বিকেলের প্রেপ।
কোয়াইট আওয়ারের ঘুমটা আসতে আসতে বড় দেরী করেছিল বলেই হয়ত মেজাজটা চড়েই ছিল। হাউজ বেয়ারা আউয়াল ভাইয়ের উপর দিয়ে তাই ছোট্ট একটা ঝড়ও বইয়ে দিয়ে এসেছি। আজ বই নিয়ে বসার প্রশ্নই ওঠে না। একরাশ বিরক্তি নিয়ে একাডেমিক ব্লকের বারান্দায় দাঁড়িয়েই মনটা ভাল হয়ে গেল। বাসন্তি শাড়ী পরে একাডেমিক ব্লকের সামনের বাগানে হাঁটতে হাঁটতে একটা গাঁদা ফুল ছিড়ে খোঁপায় গুজলেন তিনি। শুরু হল আমার বুক ধড়ফড় আর শূণ্যতা’র অনুভূতি। অপার্থিব কিছু সৌন্দর্য আছে যা একা দেখে তৃপ্ত হওয়া যায় না, জামাতের সাথে দেখতে হয়। তাই আমি আযান দিলাম, আহ্বান করলাম সবাইকে সৌন্দর্য্যের পূজায় সামিল হবার জন্য। ব্লকের বারান্দায় তখন ত্রিশ অধিক মাথা আরাধনায় ব্যস্ত। তিনি চোখ তুললেন। ভাললাগার বিমুগ্ধতায় তখন আমার সংবেদনশীলতা শূণ্যের কোঠায়। সবাই বসে পরলেও আমার এক মাথা, দুই চোখ আড়াল খোঁজেনি। তিনি আমায় নীচে ডাকলেন। এক দৌড়ে নীচে …… ‘কি হচ্ছিল’ প্রশ্নের উত্তরে কিই বা বলার আছে আমার? শুধু বললাম ‘পরে কোন এক দিন বলব, আজ হ্মমা করে দিন’ …… এতোটাই লাজুক শোনাচ্ছিল নিজেকে … তিনিও হয়ত কিছু একটা বুঝতে পারলেন। তাই আর ঘাটালেননা।
তিনি আমাকে যথেষ্ট স্নেহ করতেন। খাতা কাটার মৌসুমে তিনি ক্লাসে সেলফ ষ্টাডি দিয়ে আমাকে লাইব্রেরীতে নিয়ে যেতেন। তিনি খাতা কাটতেন, আমি যোগ করে দিতাম। সেই যোগে ভুলভাল হোত বিস্তর। মনের সাথে গণিতের চীরস্থায়ী শত্রুতা।
‘মলয় চাকী’ নামক গাণিতিকের লিখা ত্রিকোণমিতি নোট বই হুবুহু কপি করেছি মাত্র দু’রাতে। আর কোন বিষয়ের নোট খাতা ছিল না আমার, শূধুই ত্রিকোণমিতি। সন্ধ্যার প্রেপে তিনি দায়িত্বরত থাকলেই সেই নোট খাতা নিয়ে যেতাম তাঁর কাছে, ভুলভাল গুলো ঠিকঠাক করে নিতে। কোনো এক জ্যোৎস্না রাতে ‘চাঁদটা দেখেছ, এমন চাঁদ দেখলে ভাল হয়ে যেতে ইচ্ছে করে না তোমার’ শুনে সত্যিই ভাল হয়ে যেতে চেয়েছিলাম।
আমাদের পাস আউটের আগ দিয়ে তিনি সিদ্ধান্ত নিলেন ক্যাডেট কলেজে আর না। তাঁর বিদায়ী নৈশভোজে আমি পেটপুরে খেয়েছিলাম, অন্তর খাঁ খাঁ করলে নাকি মানুষ ক্ষূধার্ত হয়ে ওঠে। নৈশভোজ শেষে তিনি হাউসের সামনে এসে আমাকে ডাকলেন, জিজ্ঞাসা করলেন সেইদিনের কথা। বিকেলের প্রেপ, পরে কোন একদিন বলব বলে আমার চলে আসা। আমি কল্পনাও করিনি তিনি সে প্রশ্নের উত্তর আবার কোন একদিন সত্যিই জানতে চাইবেন। ‘বাসন্তী শাড়ীতে সেদিন বিকেলে আপনাকে যে কি অসহ্য সুন্দর দেখাচ্ছিল’ … বলার পর অনেকক্ষণ নিশ্চুপ দাঁড়িয়ে থেকে চলে গেলেন তিনি।



