গতকাল রাতে আবারো এক পশলা বৃষ্টি হয়েছিলো আমার উঠোনে
কেটেছে নির্ঘুম রাত, ছিলে না তুমি শয়নে স্বপনে ।
বুঝি না , আর কতবার ভিজবো এই জীবনে
তবে বুঝি , ভালবাসা অর্থহীন যদি বার বার বৃষ্টি নামাও বিনাকারনে ।
সেদিন পূবের বাতাস যখন এসেছিল আমার জানালায়
সেদিন উম্মত্ত সুখের ভেলায় যখন ভেসেছিলাম তোমার করতোয়ায়,
সেদিন মধ্যরাতে অগাধ নীলিমায় যখন মাথা রেখেছিলাম তোমার কোলে
সেদিন কেন বলনি আমায় বার বার ভিজাবে তুমি বৃষ্টির নোনাজলে ।
তাই মাফ করে দিও গাঁজাখুরি প্রশংসায় পঞ্চমুখ হই না বলে
পারবোনা আমি তোমায় কাছে টানতে মিথ্যে ভালবাসার ছলে ।
ভালোইতো হবে, এমনি এক নিপাট অন্ধকার ঝড়ের রাতে
সুখের সব স্মৃতি মুছে যাবে , এক সাথে ।
হয়তোবা বিস্মৃতিতে তলিয়ে যাবে তুমি আমাতে
হয়তোবা আবারো এক পশলা বৃষ্টি হবে সেই রাতে ।


(১ভোট, ৪.০০/ ৫)
৭ টি মন্তব্য
ব্যাকগ্রাউন্ডে ‘শাওনরাতে যদি’ চালায়া দিলে বেশ হবে।
[ জবাব দিন ]
অনেক ধন্যবাদ নূপুর ভাই…
নূপুর ভাই শ্রীকান্তের ” বৃষ্টি তোমাকে দিলাম”ও চালাতে পারেন
(সম্পাদিত)
[ জবাব দিন ]
ভাল ভাল, চালিয়ে যাও
[ জবাব দিন ]
অনেক ধন্যবাদ ভাই…
দোয়া করবেন
[ জবাব দিন ]
কল্পনায় ডুবিয়ে দিলেন ভাইয়া। অসাধারন ছাড়া বলার মত কিছু পাচ্ছি না।
[ জবাব দিন ]
[ জবাব দিন ]
আহা! এক পশলা বৃষ্টি!! খুব ভাল লাগলো পড়তে। উচাটন মন!!
[ জবাব দিন ]