random header image

আমার ক্যাডেট বেলা -৭ (ক্যান্ডিডেটস টাইম)

প্রথম পর্ব থেকে

কি তামাশা! মহান দয়াল আল্লাহ তাআলায় কৃপায়
আরেকটা ক্লাস রইয়াছে ক্লাস টেন-ইলেভেন চিপায়! :-o
উপ্রে যে তার ক্লাস ইলেভেন, ক্লাস টেন ও ঠিক নিচে‍
এই ক্লাসেতেই ইনভিজিবল পুচ্ছ গজায় পিছে! ;;;
দাগেই শেখা, দাগেই মজা – এই কথাখান ভুলে
শিখবো – আশায় এপুলেটের সবগুলা দাগ তুলে
মনটা থাকার চুক্তি ছিল পুস্তকে আর খাতায়
তা’ রেখে সব শয়তানী জব ঘুরছে কেবল মাথায়! :dreamy:
উপরঅলাও সত্যি দেখি হাসছে মিটিমিটি
এখন থেকে গেমস আওয়ার ও মাফ হয়েছে পিটি!
তার বদলে বইয়ের পাতায় মুখ ডুবিয়ে টানা
(আসলেতো ঘুম হবে :just: , পড়লে মাসুদ রানা) :awesome:

এইগুলা তো দিনের বেলায়, আসল পড়া রাতে
জানতে ডিটেলস জাগতে হবে আজকে আমার সাথে O:-)

দেখবে কত রঙ্গ ভীষণ এই আমাদের মাঝেই
দুই ধরণের পাই ফলাফল একটা করা কাজেই
ডিম লাইটের তলায় রিসাত পড়ছে যখন ধুমায়
এক টেবিলেই নাসির তখন বালিশ ছাড়া ঘুমায়! :-B
কেউবা পড়ে সিঁড়ির কোণায়, পিঠ দেয়ালে সেঁটে
কেউ পড়ে এই করিডোরেই ভাব নিয়ে খুব হেঁটে।
সেই সময়েই গবেষণায় ব্যস্ত সাকিফ, হিমেল
সো সিরিয়াস টপিক কি আজ ? আর কিছু নয়- ফিমেল! :bash:
এক চিপাতে ধোঁয়াও আবার যাচ্ছে হঠাৎ দেখা
এমন ভাবার নেই যে কারণ ঐ খানে কেউ একা
ইরাদ , চাচা, ফারশাদই তো; ভাবটা নিয়া হেভী
গোল্ডলীফে ঠোঁট? হয়তোবা হ্যা; কিংবা বোধহয় নেভী। :hug:
আরেকটা দল হল্লা করে ডিম লাইটের নিচে
টেবিল টেনিস ব্যাট, বলে আর একটু খানি পিচ এ
জমবে ক্রিকেট, চলবে টীজিং সঙ্গে এবং সাথে
কি মনে হয়? পড়াশুনা চলছে ভালোই রাতে! :gulli:
একটা সময় ক্লান্ত হলে ঘাম জমিয়ে গায়ে
চুমুক চলে ফ্লাস্কে রাখা হরলিক্স নয় চা এ!

দেখলেনই তো নেইতো মোটেই ঘাটতি এবার পড়ায়
এসএসসিতে ভাগ্য দেখি কোন ঠিকানায় গড়ায়! :gulti:

পরের পর্ব

১৪ votes, average: ৪.৯৩ out of ৫১৪ votes, average: ৪.৯৩ out of ৫১৪ votes, average: ৪.৯৩ out of ৫১৪ votes, average: ৪.৯৩ out of ৫১৪ votes, average: ৪.৯৩ out of ৫ (১৪ভোট, ৪.৯৩/ ৫)
রেটিং করার জন্য আপনাকে রেজিস্টার্ড সদস্য হতে হবে
Loading ... Loading ...
প্রকাশিত লেখা বা মন্তব্য সম্পূর্ণভাবেই লেখক/মন্তব্যকারীর নিজস্ব অভিমত। এর জন্য ক্যাডেট কলেজ ব্লগ কর্তৃপক্ষকে কোনভাবেই দায়ী করা চলবেনা।

৪৭ টি মন্তব্য

  1. সাব্বির (৯৫-০১)
       জুন ২৯, ২০০৯ at ৯:৪৭ অপরাহ্ন |

    ১ম :D
    এখন পইড়া লই!!!