১১০ টি মন্তব্য
এটা এখন পর্যন্ত তাইফুর ভাইয়ের সেরা লেখা।

একই সঙ্গে মন ভালো এবং খারাপ করে দেয়া লেখা।
এক কথায় অসাধারন।
তাইফুর ভাই, ঠিক এইরকম আরো চাই।
[ জবাব দিন ]
কামরুল, ধণ্যবাদ
তাল দিয়া গাছে তুলছিস, এখন আমার প্রতি রাতে প্রসব বেদনা হয়।
লেখা প্রসবের প্রসব বেদনা, অইন্য কিছু না।
[ জবাব দিন ]
ঠিক আছে, সমস্যা নাই বস।
ইঞ্জিনটা চালু রাখেন আর কি !!!
[ জবাব দিন ]
[ জবাব দিন ]
এটা এখন পর্যন্ত তাইফুর ভাইয়ের সেরা লেখা।
একই সঙ্গে মন ভালো এবং খারাপ করে দেয়া লেখা।
এক কথায় অসাধারন।………….
মাত্রই পরলাম। পুরররররা একমত। সারাদিন ব্যাস্ততায় পড়া হয় নাই।
তাইফুর,
চরম জটিল হইসে ভাই। তোমার অন্য লেখার তুলনায়… পুরা ডিফারেন্ট ক্লাস। কেউ দেখি রেটিং করে নাই এখনো। আমি ৫ স্টার দিলাম। প্রিয় পোস্টেও যোগ করেছি। যাই হক অন্য কাউরে দিয়ে লেখাও নাইতো…
(জাস্ট কিডিং ব্রাভ!! গুশশা কইরো না আবার
[ জবাব দিন ]
এহসান ভাই ধণ্যবাদ। সিরাম উৎসাহ পাইলাম।
[ জবাব দিন ]
হা বস, আরও চাই।
[ জবাব দিন ]
আমি ভাই নিম্নমানের সস্তা ব্লগার, তোমরা না চাইলেও দিমু।
[ জবাব দিন ]
ইয়ে মানে জুনা ভাই কিন্তু এইরাম আচরণকারীরে “অচো” কইয়া ডাক পাড়ে
[ জবাব দিন ]
লেখাটা পড়েই বুকের মধ্যে মোচড় মেড়ে উঠল…আহা!!!
আচ্ছা নেক্সট জ্যোৎস্না কবে?
ঠিক করছি অই রাতের চাঁদ দেখে পুরোপুরি ভাল হয়ে যাব…
তাইফুর ভাই
[ জবাব দিন ]
তাইলে আমার জ্যোৎস্না দরকার নাই,
তবু তুই যেমন আছস, তেমনই থাক।
[ জবাব দিন ]
কবীর ভাই,নাদিরা ম্যাডাম রে মনে আছে নি?
[ জবাব দিন ]
মাসরুফ তোরে
[ জবাব দিন ]
কামরুল ভাই, আপনি একা মজার মজার নতুন ইমোটিকন দিয়ে যাচ্ছেন…আর আমরা আবলুসের মতন তাকায়া দেখতেছি…এইডা কোন ‘মেলা’হইল???(This is not fare!)
[ জবাব দিন ]
জুনায়েদ
সিক-রিপোর্ট -এ আসো।
[ জবাব দিন ]
কামরুল ভাই, সিক রিপোর্ট-এ গিয়ে চুপচাপ বসে আছি…কি করব বুঝতেছি না…
আপনে কই গো????
