random header image

কল্পনার এপিটাফ

ঘুম ভেঙ্গে চোখ মেলে চাইলাম,
নিশ্ছিদ্র অন্ধকার, ছন্দপতনহীন নীরবতা মাঝে।
যখন জেগে ছিলাম মূমুর্ষূ আমার চারপাশে ছিল কত কি!
মা, বাবা, আত্মাহীন আত্মীয়,
ফিনাইলের গন্ধ, সাদা চাদর, নিষ্প্রাণ ডাক্তার
আর ছিল শুকিয়ে যাওয়া কালো গোলাপ, সাদা রজনীগন্ধা।
প্রিয়ার সামান্যতম স্পর্শের স্মৃতি বুকে নিয়ে।
তারপর একঝলক কান্না।
আর কিছু মনে নেই।

এখন আমার মাথার উপর আকাশের নীলিমার নেই ছিঁটেফোঁটাও।
মাত্র তিন হাত উপরে মাটি,
ডানপাশ, বামপাশ, নীচ, সর্বত্র।
এভাবে কাটল অনেক দিন,
ধীরে ধীরে দেহ আমার মাটি হল,
বুকের হাড়ের বন্ধন ছিঁড়ে শান্ত ভাবে বেড়িয়ে এল একে একে
ভালবাসার আঘাতে ছিন্ন হৃৎপিন্ড,
নিকোটিনে ক্ষত বিক্ষত বিকৃ্ত ফুসফু্‌স,
দগদগে ঘায়ে ভরা ভেজালপুষ্ট পাকস্থলী,
আর বেরুল সামাজিক প্রতারণায় নির্জীব মগজ।

পৃথিবীর সকল চাওয়ার মাঝে স্রষ্টা তুমি এই দিলে?
মৃত্যুর পরেও আমার চোখ থাকবে সচল।
অনেক অনেক দিন পর বুঝলাম
ঘুম নয়, মৃত্যুর মাঝে ডুবেছিলাম
মৃত্যুর মাঝে যাপন করেছি এতগুলো দিন

শেয়ার করুন
০ votes, average: ০.০০ out of ৫০ votes, average: ০.০০ out of ৫০ votes, average: ০.০০ out of ৫০ votes, average: ০.০০ out of ৫০ votes, average: ০.০০ out of ৫ (ভোট, ০.০০/ ৫)
রেটিং করার জন্য আপনাকে রেজিস্টার্ড সদস্য হতে হবে
Loading ... Loading ...
প্রকাশিত লেখা বা মন্তব্য সম্পূর্ণভাবেই লেখক/মন্তব্যকারীর নিজস্ব অভিমত। এর জন্য ক্যাডেট কলেজ ব্লগ কর্তৃপক্ষকে কোনভাবেই দায়ী করা চলবেনা।

৫৩ টি মন্তব্য

  1. মাহমুদ (১৯৯০-৯৬)
       ফেব্রুয়ারী ১৫, ২০০৯ at ১:২৯ অপরাহ্ন |

    ১ম :D

    [ জবাব দিন ]

    তাইফুর (৯২-৯৮)
        ফেব্রুয়ারী ১৫, ২০০৯ at ১:৩৮ অপরাহ্ন|

    কাইল পেপারে আপ্নের ছবি ছাপাইব …
    অনেকক্ষণ ধইরা ব্লগে ঘাপটি মাইরা পইড়া আছেন … ১ম তো হইবেনই …

    [ জবাব দিন ]

  2. মাহমুদ (১৯৯০-৯৬)
       ফেব্রুয়ারী ১৫, ২০০৯ at ১:৩২ অপরাহ্ন |

    পুলাপাইন ক্যাম্নে লিখে এত কথা?!!

    জব্বর হইছে (কিন্তু খুব খুশি হইওনা, আমি কবিতা কম বুঝি :(( )

    [ জবাব দিন ]

    তাইফুর (৯২-৯৮)
        ফেব্রুয়ারী ১৫, ২০০৯ at ১:৪০ অপরাহ্ন|

    বুঝেন না বুঝেন পড়ছেন তো …
    আর না পইড়া যাইবেনই বা কই?
    ব্লগে লেখার এই এক শান্তি …
    বান্ধা কিছু পাঠক মুফতে পাওয়া যাবেই যাবে …

    [ জবাব দিন ]

