random header image

প্রহর শেষের আলোয় রাঙ্গা-১

কয়েকদিন থেকে মনটা খুব খারাপ ছিল। সিসিবি থেকে নীরব নির্বাসনে চলে যাব ভেবেছিলাম। কিন্তু তা আর পারলাম কই? শওকত ভাইয়ের সেরা ১০ মুভি নিয়ে লেখায় ঠিকই কমেন্ট করে ফেললাম। ওখানে আবার সামিয়ার সাথে হালকা ভুল বোঝাবুঝি। বোনের সাথে এরকম হলে কি কারো ভাল লাগে? তাই সিসিবির আমাদের সবার পছন্দের বোনটার জন্য লিখে ফেললাম এই গল্পটা।

স্বাতী নিঃসন্দেহে ক্লাসের সবচেয়ে সুন্দরী মেয়ে নয়, কিন্তু ওর চেহারার লাবন্যটুকুই আমাকে মন্ত্রমুগ্ধ করে ফেলার জন্য যথেষ্ট ছিল। আমি মফস্বলে বেড়ে উঠা সাধারণ একজন বোকাসোকা, অনুভূতিপ্রবণ ছেলে। ভার্সিটিতে ভর্তি হওয়ার পর আর সব মফস্বলের ছেলের মতই ঢাকায় চলে এলাম এবং কেমন করে জানি হলে একটা সিটও ম্যানেজ করে ফেললাম। হলে উঠতে না উঠতেই ক্লাস শুরু। ভার্সিটির প্রথম ক্লাস, কেমন যেন একটা অদ্ভূত অনুভূতি! আমি কখনই প্রথম সারিতে বসার মত সিরিয়াস ছাত্র ছিলাম না। তাই ক্লাশে ঢুকে চতুর্থ সারিতে বসার জন্য উদ্যত হতেই প্রথম সারির বামদিকে চুপচাপ বসে থাকা মেয়েটার দিকে কেমন করে যেন চোখ চলে গেল। লাবন্যমাখা মুখটা নিয়ে নিচে খাতার দিকে তাকিয়ে কি যেন করছে! আমিও চুপচাপ গিয়ে বসে গেলাম চতুর্থ সারিতে, পরে আমার একান্ত নিজের করে ফেলা সেই জায়গাটাতে। ক্লাস শুরু হতে বেশীক্ষণ লাগল না! প্রথম ক্লাসে স্যার সবার নাম, কোথা থেকে এসেছে জানতে চাওয়ার পর জেনে নিলাম প্রথম সারির বামদিকে বসা সেই চুপচাপ মেয়েটির! স্বাতী।

তখনও ক্লাসে আমার বন্ধুর সংখ্যা খুব কম। প্রতিদিন একরাশ জড়তা নিয়ে ক্লাসে আসি, স্যার কি বলেন বুঝার কিংবা লিখার চেষ্টা করি। আর স্বাতীর দিকে বারেবারে তাকাই। ওর সামনে রাখা খাতাটায় যে কি আছে আল্লাহই জানে, সারাক্ষণ ওটার দিকে তাকিয়ে থাকে। একবারও পিছন ফিরে তাকায় না, আমার দিকে তাকানো তো দূরের কথা! কত ইচ্ছা করে ক্লাসে স্যারকে বুদ্ধিমানের মত একটা প্রশ্ন করি, যাতে স্যারের প্রশংসা পাওয়ার সাথে সাথে ক্লাসমেটদের সম্মান ও বিষ্ময়মাখানো দৃষ্টি পাওয়া যায়। সবাইকে দিয়ে সবকিছু হয়না,আমাকেও দিয়ে ওরকম কোন প্রশ্ন করা হয়ে উঠেনা! এমনকি ক্লাসে ল্যাবগুলোতে যখন গ্রুপ করা হচ্ছিল তখন স্যাররা একবারও আমাদের দুইজনকে এক গ্রুপে ফেললেন না! স্যার ঐ মেয়েঘেঁষা আরাফাতটাকে স্বাতীদের গ্রুপে না দিয়ে আমাকে কি দিতে পারতেন না? মনটাই খারাপ হয়ে যায়!

