random header image

ফালতু কবিতা এ্যাক্রস্টিক … কাম ব্যাক পোষ্ট

স্তগামী সূর্য্যটাকে আজ বড় বিষন্ন, বিধ্বস্ত লাগছে।
রুদ্র প্রখর দিন পেরিয়ে রাতের করুণ আধারে হারাবার কালে
নিস্ব, রিক্ত মনে হচ্ছে
মাত্রাতিরিক্ত মন খারাপ আজ সুর্য্যের

মার মনটাও আজ কেন জানি বারবার
মিলেমিশে একাকার হয় আধার কালো বিষাদের রঙে

তোমাকে কাছে পেয়ে প্রখর সূর্য্যালোকের মত তারুন্যের স্পর্শ পেয়েছিলাম
মাত্র ক্ষণকাল স্থায়ী হল সে অনুভব, তারপর
কেমন করে বিষন্নতা আমাকে গ্রাস করল, নির্জীব রাতের আধারের মত

ভাসছি আমি, ডুবছি আবার আধারের নোনা অশ্রুজলে
তা গাছের মত আকড়ে ধরি মহীরুহ তোমাকে, তারপর শুনি
বাতাসে বাজছে বিদায়ের সুর, চলে যাব, যেতে হবে
সিক্ত চোখে, রিক্ত হাতে প্রত্যাখ্যানের আধার বুকে নিয়ে

০ votes, average: ০.০০ out of ৫০ votes, average: ০.০০ out of ৫০ votes, average: ০.০০ out of ৫০ votes, average: ০.০০ out of ৫০ votes, average: ০.০০ out of ৫ (ভোট, ০.০০/ ৫)
রেটিং করার জন্য আপনাকে রেজিস্টার্ড সদস্য হতে হবে
Loading ... Loading ...
প্রকাশিত লেখা বা মন্তব্য সম্পূর্ণভাবেই লেখক/মন্তব্যকারীর নিজস্ব অভিমত। এর জন্য ক্যাডেট কলেজ ব্লগ কর্তৃপক্ষকে কোনভাবেই দায়ী করা চলবেনা।

৪৫ টি মন্তব্য

  1. শওকত (৭৯-৮৫)
       ফেব্রুয়ারি ১২, ২০০৯ at ৯:০৬ অপরাহ্ন |

    কাহিনী কি? অরুনিমা না জানি কি পড়লাম। :(

    জবাব দিন

    তাইফুর (৯২-৯৮)
        ফেব্রুয়ারি ১২, ২০০৯ at ৯:১১ অপরাহ্ন |

    কাহিনী নাই বস। মিলানো দিয়া কথা। এই জিনিস সেই কলেজে থাকতে লেখা। কিছু একটা পোষ্টাইতে খুব মঞ্চাইতেছিল তাই আর কি … :D

    জবাব দিন

        ফেব্রুয়ারি ১৪, ২০০৯ at ৭:১৮ অপরাহ্ন |

    হ, বুজ্লাম।

    জবাব দিন

  2. ফয়েজ (৮৭-৯৩)
       ফেব্রুয়ারি ১২, ২০০৯ at ৯:০৮ অপরাহ্ন |

    অরুনিমা ক্যাডায়? জাতি যান্তে চায়। বৃষ্টির অন্য নাম নি?

    হ্যাপি রিটার্ন বাচ্চু (খবরদার চাচ্চু কইবা না আমারে)

    জবাব দিন

    তাইফুর (৯২-৯৮)
        ফেব্রুয়ারি ১২, ২০০৯ at ৯:১৬ অপরাহ্ন |

    ধণ্যবাদ বস। নিষেধ করছেন বইলা আর “ডাক্লাম না” :khekz: :khekz: :khekz:

    জবাব দিন

  3.    ফেব্রুয়ারি ১২, ২০০৯ at ৯:২২ অপরাহ্ন |

    তাইফুর ভাইয়ের স্বদেশ প্রত্যাবর্তন দিবস কবিতা ভালো হইছে। :D

    জবাব দিন

    তাইফুর (৯২-৯৮)
        ফেব্রুয়ারি ১২, ২০০৯ at ৯:৪৩ অপরাহ্ন |

    অবকাশ যে ছিল না … তা কিন্তু নয় …

    জবাব দিন

  4. এহসান (৮৯-৯৫)
       ফেব্রুয়ারি ১২, ২০০৯ at ৯:২৯ অপরাহ্ন |

    কবিতা ভালো হইছে। :clap:
    অরুনিমা………….. এই কবিতার রংও মনে হয় নীল। :(

    জবাব দিন

    তাইফুর (৯২-৯৮)
        ফেব্রুয়ারি ১২, ২০০৯ at ৯:৪৪ অপরাহ্ন |

    কবিতা’র রঙ নীল কিনা জানি না, তয় বস সুতার রঙ লাল … :shy:

    জবাব দিন

        ফেব্রুয়ারি ১৪, ২০০৯ at ৭:১৯ অপরাহ্ন |

    কিসের্সুতা?