[ জবাব দিন ]
আহ উনার কথা মনে পড়লে এই কোপা শামসু এস্টাইলে কোপ ও গায়ে লাগেনা…
[ জবাব দিন ]
বয়ঃসন্ধিকালের সময়টাতে তাকে দেখে ভাল লেগেছিল…ব্যাস্, ওই টুকুই…!!!
[ জবাব দিন ]
মনে আছে…!!
[ জবাব দিন ]
- তাইফুর ভাই সিরুম…সিরুম হয়েছে।

আমাদেরও এরুম ছিল… স্টিল… স্টিল অনেকে ফোন করে।
তয় ভাই উনি কিন্তু ভুলবো না আপনারে।
[ জবাব দিন ]
কি যে কও না মিয়া, শরম লাগে। আমিই বুড়া হইয়া গেছি… আর তো উনি
[ জবাব দিন ]
আরে ভাই যত বুড়া হইবেন তত ইস্মার্ট হইবেন। দেহেন না রিচার্ড গিয়ারের লাইগগা কত্ত মাইয়া… :D।
[ জবাব দিন ]
রিচার্ড গিয়ের বুড়া কিন্তু মাইয়া গুলা তো যোওয়ান … আর কমু না, শরম লাগে
[ জবাব দিন ]
বস,মুখে মুখে রটে যাবে আপনার এই প্রেম কাহিনি…………।।
অবাক হয়ে দেখবে দুনিয়া,করবে সবাই কানাকানি……।………।।
মুখে মুখে রটে যাবে ……………………।
[ জবাব দিন ]
তারায় তারায় রটে গেছে অলরেডি।
[ জবাব দিন ]
তাইফুর ভাই,আপনি পারেন…কিন্তু কে সে????এখনও কি ফোন দেয়?
[ জবাব দিন ]
তানভীড়,
মানে ??
হাসনাইন কইল
আর তুই কি বুঝলি ??
[ জবাব দিন ]
[ জবাব দিন ]
আউলার মধ্যে তোর কথা বুঝি নাই। সরি। মাফ খরি দি …
আর যোগাযোগ ……
[ জবাব দিন ]
লাইনটা দেখি বদলাইছেন কিন্তুক ভাললাগাটা বদলায় নাই ভাই।
[ জবাব দিন ]
আমি আগেই কইছিলাম, তাইফুর মামার স্টক এবং লেখা দুইটাই সেইরকম।

মামা, এই সেমি প্লাটোনিক ইমোশনাল লেখাটাও পুরা সেইরকম লাগছে
যাহোক, কতা অচ্চে গিয়া কতা তা না, মেইন কতা অইলো তুই বস্
[ জবাব দিন ]
তুই-ই শুধু বুঝলি দোস্ত … তুই-ই
[ জবাব দিন ]
তাইফুর ভাই,
[ জবাব দিন ]
কামরুলের টিচিং কামে লাগছে তাইলে। ইমো দিয়া খুশী হইছস তো।
তুইও খুশী আমিও খুশী।
ধণ্যবাদ।
[ জবাব দিন ]
আই হ্যাড আ গ্রেট টীচার…!!!
কামরুল ভাই
[ জবাব দিন ]
[ জবাব দিন ]
চমত্কার। “আমার প্রিয় পোস্টে” এইটা শামিল করে নিলাম।
[ জবাব দিন ]
বিশাল শরম দিলি রে ভাই।
[ জবাব দিন ]
আপনে শরম পাইলে কিছু করার নাই। তবে আমি মন থেকেই বলসি কথাটা। নিচের লাইনগুলা দেখেন, কী দারুণঃ
[ জবাব দিন ]
ইয়াল্লা…তাইফুর ভাইও লু**!!!যাই..মরটিন নিয়া আসি..
[ জবাব দিন ]
ফুয়াদ মিয়া, চুন্নু’রা ব্লগে খুব একটা আসে না, কলেজের স্মৃতি হাতরায়া মরে তোমার আমার মত লু**’রাই। যাও মরটিন নিয়া আস। বারবার যাওয়ার দরকার নাই, পুরা প্যাকেট নিয়া আস।
[ জবাব দিন ]
কিছু লেখাতে কিছু না বলাই সবচে মানানসই মন্তব্য।
কিন্তু চুপ থাকতে পারলাম না। লেখা ভাল্লাগসে
[ জবাব দিন ]
ধইণ্যবাদ।
[ জবাব দিন ]
[ জবাব দিন ]
ধণ্যবাদ
[ জবাব দিন ]
শার্লী, তোর কি সেই দিনের কথা মনে হইল?