    শার্লী (১৯৯৯-২০০৫)
        ফেব্রুয়ারী ১৬, ২০০৯ at ১২:৩৮ পূর্বাহ্ন|

    তাইফুর ভাই, আপনার চার লাইনের এই কবিতাটা আমার পছন্দ হইছে :-B

    [ জবাব দিন ]

  3. রকিব (০১-০৭)
       ফেব্রুয়ারী ১৫, ২০০৯ at ১:৩৫ অপরাহ্ন |

    ২য় :D :D

    [ জবাব দিন ]

    তাইফুর (৯২-৯৮)
        ফেব্রুয়ারী ১৫, ২০০৯ at ১:৪৩ অপরাহ্ন|

    তাইলে হাত উচা কর।

    [ জবাব দিন ]

    রকিব (০১-০৭)
        ফেব্রুয়ারী ১৫, ২০০৯ at ১১:৫৪ অপরাহ্ন|

    :thumbup: করছি

    [ জবাব দিন ]

    শার্লী (১৯৯৯-২০০৫)
        ফেব্রুয়ারী ১৬, ২০০৯ at ১২:৪০ পূর্বাহ্ন|

    ফ্রন্টরোল শুরু কর। হাতের নামে আঙ্গুল উচা করছিস কেন? x-(

    [ জবাব দিন ]

    রকিব (০১-০৭)
        ফেব্রুয়ারী ১৬, ২০০৯ at ১০:১৬ পূর্বাহ্ন|

    :frontroll: :frontroll: আমার কী দোষ :frontroll: :frontroll: হাত-উচা করা তো কোন ইমো পেলাম না :frontroll: :frontroll:

    [ জবাব দিন ]

    শার্লী (১৯৯৯-২০০৫)
        ফেব্রুয়ারী ১৬, ২০০৯ at ১২:১৮ অপরাহ্ন|

    ওকে, আজকের মত ছেড়ে দিলাম।

    [ জবাব দিন ]

    শার্লী (১৯৯৯-২০০৫)
        ফেব্রুয়ারী ১৬, ২০০৯ at ১২:৩৯ পূর্বাহ্ন|

    কেন ভাই, হাতের নিচের পরিচ্ছন্নতা চেক করবেন নাকি পোলাডার :-o

    [ জবাব দিন ]

  4. তানভীর (৯৪-০০)
       ফেব্রুয়ারী ১৫, ২০০৯ at ১:৪১ অপরাহ্ন |

    খাইছে!
    বস, এতো সাঙ্ঘাতিক কবিতা কিভাবে লিখলেন???

    দারুণ হইছে! :hatsoff: :hatsoff:

    [ জবাব দিন ]

    তাইফুর (৯২-৯৮)
        ফেব্রুয়ারী ১৫, ২০০৯ at ১:৫১ অপরাহ্ন|

    অভ্র কিবোর্ড দিয়া … :-B

    [ জবাব দিন ]

    তানভীর (৯৪-০০)
        ফেব্রুয়ারী ১৫, ২০০৯ at ২:০৯ অপরাহ্ন|

    আমিও তো অভ্র কিবোর্ড ব্যবহার করি, আমারে দিয়া কেন এত ভস লেখা বাইর হয় না? :( :(

    [ জবাব দিন ]

    mcctuhin
        ফেব্রুয়ারী ১৫, ২০০৯ at ২:১২ অপরাহ্ন|

    ও, কুন দুকান্থেইক্কা কিঞ্ছেন? আম্রাউ পার্মু লিক্তে এইরকোম?

    [ জবাব দিন ]

    তাইফুর (৯২-৯৮)
        ফেব্রুয়ারী ১৫, ২০০৯ at ৬:১৮ অপরাহ্ন|

    ছানা-পোনাও দেখি অ… চো… খাতায় নাম লেখাইতে চায় …

    [ জবাব দিন ]

      বন্য
        ফেব্রুয়ারী ১৫, ২০০৯ at ৭:১৪ অপরাহ্ন|

    আমার কিবোর্ড তো এফোরটেকের…অভ্র কিবোর্ড কই পাওয়া যায়??আমিও এরম লেক্তাম্চাই.. :mad: :mad:

    [ জবাব দিন ]

    তাইফুর (৯২-৯৮)
        ফেব্রুয়ারী ১৫, ২০০৯ at ৭:২৮ অপরাহ্ন|

    http://www.অভ্রকিবোর্ডদিয়াএরম্লেক্তেচাই.com

    [ জবাব দিন ]

      বন্য
        ফেব্রুয়ারী ১৫, ২০০৯ at ৮:০৬ অপরাহ্ন|

    এইখানে গিয়া তো দেখি, explicit adult content..only over 18 are allowed..
    তাইফুর ভাই,ডর লাগ্তেসে.ঢুকুম্নি?

