random header image

কেউ বলবেন কি, ‘গার্লফ্রেন্ড’ কাকে বলে??

জিজ্ঞাসাঃ
‘ফ্রেন্ড’ কাকে বলে তা মোটামুটি জানি। কিন্তু ‘গার্লফ্রেন্ড’ বা ‘বয়ফ্রেন্ড’ বলতে কী বোঝায়… পরিষ্কার জানিনা।
এতদিন আমার ধারনা ছিলঃ ছেলেদের জন্য তার যতো মেয়েবন্ধু আছে, সবাই হলো গার্লফ্রেন্ড; আর মেয়েদের ক্ষেত্রে ছেলেবন্ধুরা সবাই তার বয়ফ্রেন্ড। মানে, বন্ধু বলতে কোনো singular numberএর ধারনা আমার ছিলনা।… কিন্তু ইদানিং হঠাৎ করেই আমার মাথায় এই জিজ্ঞাসার উদয় হলো, গার্লফ্রেন্ড/বয়ফ্রেন্ড বলতে কোনো নির্দিষ্ট কাউকে বোঝায়! আসলে ব্যাপারটা কি? শব্দটাকে কি আক্ষরিক অনুবাদ করতে হয় নাকি ভাবানুবাদ করা লাগে? What has to exist between you and a woman for her to be classified as your girlfriend? এই অধমকে কেউ যদি একটু বুঝিয়ে দিতেন। ;)

অভিজ্ঞতাঃ
আমার মেয়েবন্ধু নেই বললেই চলে, মেয়েদের সাথে বেশি মেশাও হয়না। ক্যাডেট থেকে বেরুবার পর দু-একজনের সাথে টুকিটাকি হয়েছে, তারপর ইন্টারনেট জগতে প্রবেশের পর অস্পৃশ্য কিছু মেয়েবন্ধু পেয়েছি, এদের সাথে দূরে বসে চ্যাটিং হয়… ব্যস এতটুকুই। :P
রিসেন্টলি একজনের সাথে চ্যাটিং হচ্ছিলো; ওর সেদিন খুব মন খারাপ; ঘাটাঘাটির পর জানা গেল “ওর বয়ফ্রেন্ড মারা গেছে” (খুলনায় রোড এক্‌সিডেন্টে)। ভাল কথা, আমি ওকে বুঝালামঃ মন খারাপ করোনা, আল্লাহর কাছে দোয়া করো, তোমারতো আরো বয়ফ্রেন্ড আছে, তাদেরকে নিয়ে বাঁচো… বেশি আফসোস করে নিজের ক্ষতি করোনা… ইত্যাদি। ওপাশ থেকে মেয়েটি অবাক হয়েছে কিনা জানিনা। আমি হাঁদারাম, তখনো জানিনা যে, আমিসহ অন্যরা হলো ওর :just: ফ্রেন্ড, মাগার ‘বয়ফ্রেন্ড’ না। :bash:

পর্যালোচনাঃ
এরপর কয়েকদিন চলে যাবার পর আমার মাথায় হঠাৎ এই শব্দটা নিয়ে চিন্তা উঁকি দিল, বোধহয় “হাউসফুলের” মিশুর মুখে গার্লফ্রেন্ড উচ্চারন শুনে। ব্যাপারটা নিয়ে নাড়াচাড়া শুরু করলাম। প্রথমেই রুমমেটকে জিজ্ঞেস করলাম, ফ্রেন্ড-বয়ফ্রেন্ডের মাঝে কোনো পার্থক্য আছে কিনা। ও যা বললো, আমারতো আক্কেলগুড়ুম। যাদের সাথে শারীরিক সম্পর্ক করা হয়/করা যায়/সম্মতি থাকে, তাদেরকে নাকি গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড বলে; এর বাইরে বাকি সবাই হচ্ছে “শুধুই বন্ধু”! তবে সে স্বীকার করেছে, এই সংজ্ঞায় পূর্ব-পশ্চিমের মতান্তর থাকতে পারে।
;;)
আমি এ-জাতীয় যত নাটক-সিনেমা আগে দেখেছি (অথচ কখনো এভাবে লক্ষ্যই করিনি) সেগুলো খুলে নিয়ে বসলাম। সরোয়ার ফারুকী ভাইয়ের “ফার্স্ট ডেট্‌” রিভাইস দিলামঃ হুম্‌ ঘটনা আসলে এরকমই। এরপর ইমরান হাশমীর “জান্নাতে” গেলামঃ সেখানেও তিনি ‘গার্লফ্রেন্ডের’ সাথে দঃ আফ্রিকায় লিভ টুগেদার করছেন, বিয়ের জন্য বারবার আংটি পরাতে যান আর যেকোন একটা বাধা সামনে এসে দাঁড়ায়।
… তার মানে কি, গার্লফ্রেন্ড-বয়ফ্রেন্ড তারাই, যারা উভয়ের সম্মতিতে সেক্স করতে পারে? বা আরেকটু কম করে এভাবে বলা যায়, যারা পরষ্পরে বিয়ে করবে বলে দৃঢ়প্রতিজ্ঞ? বা আরো সহনশীলভাবে বলা যায়, “partner” যাদের মাঝে হাত ধরাধরির মতো স্বাভাবিক শারীরিক সম্পর্ক হতে পারে?

