random header image

একটি জনপ্রিয় গানের বিস্মৃত প্রায় রুপান্তর

কৈশোর নামক একটি রহস্যময় সময়ে ক্যাডেট কলেজে পদার্পন। কলেজে ঢুকে নিয়ম কানুনের প্রাথমিক ধাক্কা সামলে উঠে কৈশোরের শারিরীক পরিবর্তন গুলো যখন অনুভব করতে লাগলাম তখন হঠাত করেই খেয়াল করলাম আমাদের এক বন্ধুর ‘কপোল’ যেন পলিমাটির চরের মতোই উর্বর। আমাদের গাল যখন হালকা ‘তৃণরাজি’ তে আচ্ছাদিত তখন তার গালে যেন বাম্পার ফলন! এছাড়া নানান “মানবিক সম্পর্কের” বিষয়ে তার অগাধ জ্ঞান। শীঘ্রই বন্ধু মহলে সে পিতৃপ্রদত্ত নামের বদলে ‘চাচা’ নামে খ্যাত হয়ে উঠলো।
চিত্রগীতি আর তারকাজগতের কল্যাণে মান্নার সুপারহিট সিনেমা আম্মাজান এর আম্মাজান গানটি খুব সহজেই আমাদের টপ চার্টে উঠে এলো। আর এক প্রেপের অবসরে আমাদের এই বন্ধুটিকে নিয়ে আম্মাজান এর আদলে লিখে ফেললাম আরেকটি গান “চাচ্চুজান”।
গানটি ছিলো এরকম-
চাচ্চুজান চাচ্চুজান, আপনি দাড়ি কামান
জঙ্গল হইসে গালে, কোদাল দিয়া মারেন টান, চাচ্চুজান…

সবার আগে আমি আমার চাচ্চুজানরে চিনি রে চাচ্চুজানরে চিনি
ঘন কালো দাড়ি দিয়া ভরা গাল খানি
দাড়ি ছাড়া চাচ্চুর গালটা যেন গোরস্থান…চাচ্চুজান।

মুখে আছে দাড়ির পাহাড় লকার ব্লেডে ভরা
ব্লেডেও আজকাল কাজ হয়না ভাই দাড়ি এমন কড়া
দাড়ি ছাড়া চাচ্চুর গালটা যেন গোরস্থান…চাচ্চুজান।।

এক প্রেপের শেষে প্রেপ মনিটর চলে যাবার পর আর ঘন্টা বাজার আগের গ্যাপশটে আমাদের এক বন্ধু যখন ডায়াসে গিয়ে এই গানটা গেয়ে শোনাল তখন বন্ধুটি আমাদের কাব্যপ্রতিভায় একাধারে ‘বিস্মিত, স্তম্ভিত ও বাকরুদ্ধ’।
কলেজ থেকে বের হয়েছি ৬ বছর , সময়ের পরিক্রমায় আমাদের ‘তৃণরাজি’ও ধানগাছে রুপান্তরিত হয়েছে কিন্তু আমাদের ঐ বন্ধুর ‘চাচা’ নামটি এখনো যায়নি। আজো যে কোন আড্ডায় সে পায় মুরুব্বির সম্মান! ক্লাস সেভেনেই এতোগুলো ছেলের ‘গণ চাচা’ হওয়াটাএকমাত্র ক্যাডেট কলেজেই সম্ভব!

শেয়ার করুন
১ vote, average: ৫.০০ out of ৫১ vote, average: ৫.০০ out of ৫১ vote, average: ৫.০০ out of ৫১ vote, average: ৫.০০ out of ৫১ vote, average: ৫.০০ out of ৫ (ভোট, ৫.০০/ ৫)
রেটিং করার জন্য আপনাকে রেজিস্টার্ড সদস্য হতে হবে
Loading ... Loading ...
প্রকাশিত লেখা বা মন্তব্য সম্পূর্ণভাবেই লেখক/মন্তব্যকারীর নিজস্ব অভিমত। এর জন্য ক্যাডেট কলেজ ব্লগ কর্তৃপক্ষকে কোনভাবেই দায়ী করা চলবেনা।

৩০ টি মন্তব্য

  1. রাব্বি (১৯৯৮-২০০৪)
       মার্চ ১০, ২০০৯ at ৭:০২ অপরাহ্ন |

    ১ম :D :D

    [ জবাব দিন ]

    mcctuhin
        মার্চ ১১, ২০০৯ at ৫:২৬ অপরাহ্ন|

    এইবার খাওয়ান।

    [ জবাব দিন ]