[ জবাব দিন ]
[ জবাব দিন ]
এই লেখাটা খুব ভাল লাগলো।
[ জবাব দিন ]
তারেক সামহয়ারইন আর এইখানে তোমার লেখাগুলি আমি পড়ছি।
উৎসাহ পাইলাম।
[ জবাব দিন ]
so far তাইফুর ভাই এর best লেখা । অসম্ভব ভালো লাগসে ।
ব্লগীয় ধারাবাহিকতায়
[ জবাব দিন ]
তাইফুর, লেখাটা পড়ে বেশ ভালো লেগেছে।
[ জবাব দিন ]
ধণ্যবাদ ভাই, উৎসাহ পাইলাম
[ জবাব দিন ]
[ জবাব দিন ]
উৎসাহ দেয়ার জন্য তোরেও
[ জবাব দিন ]
[ জবাব দিন ]
সিরাম ঝাক্কাস তাইফুর ভাই।
লেখাটা পইড়া ক্ষিধা লাইগা গেল…..
[ জবাব দিন ]
আয় তাইলে, খিচুরী খায়া যা
[ জবাব দিন ]
কুন ম্যাডাম হেইডা ভাবতাছি।
[ জবাব দিন ]
৯৭-৯৮ এ হিট ম্যাডাম একজন-ই ছিল। ভাবাভাবির কিছু নাই।
[ জবাব দিন ]
সিরাম ঝাক্কাস তাইফুর ভাই।
[ জবাব দিন ]
রেটিং আগেই দিয়া দিছি। কি কমু? তোমাগো ভাষায় “ঝাক্কাস”।
[ জবাব দিন ]
সানাউল্লাহ ভাই, আমার কোন লেখায় এইটাই আপনার প্রথম কমেন্ট। খুবই শান্তি লাগতিছে।
[ জবাব দিন ]
এইবার
দাও। হা.. হা..হা..
[ জবাব দিন ]
তালিপারা দিলাম

[ জবাব দিন ]
তাইফুর মাম্মা,
পুরো গল্পটা কমেন্ট বক্সে নিয়ে এসে তারপর বিশেষ বিশেষ অংশ বাছাই করতে হল।
অসাধারণ বললেও কম বলা হয়।
এরকম অনেক দিন পড়িনি।
খুব ভাল্লাগছে।
সোজা প্রিয় পোস্টে ….।
[ জবাব দিন ]
‘আপনারা’ সুন্দর করে বলতে পারেন, অন্যদের অনেক লিখা আমার খুব ভাল লাগছে, কিন্তু ‘আপনার’ মত সুন্দর করে বলতে পারলাম কই ??
[ জবাব দিন ]
মামা, তাইলে আমার দুঃখটা বুঝ!
আমিতো তোদের দুইটারেই এই কথা কই
[ জবাব দিন ]
‘আখেরি আবজাব’ বাতিল কইরা আবার শুরু কইরা দে তাইলে
[ জবাব দিন ]
ভাই, উনি তো সবার ই মন কেরে নিসিলেন। উকি ঝুকি মারার জন্য রিসালাত রে কি চরান টাই না চরাইসেন।
লালের নিচে কাল অন্ত্ররবাশ … কিই না বা উনি দেখাইসেন ।
চলে যাওয়ার অনেক দিন পর উনার ছবি ছাপ্সিলো ইত্তেফাক এ … দেখসিলেন নাকি ?