    [ জবাব দিন ]

  2. সাব্বির (৯৫-০১)
       জুন ২৯, ২০০৯ at ৯:৫৪ অপরাহ্ন |

    ভাই তুই একটা ছড়ার বই প্রকাশ কর।
    টাকা যা লাগে প্রিন্সিপাল স্যার দিবে :D

    [ জবাব দিন ]

  3. মাহমুদ (১৯৯৮-২০০৪)
       জুন ২৯, ২০০৯ at ১০:০২ অপরাহ্ন |

    সাবাশ জিহাদ…
    পাথরাইতে থাক।

    [ জবাব দিন ]

  4. দিহান আহসান
       জুন ২৯, ২০০৯ at ১০:০৩ অপরাহ্ন |

    জিহাদ ভাইয়া, এখন থেকে পোষ্ট দেওয়ার আগে থেকে আমাকে একটা আওয়াজ দিও। যাতে আমি ১ম হতে পারি। :P
    মন্তব্য নিস্প্রয়োজন। তোমাকে যত জানছি, তত মুগ্ধ হচ্ছি। এত গুণ একসাথে রাখো কিভাবে?
    কিছু ধার দাও আমাকে। :D :clap: :boss:

    [ জবাব দিন ]

    জিহাদ (৯৯-০৫)
        জুন ২৯, ২০০৯ at ১০:৪৩ অপরাহ্ন |

    ভাবীসাব একটু বেশিই প্রশংসা কইরা ফেললেন মনে হয় :D
    যাউকগা, দিসেন যখন নিয়া নিলাম এই দফায়। :awesome:

    [ জবাব দিন ]

        জুন ৩০, ২০০৯ at ১২:৩৬ পুর্বাহ্ন |

    কিছু ধার দাও আমাকে

    :thumbup: :thumbup:

    [ জবাব দিন ]

  5. জুনায়েদ কবীর (৯৫-০১)
       জুন ২৯, ২০০৯ at ১০:০৫ অপরাহ্ন |

    আহ্‌, সেই সব দিনগুলো মনে পড়ে গেল… :dreamy:
    জিহাদ, ব্যাটা তুই একটা মাল্কবি… :thumbup: :thumbup: :thumbup:

    [ জবাব দিন ]

        জুন ৩০, ২০০৯ at ১২:৩৭ পুর্বাহ্ন |

    একটা মাল্কবি…
    :thumbup:

    [ জবাব দিন ]

  6. জাহিদ (১৯৯৯-২০০৫)
       জুন ২৯, ২০০৯ at ১০:০৭ অপরাহ্ন |

  7. মইনুল (১৯৯২-১৯৯৮)
       জুন ২৯, ২০০৯ at ১০:১০ অপরাহ্ন |

    সাবাশ জিহাদ …… তুমি ভাই বস …… :boss: :boss: :boss: :clap: :clap: :clap:

    [ জবাব দিন ]

    মইনুল (১৯৯২-১৯৯৮)
        জুন ২৯, ২০০৯ at ১০:১১ অপরাহ্ন |

    আম/কাঠাল/ডাব/পেয়ারা চুরি পার্টি বাদ পড়সে ……

    [ জবাব দিন ]

    জিহাদ (৯৯-০৫)
        জুন ২৯, ২০০৯ at ১০:৪২ অপরাহ্ন |

    তাইতো দেখা যাইতেসে। :-? এড করে দিচ্ছি একটু পরে । আপাতত অন্য কাম নিয়া একটু বিজি :D

    [ জবাব দিন ]

  8. কাইয়ূম (১৯৯২-১৯৯৮)
       জুন ২৯, ২০০৯ at ১০:১০ অপরাহ্ন |

    আরেকটা দল হল্লা করে ডিম লাইটের নিচে
    টেবিল টেনিস ব্যাট, বলে আর একটু খানি পিচ এ
    জমবে ক্রিকেট, চলবে টীজিং সঙ্গে এবং সাথে
    কি মনে হয়? পড়াশুনা চলছে ভালোই রাতে!

    জটিল, জটিল :hatsoff: :hatsoff:
    যদিও আমগো এপুলেটের দাগ তুলা হইতোনা, চাইরটাই থাকতো, কিন্তু কাহিনি ঘটনা সব সেইম কি সেইম :hug:

    জিহাদ, ব্যাটা তুই একটা মাল্কবি… (কপিরাইটঃ গরীব্জুনা :grr: )

    [ জবাব দিন ]

  9. আহসান আকাশ (৯৬-০২)
       জুন ২৯, ২০০৯ at ১০:১৪ অপরাহ্ন |

    তাড়াতাড়ি ছড়ার বই বাইর কর… টাকা কোথা থেকে আসবে তা সাব্বির ভাই জানে…

    জিহাদ, ব্যাটা তুই একটা মাল্কবি…

    :thumbup: :thumbup:

    [ জবাব দিন ]

  10. রকিব (০১-০৭)
       জুন ২৯, ২০০৯ at ১০:৩২ অপরাহ্ন |

    আমিও একটা কবিতা লিখছিঃ
    চল চল চল
    জিহাদ ভাই *ল্কবি। (ক.রা.- গরীব্জুনা ভাই)

    [ জবাব দিন ]

  11. কামরুল হাসান (৯৪-০০)
       জুন ২৯, ২০০৯ at ১০:৩৮ অপরাহ্ন |

    এক কথায়, মুগ্ধ। :clap:

    [ জবাব দিন ]

  12. জিহাদ (৯৯-০৫)
       জুন ২৯, ২০০৯ at ১০:৪১ অপরাহ্ন |

    সবাইরে থ্যাংকু। এই দীর্ঘ সিরিজের জ্বালায় কেউ বিরক্ত হইলেও কিসু করার নাই!