    [ জবাব দিন ]

    তাইফুর (৯২-৯৮)
        ফেব্রুয়ারী ১৫, ২০০৯ at ৮:১৬ অপরাহ্ন|

    তোর বয়স কত ?? বার কি তের নিকি ?? x-(
    আমি দাদা’রে আদা পড়া শিখাইতে চাই না। :D

    [ জবাব দিন ]

  5. ফয়েজ (৮৭-৯৩)
       ফেব্রুয়ারী ১৫, ২০০৯ at ১:৪৯ অপরাহ্ন |

    ওরে মাটি হব মাটি…।
    কেন কর কান্নাকাটি…
    আতর আনো, লোবান আনো…।
    সাজাও আমায় পরিপাটি…

    দুই টুকরা তুলা দিও…
    নাকেরও ভিতরে…
    গোসল করাইও আমায়, পরিস্কার করে…

    [ জবাব দিন ]

    তাইফুর (৯২-৯৮)
        ফেব্রুয়ারী ১৫, ২০০৯ at ১:৫১ অপরাহ্ন|

    :boss: :boss: :boss:

    [ জবাব দিন ]

    ফয়েজ (৮৭-৯৩)
        ফেব্রুয়ারী ১৫, ২০০৯ at ১:৫৬ অপরাহ্ন|

    ওই এইটা একটা গান, আমার কবিতা না…।

    চোথা কমেন্ট করছি আমি B-)

    [ জবাব দিন ]

    মাহমুদ (১৯৯০-৯৬)
        ফেব্রুয়ারী ১৫, ২০০৯ at ১:৫৬ অপরাহ্ন|

    কারে? ফয়েজ ভাই, না রুমি (এই গানের গীতিকার, সুরকার ও শিল্পী)

    [ জবাব দিন ]

    mcctuhin
        ফেব্রুয়ারী ১৫, ২০০৯ at ২:১১ অপরাহ্ন|

    কুথাকার কুন্রুমি, তার্কুনু বেলাছে? ফয়েজ ভাই লেক্সে এইডা, ব্যস। ফয়েজ ভাইরে :D :D :D

    [ জবাব দিন ]

    তাইফুর (৯২-৯৮)
        ফেব্রুয়ারী ১৫, ২০০৯ at ৬:১৮ অপরাহ্ন|

    রুমি গান গাইলেও ফয়েজ ভাই ভস …
    না গাইলেও ভস …

    [ জবাব দিন ]

  6. mcctuhin
       ফেব্রুয়ারী ১৫, ২০০৯ at ২:১০ অপরাহ্ন |

    তাইফুর ভাই, এই কবিতাডা পড়ার আগেই সবগুলা লাইনের প্রথম অক্ষর দেখলাম আর ফাটা খাইলাম। :D :D :D

    এইখানে আর অরুনিমা/বৃষ্টি কাউরেই পাইলাম্না। :D :D :D
    জবের লিক্সেন বস।

    [ জবাব দিন ]

    তাইফুর (৯২-৯৮)
        ফেব্রুয়ারী ১৫, ২০০৯ at ৬:২১ অপরাহ্ন|

    বেহুদা প্রথম অক্ষর লইয়া নিজে নিজে ফাটা খাওয়ায় …

    [ জবাব দিন ]

    শার্লী (১৯৯৯-২০০৫)
        ফেব্রুয়ারী ১৬, ২০০৯ at ১২:৪৭ পূর্বাহ্ন|

    কই ফাটছে তুহিনের? আহারে বেচারা O:-)

    [ জবাব দিন ]

  7. জুনায়েদ কবীর (৯৫-০১)
       ফেব্রুয়ারী ১৫, ২০০৯ at ২:৫৫ অপরাহ্ন |

    :-o :-o :-o

    :salute: :salute: :salute:

    [ জবাব দিন ]

    তাইফুর (৯২-৯৮)
        ফেব্রুয়ারী ১৫, ২০০৯ at ৬:২২ অপরাহ্ন|

    জুনায়েদও দেখি মুখে কিছু না বইলা আবেগে বুঝানো শুরু করছে … ক্যাম্নে কি ??

