random header image

এলোমেলো-৪: নাম ছিল না

১.
সকালে এলার্মের শব্দে ধরফর করে ঘুম থেকে উঠি। তারপর বিরক্ত মুখে বাথরুমের দিকে পা বাড়াই। বিরক্তির সেই যে শুরু, তা আর যেন থামতেই চায় না! অফিসে আসতেও বিরক্ত লাগে। সেই সিস্টেম থেকে ডাটা নেয়া, ডাটার উপর কোয়েরী লেখা, পার্ফরমেন্স ট্রেন্ড এনালাইসিস করা, আজাইরা সব মিটিং করা- আর কত! আমার গ্রুপ মেম্বাররা এই ডিপার্টমেন্টে নতুন। তাদেরকে মাঝে মধ্যে টুকটাক কাজ বুঝিয়ে দিতে হয়। এইটা করতেও কেন জানি এখন বিরক্ত লাগে। ইচ্ছে করে চিৎকার দিয়ে বলি, “আমি কিচ্ছু বুঝাতে পারব না, আমার কিচ্ছু ভালো লাগেনা”! আমি মুখে হাসি নিয়ে ওনাদের কাজ বুঝিয়ে দেই। আর কত যে
অভিনয় করতে হবে! মাঝে মধ্যে ভয় লাগে অভিনয়টা না আমার আমিকে গ্রাস করে ফেলে!

২.
গ্রীষ্ম মাত্র শেষ হল। কিন্তু আম-কাঠালের মৌসুম এখনও শেষ হয়নি। বাসায়ও আমের মৌসুম চলতেছে। সন্ধ্যায় অফিস থেকে বাসায় ফিরলে নাস্তায় আম দেয় আম্মু। রাতে ভাত খাওয়ার পর আমের জুস। তারপর গেম খেলি আমসত্ব চাবাতে চাবাতে। এই বেহেশতী ফলটাকে আমাদের জাতীয় ফল করলে খুব খুশী হতাম।

৩.
অনেকদিন ধরেই গল্প লিখতে ইচ্ছা করছে, কিন্তু লিখতে পারছি না। এটার জন্য অবশ্য আলস্যও অনেকটা দায়ী। মাথায় আইডিয়া একটা আছে। কিন্তু ঐটার প্রথম দুই-একটা লাইন ছাড়া আর কিছু মাথায় আসতেছে না। গল্পটা কিভাবে আগাবে বা কিভাবে শেষ হবে তারও কোন ক্লু পাচ্ছি না। শালার দুনিয়ায় দেখি প্রচুর গিয়ানজাম………

৪.
আমার ওয়েলকাম টিউন ছিল ১০-১২টার মত। সেইদিন কি মনে করে দিলাম সবগুলাকে ডিলিট করে। কি আছে দুনিয়ায়! কোন ওয়েলকাম টিউন না থাকলেও আবার কেমন যেন লাগে। আমি অর্ণবের চরম ভক্ত। তাই, ওর পাঁচটা গান বাছাই করে ফেললাম আমার ওয়েলকাম টিউন লিস্টের জন্য। অর্ণবের শেষ যেই গানটা সবচেয়ে বেশী শুনছি সেটা হল “গুরু’স অফ লাভ” এলবামের “নাম ছিল না” গানটা। অফিস-বাসা সবজায়গায় সারাক্ষণ শুনতে থাকি এই গান। এখানে এই গানের ইউটিউব ভিডিওটাও দিয়ে গেলাম, গানের লিঙ্ক আপাতত দেয়া যাচ্ছে না।

জানি জীবনের পিছন ফিরে তাকানোর মত সময় আমার এখনও আসেনি, কিন্তু ভুল করে যখন তাকাই তখন বুঝতে পারি, “আসলেই! তোমার দেয়া আমার কোন নাম ছিল না”।

শেয়ার করুন
০ votes, average: ০.০০ out of ৫০ votes, average: ০.০০ out of ৫০ votes, average: ০.০০ out of ৫০ votes, average: ০.০০ out of ৫০ votes, average: ০.০০ out of ৫ (ভোট, ০.০০/ ৫)
রেটিং করার জন্য আপনাকে রেজিস্টার্ড সদস্য হতে হবে
Loading ... Loading ...
প্রকাশিত লেখা বা মন্তব্য সম্পূর্ণভাবেই লেখক/মন্তব্যকারীর নিজস্ব অভিমত। এর জন্য ক্যাডেট কলেজ ব্লগ কর্তৃপক্ষকে কোনভাবেই দায়ী করা চলবেনা।