অনুশোচনাঃ
প্রায় ২৫টি দীর্ঘ বছর পেরিয়ে এসেও এই বয়সের স্বাভাবিক একটা জিনিসই জানলাম না! :dreamy: সারা জিন্দেগী শুধু পাঠ্যবই পইড়া গেলাম, বন্ধু চিনলাম না, বন্ধুর প্রকারভেদ বুঝলাম না। ধিক্কার আমাকে… :chup:
হায়রে, কত কী যে শেখার বাকি!! যাই, কামরুল ভাইয়ের সাথে ট্রেনের লাইনে দাঁড়াইঃ সুইসাইড কইরা আসি।

শেয়ার করুন
১ vote, average: ৫.০০ out of ৫১ vote, average: ৫.০০ out of ৫১ vote, average: ৫.০০ out of ৫১ vote, average: ৫.০০ out of ৫১ vote, average: ৫.০০ out of ৫ (ভোট, ৫.০০/ ৫)
রেটিং করার জন্য আপনাকে রেজিস্টার্ড সদস্য হতে হবে
Loading ... Loading ...
প্রকাশিত লেখা বা মন্তব্য সম্পূর্ণভাবেই লেখক/মন্তব্যকারীর নিজস্ব অভিমত। এর জন্য ক্যাডেট কলেজ ব্লগ কর্তৃপক্ষকে কোনভাবেই দায়ী করা চলবেনা।

৬৯ টি মন্তব্য

  1. রকিবুল ইসলাম (৯৯-০৫)
       মার্চ ২৩, ২০০৯ at ২:১৮ অপরাহ্ন |

    ১ম

    [ জবাব দিন ]

    রেজওয়ান (৯৯-০৫)
        মার্চ ২৩, ২০০৯ at ২:২১ অপরাহ্ন|

    :bash:
    :dreamy:
    :((

    [ জবাব দিন ]

    রকিবুল ইসলাম (৯৯-০৫)
        মার্চ ২৩, ২০০৯ at ২:২৪ অপরাহ্ন|

    :grr: :grr:

    [ জবাব দিন ]

    রকিব (০১-০৭)
        মার্চ ২৩, ২০০৯ at ৭:১৫ অপরাহ্ন|

    ভাইয়া প্রথমে মন্তব্য আর আপনার নাম দেখে টাশকি খেয়ে গেছিলাম, আমি তো এই পোষ্ট কেবল পড়তেছি, তাহলে ১ম লিখছিলাম কখন!!! পরে দেখি এইটা আমি না, আপনি :D :D

    [ জবাব দিন ]

  2. রবিন (৯৪-০০/ককক)
       মার্চ ২৩, ২০০৯ at ২:৫২ অপরাহ্ন |

    ওরে নারে জটিল প্রশ্ন। মাস্ফু রে বল ওর :just: ফ্রেন্ডদের কাছ থেকে জানাতে

    [ জবাব দিন ]

    আলম (১৯৯৭-২০০৩)
        মার্চ ২৩, ২০০৯ at ৩:০৮ অপরাহ্ন|

    মনে মনে আপনের কাছেও একটা জবাব আশা করসিলাম ভাই…

    [ জবাব দিন ]

    রবিন (৯৪-০০/ককক)
        মার্চ ২৩, ২০০৯ at ৩:৩১ অপরাহ্ন|

    মনে মনে আপনের কাছেও একটা জবাব আশা করসিলাম ভাই…

    মনে মনে উত্তর দিমু?