    [ জবাব দিন ]

  8. সাকেব (মকক) (৯৩-৯৯)
       ফেব্রুয়ারী ১৫, ২০০৯ at ৪:২৬ অপরাহ্ন |

    বস,
    চরম :hatsoff:

    আর দেশে ফিরার পরেও সিসিবিতে রেগুলার থাকার জন্য :salute:

    টুশকি ভাই আর কবি রহমান ভাইকেও নোট করার জন্য অনুরোধ করতেসি :-B

    [ জবাব দিন ]

    তাইফুর (৯২-৯৮)
        ফেব্রুয়ারী ১৫, ২০০৯ at ৬:২২ অপরাহ্ন|

    ভাত হজম করতে হইলে সিসিবি’তে আস্তেই হইবে … আমি নিরুপায়।

    [ জবাব দিন ]

    রহমান (৯২-৯৮)
        ফেব্রুয়ারী ১৫, ২০০৯ at ৬:৩৯ অপরাহ্ন|

    টুশকি ভাই আর কবি রহমান ভাইকেও নোট করার জন্য অনুরোধ করতেসি

    সাকেব, তোমার কমেন্ট পড়ে খুব ভাল লাগল। তোমাদের মতো ভাইবোন আছে দেখেই তো সিসিবিতে আসি এবং আসব ইন্‌শাল্লাহ। এখন শুধু দোয়া করো দেশে ফিরে যেখানেই থাকি ইন্টারনেট যেন নাগালের মধ্যে থাকে, পরিস্থিতি যেন আমার অনুকূলে থাকে।

    [ জবাব দিন ]

  9. অনুরক্ত (৮৩-৮৯)
       ফেব্রুয়ারী ১৫, ২০০৯ at ৫:২০ অপরাহ্ন |

    :boss: :boss: :boss: :clap: :clap: :clap:

    [ জবাব দিন ]

    তাইফুর (৯২-৯৮)
        ফেব্রুয়ারী ১৫, ২০০৯ at ৬:২৪ অপরাহ্ন|

    সুন্দরবনের মনোগ্রামটা লাগায়া ভাল করছেন বস। এই লেখায় আপনার ছায়া পরায় আমি ধণ্য …

    [ জবাব দিন ]

    তাইফুর (৯২-৯৮)
        ফেব্রুয়ারী ১৫, ২০০৯ at ৬:২৪ অপরাহ্ন|

    ও ভাল কথা … বস, আপ্নে কি ছায়া পরেন ??

    [ জবাব দিন ]

    অনুরক্ত (৮৩-৮৯)
        ফেব্রুয়ারী ১৫, ২০০৯ at ৬:২৯ অপরাহ্ন|

    সুন্দরবনের মনোগ্রামটা লাগায়া ভাল করছেন বস। এই লেখায় আপনার ছায়া পরায় আমি ধণ্য …
    ও ভাল কথা … বস, আপ্নে কি ছায়া পরেন ??

    x-( x-( :mad: :mad: :chup: :chup:

    [ জবাব দিন ]

    তাইফুর (৯২-৯৮)
        ফেব্রুয়ারী ১৫, ২০০৯ at ৬:৫৬ অপরাহ্ন|

    তাইলে মনে হয় বস ছায়া পরেন না …
    (এরশাদ স্যারের বুয়া’র জোক্স মনে পইরা গেলরেএএএএএ)

    [ জবাব দিন ]

    শার্লী (১৯৯৯-২০০৫)
        ফেব্রুয়ারী ১৬, ২০০৯ at ১২:৪৮ পূর্বাহ্ন|

    এরশাদের বুয়াঃ “স্যার আপনি তো জানেন আমি_____________”

    [ জবাব দিন ]

    শার্লী (১৯৯৯-২০০৫)
        ফেব্রুয়ারী ১৬, ২০০৯ at ১২:৪৯ পূর্বাহ্ন|

    অনুরক্ত ভাই, পাঙ্গা লাগান। আমি ভাগি :-?