  2. কামরুল হাসান (৯৪-০০)
       মার্চ ১০, ২০০৯ at ৭:৫০ অপরাহ্ন |

  3. আলম (১৯৯৭-২০০৩)
       মার্চ ১০, ২০০৯ at ১০:২১ অপরাহ্ন |

  4. নাজমুল (০২-০৮)
       মার্চ ১০, ২০০৯ at ১১:২৩ অপরাহ্ন |

    চরম গান ক্যাডেট্ রা একটা ব্যান্ড টিম খুলতে পারে :boss:

    [ জবাব দিন ]

  5. সায়েদ (১৯৯২-১৯৯৮)
       মার্চ ১১, ২০০৯ at ১:০৯ পূর্বাহ্ন |

    মুখে আছে দাড়ির পাহাড় লকার ব্লেডে ভরা
    ব্লেডেও আজকাল কাজ হয়না ভাই দাড়ি এমন কড়া

    :khekz: :khekz:

    [ জবাব দিন ]

  6. ইউসুফ (১৯৮৩-৮৯)
       মার্চ ১১, ২০০৯ at ১:৪৮ পূর্বাহ্ন |

    =)) :))

    আমাদেরও একজন চাচা ছিলেন। ক্লাস সেভেনে ও ছিল ৫ ফিট এর উপরে – মানে লম্বাদের গ্রুপে। আমাদের হাউসের সবচেয়ে লম্বা। বেচারা চাচা ঐ হাইটেই রয়ে গেল। টুয়েলভে ও হয়ে গেল হাউসের লোয়েস্ট হাইট।

    [ জবাব দিন ]

    আদনান (১৯৯৪-২০০০)
        মার্চ ১১, ২০০৯ at ৪:২৭ পূর্বাহ্ন|

    ঐ.. :))

    [ জবাব দিন ]

    mcctuhin
        মার্চ ১১, ২০০৯ at ৫:২৭ অপরাহ্ন|

    আমাদের ব্যাচেও ঠিক সেইম কাহিনী ঘটছিল একজনকে নিয়ে। কি মনে করায়া দিলেন ভাই…. :D :D :D

    [ জবাব দিন ]

    শার্লী (১৯৯৯-২০০৫)
        মার্চ ১২, ২০০৯ at ১২:৩৩ পূর্বাহ্ন|

    আমাদের ব্যাচের একজনের উচ্চতা কমে গেছিল বলে আমাদের সন্দেহ আছে :-B

    [ জবাব দিন ]

  7. সাজিদ (২০০২-২০০৮)
       মার্চ ১১, ২০০৯ at ৩:৪২ পূর্বাহ্ন |

    :)) :)) :)) :goragori: :goragori: :thumbup: :thumbup:

    [ জবাব দিন ]

    সামীউর (৯৭-০৩)
        মার্চ ১১, ২০০৯ at ৪:০০ পূর্বাহ্ন|

    কি সাজিদ, সিনিয়ারের টিজ শুইনা হাসো কেন? keep front rolling..

    [ জবাব দিন ]

    কাইয়ূম (১৯৯২-১৯৯৮)
        মার্চ ১১, ২০০৯ at ১০:৩৩ পূর্বাহ্ন|

    :khekz: :khekz: :khekz:

    [ জবাব দিন ]

    সাজিদ (২০০২-২০০৮)
        মার্চ ১৮, ২০০৯ at ৩:৩২ পূর্বাহ্ন|

    সরি ভাই দেরি হয়ে গেল, তাই এক্সট্রা দিয়ে দি্চ্ছি, :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll:

    [ জবাব দিন ]

    সাজিদ (২০০২-২০০৮)
        মার্চ ১৮, ২০০৯ at ৩:৩৪ পূর্বাহ্ন|

    আমি কিন্তু টিজ শুইনা হাসি নাই আপনার লেখা ভাল হইসে এইজন্য হাসতেসিলাম, (চামে একটু পাম পারলাম)

    [ জবাব দিন ]

  8. রকিব (০১-০৭)
       মার্চ ১১, ২০০৯ at ৩:৪৯ পূর্বাহ্ন |

  9. কামরুলতপু (৯৬-০২)
       মার্চ ১১, ২০০৯ at ৪:০১ পূর্বাহ্ন |

    চাচ্চুরে তো চিনতে পারলাম না? সাইফ নাকি?