    [ জবাব দিন ]

  3.   Ugly duck
       মার্চ ২৩, ২০০৯ at ৩:১৪ অপরাহ্ন |

    এই ব্যাপারে “ঝুনা কোকোনাট” মাসফ্যু ভাই ভালো বলতে পারবেন। আলম ভাই মনে হয় পরীক্ষা(!) দেয়ার জন্য রেডি।

    [ জবাব দিন ]

    মাসরুফ (১৯৯৭-২০০৩)
        মার্চ ২৩, ২০০৯ at ৩:২৬ অপরাহ্ন|

    এই ব্যাপারে “ঝুনা কোকোনাট” মাসফ্যু ভাই ভালো বলতে পারবেন। x-( x-( x-(

    হাসতে দেখ গাইতে দেখ,অনেক কথায় মুখর আমায় দেখ-দেখনা কেউ হাসি শেষে নীরবতা…বোঝেনা কেউ তো চিনলোনা, বোঝেনা আমার কি ব্যথা,চেনার মত কেউ চিনলনা-এই আমাকে :((

    [ জবাব দিন ]

    রায়হান আবীর (৯৯-০৫)
        মার্চ ২৩, ২০০৯ at ৩:৩৫ অপরাহ্ন|

    :khekz: :khekz:

    [ জবাব দিন ]

    আলম (১৯৯৭-২০০৩)
        মার্চ ২৩, ২০০৯ at ৩:৪২ অপরাহ্ন|

    বন্ধু তোর মনে এত ব্যথা আগে বল্‌লিনা? কষ্ট নাকি শেয়ার করলে কমে, শুনসি। সো…

    এই Ugly duckটা কেডা? কুচ্ছিত হাঁসের ছানা নাকি? আমি রেডি ভাইয়া।

    [ জবাব দিন ]

    আদনান (১৯৯৪-২০০০)
        মার্চ ২৩, ২০০৯ at ৬:৪৭ অপরাহ্ন|

    আমি চিনপো :))

    [ জবাব দিন ]

    mcctuhin
        মার্চ ২৩, ২০০৯ at ৭:২৪ অপরাহ্ন|

    জ্বী ভাই, কারেন্ট খুব ডিশটাপ দিতাছে, তাই মুবাইল থিকা কমেন্টাইলাম।

    [ জবাব দিন ]

    রকিব (০১-০৭)
        মার্চ ২৩, ২০০৯ at ৭:১৬ অপরাহ্ন|

    মাস্ফ্যু ভসি, কাইন্দেন না, আমিও সমব্যথী।

    [ জবাব দিন ]

    mcctuhin
        মার্চ ২৩, ২০০৯ at ৭:২৫ অপরাহ্ন|

    মাসরুফ ভাই, :just: ব্যাপার্না। চিনপে চিনপে… :just: ওয়েইঠ খঢ়েন। :dreamy: :dreamy: :dreamy:

    [ জবাব দিন ]

  4. মাসরুফ (১৯৯৭-২০০৩)
       মার্চ ২৩, ২০০৯ at ৩:২২ অপরাহ্ন |

    আমার মতে গার্লফ্রেন্ড বলতে যার সাথে রোমান্টিক সম্পর্ক আছে এমন কাউকে বোঝানো যেতে পারে।শুধু শারীরিক সম্পর্কের ব্যাখ্যাটা এখানে খাটবেনা কেননা পাশ্চাত্যে(কোন কোন ক্ষেত্রে আমাদের দেশেও) “ওয়ান নাইট স্ট্যান্ড”বলে একটা বিষয় আছে যেখানে পাত্র-পাত্রী আকস্মিকভাবে পরস্পরের প্রতি আকর্ষণ বোধ করে মাত্র একবারের জন্যে শারীরিকভাবে মিলিত হয়-পরবর্তীতে সাধারণত কোন যোগাযোগ থাকেনা।এক্ষেত্রে কিন্তু তারা পরস্পরের বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড নয়।

    অফ টপিক-এখন রোমান্টিক সম্পর্ক কি সেইটা জিজ্ঞাসা করলে বিপদে পরুম।সেক্স অর নো সেক্স,আমার কাছে রোমান্টিক সম্পর্ক বলতে বোঝায় পাত্র পাত্রী(এখনকার যুগে পাত্র-পাত্র বা পাত্রী পাত্রীও হতে পারে)যখন পরস্পরের প্রতি তীব্র আত্মিক আকর্ষণ বোধ করে এবং পরস্পরকে নিজ নিজ জীবন সঙ্গী/সঙ্গিনী হিসেবে চিন্তা করে-যা শারীরিক সম্পর্কে গড়াতে পারে আবার নাও পারে।রক্ষনশীল ব্যক্তিদের ক্ষেত্রে সাধারণত বৈবাহিক বন্ধনের পরবর্তী সময়ে রোমান্টিক সম্পর্ক শারীরিক সম্পর্কে গড়ায়।