আহ্নিক গতির সাথে দিনের আবর্তন কিংবা বার্ষিক গতির সাথে বছরের আবর্তন- সবকিছুই হয়ে যায়। কিন্তু ভীরু, বোকাসোকা কিংবা লাজুক এই আমার আর কথা হয়ে উঠেনা প্রথম সারির বামদিকে বসা সেই চুপচাপ স্বাতীর সাথে! ক্লাসে কতবার যে ওর দিকে তাকাই তার কোন ইয়ত্তাই নেই, কিন্তু ও তো আর ফিরে তাকায় না। চুপচাপ ক্লাসে আসা, এসে অধিকাংশ সময় নিচের দিকে তাকিয়ে থাকা এই মেয়েটার সাথে কি আমি কখনই কথা বলতে পারব না? ফাজিল জামিলটাও দেখি ওর সাথে হেসে হেসে কি কথা বলে, স্বাতীও ওর লাবন্যমাখা মুখটা নিয়ে মিষ্টি করে হেসে যায়। দেখেই তো পিন্ডি জ্বলে যায়! মনে মনে বলি, শালা মেয়েদের সাথে কি এত হাসির কথা তোর? নাহ! আমাকে দিয়ে মনে হয় ওর সাথে আর কথা বলা হয়ে উঠলো না! কিন্তু, নিয়তির মুচকি হাসি দেখার সৌভাগ্য কিংবা দুর্ভাগ্য কোনটাই যে আমার হয়ে উঠে নি!

(চলবে)

শেয়ার করুন
২ votes, average: ৫.০০ out of ৫২ votes, average: ৫.০০ out of ৫২ votes, average: ৫.০০ out of ৫২ votes, average: ৫.০০ out of ৫২ votes, average: ৫.০০ out of ৫ (ভোট, ৫.০০/ ৫)
রেটিং করার জন্য আপনাকে রেজিস্টার্ড সদস্য হতে হবে
Loading ... Loading ...
প্রকাশিত লেখা বা মন্তব্য সম্পূর্ণভাবেই লেখক/মন্তব্যকারীর নিজস্ব অভিমত। এর জন্য ক্যাডেট কলেজ ব্লগ কর্তৃপক্ষকে কোনভাবেই দায়ী করা চলবেনা।

৮০ টি মন্তব্য

  1. তৌফিক (৯৬-০২)
       ফেব্রুয়ারী ১৫, ২০০৯ at ৯:০৯ পূর্বাহ্ন |

    প্রথম :D :grr: :D

    [ জবাব দিন ]

    তানভীর (৯৪-০০)
        ফেব্রুয়ারী ১৫, ২০০৯ at ৯:৫৯ পূর্বাহ্ন|

    অভিনন্দন তৌফিক।

    রকিব, ওরে চায়ের সাথে মিষ্টিও দিও। :D :D

    [ জবাব দিন ]

    রকিব (০১-০৭)
        ফেব্রুয়ারী ১৫, ২০০৯ at ১১:৩১ পূর্বাহ্ন|

    দিয়ে আসছি ওস্তাদ, এইবার আপনিও পরের পর্বটা দিয়ে দেন প্লীজজজজজজজজ :D :D

    [ জবাব দিন ]

  2. তৌফিক (৯৬-০২)
       ফেব্রুয়ারী ১৫, ২০০৯ at ৯:১০ পূর্বাহ্ন |

    দুর্দান্ত ওপেনিং। অপেক্ষায় রইলাম। :)

    [ জবাব দিন ]

    তানভীর (৯৪-০০)
        ফেব্রুয়ারী ১৫, ২০০৯ at ১০:০১ পূর্বাহ্ন|

    থ্যাঙ্কু তৌফিক। :)
    আমি নিজেও অপেক্ষায় থাকলাম কখন পরের পর্ব লিখি। :P

    [ জবাব দিন ]

    অনুরক্ত (৮৩-৮৯)
        ফেব্রুয়ারী ১৫, ২০০৯ at ৫:৩১ অপরাহ্ন|

    :-o :-o

    [ জবাব দিন ]

  3. তৌফিক (৯৬-০২)
       ফেব্রুয়ারী ১৫, ২০০৯ at ৯:১৭ পূর্বাহ্ন |

    তানভীর ভাই, আশা করি দ্রুত আপনার মন ভালো হয়ে যাবে। :)

    [ জবাব দিন ]

    তানভীর (৯৪-০০)
        ফেব্রুয়ারী ১৫, ২০০৯ at ১০:০০ পূর্বাহ্ন|

    আমার মন এখন ভালো। :)

    [ জবাব দিন ]

  4. সামিয়া (৯৯-০৫)
       ফেব্রুয়ারী ১৫, ২০০৯ at ৯:১৯ পূর্বাহ্ন |

    :-o
    তানভীর ভাই, এইবার আমি কেন্দে দিব সিরিয়াস :(( :((
    আমার জন্য একটা গল্প…আমার জন্য :((
    তানভীর ভাইকে :salute: :salute:
    আমি কি করব ঠিক বুঝতেসি না, পরে এসে ঠিকমত কমেন্ট করে যাবো
    আর মন খারাপ কেন?? কে আপনাকে কি বলসে?? আমাকে খালি বলেন x-( x-( একদম ঘাড় নামায় দিব না??
    কি আশ্চর্য, স্বাতী নামটাই আপনার পছন্দ হলো!!!