    [ জবাব দিন ]

  10. রহমান (৯২-৯৮)
       ফেব্রুয়ারী ১৫, ২০০৯ at ৬:৪৪ অপরাহ্ন |

    দোস্ত, জব্বর হইছে কবিতাডা :clap:

    @ সাকেব,

    তাইফুরকে “সিসিবি কবি” উপাধিটা পার্মানেন্টভাবে দেয়ার জন্য অনুরোধ করছি

    [ জবাব দিন ]

    তাইফুর (৯২-৯৮)
        ফেব্রুয়ারী ১৫, ২০০৯ at ৬:৫৪ অপরাহ্ন|

    …দলো রে গাই দড়ি ছিড়ে

    [ জবাব দিন ]

  11. কামরুলতপু (৯৬-০২)
       ফেব্রুয়ারী ১৫, ২০০৯ at ৭:১৯ অপরাহ্ন |

    তাইফুর ভাই দেশে গিয়ে এইসব কি কবিতা দিচ্ছেন ভাইয়া। একেবারে উড়ে যাচ্ছে কিন্তু এখন তো মন ভাল থাকার কথা , তার উপর ভ্যালেন্টাইন্স ডে গেল আনন্দের কবিতা আসে না কেন।

    [ জবাব দিন ]

    তাইফুর (৯২-৯৮)
        ফেব্রুয়ারী ১৫, ২০০৯ at ৭:৩০ অপরাহ্ন|

    মন খালি ভাল না … চরম ভাল।
    ভালবাসা দিবস, সপ্তাহ, মাস এবং বছর চলতিছে আমার।
    এই গুলা আগে লেখা … :just: সিসিবি’কে ছুয়ে থাকা (keep in touch) আর কি …

    [ জবাব দিন ]

    কামরুলতপু (৯৬-০২)
        ফেব্রুয়ারী ১৫, ২০০৯ at ৭:৩২ অপরাহ্ন|

    আনন্দের মধ্যে পুরান লেখা দেওয়ার জন্য তাইফুর ভাইর ব্যাঞ্ছাই। আনন্দটা আমাদের সাথে শেয়ার করেন ভাইয়া…

    [ জবাব দিন ]

    তাইফুর (৯২-৯৮)
        ফেব্রুয়ারী ১৫, ২০০৯ at ৭:৩৬ অপরাহ্ন|

    পুলাপানগুলারে আর শিখাইতে পাল্লাম কই ?? x-(
    ভালবাসা দিবস, সপ্তাহ, মাস এবং বছর ক্যাম্নে শেয়ার করি ?? :-?

    [ জবাব দিন ]

    শার্লী (১৯৯৯-২০০৫)
        ফেব্রুয়ারী ১৬, ২০০৯ at ১২:৫৯ পূর্বাহ্ন|

    এগুলা কি আর আমরা বুঝি ভাই :P ;;;

    [ জবাব দিন ]

  12.    ফেব্রুয়ারী ১৫, ২০০৯ at ৮:১৫ অপরাহ্ন |

    গদ্য চাই।
    গদ্যকার তাইফুর ভাইকে ফেরত চাই :D

    [ জবাব দিন ]

    তাইফুর (৯২-৯৮)
        ফেব্রুয়ারী ১৫, ২০০৯ at ৮:২৪ অপরাহ্ন|

    মনে হয় ইউসুফগুল সাহেবের ভূষি খাওয়া লাগবে …
    কৌষ্ঠকাঠিণ্য জাতীয় কোবতে দিতে দিতে আমিও ফেডাপ

    [ জবাব দিন ]

  13. আদনান (১৯৯৪-২০০০)
       ফেব্রুয়ারী ১৬, ২০০৯ at ৫:৪৯ পূর্বাহ্ন |

    ভস কবিতা হইসে । তবে কবিতা কম বুঝলেও কবিতাজে ভস হইসে এই ব্যাপারে কুন সন্দেহ নাই ।

    [ জবাব দিন ]

  14. রবিন (৯৪-০০/ককক)
       ফেব্রুয়ারী ১৭, ২০০৯ at ৪:৪৪ অপরাহ্ন |

    তাইফু ভাই, খবর কি? কেমন আছেন?

    [ জবাব দিন ]

মন্তব্য করুন :

আপনার ই-মেইল ঠিকানা কখনোই প্রকাশ করা হবেনা অথবা শেয়ার করা হবেনা। দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা। আবশ্যিক তথ্যগুলো * চিহ্নিত করা আছে।

*
*
:) :( :P :D :)) :(( =)) :clap: ;) B-) :-? :grr: :boss: :shy: x-( more »


অভ্র প্রভাত ফোনেটিক ইউনিজয় ইংরেজী
(বাংলায় টাইপ করতে ctrl+g চাপুন। একটি শব্দ লেখা শেষে স্পেস বার চাপুন। তাহলেই ইংরেজী থেকে শব্দটি বাংলায় রুপান্তরিত হবে।একই শব্দের একাধিক বানান অপশন দেখতে শব্দটির উপরে মাউস রেখে ক্লিক করুন)
Ekushey Inline virtual Bangla keyboard