    বাই দা ওয়ে,আমি রক্ষনশীল কিনা খবরদার সেইটা কেই জিগাইবেন না–ইটস ঠু পার্সোনাল ইউ নো…(এন এস ইউ এ্যাকসেন্ট)

    [ জবাব দিন ]

    মইনুল (১৯৯২-১৯৯৮)
        মার্চ ২৩, ২০০৯ at ৩:২৪ অপরাহ্ন|

    খুবই জটিল ব্যাখ্যা ।

    [ জবাব দিন ]

    রায়হান আবীর (৯৯-০৫)
        মার্চ ২৩, ২০০৯ at ৩:৩৬ অপরাহ্ন|

    বুঝলাম আপনি রক্ষণশীল না। :P :P :P

    [ জবাব দিন ]

    মাসরুফ (১৯৯৭-২০০৩)
        মার্চ ২৩, ২০০৯ at ৭:৪৭ অপরাহ্ন|

    তরে কইছে তুই বেশি জানস x-(

    [ জবাব দিন ]

    মাহমুদ ফয়সাল (৯৯-০৫)
        মার্চ ২৩, ২০০৯ at ১০:৫৯ অপরাহ্ন|

    হ ভাই…।
    কথা শুইনা আমারো মনে হইলো আপনি

    রক্ষণশীল না। :P :P :P

    [ জবাব দিন ]

    আদনান (১৯৯৪-২০০০)
        মার্চ ২৪, ২০০৯ at ৫:৩৩ পূর্বাহ্ন|

    ঐ… :-B

    [ জবাব দিন ]

    আলম (১৯৯৭-২০০৩)
        মার্চ ২৩, ২০০৯ at ৩:৩৬ অপরাহ্ন|

    সুন্দর করে ব্যাখ্যা দেয়ায় থ্যাংক্‌স দোস্ত।
    :)
    তোর দেখি জীবনখানা ষোল আনাই…সফল…। অভিজ্ঞতার আলোকে ভালই ব্যাখ্যা করলি দেখি।

    [ জবাব দিন ]

    mcctuhin
        মার্চ ২৩, ২০০৯ at ৭:২৮ অপরাহ্ন|

    রোমান্টিক সম্পর্ক বলতে বোঝায় পাত্র পাত্রী(এখনকার যুগে পাত্র-পাত্র বা পাত্রী পাত্রীও হতে পারে)যখন পরস্পরের প্রতি তীব্র আত্মিক আকর্ষণ বোধ করে এবং পরস্পরকে নিজ নিজ জীবন সঙ্গী/সঙ্গিনী হিসেবে চিন্তা করে-যা শারীরিক সম্পর্কে গড়াতে পারে আবার নাও পারে।

    আপনের ব্যাখ্যাটা ভাল লাগল।
    কিন্তু :just: ফ্রেন্ডের ব্যাপারটা?

    [ জবাব দিন ]

    মাসরুফ (১৯৯৭-২০০৩)
        মার্চ ২৩, ২০০৯ at ৭:৪৯ অপরাহ্ন|

    :shy: :shy:ওইটা তো…ইয়ে মানে গার্লফেরেন্ড যেমন পটেনশিয়াল লাইফ পার্টনার,যাস্ট ফেরেন্ড হইল ক্ষেত্রবিশেষে তার আগের ধাপ…মানে পটেনশিয়াল গার্লফেরেন্ড… :shy: :shy:

    [ জবাব দিন ]

    আলম (১৯৯৭-২০০৩)
        মার্চ ২৩, ২০০৯ at ৯:২১ অপরাহ্ন|

    it means :just: friend= potential potential life partner?
    হ হ আমি মনে অয় বুঝতে পারলাম :grr:

    [ জবাব দিন ]

    সামীউর (৯৭-০৩)
        মার্চ ২৩, ২০০৯ at ৮:৪৯ অপরাহ্ন|

    মাশরুফের মতে বয়ফ্রেন্ড- গার্লফ্রেন্ড হলো একটি

    চির-সবুজ

    সম্পর্ক

    [ জবাব দিন ]

    মাহমুদ ফয়সাল (৯৯-০৫)
        মার্চ ২৩, ২০০৯ at ১১:০০ অপরাহ্ন|

    ভাই

    জটিল বলছেন :D :D

    [ জবাব দিন ]

    আদনান (১৯৯৭-২০০৩)
        মার্চ ২৩, ২০০৯ at ১১:৪১ অপরাহ্ন|

    মাশরুফ দোস্ত তুই তো ব্যাপক এনালাইসিস কইরা ফালাইলি… আমারেও একটু গিয়ান দে না আরেকটু বিশদাকারে!