[ জবাব দিন ]
অনেক চেষ্টা কইরাও এইটা উচ্চারন করতে পারলাম না।

কেউ হেল্প করেন।
[ জবাব দিন ]
আমার মতন টাইপ করতে হইলে ঠিক ই পাইরা যাইতেন সিউর।
[ জবাব দিন ]
উচ্চারণ হয়তো করতে পারেন নাই … অর্থ ত বুঝসেন ?? যেই বাশ অন্ত্রে গিয়ে পৌছায়।
[ জবাব দিন ]
এডু, মডু
আপডেট করলাম।
[ জবাব দিন ]
তাইফুর ভাই, এই লেখাটা কেমনে এতদিন না পইড়া থাকলাম বুঝতে পারলাম না!
অসম্ভব সুন্দর হইসে ভাইয়া।
অন্তরের অন্তঃস্থল থেকে আপনাকে
[ জবাব দিন ]
এতদিন যেমনে কিছু না লেইখা থাকলি … তেমনে …
।
কমেন্টের জন্য তোরেও
[ জবাব দিন ]
[ জবাব দিন ]
অনেকের প্রিয় পোষ্টে এই লেখাটা দেখে পড়তে আসলাম। বুঝলামই না আমি এই লেখা পড়িনাই কেন। তাইফুর ভাই অসাধারণ। কিন্তু আপনি ভাই বহুত ফাঁকিবাজ অনেক কম লেখেন। খালি কমেন্ট করলে কি হবে? কমেন্ট শিল্পী জুনাভাই ই তো এখন লেখা শুরু করেছে আর আপনি… লেখা চাই ভাইয়া।
[ জবাব দিন ]
পাইতে দেরি,
কইতেও দেরি,
সো সরি,
ডোন্ট ওয়ারি,
দিস ওয়াজ টোটালী এক্সট্রাঅর্ডিনারি!!
[ জবাব দিন ]
তুইতো দেখি মহাকবি বায়রন
বাংলিশে ভাল কোবতে লিখছিস …
[ জবাব দিন ]
এই লেখায় একজনের পাচবার কইরা রেটিং দেওয়ার চান্স দেওয়া উচিৎ….


চল চল চল..
তাইফুর ভাই বস…
[ জবাব দিন ]
[ জবাব দিন ]
তাইফুর ভাই গেলো কই?
[ জবাব দিন ]
ভাবী খাইতে ডাকছে টেবিল বোঝাই রান্না নিয়া।
[ জবাব দিন ]
আবার আইসা পাঁচ তারা দাগাইয়া গেলাম।
[ জবাব দিন ]
অনেকের প্রিয় পোষ্টে এই লেখাটা দেখে পড়তে আসলাম। বুঝলামই না আমি এই লেখা পড়িনাই কেন। তাইফুর ভাই অসাধারণ। কিন্তু আপনি ভাই বহুত ফাঁকিবাজ অনেক কম লেখেন। খালি কমেন্ট করলে কি হবে? কমেন্ট শিল্পী জুনাভাই ই তো এখন লেখা শুরু করেছে আর আপনি… লেখা চাই ভাইয়া।
[ জবাব দিন ]
রিভাইস দিয়া গেলাম…
[ জবাব দিন ]
দেরীতে পড়লাম রে।
মাইন্ড করিস না।
এতে করে এর উজ্জ্বলতা কমেনি এক ছটাকও।
খুব সুন্দর হয়েছে।
আশা করি জ্বর সেরেছে – জন্ম দিনের শুভেচ্ছা নিস।
ঈদের আগে তোকে টিভিতে দেখলাম – এখনো এত রোগা কেন রে। নে – নড়ে চড়ে ওঠ – এবার তোর ওভার ওয়েট হওয়ার সময়।
সুখে থাক – তার চেয়েও বেশী শান্তিতে থাক ভাইডি।
[ জবাব দিন ]
তাইফুর ভাই…জট্টিল লেখা…এতদিঙ্ক্যানপর্লাম্না ??? ভাবতাসি…
[ জবাব দিন ]
শালা কী একটা লেখা …
[ জবাব দিন ]
[ জবাব দিন ]
আরেকবার রেটিং দেওনের জন্য আমি আরেকটা নিক রেজিস্ট্রেশন করুম কিনা ভাবতেছি
আসেন ভাই বুখে আসেন
জ্বর ভাল হইছে?