    জবাব দিন

  5. জুনায়েদ কবীর (৯৫-০১)
       ফেব্রুয়ারি ১২, ২০০৯ at ৯:৪৬ অপরাহ্ন |

    তাইফুর ভাই ইজ ব্যাক… :awesome: :awesome: :awesome:

    জবাব দিন

    তাইফুর (৯২-৯৮)
        ফেব্রুয়ারি ১২, ২০০৯ at ৯:৫৬ অপরাহ্ন |

    শুনলাম তুই নাকি ভাল হইয়া গ্যাছস ??

    জবাব দিন

    জুনায়েদ কবীর (৯৫-০১)
        ফেব্রুয়ারি ১২, ২০০৯ at ১০:০১ অপরাহ্ন |

    ভাই, এর মানে কি?? :(
    আমি কবে খারাপ ছিলাম??? ;;) ;;) ;;)

    জবাব দিন

    তাইফুর (৯২-৯৮)
        ফেব্রুয়ারি ১২, ২০০৯ at ১১:২০ অপরাহ্ন |

    তোরে খ্রাপ কইলাম কখন ??
    বললাম যে অবকাশ পায়া তুই আরও ভাল হইছস :D

    জবাব দিন

  6. মান্নান (১৯৯৩-১৯৯৯)
       ফেব্রুয়ারি ১২, ২০০৯ at ৯:৫২ অপরাহ্ন |

    তাইফুর ভাই তো দেখি একা ফিরে নাই, সাথে অরুনিমারে নিয়ে ফিরছে। :D

    জবাব দিন

    তাইফুর (৯২-৯৮)
        ফেব্রুয়ারি ১২, ২০০৯ at ৯:৫৫ অপরাহ্ন |

    লেখা’র জন্য লেখা … অরুনিমা পামু কই। সুদান থিকা অরুনিমা আনার মত বেকুব আমি না … ;)

    জবাব দিন

    কাইয়ূম (১৯৯২-১৯৯৮)
        ফেব্রুয়ারি ১২, ২০০৯ at ১১:৫০ অপরাহ্ন |

    তাইলে কি মামা সুদানী অরুনিমারে অইখানেই রাইখা আইছোস ;) …. আহারে বেচারি :grr: :grr:

    জবাব দিন

    সায়েদ (১৯৯২-১৯৯৮)
        ফেব্রুয়ারি ১৩, ২০০৯ at ৭:৩৪ পুর্বাহ্ন |

    :khekz: :khekz: :khekz: :khekz:

    জবাব দিন

    তাইফুর (৯২-৯৮)
        ফেব্রুয়ারি ১৩, ২০০৯ at ১১:৪২ পুর্বাহ্ন |

    কাইউম মামা, তোর লাইগা নিয়া আসলে মনে হয় ভালই হইত … :P

    জবাব দিন

  7. মাহমুদ (১৯৯০-৯৬)
       ফেব্রুয়ারি ১২, ২০০৯ at ১০:০০ অপরাহ্ন |

    কি ব্যাপার, সিসিবি’তে বিরহ সপ্তাহ চলছে নাকি :(

    তবে ভাল্লাগছে এটা।

    জবাব দিন

    তাইফুর (৯২-৯৮)
        ফেব্রুয়ারি ১২, ২০০৯ at ১১:২১ অপরাহ্ন |

    বস, ভাল লাগলে ধণ্যবাদ …
    না লাগলেও

    জবাব দিন

  8. রকিব (০১-০৭)
       ফেব্রুয়ারি ১২, ২০০৯ at ১০:২১ অপরাহ্ন |

    তাইফুর ভাইইইই, বহুতদিন পর আসলেন। কবিতাটা ভালো লেগেছে :D :D

    জবাব দিন

    তাইফুর (৯২-৯৮)
        ফেব্রুয়ারি ১২, ২০০৯ at ১১:২২ অপরাহ্ন |

    রকিব, আছস ক্যামন ??
    আপাতত নিয়মিত থআকার প্রচেষ্টায় আছি …

    জবাব দিন

  9. রহমান (৯২-৯৮)
       ফেব্রুয়ারি ১২, ২০০৯ at ১১:৪৯ অপরাহ্ন |

    দোস্ত, ওয়েলকাম ব্যাক টু সিসিবি :boss:

    পোষ্টিং কোথায় পাইলি?