    [ জবাব দিন ]

  5. ফাহিম (৯০-৯৬)
       মার্চ ২৩, ২০০৯ at ৩:৩৬ অপরাহ্ন |

    অনুশোচনাঃ
    প্রায় ২৫টি দীর্ঘ বছর পেরিয়ে এসেও এই বয়সের স্বাভাবিক একটা জিনিসই জানলাম না! সারা জিন্দেগী শুধু পাঠ্যবই পইড়া গেলাম, বন্ধু চিনলাম না, বন্ধুর প্রকারভেদ বুঝলাম না। ধিক্কার আমাকে…
    হায়রে, কত কী যে শেখার বাকি!! যাই, কামরুল ভাইয়ের সাথে ট্রেনের লাইনে দাঁড়াইঃ সুইসাইড কইরা আসি।

    :)) :)) :))

    [ জবাব দিন ]

  6. সাব্বির (৯৮-০৪)
       মার্চ ২৩, ২০০৯ at ৩:৪১ অপরাহ্ন |

    ভাইয়া আমি দুঃখিত ।

    জিহাদ তোমার মেইল এড্রেস টা একটু দিবা?দিয়ে একটু messenger e asho.thanx

    [ জবাব দিন ]

    আলম (১৯৯৭-২০০৩)
        মার্চ ২৩, ২০০৯ at ৩:৪৫ অপরাহ্ন|

    দুঃখিত কিজন্য?? :( প্রশ্নের জবাব না-জানায়? ;)

    [ জবাব দিন ]

  7. সাব্বির (৯৮-০৪)
       মার্চ ২৩, ২০০৯ at ৩:৪৪ অপরাহ্ন |

    রায়হান একটু জিহাদ কে ডাকবা প্লীয?

    [ জবাব দিন ]

    আলম (১৯৯৭-২০০৩)
        মার্চ ২৩, ২০০৯ at ৪:১৭ অপরাহ্ন|

    তোমার মনে হয় বেশি দরকার, আমি ওর আইডিটা দিয়ে দিচ্ছি, add request পাঠায়া দাওঃ বাকিটা তোমাদের ব্যাপার।

    [ জবাব দিন ]

    সাব্বির (৯৮-০৪)
        মার্চ ২৩, ২০০৯ at ৪:৪০ অপরাহ্ন|

    অনেক ধন্যবাদ । :teacup:

    [ জবাব দিন ]

    mcctuhin
        মার্চ ২৩, ২০০৯ at ৭:৩২ অপরাহ্ন|

    , আমি ওর আইডিটা দিয়ে দিচ্ছি

    আইডি কার্ড হইলে চল্পে?

    [ জবাব দিন ]

    মাসরুফ (১৯৯৭-২০০৩)
        মার্চ ২৩, ২০০৯ at ৭:৪২ অপরাহ্ন|

    x-( আমার ব্যাচমেটরে নিয়া অচলিল ইঙ্গিত দেওয়ায় হাঁসের বাচ্চার ভ্যাঞ্চাই

    [ জবাব দিন ]

    mcctuhin
        মার্চ ২৩, ২০০৯ at ৮:৩০ অপরাহ্ন|

    :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll:

    [ জবাব দিন ]

  8. মঞ্জুর (১৯৯৯-২০০৫)
       মার্চ ২৩, ২০০৯ at ৪:০৫ অপরাহ্ন |

  9. আলম (১৯৯৭-২০০৩)
       মার্চ ২৩, ২০০৯ at ৪:২৭ অপরাহ্ন |

    মাস্ফ্যুর ব্যাখ্যা শোনার পর আরেকটা প্রশ্ন মাথায় আসল। এইবার সিরিয়াস। :-?