    [ জবাব দিন ]

    সামিয়া (৯৯-০৫)
        ফেব্রুয়ারী ১৫, ২০০৯ at ৯:২২ পূর্বাহ্ন|

    আমার কমেন্ট আওয়েইটিং মডারেশন কেন :((

    [ জবাব দিন ]

    শার্লী (১৯৯৯-২০০৫)
        ফেব্রুয়ারী ১৫, ২০০৯ at ১০:২৭ পূর্বাহ্ন|

    কারন তুই ৮ টা ইমো দিছিস। এতে কমেন্টকে স্প্যাম হিসেবে দেখায় :-B

    [ জবাব দিন ]

    তানভীর (৯৪-০০)
        ফেব্রুয়ারী ১৫, ২০০৯ at ১০:০৪ পূর্বাহ্ন|

    আমার মন এখন আর খারাপ নাই, কেউ আমাকে কিছু বলেও নাই। তুমি তোমার গোলাগুলি এখন বন্ধ রাখতে পার। :P :P

    স্বাতী নামটা কি বেশী খারাপ? তাড়াহুড়ো করে লিখা, মাথায় যা আসছে লিখে ফেলছি। :-? :-?

    বেশি কান্নাকাটি কইর না, সিসিবি বন্যার জলে ভেসে যেতে পারে। :P

    [ জবাব দিন ]

    ফয়েজ (৮৭-৯৩)
        ফেব্রুয়ারী ১৫, ২০০৯ at ১১:৩০ পূর্বাহ্ন|

    এইবার আমি কেন্দে দিব সিরিয়াস

    কাইন্দো না জনি

    [ জবাব দিন ]

    সামিয়া (৯৯-০৫)
        ফেব্রুয়ারী ১৬, ২০০৯ at ১০:০৪ পূর্বাহ্ন|

    দ্বিতীয় পর্ব তাড়াতাড়ি ছাড়েন ভাইয়া। তাড়াহুড়া করেও এই অংশটুকু যত সুন্দর হইছে…আপনি তাড়াহুড়া করেই লিখেন সবসময়। আপনাকে তো সবাইই বলে, আপনার লেখার হাত অনেক সুন্দর, আমি আর না বললাম। :)

    [ জবাব দিন ]

    তানভীর (৯৪-০০)
        ফেব্রুয়ারী ১৬, ২০০৯ at ১০:৩৭ পূর্বাহ্ন|

    দ্বিতীয় পর্ব সাবমিট করছি তো। মডারেশনের জন্য জমা হয়ে আছে, দেখি মডুরা কখন ছাড়পত্র দেয়। :)

    [ জবাব দিন ]

    রকিব (০১-০৭)
        ফেব্রুয়ারী ১৬, ২০০৯ at ১০:৪৩ পূর্বাহ্ন|

    বিশেষ ধন্যবাদ ভাইয়া

    [ জবাব দিন ]

  5. মেহেদী হাসান সুমন (৯৫-০১)
       ফেব্রুয়ারী ১৫, ২০০৯ at ৯:২৪ পূর্বাহ্ন |

    তানভীর ভাই পুরা ভস :salute:

    [ জবাব দিন ]

    তানভীর (৯৪-০০)
        ফেব্রুয়ারী ১৫, ২০০৯ at ১০:০৫ পূর্বাহ্ন|

    সিসিবির মালয়েশিয়ান প্রতিনিধিকেও :salute: :D :D

    [ জবাব দিন ]

    শার্লী (১৯৯৯-২০০৫)
        ফেব্রুয়ারী ১৫, ২০০৯ at ১০:২৮ পূর্বাহ্ন|

    সিসিবির জন্য মালয়েশিয়া থেকে আমি মেহেদী হাসান সুমন B-)

    [ জবাব দিন ]

    জাহিদ (১৯৯৯-০৫)
        ফেব্রুয়ারী ১৬, ২০০৯ at ১০:০৪ অপরাহ্ন|

    এরকম হলে আর ভাল হত না?