৯৩ টি মন্তব্য

  1. রবিন (৯৪-০০/ককক)
       জুন ১৬, ২০০৯ at ১২:৫৮ অপরাহ্ন |

    ১ম

    [ জবাব দিন ]

      রাশেদ (৯৯-০৫)
        জুন ১৬, ২০০৯ at ১:০৬ অপরাহ্ন|

    মিষ্টি কই :P

    [ জবাব দিন ]

  2. রবিন (৯৪-০০/ককক)
       জুন ১৬, ২০০৯ at ১২:৫৯ অপরাহ্ন |

    ওরে কতোদিন পর ১ম হইলাম রে

    [ জবাব দিন ]

    তানভীর (৯৪-০০)
        জুন ১৬, ২০০৯ at ১:২৭ অপরাহ্ন|

    অভিনন্দন দোস্ত! এইবার খাওয়া। :D

    [ জবাব দিন ]

    টিটো রহমান (৯৪-০০)
        জুন ১৬, ২০০৯ at ১:৩৩ অপরাহ্ন|

    আমিও অভিনন্দন না জানায়া পারলাম না :party: :party:

    [ জবাব দিন ]

    রবিন (৯৪-০০/ককক)
        জুন ১৬, ২০০৯ at ১:৩৭ অপরাহ্ন|

    তুই কালকে অফিসে আমসত্ব নিয়া আসবি

    [ জবাব দিন ]

    টিটো রহমান (৯৪-০০)
        জুন ১৬, ২০০৯ at ১:৪৩ অপরাহ্ন|

    সাথে আমের জুশশশশশশশশশশশশ :thumbup:

    সেটা না হয় খাওয়ার পরে খাব কিন্তু রবিন কি খাওয়াবি?

    [ জবাব দিন ]

  3.   রাশেদ (৯৯-০৫)
       জুন ১৬, ২০০৯ at ১:০৫ অপরাহ্ন |

    আসলেই গানটা দারুণ

    [ জবাব দিন ]

    তানভীর (৯৪-০০)
        জুন ১৬, ২০০৯ at ২:১১ অপরাহ্ন|

    হু……আমি তো সারাদিন শুনি।

    [ জবাব দিন ]

  4. জিহাদ (৯৯-০৫)
       জুন ১৬, ২০০৯ at ১:০৬ অপরাহ্ন |

    তানভীর ভাইয়ের দিনলিপি কতদিন পর! :hug:

    নাম ছিলনা গানটা আমারও জোস লাগে। খালি কেউ এখনো কোন নাম দিলোনা ভাবতেই মন্টা যা একটু খারাপ হয়! :(

    অফটপিক: রবিন ভাই কি একটু মেসেঞ্জারে আসতে পারবেন? O:-)

    [ জবাব দিন ]

    তানভীর (৯৪-০০)
        জুন ১৬, ২০০৯ at ১:২৯ অপরাহ্ন|

    :hug: :hug:
    খালি ছড়া লিখলে হবে? মাঝে-মধ্যে দিনলিপিও তো লিখতে পার। অনেকদিন তোমার লেখা মিস্‌ করি।

    [ জবাব দিন ]

    টিটো রহমান (৯৪-০০)
        জুন ১৬, ২০০৯ at ১:৩১ অপরাহ্ন|

    রবিন ম্যাসেন্জারে আইব তাতে কান দিয়া পাখনা বের হওনের কি হইল?? :dreamy:

    [ জবাব দিন ]

    জিহাদ (৯৯-০৫)
        জুন ১৬, ২০০৯ at ১:৫৭ অপরাহ্ন|

    সেইটা যদি বুঝতেন তাইলে তো আপ্নেরেই মেসেঞ্জারে ডাকতাম :P

    [ জবাব দিন ]

    টিটো রহমান (৯৪-০০)
        জুন ১৬, ২০০৯ at ২:০৩ অপরাহ্ন|

    হু………………………………………………..ম ;;;

    [ জবাব দিন ]

    রবিন (৯৪-০০/ককক)
        জুন ১৬, ২০০৯ at ২:৩৮ অপরাহ্ন|

    :)) :))

    [ জবাব দিন ]

    মাহমুদ ফয়সাল (৯৯-০৫)
        জুন ১৬, ২০০৯ at ৪:১৯ অপরাহ্ন|

    ঘটনাটা কী????? ;) ;) ;) ;)

    [ জবাব দিন ]

  5. রায়হান আবীর (৯৯-০৫)
       জুন ১৬, ২০০৯ at ১:২১ অপরাহ্ন |

    আহ!! কি সুন্দর একটা লেখা।

    [ জবাব দিন ]

    তানভীর (৯৪-০০)
        জুন ১৬, ২০০৯ at ১:৩০ অপরাহ্ন|

    থ্যাঙ্কু রায়হান। :) :)
    আছ কেমন?