    আমি কি ওই মেয়েটার ব্যাপারে আরেকটু আগাবো? :shy: আপনাদের পরামর্শ চাইসিলাম আর কি। কারন, ওরতো “বয়ফ্রেন্ড” মারাই গ্যাসে! x-( মেয়েটা কিন্তু খুবই ব্রিলিয়ান্ট, মেডিক্যালে পড়ে, বড়লোকের মেয়ে…। কী পরামর্শ আপনাদের? ;)

    [ জবাব দিন ]

    সাব্বির (৯৮-০৪)
        মার্চ ২৩, ২০০৯ at ৪:৩৯ অপরাহ্ন|

    বড়লোকের মেয়ে
    ব্রিলিয়ান্ট

    চোখ বন্ধ করে(মন এবং সব কিছু খোলা রেখে) তোপ দাগান।

    [ জবাব দিন ]

    mcctuhin
        মার্চ ২৩, ২০০৯ at ৭:৩৫ অপরাহ্ন|

    আলম্ভাই, আপ তো গ্যায়া… :x :x :x

    [ জবাব দিন ]

    রবিন (৯৪-০০/ককক)
        মার্চ ২৩, ২০০৯ at ৪:৪৩ অপরাহ্ন|

    শোন, বয় ফ্রেন্ড এর জায়গা কখনো খালি থাকে না। তাই, তাড়াতাড়ি আগা।

    [ জবাব দিন ]

    রবিন (৯৪-০০/ককক)
        মার্চ ২৩, ২০০৯ at ৪:৪৪ অপরাহ্ন|

    আর তোর এই পোষ্টের উত্তর আমি পরে দিমু। অফিসে তাই বড় কিছু লেখার টাইম পাইতেছি না

    [ জবাব দিন ]

    mcctuhin
        মার্চ ২৩, ২০০৯ at ৭:৩৫ অপরাহ্ন|

    বাপ্রেবাপ, কত্ত বড় লেখা দিবেন যে আপনার অফিসে আটপে না? :grr: :grr: :grr:

    [ জবাব দিন ]

    আলম (১৯৯৭-২০০৩)
        মার্চ ২৩, ২০০৯ at ৯:২৪ অপরাহ্ন|

    :khekz:

    [ জবাব দিন ]

    আদনান (১৯৯৪-২০০০)
        মার্চ ২৪, ২০০৯ at ৫:৩৫ পূর্বাহ্ন|

    আলম মারদ্ বান :mad: (কপিরাইট দিল চাহতা হ্যায়)

    [ জবাব দিন ]

      আদনান ঝকক
        মার্চ ২৩, ২০০৯ at ৪:৫৯ অপরাহ্ন|

    দোস্ত তোর মত আমারো চিন্তাভাবনা ছিল…

    [ জবাব দিন ]

    আলম (১৯৯৭-২০০৩)
        মার্চ ২৪, ২০০৯ at ১২:৩৫ পূর্বাহ্ন|

    তারপর ক্যাম,‌নে বদলাইল?!!

    [ জবাব দিন ]

    মইনুল (১৯৯২-১৯৯৮)
        মার্চ ২৩, ২০০৯ at ৬:৫১ অপরাহ্ন|

    যদি তুমি সিরিয়াস পরামর্শ চাও তাহলে আমার মনে হয় আপাতত তোমার উচিত ওই মেয়ের ভালো বন্ধু হবার চেষ্টা করা। তারপরে সব দেখে শুনে জেনে বুঝে, বলের ওপরে চোখ রেখে স্ট্রেইট ড্রাইভ, আই মিন, আগাতে পারবে। বেস্ট অফ লাক।

    [ জবাব দিন ]

    শওকত (৭৯-৮৫)
        মার্চ ২৩, ২০০৯ at ৭:২৯ অপরাহ্ন|

    আগাইও না। এসব ক্ষেত্রে ছেলে বা মেয়ে দ্রুত নতুন সম্পর্কের দিকে যায়। সহজে শূন্যস্থান পূরণ করে। কিন্তু এগুলো বেশিরভাগ ক্ষেত্রে ভাল হয় না।

    [ জবাব দিন ]

    mcctuhin
        মার্চ ২৩, ২০০৯ at ৭:৩৩ অপরাহ্ন|

    এই কামে দালালি চলে না মামু, যা করার নিজে বুইঝা করেন।

    [ জবাব দিন ]

    আহসান আকাশ (৯৬ - ০২)
        মার্চ ২৩, ২০০৯ at ৮:১৭ অপরাহ্ন|

    তারপরে সব দেখে শুনে জেনে বুঝে, বলের ওপরে চোখ রেখে স্ট্রেইট ড্রাইভ, আই মিন, আগাতে পারবে।

    :thumbup: :thumbup:

    আবার দেইখো পুল করতে গিয়ে ভুল করে বুলবুল এর মত প্যাভিলিয়নে ফেরত না আস। ( কপিরাইটঃ চৌঃ জাফরুল্লাহ শারাফাত)

    [ জবাব দিন ]

    মাসরুফ (১৯৯৭-২০০৩)
        মার্চ ২৩, ২০০৯ at ৮:২৩ অপরাহ্ন|

    আকাশ ভাই,ফরগেট টনি গ্রেগ,আমার প্রিয় কমেন্টেটর চৌজাশ :)) হালায় পুরা জোকার একটা… =))

    [ জবাব দিন ]

    আহসান আকাশ (৯৬ - ০২)
        মার্চ ২৩, ২০০৯ at ৮:৫৭ অপরাহ্ন|

    ফেসবুকে ওর একটা ফ্যান পেজ আছে

    Chowdhury Jafarullah Sharfat-The funniest person alive, after Mr. Bean!