    আমি মেহেদী হাসান সুমন
    মালয়েশিয়া
    সিসিবি

    [ জবাব দিন ]

  6. কামরুলতপু (৯৬-০২)
       ফেব্রুয়ারী ১৫, ২০০৯ at ৯:৫৫ পূর্বাহ্ন |

    দুর্দান্ত শুরু। অপেক্ষায় রাখার জন্য তানভীর ভাইর ব্যাঞ্চাই। কান্নার জন্য সামিয়ার ও ব্যাঞ্চাই। সবাইর ব্যাঞ্চাই। কারন কেউ লগইন করেনা।

    সদস্যঃ ১ অতিথিঃ ৫
    কামরুলতপু

    মানে কি হইল?? এইরকম আর দেখিনাই আমি একাই খালি লগইন অবস্থায়।

    [ জবাব দিন ]

    তানভীর (৯৪-০০)
        ফেব্রুয়ারী ১৫, ২০০৯ at ১০:০৬ পূর্বাহ্ন|

    তপু, অপেক্ষা থেকে মুক্তি নাইরে ভাই। সারাজীবনই করতে হয়! :(

    অনেক ধন্যবাদ। :) :)

    [ জবাব দিন ]

    কামরুলতপু (৯৬-০২)
        ফেব্রুয়ারী ১৫, ২০০৯ at ১০:১২ পূর্বাহ্ন|

    কিসব হতাশ টাইপ কথা বলছেন ভাইয়া। আবার আপনার ব্যাঞ্চামু কইলাম। লিখে ফেলেন টানা গল্পটা। এরপর দেখবেন মন একদম ভাল হয়ে গেছে।

    [ জবাব দিন ]

    শার্লী (১৯৯৯-২০০৫)
        ফেব্রুয়ারী ১৫, ২০০৯ at ১০:২৯ পূর্বাহ্ন|

    তপু ভাই কাইউম ভাইয়ের মত ব্যাঞ্চাওয়া শুরু করছেন দেখি :bash:

    [ জবাব দিন ]

    কাইয়ূম (১৯৯২-১৯৯৮)
        ফেব্রুয়ারী ১৬, ২০০৯ at ১১:৪৮ অপরাহ্ন|

    আমি আবার কবে ব্যাঞ্চাওয়া শুরু করছিলাম x-( x-(
    যাইহোক সিনিয়রের নামে আজাইরা ডাউট দেয়ার জন্যে শার্লীর ব্যাঞ্চাই :D ;;;

    [ জবাব দিন ]

  7. শার্লী (১৯৯৯-২০০৫)
       ফেব্রুয়ারী ১৫, ২০০৯ at ১০:২৯ পূর্বাহ্ন |

    তানভির ভাই, চমৎকার সুচনা। :clap: :clap:

    [ জবাব দিন ]

    শার্লী (১৯৯৯-২০০৫)
        ফেব্রুয়ারী ১৫, ২০০৯ at ১০:৩২ পূর্বাহ্ন|

    ভাই স্যামরে বেশি লাই দিলে কিন্তু মাথায় উঠে যাবে(স্যাম আসার আগে পালাই)।

    [ জবাব দিন ]

    রকিব (০১-০৭)
        ফেব্রুয়ারী ১৫, ২০০৯ at ১১:৩৩ পূর্বাহ্ন|

    ভাই স্যামরে বেশি লাই দিলে কিন্তু মাথায় উঠে যাবে

    :grr: :grr: দুনিয়ায় ভালো মন্দ যা আছে খেয়ে নেন, আজ সারাদিন আমার দোকান থেকে ফ্রি চাও খেতে পারেন… আর কয়দিনই বা বাচবেন… :-? :-?

    [ জবাব দিন ]

    জুনায়েদ কবীর (৯৫-০১)
        ফেব্রুয়ারী ১৫, ২০০৯ at ২:৩৮ অপরাহ্ন|

    =)) =)) =))

    [ জবাব দিন ]

    শার্লী (১৯৯৯-২০০৫)
        ফেব্রুয়ারী ১৬, ২০০৯ at ১২:১০ পূর্বাহ্ন|

    খুব খিয়াল কইরা রকিব। নাইলে তোরও খবর আছে।

    [ জবাব দিন ]

    রকিব (০১-০৭)
        ফেব্রুয়ারী ১৬, ২০০৯ at ১০:৩৬ পূর্বাহ্ন|

    কী যে কন, আমারে আপু গুলি করে নাহ, ক্যাডবেরী দেয় :D :D

    [ জবাব দিন ]

    তানভীর (৯৪-০০)
        ফেব্রুয়ারী ১৫, ২০০৯ at ১০:৫১ পূর্বাহ্ন|

    ধন্যবাদ শার্লী। সমাপ্তি নিয়ে চিন্তায় আছি। :-? :-?

    [ জবাব দিন ]

  8. ফয়েজ (৮৭-৯৩)
       ফেব্রুয়ারী ১৫, ২০০৯ at ১১:২৮ পূর্বাহ্ন |

    ভ্যালেন্টাইন ষ্টোরি মনে হইতেছে। টাইট হইয়া বইলাম। দেরী করবা নাকি খুব?

