডেট কলেজ ওল্ড হোমস্ সিসিবি’র মত উন্মুক্ত, আইসা পইরো
[ জবাব দিন ]
ভয় দেখাইতে চাইনাই রে, মনডা একটু উদাস হইসে তাই দুঃখের কথা সবার লগে শেয়ার কইরা মনডা হালকা করলাম
[ জবাব দিন ]
আহ্ শফি ভাই এইটা কি লিখলেন বস!!! প্রতিটা লাইন ছুঁয়ে গেল।
আমারও মাঝে মাঝে এইভেবে কষ্ট লাগে যে একদিন আমারও বুড়া হয়ে যেতে হবে। চাকরি করতে হবে। পোলাপাইন মানুষ করতে হবে। এই জীবন আমি কেমন সহ্য করবো।
তারচেয়ে লাল পাহাড়ির দেশে যাবো, হাড়িয়া ভর্তি মাদল খাব। এইখানে আমায় মানাবে না, ইক্কেবারে মানাবে না…
[ জবাব দিন ]
হেথায় তুমায় মানাইছে না গো
ইক্কেবারে মানাইছেনা গো ….
ঠিক কইছো, লও যাইগা সবাই মিলা লাল পাহাড়ীর দেশে
[ জবাব দিন ]
লাল পাহাড়ির দেশে যাইতে না পারলেও আমি ভাবছি পাশ টাশ করে এমন এক দেশে চলে যাবো যেইখানে আমারে কেউ চিনবেনা, পরিচিত কেউ খুঁজে পাবেনা। কাউরে বলবোও না। এইসব দায়িত্ব পালনের জীবন এক্কেবারে ভালো লাগে না।
[ জবাব দিন ]
আমারেও লয়া যাইস। আল্লাহর কসম। কাউরে কিসু কমুনা।
[ জবাব দিন ]
যা যা তোরা সব ভাগ…।
[ জবাব দিন ]
what about changing the logo? @ hasnain
[ জবাব দিন ]
আমি কিন্তু বুড়া হইনাই
[ জবাব দিন ]
জীবন থেকে নেওয়া
@ raihan
[ জবাব দিন ]
http://www.dhingana.com/play/tujhse-naaraz-nahi-zindagi-lata/NjY2
[ জবাব দিন ]
শফি ভাই
লেখা পইড়া বুকটা কেমন ফাকা ফাকা লাগা শুরু হইলো।
গুরু ,

এমন কঠিন সত্য আমাদের মতো নাদান পোলাপাইনরে না বললে হইতো না? রোজার মাস। নইলে আইজ রাতে মাল খাইতে বসতাম।
[ জবাব দিন ]
which brand?
[ জবাব দিন ]
LONGCHAMPS আর BLACK LEVEL.
[ জবাব দিন ]
বস্, দিলেনতো মনডা উচাটন বানায়া
[ জবাব দিন ]
এক্কারে খাটি কথা।
শফি ভাই, আপনার লেখার প্রতিটা লাইন বাস্তব। অনেক অনেক ভাল লাগল।
[ জবাব দিন ]
আপনেরা কত ভাল স্বপ্ন দেখেন…


আমার কলেজের সব স্বপ্নে খালি বোর্ড এক্সাম থাকে…
আর দেখি সময় শেষ, অথচ কিছুই লেখা হয় নাই…
[ জবাব দিন ]
কান্দেনা কান্দেনা, এর পরের বার স্বপ্নে তুমি পরীক্ষা শেষ হওয়ার পাঁচ মিনিট আগে খাতা জমা দিতেস এইটা দেখবা, no worry
[ জবাব দিন ]
শফি ভাই,আমি এমনেই সিঙ্গেল,আপনের লিখা পইড়া ডাবল হয়া যাওয়ার সুপ্ত ইচ্ছাডা কুনদিকে জানি দৌড় দিলো।আমার আম্মায় এমনিতেই আমার সাইজের এর মাইয়া পাওয়া যাইব কিনা সেইটা নিয়া চিন্তাগ্রস্ত-এর পরে আপনে দিলেন আমার মন উঠায়া।
অফ টপিকঃ আমারে ভালোবাইসা আপনে যেই এক্সট্রা মোগলাই দিছিলেন, সেইটা নিয়া পুলাপাইন আমারে “দানবাকৃতি পেটুক” কইয়া চালায় দেওনের অপচেষ্টা করতেছে।আমি এর তীব্র প্রতিবাদ জানাই।
[ জবাব দিন ]
মাশ্রুফকে পেটুক বলে কে? মাত্র তো পাঁচটা মোগলাই খাইছে।
[ জবাব দিন ]
[ জবাব দিন ]
no worries bro,
[ জবাব দিন ]
আমিও প্রতিবাদ জানাই। দৈত্য, দানব মানেই তো একটু পেটুক। এত কষ্ট করে “দানবাকৃতি পেটুক” বলা দরকার কি? শুধু “দানব” অথবা “দৈত্য” কইলেই পারে।
[ জবাব দিন ]
[ জবাব দিন ]
মাসরুফ ভাই,আপনি সেদিন মনে হয় ১০ টা মোগ্লাই মারছিলেন……..পোলাপাইনে গুনতে ভুল করসে……
[ জবাব দিন ]
ঐ দিন তোমার মন খারাপ চেহারা দেইখাই বুচ্ছিলাম যে মাশরুফ তোমার মোগলাই খাইয়া ফেলসে
@monjur
[ জবাব দিন ]
[ জবাব দিন ]
মাশরুফ মঞ্জুর কি করসে? ঝাতি ঝান্তে চায়
[ জবাব দিন ]
মঞ্জুর, কমু??
[ জবাব দিন ]
ক্যাডেট কলেজ ওল্ড হোমস্ …. i will join
[ জবাব দিন ]
জয়েন করার আগে মনে কইরা অবশ্যই হোয়াইটেক্স, মেটাল পালিশ আর হাওয়াই ব্রাশ লইয়া আইবেন
[ জবাব দিন ]
আহ্লান ওয়া সাহ্লান
[ জবাব দিন ]
আমি ভাবতাম খালি আমি স্বপ্নগুলি দেখি, এখন দেখছি তা না অনেকেই দেখে কলেজের স্বপ্ন!সত্যই খুব ভাল লাগল জেনে। তবে আমার বেশীরভাগ স্বপ্ন ডাইনিংহল কেন্দ্রিক। বেশ অনেকবার দেখেছি যে ব্রিহস্পতিবার(ধুর! অনেক চেষ্টা করেও ঠিক বানানটা লিখতে পারলাম না।)ডাইনিংহল এ প্যাটিস খেতে যাচ্ছি। তবে স্বপ্নে ক্যাডেট, অক্যাডেট গুলিয়ে ফেলি, বেশ কয়েক বার ডাইনিং হলে আমার cousin দের কে নিয়ে প্যাটিস খেতে দেখেছি
।
আচ্ছা ক্যাডেট কলেজের চেয়ে ভাল প্যাটিস (ঝাল্টা) আর কখনো কেঊ খেয়েছেন? আমি খাই নি।
[ জবাব দিন ]
Hunger is the best sauce.
সকালে পিটি কইরা, সারাদিন দৌড়াদৌড়া কইরা, বিকালে একখান এক্সট্রা ড্রিল খাইয়া তারপর যে কোন প্যাটিসে কামড় দিলে সেই প্যাটিসকে স্বর্গীয় প্যাটিস বইলাই মনে হয় মনে হওয়ার কথা।
[ জবাব দিন ]
কলেজের প্যাটিস আমিও আর কোথাও খাইনাই
[ জবাব দিন ]
[ জবাব দিন ]
আমি খাই নি।