    [ জবাব দিন ]

    রায়হান আবীর (৯৯-০৫)
        জুন ১৬, ২০০৯ at ১:৩৬ অপরাহ্ন|

    পিথীমিজুরা ব্যাপক গিয়ানজামের মধ্যেও ভালো থাকার একটা ফর্মুলা আবিষ্কার করে, ভালো আছি। :D

    [ জবাব দিন ]

    টিটো রহমান (৯৪-০০)
        জুন ১৬, ২০০৯ at ১:৩৮ অপরাহ্ন|

    হু………………………………………………..ম ;;;

    [ জবাব দিন ]

    রাশেদ (৯৯-০৫)
        জুন ১৬, ২০০৯ at ১:৪৩ অপরাহ্ন|

    রায়হান কি অলরেডী একটা নাম পাইছস নাকি এখনো দেয় নায় :P

    [ জবাব দিন ]

    তানভীর (৯৪-০০)
        জুন ১৬, ২০০৯ at ২:১২ অপরাহ্ন|

    কেন……ওর নতুন নাম তো সামি। :D :D

    [ জবাব দিন ]

    রবিন (৯৪-০০/ককক)
        জুন ১৬, ২০০৯ at ২:৩৯ অপরাহ্ন|

    =))

    [ জবাব দিন ]

    রায়হান আবীর (৯৯-০৫)
        জুন ১৬, ২০০৯ at ৩:০৫ অপরাহ্ন|

    সামি নাম তো দিসে জামাই ভাই। উনি কি আমার ইয়ে লাগে? গানটা শুনে এই বুঝছেন তানভীর ভাই :mad: :mad:

    [ জবাব দিন ]

    রবিন (৯৪-০০/ককক)
        জুন ১৬, ২০০৯ at ৩:০৮ অপরাহ্ন|

    থাক নতুন জামাই। খেপিস না

    [ জবাব দিন ]

    মাহমুদ ফয়সাল (৯৯-০৫)
        জুন ১৬, ২০০৯ at ৪:২০ অপরাহ্ন|

    থাক নতুন জামাই। খেপিস না

    :pira: :pira:

    [ জবাব দিন ]

    মাসরুফ (১৯৯৭-২০০৩)
        জুন ১৬, ২০০৯ at ১১:৩৪ অপরাহ্ন|

    সামির বাচ্চার আব্বা,”ইয়ে” বলতে কি বুঝাইতে চাস?তোরে এক্কেরে ছাপা খিরখিরা কৈরা দিমু কিন্তু ভালা হয়া যা… x-(

    [ জবাব দিন ]

  6. টিটো রহমান (৯৪-০০)
       জুন ১৬, ২০০৯ at ১:২৯ অপরাহ্ন |

    দশা একরকমই……………
    আমার কিছু ভাল্লাগে না
    মরিচ খাই ঝাল লাগে না

    [ জবাব দিন ]

    তানভীর (৯৪-০০)
        জুন ১৬, ২০০৯ at ১:৩২ অপরাহ্ন|

    তুই কই ডুব মারছিলি রে? শেষ লেখাটা কয়দিন আগে দিছস্‌ খবর আছে???

    [ জবাব দিন ]

    টিটো রহমান (৯৪-০০)
        জুন ১৬, ২০০৯ at ১:৩৫ অপরাহ্ন|

    হ আছে……….. ;))

    আলো

    লিখেছেনঃ টিটো রহমান (৯৪-০০) | মঙ্গল, ১৯/০৫/০৯ – ১০:৩৩ পূর্বাহ্ন

    [ জবাব দিন ]

    তানভীর (৯৪-০০)
        জুন ১৬, ২০০৯ at ২:০৬ অপরাহ্ন|

    তাড়াতাড়ি নতুন লেখা দে! x-( x-(

    [ জবাব দিন ]

    টিটো রহমান (৯৪-০০)
        জুন ১৬, ২০০৯ at ২:১১ অপরাহ্ন|

    নতুন
    :awesome: :awesome: :awesome: :awesome: :awesome:
    দিছি :D

    [ জবাব দিন ]