    [ জবাব দিন ]

    সামীউর (৯৭-০৩)
        মার্চ ১১, ২০০৯ at ৮:১২ অপরাহ্ন|

    চাচার নিষেধ আছে…বলা যাবে না।

    [ জবাব দিন ]

  10. আদনান (১৯৯৪-২০০০)
       মার্চ ১১, ২০০৯ at ৪:২৮ পূর্বাহ্ন |

    ভাল ছিলরে… =)) :just: :pira:

    [ জবাব দিন ]

  11. সাল্লু (৯২/ম)
       মার্চ ১১, ২০০৯ at ১০:০৪ পূর্বাহ্ন |

    গানডা বেড়াছেড়া রকম সৌন্দর্য হইছে।

    [ জবাব দিন ]

    কাইয়ূম (১৯৯২-১৯৯৮)
        মার্চ ১১, ২০০৯ at ১০:৩৩ পূর্বাহ্ন|

    :thumbup: :thumbup:

    [ জবাব দিন ]

  12. রাহাত ইবনে রফিক (০০-০৬)
       মার্চ ১১, ২০০৯ at ১০:২২ পূর্বাহ্ন |

    অসামান্য লিরি্কস হেহে =)) =))

    [ জবাব দিন ]

  13. কাইয়ূম (১৯৯২-১৯৯৮)
       মার্চ ১১, ২০০৯ at ১০:৩৩ পূর্বাহ্ন |

    সেরকম সেরকম =))

    [ জবাব দিন ]

  14. তানভীর (৯৪-০০)
       মার্চ ১১, ২০০৯ at ১১:১৩ পূর্বাহ্ন |

    অসাধারণ।

    =)) =)) =)) =))

    [ জবাব দিন ]

  15. রবিন (৯৪-০০/ককক)
       মার্চ ১১, ২০০৯ at ১২:৪০ অপরাহ্ন |

    সিরম সিরম। :goragori: :goragori: :khekz: :khekz: :pira:

    [ জবাব দিন ]

  16. মাহমুদ (১৯৯০-৯৬)
       মার্চ ১১, ২০০৯ at ১:৫২ অপরাহ্ন |

    ক্লাস সেভেনেই এতোগুলো ছেলের ‘গণ চাচা’ হওয়াটাএকমাত্র ক্যাডেট কলেজেই সম্ভব!

    :)) :))

    [ জবাব দিন ]

  17. mcctuhin
       মার্চ ১১, ২০০৯ at ৫:৩০ অপরাহ্ন |

    আমাদের রাসেল, বেচারা যেন কেমনে কেমনে চাচা হয়ে গেল,
    একদিন ছুটিতে ওর বাসায় নক করে বললাম, চাচা আছে? আন্টি দরজা খুলে ভেতরে হাঁক দিলে, এ্যাই চাচা, এদিকে আস, তোমার বন্ধু আসছে।

    কলেজের কথা নাহয় বাদ দিলাম, পিরা না গিয়া কুনুমতে ওর বাসায় ঢুকে শুনি ওর বাপ, মা, ছোট ভাই, ছোট বোন সবাই ওকে চাচা বলে ডাকে। :D :D :D

    [ জবাব দিন ]

  18. আদনান (১৯৯৭-২০০৩)
       মার্চ ১১, ২০০৯ at ১০:৫১ অপরাহ্ন |

    আমাদেরও এক চাচা ছিলেন… ক্যাডেট নাম্বার ১৮৫৫, আমার ২ জন পরে (নামটা না হয় না-ই বললাম)। সেইরকমের চাচা সে!!! উনি সারাদিন আইউব ‘চাচ্চু’র গান গাইতেন, গলায় এক্সট্রা ভাইব দিয়ে!!

    [ জবাব দিন ]

    রকিব (০১-০৭)
        মার্চ ১৮, ২০০৯ at ৩:৩৫ পূর্বাহ্ন|

    বুইঝা ফেলাইছি মনে হয়। :P
    :frontroll: :frontroll:

    [ জবাব দিন ]

  19. শার্লী (১৯৯৯-২০০৫)
       মার্চ ১২, ২০০৯ at ১২:৪১ পূর্বাহ্ন |

    =)) =)) পুরা :gulli2: :gulli2:

    [ জবাব দিন ]

মন্তব্য করুন :

আপনার ই-মেইল ঠিকানা কখনোই প্রকাশ করা হবেনা অথবা শেয়ার করা হবেনা। দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা। আবশ্যিক তথ্যগুলো * চিহ্নিত করা আছে।

*
*
:) :( :P :D :)) :(( =)) :clap: ;) B-) :-? :grr: :boss: :shy: x-( more »


অভ্র প্রভাত ফোনেটিক ইউনিজয় ইংরেজী
(বাংলায় টাইপ করতে ctrl+g চাপুন। একটি শব্দ লেখা শেষে স্পেস বার চাপুন। তাহলেই ইংরেজী থেকে শব্দটি বাংলায় রুপান্তরিত হবে।একই শব্দের একাধিক বানান অপশন দেখতে শব্দটির উপরে মাউস রেখে ক্লিক করুন)
Ekushey Inline virtual Bangla keyboard