    [ জবাব দিন ]

    তানভীর (৯৪-০০)
        ফেব্রুয়ারী ১৫, ২০০৯ at ১১:৩৪ পূর্বাহ্ন|

    ফয়েজ ভাই, কালকের মধ্যে পরের পর্ব দেয়ার ইচ্ছা আছে। পুরাটা একসাথে লিখা সম্ভব হয়নাই। :(
    দোয়া রাইখেন বস! :salute:

    [ জবাব দিন ]

    আলম (১৯৯৭-২০০৩)
        ফেব্রুয়ারী ১৫, ২০০৯ at ১০:২১ অপরাহ্ন|

    তানভীর ভাই
    কাহিনীটা বড় করলে জমবে বেশ। পরের পর্বে শেষ কইরেন না, ট্রাই করেন আরো লিখতে। :clap:

    [ জবাব দিন ]

    তানভীর (৯৪-০০)
        ফেব্রুয়ারী ১৬, ২০০৯ at ৯:২৮ পূর্বাহ্ন|

    তোমার কথা রাখলাম। পরের পর্বে শেষ করিনাই। :)

    [ জবাব দিন ]

  9. রকিব (০১-০৭)
       ফেব্রুয়ারী ১৫, ২০০৯ at ১১:৩৪ পূর্বাহ্ন |

    একটা প্রশ্ন আছে, এইটা কী আসলেই গল্প নাকি আত্মজীবনি :-B ?

    [ জবাব দিন ]

    তানভীর (৯৪-০০)
        ফেব্রুয়ারী ১৫, ২০০৯ at ১১:৩৭ পূর্বাহ্ন|

    আত্মজীবনী না রে ভাই। নিতান্তই একটা গল্প। :( :(

    [ জবাব দিন ]

  10. তাইফুর (৯২-৯৮)
       ফেব্রুয়ারী ১৫, ২০০৯ at ১১:৪৩ পূর্বাহ্ন |

    তানভীর, খুব ভাল লিখছ্যাও।
    এরম হাল্কা ভুল বুঝাবুঝি হউক প্রতিদিন, আর প্রতিদিন একটা করে পর্ব বারুক …

    [ জবাব দিন ]

    তানভীর (৯৪-০০)
        ফেব্রুয়ারী ১৫, ২০০৯ at ১১:৪৯ পূর্বাহ্ন|

    তাইফুর ভাই, ওয়েলকাম ব্যাক! :hug: :hug:
    অরুনিমা আপু কেমন আছে? ;;; ;;;
    আপনার ফোন নাম্বারটা দিয়েন।

    আর বড়জোর আর এক পর্ব আছে। :D :D

    [ জবাব দিন ]

    তাইফুর (৯২-৯৮)
        ফেব্রুয়ারী ১৫, ২০০৯ at ১২:৫৯ অপরাহ্ন|

    ০১৭১৩-০৯৫২৮০
    অধীর অপেক্ষায় রইলাম … :P

    [ জবাব দিন ]

    জুনায়েদ কবীর (৯৫-০১)
        ফেব্রুয়ারী ১৫, ২০০৯ at ৯:৪২ অপরাহ্ন|

    তানভীর ভাইএর ফোনের জন্য আপনি অধীর অপেক্ষায় থাকবেন??????? :-o :( :thumbdown:

    [ জবাব দিন ]

    কাইয়ূম (১৯৯২-১৯৯৮)
        ফেব্রুয়ারী ১৬, ২০০৯ at ১১:৫০ অপরাহ্ন|

    বহুদ্দিন আফ্রিকায় থাকার পার্শ্বপ্রতিক্রিয়া :khekz:

    [ জবাব দিন ]

    রবিন (৯৪-০০/ককক)
        ফেব্রুয়ারী ১৭, ২০০৯ at ৪:৪১ অপরাহ্ন|

    :goragori: :goragori:

    [ জবাব দিন ]

    শার্লী (১৯৯৯-২০০৫)
        ফেব্রুয়ারী ১৬, ২০০৯ at ১২:১১ পূর্বাহ্ন|

    :-o

    [ জবাব দিন ]

    টিটো রহমান (৯৪-০০)
        ফেব্রুয়ারী ১৭, ২০০৯ at ১:৪৮ অপরাহ্ন|

    তাইফুর ভাইর নম্বরটা এখন কোন মহলে ছড়ামু দ্বন্দে পইড়া গেলাম ;) ;)

    [ জবাব দিন ]

  11.    ফেব্রুয়ারী ১৫, ২০০৯ at ১২:২৩ অপরাহ্ন |

    পুরাটা শেষ হইলে বলবো কেমন হয়েছে। :D

    মন খারাপ করে লাভ নেই রে, দুনিয়া বড়ই নিষ্টুর ।
    তার চেয়ে ভালো না থাকলেও ভালো থাকার ভান করে যা , আমার মতো। দেখবি সব ঠিক-ঠাক। :D

    [ জবাব দিন ]

    তানভীর (৯৪-০০)
        ফেব্রুয়ারী ১৫, ২০০৯ at ১২:৩০ অপরাহ্ন|

    আসলে ঠিকই বলছস! দুনিয়া বড়ই নিষ্টূর! =)) =))

    সারাজীবন তো ভান করতে করতেই যাবে রে!