    তানভীর (৯৪-০০)
        জুন ১৬, ২০০৯ at ২:২০ অপরাহ্ন|

    তুই তো পুরা মখরা ক্যাডেট। :D :D

    [ জবাব দিন ]

    মাহমুদ ফয়সাল (৯৯-০৫)
        জুন ১৬, ২০০৯ at ৪:২১ অপরাহ্ন|

    =)) =))

    [ জবাব দিন ]

  7. শার্লী (১৯৯৯-২০০৫)
       জুন ১৬, ২০০৯ at ১:৫৬ অপরাহ্ন |

    তানভীর ভাই, কতদিন পর। একটু মন খারাপ ভাব ছিল লেখায়, কিন্তু তাও ভালো লেগেছে।

    [ জবাব দিন ]

    তানভীর (৯৪-০০)
        জুন ১৬, ২০০৯ at ২:০৮ অপরাহ্ন|

    ধন্যবাদ শার্লী।
    পরের বার মন ভাল করা লেখা দেয়ার চেষ্টা করব। :)

    [ জবাব দিন ]

  8. মইনুল (১৯৯২-১৯৯৮)
       জুন ১৬, ২০০৯ at ২:১৪ অপরাহ্ন |

    ভালো লাগলো তানভীর ………
    আসলেই মাঝে মাঝে কাজকর্ম সব বিরক্ত লাগে ..।……
    অফিসে আছি দেখে গানটা শুনতে পারতেসি না ।
    নামের ব্যাপারটা বুঝতেসি না ……… কেউ বুঝায়া দাও ……

    [ জবাব দিন ]

    তানভীর (৯৪-০০)
        জুন ১৬, ২০০৯ at ২:১৯ অপরাহ্ন|

    ধন্যবাদ ভাইয়া। :) :)
    গানের একটা লাইন হচ্ছে “তোমার দেয়া আমার কোন নাম ছিল না”। গানটা শুনলে মনে হয় বুঝতে একটু সুবিধা হবে।
    আপনার পিচ্চি কেমন আছে? সবাই এখন মালয়েশিয়ায় না? ভাবী কি চাকুরী ছেড়ে দিয়েছে নাকি?

    [ জবাব দিন ]

    মইনুল (১৯৯২-১৯৯৮)
        জুন ১৬, ২০০৯ at ২:৩১ অপরাহ্ন|

    ওওওওওওওওওওওওও, রায়হানকে লেখা কমেন্টগুলো পড়ে বুঝতে সুবিধা হয়েছে। :)) :)) :)) :)) :))
    এখনো মালেয়শিয়াতে আমি একা। সবাই কবে আসবে এখনো ঠিক হয়নি। আজকে বেশী খারাপ লাগছে কারন আজকে আমার মেয়ের দ্বিতীয় জন্মদিন। :( :( :( :( :(

    [ জবাব দিন ]

    তানভীর (৯৪-০০)
        জুন ১৬, ২০০৯ at ২:৩৫ অপরাহ্ন|

    আমাদের ভাতিজির জন্য রইল জন্মদিনের শুভেচ্ছা।
    আপনাদের দুইজনের সানগ্লাস পরা ছবিটা দেখতে খুব ভাল লাগে।

    [ জবাব দিন ]

    রবিন (৯৪-০০/ককক)
        জুন ১৬, ২০০৯ at ৩:১০ অপরাহ্ন|

    আমাদের ভাতিজির জন্য রইল জন্মদিনের শুভেচ্ছা।

    [ জবাব দিন ]

    মাহমুদ ফয়সাল (৯৯-০৫)
        জুন ১৬, ২০০৯ at ৪:২২ অপরাহ্ন|

    আমাদের ভাতিজির জন্য রইল জন্মদিনের শুভেচ্ছা।

    :party: :party: :party: :party: :party: :party: :party: :party:

    [ জবাব দিন ]

    মইনুল (১৯৯২-১৯৯৮)
        জুন ১৬, ২০০৯ at ৫:৪৭ অপরাহ্ন|

    ধন্যবাদ …………

    [ জবাব দিন ]

    কামরুল হাসান (৯৪-০০)
        জুন ১৬, ২০০৯ at ১০:৩২ অপরাহ্ন|

    পিচ্চির জন্মদিনে শুভেচ্ছা মইনুল ভাই।

    [ জবাব দিন ]

    মাসরুফ (১৯৯৭-২০০৩)
        জুন ১৬, ২০০৯ at ১১:৪৬ অপরাহ্ন|

    ভাতিজির জন্মদিন নিয়াও একটা পুস্ট দিলে কেমন হয় ভাবতাছি :-?