    কবিতাটা জোস, প্রথম চার লাইন চেঞ্জ করে দুই লাইনে ভাবীর নাম বসাই দিয়া ভাবীরে উৎসর্গ কইরা ফেলা। ভাবীর কাছেও তোর পয়েন্ট অনেক আপ :thumbup: হইয়া যাইব ;;; :P :D

    জবাব দিন

    তাইফুর (৯২-৯৮)
        ফেব্রুয়ারি ১৩, ২০০৯ at ১১:৪৩ পুর্বাহ্ন |

    দোস্ত ধণ্যবাদ …
    পোষ্টিং … পরে কমুনে

    জবাব দিন

  10. কাইয়ূম (১৯৯২-১৯৯৮)
       ফেব্রুয়ারি ১২, ২০০৯ at ১১:৫১ অপরাহ্ন |

    কিরে মামা, ক্যামুন আছোস ;;;

    জবাব দিন

    তাইফুর (৯২-৯৮)
        ফেব্রুয়ারি ১৩, ২০০৯ at ১১:৪৩ পুর্বাহ্ন |

    :hug:

    জবাব দিন

  11. সাকেব (মকক) (৯৩-৯৯)
       ফেব্রুয়ারি ১৩, ২০০৯ at ৫:০৭ পুর্বাহ্ন |

    বস,
    ওয়েলকাম ব্যাক…
    শুভেচ্ছা…স্বাগতম… :hatsoff:

    এখন থিকা আবার খুব খিয়াল কইরা কমেন্টাইতে হবে ~x(

    জবাব দিন

    তাইফুর (৯২-৯৮)
        ফেব্রুয়ারি ১৩, ২০০৯ at ১১:৪৪ পুর্বাহ্ন |

    এতদিন তাইলে তেমন খিয়াল কইরা কমেন্টাস নাই … x-(

    জবাব দিন

  12. মেহেদী হাসান সুমন (৯৫-০১)
       ফেব্রুয়ারি ১৩, ২০০৯ at ১০:০০ পুর্বাহ্ন |

    ” অরুনিমা ” তো BMTF এর তৈরি ট্রাক :P , তাইফুর ভাই ট্রাক এর প্রেমে পড়ছে … ব্যাপারস না বস :D

    জবাব দিন

    তাইফুর (৯২-৯৮)
        ফেব্রুয়ারি ১৩, ২০০৯ at ১১:৪৪ পুর্বাহ্ন |

    তোরা যে ক্যাম্নে এত সুন্দর কইরা বুইঝা ফালাস … :chup:

    জবাব দিন

    জ়ে এম সারোয়ার মুজিব ( এডিসন) (১৯৭৯-১৯৮৫)
        ফেব্রুয়ারি ১৪, ২০০৯ at ৮:০১ পুর্বাহ্ন |

    অরুনিমা না “অরুনিমা বলিয়ান”

    জবাব দিন

  13. শার্লী (১৯৯৯-২০০৫)
       ফেব্রুয়ারি ১৩, ২০০৯ at ৯:৩০ অপরাহ্ন |

    ভাই, ব্লগে ফিরে আসছেন দেখে খুবই ভাল লাগল। কোবতেটা ভাল লেগেছে।

    জবাব দিন

    তাইফুর (৯২-৯৮)
        ফেব্রুয়ারি ১৪, ২০০৯ at ৪:০০ অপরাহ্ন |

    নিয়মিত থাকতে চাই … পারি না … :-?

    জবাব দিন

  14. কামরুলতপু (৯৬-০২)
       ফেব্রুয়ারি ১৩, ২০০৯ at ১০:৩২ অপরাহ্ন |

    পোষ্টের নামের প্রথমে কি সব শব্দের জন্য তাইফুর ভাইর নিজের তৈরি করা একটা কথা আছে না কি জানি…
    ভাইয়া অনেকদিন ছিলেন না, আপনাকে মিস করেছি। কবিতা ভাল ছিল খালি অরুণিমার পূর্ণ পরিচয় চাই… সরি আমি না জাতি চায়