[ জবাব দিন ]
তওফিক বাসা থেকে ভরা পেটে খেয়ে এসেও দেখছি তাও মজা লাগে!
[ জবাব দিন ]
ইয়ে…ওল্ড হোমের লেডীস সেকশনটার ব্যাপারে কেউ কি চিন্তা ভাবনা করতেছে?…
[ জবাব দিন ]
হুমম…ওল্ড হোম পিরষ্কার করার লোকও েতা লাগেব…
[ জবাব দিন ]
সেইটার জন্য বন্য গুলা দিয়েই চলে যাবে…
[ জবাব দিন ]
[ জবাব দিন ]
খেক খেক খেক

[ জবাব দিন ]
মাইয়া হইলে কইতাম…আমারে নিবা মাঝি লগে???

[ জবাব দিন ]
ওতো দূরের পথ তুমি একলা যাইতে পার্বানা…
[ জবাব দিন ]
oi raihan asos?
[ জবাব দিন ]
আছি দোস্ত, কেমন আছিস
কেমন কেমন???????
[ জবাব দিন ]
[ জবাব দিন ]
আমি বুড়া ক্যাডেটনিবাসে সিট বুকিং দিলাম, ইয়ে মানে.. ওই খানে ভর্তির জন্য আবার মেডিক্যাল টেস্ট হবে না তো?

[ জবাব দিন ]
আইহাই ছুডু বেলায় না হয় এইগুলা মাইনা নেওন যায় লজ্জা শরমের মাথা খায়া কিন্তু বুড়া বয়েসে মেদিকেল টেস্ট দিতে গেলে তো

[ জবাব দিন ]
“আনন্দ উল্লাস করে জন্মদিন পালন করার কোন কারণ আমি দেখি না। আমরা ভুলে যাই যে প্রতিটা জন্মদিনের মধ্য দিয়ে আমরা মৃত্যুর দিকে এক বছর এগিয়ে যাই”।
এক বন্ধুর ডায়রীতে লেখা কথাগুলো মনে পড়ে গেল শফি ভাইয়ের লেখাটা পড়ে।
হৃদয় ছুঁয়ে গেল।
[ জবাব দিন ]
ক্যাডেট কলেজ ওল্ড হোমস্ কোন লোকেশানে হইলে ভাল হয়? @ All
[ জবাব দিন ]
১)সুন্দরবন?
বাঘ মামার সাথে থাকুম আর হরিণের কাবাব খামু…(জোকিং)
২)ককসবাজার থেকে একটু দূরে ইনানী বীচের কাছের কোন জায়গা কিনে সেখানে বানানো যেতে পারে।ছোটখাট কুটির শিল্পও গড়ে তোলা যেতে পারে।যারা দেয়াল পত্রিকায় কাজ করতেন তারা টুরিস্টদের জন্যে বিভিন্ন আর্টপিস বানাবেন।
(শফি ভাই,কাল্পনিক একটা ওল্ড হোম নিয়ে কিছু লিখে ফেলেন না কেন?এমনও হতে পারে যে কোন একদিন সত্যি সত্যি এটা গড়ে উঠল!!)
[ জবাব দিন ]
ধোলাইখাল….. এ ছাড়া বুড়া বান্দরগুলার আর কোথাও রাখা নিরাপদ না…
[ জবাব দিন ]
আমি তো আইডিয়া দিলাম, তুমি বা তোমরা কেউ লিখা ফেল @ মাশরুফ
[ জবাব দিন ]