    [ জবাব দিন ]

    মইনুল (১৯৯২-১৯৯৮)
        জুন ১৭, ২০০৯ at ১২:৩৩ অপরাহ্ন|

    ধন্যবাদ ।……। :D :D

    [ জবাব দিন ]

    মেহেদী হাসান সুমন (৯৫-০১)
        জুন ১৭, ২০০৯ at ৭:৩৩ পূর্বাহ্ন|

    ভাইয়া, আপনি মালশিয়ার কোথায় আছেন? আমার ফোন – ০১৪৩৬০৮১২০।

    [ জবাব দিন ]

    মইনুল (১৯৯২-১৯৯৮)
        জুন ১৭, ২০০৯ at ১২:৩২ অপরাহ্ন|

    আমি মালেয়শিয়াতে একটা টেলিকম বিলিং এর সাথে রিলেটেড সফট. কোম্পানিতে আছি। এইটার নাম এল এইচ এস। জালান আম্পাং এ মিনারা গ্রেট ইস্টার্ন এ লেভেল ১৩ তে অফিস।

    তোমার অফিস কোথায় ???
    আমার ফোন – ০১৭৩৮৪৯৫৩৩

    [ জবাব দিন ]

  9. মেহেদী হাসান সুমন (৯৫-০১)
       জুন ১৬, ২০০৯ at ২:১৫ অপরাহ্ন |

    :D কঠিন …

    [ জবাব দিন ]

    তানভীর (৯৪-০০)
        জুন ১৬, ২০০৯ at ২:২১ অপরাহ্ন|

    থ্যাঙ্কু। :D

    [ জবাব দিন ]

  10. আদনান (১৯৯৪-২০০০)
       জুন ১৬, ২০০৯ at ২:৩৭ অপরাহ্ন |

    কিরে তোর এত মন খারাপ কেন? বেশি করে আম খা :))

    [ জবাব দিন ]

    রবিন (৯৪-০০/ককক)
        জুন ১৬, ২০০৯ at ২:৪০ অপরাহ্ন|

    কোন আম? পাঙ্গা পোষ্ট এ জুসের সাথে যেই আম ছিলো? ;)

    [ জবাব দিন ]

    টিটো রহমান (৯৪-০০)
        জুন ১৬, ২০০৯ at ২:৪৫ অপরাহ্ন|

    আমডা সেইরম ছিল………………তানভীর মনে হয দিশি আম ছাড়া খায় না ;;;

    [ জবাব দিন ]

    তানভীর (৯৪-০০)
        জুন ১৬, ২০০৯ at ২:৪৫ অপরাহ্ন|

    আহ!! জুসের সাথের আমটা দারুন ছিল রে! :D :D

    [ জবাব দিন ]

    রবিন (৯৪-০০/ককক)
        জুন ১৬, ২০০৯ at ২:৫৮ অপরাহ্ন|

    তুই তো দেইখাই খুশি

    [ জবাব দিন ]

    তানভীর (৯৪-০০)
        জুন ১৬, ২০০৯ at ৩:১০ অপরাহ্ন|

    আমি দেশী-বিদেশী সব ধরনের আম খেতে চাই। :-B :-B

    [ জবাব দিন ]

    রবিন (৯৪-০০/ককক)
        জুন ১৬, ২০০৯ at ৬:০৮ অপরাহ্ন|

    আগে দেশি দিয়া শুরু কর

    [ জবাব দিন ]

    আদনান (১৯৯৪-২০০০)
        জুন ১৬, ২০০৯ at ৩:৪৮ অপরাহ্ন|

    :-B

    [ জবাব দিন ]

  11. কামরুলতপু (৯৬-০২)
       জুন ১৬, ২০০৯ at ২:৫৩ অপরাহ্ন |

    দিনলিপি টাইপের লেখা খুব ভাল লাগে কেমন আপন আপন লাগে লেখককে। দিনলিপি পড়লেই আমার লেখকের সাথে দেখা করার ইচ্ছে জাগে কেন জানি। ভাইয়া দেশে আসলে দেখা করব তখন যেই মৌসুম সেটা খাওয়াবেন।
    অ।টঃ সিসিবিতে ফেইসবুকের কথাবার্তার ব্যাঞ্চাই মাথার উপর দিয়ে যায় ধরতে পারি না।

    [ জবাব দিন ]