    [ জবাব দিন ]

    ফয়েজ (৮৭-৯৩)
        ফেব্রুয়ারী ১৫, ২০০৯ at ১২:৪২ অপরাহ্ন|

    :D

    কথা সত্য।

    [ জবাব দিন ]

    কাইয়ূম (১৯৯২-১৯৯৮)
        ফেব্রুয়ারী ১৬, ২০০৯ at ১১:৫১ অপরাহ্ন|

    বস্ কোন কথাটা সত্য ?
    দুনিয়া বড়ই নিষ্টূর! নাকি সারাজীবনের ভান :D :D B-)

    [ জবাব দিন ]

  12. জুনায়েদ কবীর (৯৫-০১)
       ফেব্রুয়ারী ১৫, ২০০৯ at ২:৪০ অপরাহ্ন |

    তানভীর ভাই, পরের পর্বের জন্য অপেক্ষায় থাকলাম… :thumbup:

    আপনার মন ভাল হইছে শুনে আমরা খুব…খুব খুশি হইছি… :D

    [ জবাব দিন ]

    তানভীর (৯৪-০০)
        ফেব্রুয়ারী ১৫, ২০০৯ at ৪:১১ অপরাহ্ন|

    পরের পর্বের জন্য আমিও অপেক্ষায় থাকলাম। দেখি কি হয়! :P :P

    [ জবাব দিন ]

  13. আদনান (১৯৯৭-২০০৩)
       ফেব্রুয়ারী ১৫, ২০০৯ at ৩:১৫ অপরাহ্ন |

    স্টার্টিং দেখে ইন্টারেস্টিং মনে হচ্ছে। দেখি শেষমেষ কেমন দাঁড়ায়…

    [ জবাব দিন ]

    তানভীর (৯৪-০০)
        ফেব্রুয়ারী ১৫, ২০০৯ at ৪:০৮ অপরাহ্ন|

    বেশী প্রত্যাশা না রাখলেই হয়! :P

    [ জবাব দিন ]

    তাইফুর (৯২-৯৮)
        ফেব্রুয়ারী ১৫, ২০০৯ at ৬:৩০ অপরাহ্ন|

    আদনান … কেমন দাড়াইল ?? কইলা না তো …

    [ জবাব দিন ]

    জুনায়েদ কবীর (৯৫-০১)
        ফেব্রুয়ারী ১৭, ২০০৯ at ১২:১৩ পূর্বাহ্ন|

    পুরাপুরি এখনো দাঁড়ায় নাই তো… :-B

    [ জবাব দিন ]

  14. শওকত (৭৯-৮৫)
       ফেব্রুয়ারী ১৫, ২০০৯ at ৩:৫১ অপরাহ্ন |

    মন খারাপ কইরা লাভ নাই। কেউ দেখে না। :(

    [ জবাব দিন ]

    তানভীর (৯৪-০০)
        ফেব্রুয়ারী ১৫, ২০০৯ at ৪:০৮ অপরাহ্ন|

    একদম সত্য কথা ভাইয়া!

    কেউ কথা রাখেনি। :no: :no:

    [ জবাব দিন ]

  15. রাশেদ (৯৯-০৫)
       ফেব্রুয়ারী ১৫, ২০০৯ at ৪:০৮ অপরাহ্ন |

    তানভীর ভাই শীতনিদ্রা ছেড়ে লেখা দিছে :awesome: কিন্তু মনে হয় আবার গেল, শীত নিদ্রায় গেল :(

    [ জবাব দিন ]

    তানভীর (৯৪-০০)
        ফেব্রুয়ারী ১৫, ২০০৯ at ৪:১৩ অপরাহ্ন|

    আমার ফেব্রুয়ারী মাসের লেখা তো দেয়া হয়ে গেলো। এখন দেখি মার্চের লেখাটা মার্চের মধ্যে দিতে পারি নাকি! :-B :-B

    [ জবাব দিন ]