    [ জবাব দিন ]

    রবিন (৯৪-০০/ককক)
        মার্চ ২৪, ২০০৯ at ১:৪৯ পূর্বাহ্ন|

    :goragori: :goragori: :pira: :pira: ওরে নারে এইটা কি শুনাইলিরে

    [ জবাব দিন ]

  10. জাহিদ (১৯৮৯-৯৫)
       মার্চ ২৩, ২০০৯ at ৬:৪২ অপরাহ্ন |

    আমি আমার জুনিয়র গুলারে এই নিয়ে খেপাতাম। ওদের মতে, তোমার যে মহিলা বন্ধুগুলা শুধু বন্ধু, তারা হচ্ছে ‘ফিমাইল ফ্রেন্ড’। মন খারাপ কইরো না, বিয়ের পরে যখন বউকে বলবা, ‘নাহ, আমার কোন গার্লফ্রেন্ড ছিল না’। নিজেরে তখন ফেরেশতার মত মনে হবে। তবে যে যুগ পরেছে, বউ যদি বলে বসে,

    ‘ওহ তাই, আমার কিন্তু বাবা অনেক বয়ফ্রেন্ড ছিল’। তখন নিজের চুল ছিঁড়া ছাড়া আর গতি নাই! কিন্তু সবসময় ব্রাইট সাইডটাই দেখা ভাল! আর তোমারতো ডার্কসাইড দেখার সুযোগও নাই! (মজা করলাম)

    [ জবাব দিন ]

  11. রায়হান আবীর (৯৯-০৫)
       মার্চ ২৩, ২০০৯ at ৭:১২ অপরাহ্ন |

    মেয়েটা কিন্তু খুবই ব্রিলিয়ান্ট, মেডিক্যালে পড়ে, বড়লোকের মেয়ে…

    আহারে!! মন- মানসিকতার কথাটা আসলো না। মেয়েটার জন্য সমাবেদনা।

    [ জবাব দিন ]

  12. মাসরুফ (১৯৯৭-২০০৩)
       মার্চ ২৩, ২০০৯ at ৭:৩৯ অপরাহ্ন |

    ইয়ে মানে ইন্টারনেট পেরেম কিনা…আমি আমার ছোটো বোনকে একটা সহজ সূত্র শিখায় দিসি…মোবাইল বা ইন্টারনেটের মাধ্যমে যেন কাউকে পছন্দ না করে…অধিকাংশ ক্ষেত্রে এইগুলা “ফেইক” হয়.. আর খালি মিথ্যা কথা বলে… এমনো হইতে পারে যে মাইয়া সিম্প্যাথি পাওনের জুন্যে কইছে যে আমার বি এফ মারা গেছে আমি বড় একা…(আসো শূণ্যস্থান পূরণ কর…)

    এইটা যদি হয় আলইম্মা তো তাইলে হিট!ওরে আলইম্মা, মাইয়া তোরে লাইক করে…তেরে তো ওয়াট লাগ গিয়া মামু… :clap:

    [ জবাব দিন ]

    আহসান আকাশ (৯৬ - ০২)
        মার্চ ২৩, ২০০৯ at ৭:৪৮ অপরাহ্ন|

    এমনো হইতে পারে যে মাইয়া সিম্প্যাথি পাওনের জুন্যে কইছে যে আমার বি এফ মারা গেছে আমি বড় একা…(আসো শূণ্যস্থান পূরণ কর…)

    :thumbup: :thumbup:

    [ জবাব দিন ]

    আদনান (১৯৯৭-২০০৩)
        মার্চ ২৩, ২০০৯ at ১১:৩৯ অপরাহ্ন|

    আসো শূণ্যস্থান পূরণ কর…

    অরে আল্লা রে!!!