    তানভীর (৯৪-০০)
        জুন ১৬, ২০০৯ at ৩:০৬ অপরাহ্ন|

    :just: চইলা আস। দেখা হইলেই খাওয়াব। :)

    [ জবাব দিন ]

  12. রবিন (৯৪-০০/ককক)
       জুন ১৬, ২০০৯ at ৩:১১ অপরাহ্ন |

    ভাইয়া দেশে আসলে দেখা করব তখন যেই মৌসুম সেটা খাওয়াবেন।

    মিল্ক খাইস। ওইটার কোনো মৌসুম নাই।

    [ জবাব দিন ]

    তানভীর (৯৪-০০)
        জুন ১৬, ২০০৯ at ৩:২৯ অপরাহ্ন|

    তুই কি কোন কিছুর ইঙ্গিত দিলি নাকি রবিন? ;;; ;;;

    [ জবাব দিন ]

    রবিন (৯৪-০০/ককক)
        জুন ১৬, ২০০৯ at ৩:৪২ অপরাহ্ন|

    বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট। ;))

    [ জবাব দিন ]

    মাহমুদ ফয়সাল (৯৯-০৫)
        জুন ১৬, ২০০৯ at ৪:২৩ অপরাহ্ন|

    বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট

    কোথাকার কথা কই শুনলাম :-o :-o
    আসলেই মকরা হয় ক্যাডেটরা :P :P

    [ জবাব দিন ]

    টিটো রহমান (৯৪-০০)
        জুন ১৬, ২০০৯ at ৫:১০ অপরাহ্ন|

    এক ইশারা কয়জন বুিদ্ধমানরে সামলাইব ;;;

    [ জবাব দিন ]

  13. আহসান আকাশ (৯৬ - ০২)
       জুন ১৬, ২০০৯ at ৩:২৮ অপরাহ্ন |

    পড়ে বেশ ভাল লাগলো :hatsoff: :hatsoff: :mad:

    এই বেহেশতী ফলটাকে আমাদের জাতীয় ফল করলে খুব খুশী হতাম।

    :thumbup: :thumbup:

    আমি অর্ণবের চরম ভক্ত

    :thumbup: :thumbup:

    [ জবাব দিন ]

    তানভীর (৯৪-০০)
        জুন ১৬, ২০০৯ at ৩:৫৬ অপরাহ্ন|

    ধন্যবাদ আকাশ।
    শেষে এই রাগের ইমো দিলা কেন রে ভাই? :-? :-?

    [ জবাব দিন ]

    আহসান আকাশ (৯৬ - ০২)
        জুন ১৬, ২০০৯ at ৪:০৬ অপরাহ্ন|

    হায় হায়… এইটা কোথা থেকে আসলো? :-o
    স্যরি ভাইয়া, ঐটা ভুলে চলে আসছে :bash: :bash: :bash:

    [ জবাব দিন ]

    রবিন (৯৪-০০/ককক)
        জুন ১৬, ২০০৯ at ৪:১৩ অপরাহ্ন|

    এইবার ভুলের মাশুল দে। বেশি না । ২ টা :frontroll: :grr:

    [ জবাব দিন ]

    আহসান আকাশ (৯৬ - ০২)
        জুন ১৬, ২০০৯ at ৪:১৯ অপরাহ্ন|

    :frontroll: :frontroll:

    [ জবাব দিন ]

  14. মাহমুদ ফয়সাল (৯৯-০৫)
       জুন ১৬, ২০০৯ at ৪:১৯ অপরাহ্ন |

    আর কত যে অভিনয় করতে হবে! মাঝে মধ্যে ভয় লাগে অভিনয়টা না আমার আমিকে গ্রাস করে ফেলে!

    যদিও এখনো চাকরী জীবনে যাই নাই, কিন্তু এই কথাটা আমার এখনই বলতে খুব ইচ্ছে করে। কেমন যেন মনের কথাটা খুঁজে পেলাম এইখানে।

    [ জবাব দিন ]

    রবিন (৯৪-০০/ককক)
        জুন ১৬, ২০০৯ at ৪:৫২ অপরাহ্ন|

    আগে চাকরী তে আয়। পরে বুঝবি

    [ জবাব দিন ]

    রকিব (০১-০৭)
        জুন ১৬, ২০০৯ at ৭:৫৪ অপরাহ্ন|

    চমৎকার, বহুদিন পর আপনার লেখা পেলাম :boss: :boss: । সাবলীল লেখনী।
    অফটপিক: ল্যবে বসে মাস্তিতে আপনার দেয়া গানটা ছাড়ছিলাম, কোন এক গর্দভ স্পিকারে ফুল ভলিউম দিয়ে রেখেছিল; :x সুন্দরী টিএ :shy: আমার দিকে এমনভাবে তাকাইলো যে মনে হয় গিলে ফেলবে। =(( :bash:

    [ জবাব দিন ]

    রবিন (৯৪-০০/ককক)
        জুন ১৬, ২০০৯ at ৭:৫৭ অপরাহ্ন|

    টিএ তোরে খাইয়া ফেলবে? :-o

    [ জবাব দিন ]

    মেহেদী হাসান (১৯৯৬-২০০২)
        জুন ১৬, ২০০৯ at ৯:২৭ অপরাহ্ন|

    সুন্দরী টিএ :shy: আমার দিকে এমনভাবে তাকাইলো যে মনে হয় গিলে ফেলবে।

    বাপ রে……… :chup: :chup:

    [ জবাব দিন ]

    আহসান আকাশ (৯৬ - ০২)
        জুন ১৬, ২০০৯ at ১০:৫৮ অপরাহ্ন|

    আমার দিকে এমনভাবে তাকাইলো যে মনে হয় গিলে ফেলবে

    কি গিলে ফেলবে? :-B

    [ জবাব দিন ]

    মাসরুফ (১৯৯৭-২০০৩)
        জুন ১৬, ২০০৯ at ১১:৪৮ অপরাহ্ন|

    :(( আমি টিএ খাপো :((

    [ জবাব দিন ]

    তানভীর (৯৪-০০)
        জুন ১৭, ২০০৯ at ৯:১২ পূর্বাহ্ন|

    মাহমুদ, রকিব- দুইজনকেই অনেক ধন্যবাদ।
    রকিব- সুন্দরী টিএর একটা ফটুক দেয়া যায় না??? :shy: :shy:

    [ জবাব দিন ]

  15. কামরুল হাসান (৯৪-০০)
       জুন ১৬, ২০০৯ at ৯:৪৭ অপরাহ্ন |

    গানটা দারুণ।
    লেখা ভালো লেগেছে।

    [ জবাব দিন ]

    তানভীর (৯৪-০০)
        জুন ১৭, ২০০৯ at ৯:১৩ পূর্বাহ্ন|

    ধন্যবাদ দোস্ত!
    এখান থেকে ইউটিউব ছাড়া গানের লিঙ্ক দেয়ার উপায় নাই। গানের সব সাইট ব্লক করা। :(

    [ জবাব দিন ]

  16. সাব্বির (৯৫-০১)
       জুন ১৬, ২০০৯ at ১১:২৩ অপরাহ্ন |

    “তোমার দেয়া আমার কোন আম ছিল না, আম ছিল না”
    :-B :-B
    গানটা আমারও পছন্দের।

    [ জবাব দিন ]

    তানভীর (৯৪-০০)
        জুন ১৭, ২০০৯ at ৯:১৩ পূর্বাহ্ন|

    “তোমার দেয়া আমার কোন আম ছিল না, আম ছিল না”

    :khekz: :khekz:

    [ জবাব দিন ]

  17. সামিয়া (৯৯-০৫)
       জুন ১৭, ২০০৯ at ১:৫০ পূর্বাহ্ন |

    আমাদের তানভীর ভাই কোন এককালে বলসিলেন উনি নাকি লিখতে পারে না :khekz: :khekz:
    গানটা মোটামোটি আধা ঘন্টা ধরে বাফার করলাম, এরপর ভুলে কুটুস করে উইন্ডোটা কেটে দিলাম :(

    [ জবাব দিন ]

    জিহাদ (৯৯-০৫)
        জুন ১৭, ২০০৯ at ১:৫৯ পূর্বাহ্ন|

    ফায়ারফক্স ইউজ করলে ctrl+ shift+ T দিয়ে দেইখো। হারিয়ে যাওয়া ট্যাব আবার তোমার কোলে ফিরে আসবে :hug:

    [ জবাব দিন ]

    সামিয়া (৯৯-০৫)
        জুন ১৭, ২০০৯ at ২:০৮ পূর্বাহ্ন|

    :just: ধন্যবাদ

    [ জবাব দিন ]

    তানভীর (৯৪-০০)
        জুন ১৭, ২০০৯ at ৯:১৪ পূর্বাহ্ন|

    সামিয়া……বেশী ক্ষেপাইওনা, তাইলে কিন্তু আরেকটা সিরিজ লেখা শুরু করে দিব! :D :D

    [ জবাব দিন ]