  16. সাকেব (মকক) (৯৩-৯৯)
       ফেব্রুয়ারী ১৫, ২০০৯ at ৪:১৭ অপরাহ্ন |

    সামিয়া কই রে?
    আরেকটু হালকা ভুল বুঝাবুঝি কইরা দিয়া যাও…
    তানভীর এর হাত থিকা আরেকটা গুলি বাইর হোক… :gulli:

    ছুপা রুস্তম,
    পুরা গুল্লি ওপেনিং হইসে… :boss:

    ‘মেয়েঘেঁষা আরাফাত’ ক্যারেক্টারটা আসার সাথে সাথেই অবচেতন মনে মাস্ফ্যুর চেহারাটা ভাইসা উঠল… ;))

    [ জবাব দিন ]

    তানভীর (৯৪-০০)
        ফেব্রুয়ারী ১৫, ২০০৯ at ৪:৫৪ অপরাহ্ন|

    সাকেব ভাই, আমারে এইটা কি নামে ডাকলেন? :-? :-?

    বস! আপনার “তুমি আমায় ডেকেছিলে ছুটির নিমন্ত্রণে”- এটার ২য় পর্ব কই?

    মাস্ফ্যুর নাম দেইখা খুব হাসি আসল। আমি কিন্তু ওরে নিয়া এই চরিত্র তৈরী করিনাই। :P

    [ জবাব দিন ]

    অনুরক্ত (৮৩-৮৯)
        ফেব্রুয়ারী ১৫, ২০০৯ at ৫:৪০ অপরাহ্ন|

    ‘মেয়েঘেঁষা আরাফাত’ ক্যারেক্টারটা আসার সাথে সাথেই অবচেতন মনে মাস্ফ্যুর চেহারাটা ভাইসা উঠল…

    মাস্ফ্যু কি ব্যানড নাকি…..একটাও জবাব নাই

    তানভীর, সিনিয়রদের অপেক্ষায় বেশি রাখলে খবর আছে….তাড়াতাড়ি পরের পর্ব নিয়া একাডেমিক ব্লকের সামনে ফল-ইন!

    [ জবাব দিন ]

    তানভীর (৯৪-০০)
        ফেব্রুয়ারী ১৫, ২০০৯ at ৬:১৬ অপরাহ্ন|

    :hatsoff: :hatsoff:
    ভাইয়া, ইনশাল্লাহ! কালকের মধ্যেই পরের পর্ব দেয়ার ইচ্ছা আছে।

    [ জবাব দিন ]

  17. সাকেব (মকক) (৯৩-৯৯)
       ফেব্রুয়ারী ১৫, ২০০৯ at ৪:৫৬ অপরাহ্ন |

    আপনার “তুমি আমায় ডেকেছিলে ছুটির নিমন্ত্রণে”- এটার ২য় পর্ব কই?

    আমি এইটার কথা ভুইলা গেসি…তোমরাও ভুইলা যাও :grr:

    [ জবাব দিন ]

    তানভীর (৯৪-০০)
        ফেব্রুয়ারী ১৫, ২০০৯ at ৫:২৭ অপরাহ্ন|

    সাকেব ভাই, সব কিছু কি আর ভুলে যাওয়া যায় বলেন? :D :D

    [ জবাব দিন ]

  18. রহমান (৯২-৯৮)
       ফেব্রুয়ারী ১৫, ২০০৯ at ৬:৪৭ অপরাহ্ন |

    তানভীর, :thumbup: :thumbup:

    পরের পর্বের অপেক্ষায় :dreamy:

    [ জবাব দিন ]

    তানভীর (৯৪-০০)
        ফেব্রুয়ারী ১৬, ২০০৯ at ৯:২৯ পূর্বাহ্ন|

    অনেক ধন্যবাদ ভাইয়া। :)
    অপেক্ষার প্রহর শেষ হয়ে এলো বলে! :P

    [ জবাব দিন ]

  19. রায়হান আবীর (৯৯-০৫)
       ফেব্রুয়ারী ১৫, ২০০৯ at ১১:০৭ অপরাহ্ন |

    আমার নায়িকার নাম চুরি করার জন্য তানভীর ভাইয়ের…

    যাই হোক সিরিয়াস কমেন্ট করি।

    গল্প কেমন হইছে বা হবে জানি না, ভালো হোক খারাপ হোক- আপনার লেখা পড়তেই আমার ভালো লাগে… সুতরাং নো চিন্তা, যা মনে আসে লিখে যান…

    [ জবাব দিন ]

    তানভীর (৯৪-০০)
        ফেব্রুয়ারী ১৬, ২০০৯ at ৯:৩৩ পূর্বাহ্ন|

    তোমার নায়িকার নাম চুরি করছি নাকি? এইটা তো খুব ভুল হয়ে গেল। এরপর যদি আর কখনও গল্প লেখা হয় তাহলে নাম চুরি না করার চেষ্টা করব। :P