[ জবাব দিন ]
ছানাপোনা তোমার খবর কি? অনেকদিন কথা হয়না।
[ জবাব দিন ]
৯৯ দেখতে ভাল লাগছিল না, তাই…
[ জবাব দিন ]
জট্টিল পোষ্ট একখান। তাইফুর ভাইইইইইইইইই কই ডুব মারলেন
[ জবাব দিন ]
অসাধারণ লেখা।
উনাকে আমিও অনেক ভালো পাইতাম।
[ জবাব দিন ]
উনি কইসিলেন ২১ নভেম্বর এর পর আইবেন……নিয়মিত হইবেন ……
কই যে গ্যালেন……
[ জবাব দিন ]
বারবার এসে পড়ে যাই এই লেখাটা…
এই কথাটা কয়দিন আগেই কে যেন আমারে কইছিল
[ জবাব দিন ]
< কিছু লেখাতে কিছু না বলাই সবচে মানানসই মন্তব্য।
কিন্তু চুপ থাকতে পারলাম না।>
ভালো লেগেছে খুব
[ জবাব দিন ]
নিরানব্বইইইইইইইইইইইইইইইইই……………….
[ জবাব দিন ]
এবং ১০০
[ জবাব দিন ]
অসাধারণ বস।আর কিচ্ছু বলতে পারতেছি না,
সেঞ্চুরি হল।
[ জবাব দিন ]
৫ তারা আর প্রিয়তেও যোগ হল
কিছু কিছু লেখা এই ব্লগের বৈশিষ্ট্যস্বরূপ।
[ জবাব দিন ]
লেখাটা বহুতবার পড়েছি, কিন্তু কমেন্টানো হয় নাই। যে লেখায় ৩২ টা পাঁচ তারা পড়ে, সেইটাতে কমেন্টানোও ভাগ্যের ব্যাপার। আমার বউ মাত্র পড়ে জিগায়, ম্যাডামডা ক্যাডায়? আমি কইছি তাইফুর ভাইরে জিগাও। তারপরে কয়, ম্যাডামের ছবি দেখতাম মঞ্চায়। আমি কইছি, তাইফুর ভাইয়ের পারমিশন ছাড়া হইব না।
[ জবাব দিন ]
অসাধারণ, মনটা যেন কেমন হয়ে যায়, অন্যরকম বস।
[ জবাব দিন ]
ভালো হইছে
[ জবাব দিন ]
রিভাইস দিয়া গেলাম
[ জবাব দিন ]
পুরান কত কথা আবার মনে পরে গেল
[ জবাব দিন ]
পুরান কত কথা আবার মনে পরে গেল……….
[ জবাব দিন ]
গত বছর, প্রথম আলোর রস+আলো তে মেইল দেই। ক্যাডেটদের সেই গল্পগুলো রস+আলোর কোন সংষ্করণে ছাপা হয়েছিল তা জানার জন্য। সিমু নাসের ভাই মেইলের রিপলেদিলেন। সাথে সিসিসি এর ই-বুক “পরানের গহীন ভেতর” এর ডাউনলোড লিংক। আপনার লেখাটা এতই অসাধারণ, যে আমি ভুলতে পারছি না। আজকে হঠাৎ ইচ্ছা হল আপনাকে খুজে বেড় করি। বেশি কষ্ট করতে হল না, পেয়ে গেলাম। অসম্ভব সুন্দর একটি ব্লগ… এত সুন্দর কিভাবে লিখলেন?? আমারও এরকম লিখতে ইচ্ছে হয়। দোআ করবেন।
আমার পছন্দের ৩টি উদ্ধৃতি আপনার লেখা থেকে…
মুনাদিল শাফাত
বিবিএ, প্রথম বর্ষ
বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি
[ জবাব দিন ]
ভাই মুনাদিল,

সুন্দর কমেন্টের জন্য অগুণিত ধণ্যবাদ
মন্টা ভাল হইয়া গ্যাল …
প্রশংসা শুনতে কার না ভাল লাগে বলেন
[ জবাব দিন ]