  18. সামি হক (৯০-৯৬)
       জুন ১৭, ২০০৯ at ১০:৪১ পূর্বাহ্ন |

    কোন কিছু ভাল লাগে না কোন কাজ নাই প্রতিদিন সকালে উঠি, সারাদিন বসে থাকি, আবার ঘুম। জীবন লাইফ হয়ে গেছে :((

    তানভীর অসাধারণ লাগলো তোমার দিনলিপি।

    [ জবাব দিন ]

    তানভীর (৯৪-০০)
        জুন ১৭, ২০০৯ at ১১:২২ পূর্বাহ্ন|

    :hatsoff: :hatsoff:
    আমরা খুব অদ্ভূত সামি ভাই। অফিস থাকলে ভাল লাগেনা, আবার অফিসে না গিয়ে বাসায় চুপচাপ বসে থাকতেও ভাল লাগেনা। কেমন জানি!!!
    আপনি আপনার কোয়ালিটি টাইম সিসিবির পিছনে ব্যয় করতে পারেন, মানে আমাদের আরও কিছু লেখা উপহার দিতে পারেন। অথবা ভাবীর কিছু ছড়াও আমাদের সাথে শেয়ার করতে পারেন। :) :)

    [ জবাব দিন ]

    মেহেদী হাসান সুমন (৯৫-০১)
        জুন ১৭, ২০০৯ at ১২:১৪ অপরাহ্ন|

    সহমত

    [ জবাব দিন ]

  19. কাইয়ূম (১৯৯২-১৯৯৮)
       জুন ১৭, ২০০৯ at ১২:৪৮ অপরাহ্ন |

    ফাঁকিবাজ তানভীর অনেকদিন পর লেখা দিছে ;)
    পোলাটা কত সুন্দর লেখে, কিন্তু কেন জানি লেখতেই চায়না :mad:
    . নাম ছিলোনা আম ছিলোনা কইয়া এখন আর লাভ নাই, নিজে নাম দিয়া আম পাইড়া নিয়া আসতে হবে, এই ছাড়া রাস্তা নাই। :P

    অফিস থাকলে ভাল লাগেনা, আবার অফিসে না গিয়ে বাসায় চুপচাপ বসে থাকতেও ভাল লাগেনা

    আমি তাইলে অদ্ভুত না এক্কেরেই :D কারণ অফিসে না গিয়ে বাসায় চুপচাপ বইসা থাকতে আমার বেশ ভাল্লাগে :grr:
    তানভীর, কামরুলরে সাথে নিয়া গিয়া তিন প্রহরের বিল দেইখা আসিস :D

    [ জবাব দিন ]

    রবিন (৯৪-০০/ককক)
        জুন ১৭, ২০০৯ at ১২:৫২ অপরাহ্ন|

    আমিও তিন প্রহরের বিল দেখপো

    [ জবাব দিন ]

    তানভীর (৯৪-০০)
        জুন ১৮, ২০০৯ at ৯:২৪ পূর্বাহ্ন|

    কাইয়ূম ভাই, আপনি পরের লেখা কবে দিবেন ভাই???
    আর তিন প্রহরের বিল! :( :(

    [ জবাব দিন ]

    কাইয়ূম (১৯৯২-১৯৯৮)
        জুন ১৮, ২০০৯ at ১২:১৪ অপরাহ্ন|

    কাইয়ূম ভাই, আপনি পরের লেখা কবে দিবেন ভাই???

    পরের লেখা দিমু ক্যান? দিলে নিজেরটাই দিমু :grr: :grr: :grr:

    [ জবাব দিন ]

মন্তব্য করুন :

আপনার ই-মেইল ঠিকানা কখনোই প্রকাশ করা হবেনা অথবা শেয়ার করা হবেনা। দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা। আবশ্যিক তথ্যগুলো * চিহ্নিত করা আছে।

*
*
:) :( :P :D :)) :(( =)) :clap: ;) B-) :-? :grr: :boss: :shy: x-( more »


অভ্র প্রভাত ফোনেটিক ইউনিজয় ইংরেজী
(বাংলায় টাইপ করতে ctrl+g চাপুন। একটি শব্দ লেখা শেষে স্পেস বার চাপুন। তাহলেই ইংরেজী থেকে শব্দটি বাংলায় রুপান্তরিত হবে।একই শব্দের একাধিক বানান অপশন দেখতে শব্দটির উপরে মাউস রেখে ক্লিক করুন)
Ekushey Inline virtual Bangla keyboard