    অনেক ধন্যবাদ সিরিয়াস কমেন্টের জন্য। যা মনে আসে তাই লিখার চেষ্টা করতেসি রে ভাই! :(

    [ জবাব দিন ]

  20. আমিন (১৯৯৬-২০০২)
       ফেব্রুয়ারী ১৫, ২০০৯ at ১১:৩৭ অপরাহ্ন |

    অনেক পরে পড়লাম। মূলা ঝুলায়া রাখার জন্য কামরুল ভাইয়ের ব্যঞ্চাই।

    [ জবাব দিন ]

    আদনান (১৯৯৪-২০০০)
        ফেব্রুয়ারী ১৬, ২০০৯ at ৫:৫৬ পূর্বাহ্ন|

    কামরুল আসলো কোথা থেকে ।
    ১০ টা :frontroll: দে তাড়াতাড়ি :mad:
    তানভীর তুমি তো মামা গুল্লি অপেনিং করসো । তাড়াতাড়ি পরের পর্ব জমা দাও ।

    [ জবাব দিন ]

    তানভীর (৯৪-০০)
        ফেব্রুয়ারী ১৬, ২০০৯ at ৯:৩৫ পূর্বাহ্ন|

    থ্যাঙ্কস দোস্ত! :D

    তুই কি ব্যাক টু অসি এখন?

    [ জবাব দিন ]

    আদনান (১৯৯৪-২০০০)
        ফেব্রুয়ারী ১৬, ২০০৯ at ১০:৫৪ পূর্বাহ্ন|

    হ্যারে দোস্ত :(( । তিন সপ্তাহ হইসে ।

    [ জবাব দিন ]

    তানভীর (৯৪-০০)
        ফেব্রুয়ারী ১৬, ২০০৯ at ৯:৩৪ পূর্বাহ্ন|

    আমিন…খুব খিয়াল কইরা! :-B

    [ জবাব দিন ]

  21. কাইয়ূম (১৯৯২-১৯৯৮)
       ফেব্রুয়ারী ১৬, ২০০৯ at ১১:৫৩ অপরাহ্ন |

    কি সুন্দর লেখে তানভীর পোলাটা :hug:
    শুন বেশি কইরা ডিভিডি দ্যাখ আর এরম লেখতে থাক ;;;
    লেখা নিয়া কমেন্ট পরের পর্বে করুম :D

    [ জবাব দিন ]

    তানভীর (৯৪-০০)
        ফেব্রুয়ারী ১৭, ২০০৯ at ৮:৩৫ পূর্বাহ্ন|

    কাইয়ূম ভাই, :hug:
    কই ছিলেন এই কয়দিন?
    ডিভিডি না দিলে দেখুম কেমনে? ;;; ;;;

    [ জবাব দিন ]

  22. তারেক (৯৪ - ০০)
       ফেব্রুয়ারী ১৭, ২০০৯ at ১২:১৭ অপরাহ্ন |

    আহেম, খুক খুক। পড়লাম।
    এইবার গান গাই, বিরহ… বড় ভাল লাগে! :P

    [ জবাব দিন ]

    তানভীর (৯৪-০০)
        ফেব্রুয়ারী ১৭, ২০০৯ at ১২:২৬ অপরাহ্ন|

    ঐ…কি কইলি?

    [ জবাব দিন ]

  23. রবিন (৯৪-০০/ককক)
       ফেব্রুয়ারী ১৭, ২০০৯ at ৪:৪২ অপরাহ্ন |

    দোস্ত, সিরকম হইছে। তুই লিখা দিছোস, তাও আবার পরের পর্বের জন্য থাকতে হবে, কঠিন। চালায়া যা

    [ জবাব দিন ]

মন্তব্য করুন :

আপনার ই-মেইল ঠিকানা কখনোই প্রকাশ করা হবেনা অথবা শেয়ার করা হবেনা। দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা। আবশ্যিক তথ্যগুলো * চিহ্নিত করা আছে।

*
*
:) :( :P :D :)) :(( =)) :clap: ;) B-) :-? :grr: :boss: :shy: x-( more »


অভ্র প্রভাত ফোনেটিক ইউনিজয় ইংরেজী
(বাংলায় টাইপ করতে ctrl+g চাপুন। একটি শব্দ লেখা শেষে স্পেস বার চাপুন। তাহলেই ইংরেজী থেকে শব্দটি বাংলায় রুপান্তরিত হবে।একই শব্দের একাধিক বানান অপশন দেখতে শব্দটির উপরে মাউস রেখে ক্লিক করুন)
Ekushey Inline virtual Bangla keyboard