    (অচ্চিল কল্পনা মন থেকে দূরে পাঠায় দেবার জন্য একটা ভ্যান গাড়ি চাই)

    [ জবাব দিন ]

  13. মাহমুদ ফয়সাল (৯৯-০৫)
       মার্চ ২৩, ২০০৯ at ১১:০৮ অপরাহ্ন |

    ভাই
    জটিল লাগলো…

    আমিও এই জাতীয় ব্যাখ্যা কয়েকদিন আগে জানছি… বন্ধুদের মাঝে আবার কত শত টাইপ……!!!!!

    আমারো কি লাইনে দাঁড়ানো উচিত নাকি ভাই??

    [ জবাব দিন ]

    আলম (১৯৯৭-২০০৩)
        মার্চ ২৪, ২০০৯ at ১:৫৮ অপরাহ্ন|

    এই লাইনে না দাঁড়ানোই ভাল। মন দিয়া পড়ালেখা কর ভাই। B-)

    আমি বোধহয় শেষ পর্যন্ত শওকত ভাইয়ের পরামর্শ গ্রহন করলাম। ;)

    হাসিখুশি আলোচনায় অংশগ্রহনের জন্য সবাইকে ধন্যবাদ।

    [ জবাব দিন ]

  14. কামরুলতপু (৯৬-০২)
       মার্চ ২৪, ২০০৯ at ৩:৪৩ অপরাহ্ন |

    গার্ল আর ফ্রেন্ড এই দুই শব্দের মধ্যে যদি একটা স্পেস থাকে সেটা নরমাল বন্ধু আর যদি না থাকে তাইলে স্পিশাল।

    [ জবাব দিন ]

    আহসান আকাশ (৯৬ - ০২)
        মার্চ ২৪, ২০০৯ at ৩:৫১ অপরাহ্ন|

    স্পেস বলতে তুই কোথাকার স্পেস বোঝাইতে চাচ্ছিস? :-/

    [ জবাব দিন ]

    আলম (১৯৯৭-২০০৩)
        মার্চ ২৪, ২০০৯ at ৩:৫৬ অপরাহ্ন|

    হি ইজ রাইট। :clap: Girl friend ও girlfriend এর মাঝেও একটা পার্থক্য আছে, ব্যপক নেট গবেষনা করে এই জিনিসটা জানতে পারসি।।

    [ জবাব দিন ]

    রবিন (৯৪-০০/ককক)
        মার্চ ২৪, ২০০৯ at ৪:৩০ অপরাহ্ন|

    নেট থেকে আর কি কি জানলি রে? ঝাতি ঝান্তে চায়

    [ জবাব দিন ]

  15. আহসান আকাশ (৯৬ - ০২)
       মার্চ ২৪, ২০০৯ at ৪:২০ অপরাহ্ন |

    ব্যপক নেট গবেষনা করে এই জিনিসটা জানতে পারসি।।

    :-o :-o :-o

    [ জবাব দিন ]

  16. রুবেল (৯৯-০৫)
       এপ্রিল ২৮, ২০০৯ at ১১:৫২ অপরাহ্ন |

    মাসরুফ ভাই পরামর্শ দেন…….মেয়েবন্ধু / গার্লফ্রেন্ড কোনটা ভালা? :shy: :shy: :shy: :shy:

    [ জবাব দিন ]

  17. ফাহাদ (২০০২-২০০৮)
       মে ১৭, ২০০৯ at ৩:১৭ পূর্বাহ্ন |

    ”মেয়েটা কিন্তু খুবই ব্রিলিয়ান্ট, মেডিক্যালে পড়ে, বড়লোকের মেয়ে…। কী পরামর্শ আপনাদের?”

    :awesome: :goragori: :khekz:
    কিন্তু আলম ভাই চেহারাটা কেমন? :x ;;)

    [ জবাব দিন ]

মন্তব্য করুন :

আপনার ই-মেইল ঠিকানা কখনোই প্রকাশ করা হবেনা অথবা শেয়ার করা হবেনা। দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা। আবশ্যিক তথ্যগুলো * চিহ্নিত করা আছে।

*
*
:) :( :P :D :)) :(( =)) :clap: ;) B-) :-? :grr: :boss: :shy: x-( more »


অভ্র প্রভাত ফোনেটিক ইউনিজয় ইংরেজী
(বাংলায় টাইপ করতে ctrl+g চাপুন। একটি শব্দ লেখা শেষে স্পেস বার চাপুন। তাহলেই ইংরেজী থেকে শব্দটি বাংলায় রুপান্তরিত হবে।একই শব্দের একাধিক বানান অপশন দেখতে শব্দটির উপরে মাউস রেখে ক্লিক করুন)
Ekushey Inline virtual Bangla keyboard