    জবাব দিন

    তাইফুর (৯২-৯৮)
        ফেব্রুয়ারি ১৪, ২০০৯ at ৪:০১ অপরাহ্ন |

    সিনিয়র কে ‘কি জানি’ বলার কারণে কামরুলতপু’র ব্যাঞ্চাই। x-(

    জবাব দিন

  15. টিটো রহমান (৯৪-০০)
       ফেব্রুয়ারি ১৪, ২০০৯ at ২:৪৩ অপরাহ্ন |

    মাইকেল(সেও এই স্টাইলে লিখত)তাইফুর ভাই ইজ ব্যাক :party: :guitar: :awesome:
    কেমুন আছেন ভাইজান??
    এই স্টাইলটার কথা মনে করাইয়া দিলেন…পোস্টামু নাকি একথান :-?
    আচাছা পোস্টাই….পরে ভার একখান দিমুনে :D

    তার আগমনে
    চ্ছেরা সব
    ফুল হয়ে ফোটে
    ঙধনু খেলে হোলি

    ভালবাসা দিয়ে তৈরী হয়
    তিহাস

    টকাঠের শহরেও
    মা হয় পলি

    ব্যা রাকে ফেরে সব
    চিকাঁচার দল

    জবাব দিন

    তাইফুর (৯২-৯৮)
        ফেব্রুয়ারি ১৪, ২০০৯ at ৪:০২ অপরাহ্ন |

    মাইকেল ফাইকেল এর নাই বেল
    টিটো, তোরা ভাই বস লোক …

    জবাব দিন

    জুনায়েদ কবীর (৯৫-০১)
        ফেব্রুয়ারি ১৪, ২০০৯ at ৪:১৪ অপরাহ্ন |

    আপ্নে, টিটো ভাই আর মাইকেল ভাই- তিনজনেই বস… :thumbup:

    জবাব দিন

    টিটো রহমান (৯৪-০০)
        ফেব্রুয়ারি ১৪, ২০০৯ at ৬:০৪ অপরাহ্ন |

    টিটো, তোরা ভাই বস লোক …

    নারে জুনা এই বাক্যের পর তাইফুর ভাইরে এমনে এমনে ছাড়ন যায় না
    আমার সিনিয়র হিসেবে বড় ভাইর কাছে অনুরোধ এরপর থিকা সে নিজেই যেন নিজের ক্ষেত্রে ‘অমায়িক………’ বাক্যটা ব্যবহার করে :grr: :grr: :grr: :grr:

    জবাব দিন

    তাইফুর (৯২-৯৮)
        ফেব্রুয়ারি ১৫, ২০০৯ at ১:০৫ অপরাহ্ন |

    বুঝলাম, ব্লগে অচো’র অভাব নাই

    জবাব দিন

  16.    ফেব্রুয়ারি ১৪, ২০০৯ at ৭:২১ অপরাহ্ন |

    অরুণিমা হোক, বৃষ্টি হোক আর বর্ষা ই হোক, পরিচয়ডা কি ঝাতি ঝান্তি ছায়।

    জবাব দিন

    তাইফুর (৯২-৯৮)
        ফেব্রুয়ারি ১৫, ২০০৯ at ১:০৩ অপরাহ্ন |

    মনুষ্য ঝাতির ঝান্তে চাওয়া নিয়া হাসের ঝাতির লাভ কি তা আগে ঝাতি ঝাইনা লউক … তারপর কমুনে …

    জবাব দিন

  17. রেজওয়ান (৯৯-০৫)
       ফেব্রুয়ারি ১৯, ২০০৯ at ১:৫০ অপরাহ্ন |

    তাইফু বাই :hug:
    কেমুন আছেন ভাই… :boss:
    অনেক দিন আমিও নাই তাই আপনার ফিরা আসা দ্যাখতে পারি নাই… :no:
    সরি :D
    অরুনিমা ভাবি রে সালাম :salute:
    :awesome:

    জবাব দিন

  18. তানভীর (৯৪-০০)
       অগাষ্ট ১৮, ২০০৯ at ২:২৯ অপরাহ্ন |

    ভালো লাগল আপনার কবিতাটা তাইফুর ভাই। :boss: :boss:

    জবাব দিন

মন্তব্য করুন :

আপনার ই-মেইল ঠিকানা কখনোই প্রকাশ করা হবেনা অথবা শেয়ার করা হবেনা। দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা। আবশ্যিক তথ্যগুলো * চিহ্নিত করা আছে।

*
*
:) :( :P :D :)) :(( =)) :clap: ;) B-) :-? :grr: :boss: :shy: x-( more »


(বাংলায় টাইপ করতে ctrl+g চাপুন। একটি শব্দ লেখা শেষে স্পেস বার চাপুন। তাহলেই ইংরেজী থেকে শব্দটি বাংলায় রুপান্তরিত হবে।একই শব্দের একাধিক বানান অপশন দেখতে শব্দটির উপরে মাউস রেখে ক্লিক করুন)
Ekushey Inline virtual Bangla keyboard