    শুরু যখন করসি শেষ কইরা ছাড়ুম :P

    [ জবাব দিন ]

    কামরুল হাসান (৯৪-০০)
        জুন ২৯, ২০০৯ at ১০:৫৭ অপরাহ্ন |

    অ চো……. x-(
    শেষ করলে খবর আছে।
    চলছে…..চলবে।

    [ জবাব দিন ]

  13. আন্দালিব (৯৬-০২)
       জুন ২৯, ২০০৯ at ১০:৪৩ অপরাহ্ন |

    তোমারে নিয়া আমি দিন দিনই আশাবাদী হইতেছি!

    সুপার্ব কবিতা এইটা জিহাদ! অসাধারণ! :clap: :clap: :boss: :boss:

    [ জবাব দিন ]

  14. সানাউল্লাহ (৭৪ - ৮০)
       জুন ২৯, ২০০৯ at ১০:৫০ অপরাহ্ন |

    দেখলেনই তো নেইতো মোটেই ঘাটতি এবার পড়ায়
    এসএসসিতে ভাগ্য দেখি কোন ঠিকানায় গড়ায়!

    নাহ্ জিহাদরে এইবার সিসিবির জাতীয় কবি বানাইতে হইবো। এই পুলাডা একটা জিনিষ!! (অ.ট : প্রিন্সিপাল অশ্লীল শব্দ ব্যবহার করেন না।)

    :hatsoff: :hatsoff: :hatsoff:

    [ জবাব দিন ]

    কামরুল হাসান (৯৪-০০)
        জুন ২৯, ২০০৯ at ১০:৫৫ অপরাহ্ন |

    :khekz:

    [ জবাব দিন ]

    রাশেদ (৯৯-০৫)
        জুন ২৯, ২০০৯ at ১১:৩১ অপরাহ্ন |

    :))

    [ জবাব দিন ]

    কাইয়ূম (১৯৯২-১৯৯৮)
        জুন ২৯, ২০০৯ at ১১:৪২ অপরাহ্ন |

    =)) :pira:

    [ জবাব দিন ]

  15. তৌফিক (৯৬-০২)
       জুন ২৯, ২০০৯ at ১১:৩১ অপরাহ্ন |

    অসাধারণ!

    [ জবাব দিন ]

    তৌফিক (৯৬-০২)
        জুন ২৯, ২০০৯ at ১১:৩৭ অপরাহ্ন |

    আমি ভাষাহারা হইয়া এক শব্দে কমেন্ট দিলাম। এইটা প্রিয়তে না রাখলে আমার লকার খালি খালি লাগবে। :)

    [ জবাব দিন ]

    কাইয়ূম (১৯৯২-১৯৯৮)
        জুন ২৯, ২০০৯ at ১১:৪২ অপরাহ্ন |

    নভিসেস ড্রিল ব্যাপক কামে লাগাইতাছোস দেখি :D

    [ জবাব দিন ]

    তৌফিক (৯৬-০২)
        জুন ৩০, ২০০৯ at ১২:২২ অপরাহ্ন |

    :D

    [ জবাব দিন ]

  16. রাশেদ (৯৯-০৫)
       জুন ২৯, ২০০৯ at ১১:৩৪ অপরাহ্ন |

    আহের পুরা ক্যান্ডিডেটস টাইমের সিরাম দিনগুলার কথা মনে করায়ে দিলি :)
    অফটপিকঃ আহারে এমনে কইরা যদি লিখতে পারতাম :hatsoff:

    [ জবাব দিন ]

  17. মুহাম্মদ (৯৯-০৫)
       জুন ২৯, ২০০৯ at ১১:৪২ অপরাহ্ন |

    সেইরকম হইছে। পরেরটার অপেক্ষায়…

    [ জবাব দিন ]

  18. শার্লী (১৯৯৯-২০০৫)
       জুন ৩০, ২০০৯ at ১২:১১ পুর্বাহ্ন |

    আমি ছিলাম ক্রিকেট খেলা না হয় ঘুমানোর দলে। অসাধারন একটা সিরিজ। সবগুলা পড়লাম। তুই ব্যাটা আসলেও একটা মাল্কবি(ক।রা।-গরীব্জুনা ভাই)

    [ জবাব দিন ]

  19.    জুন ৩০, ২০০৯ at ১২:৩৮ পুর্বাহ্ন |

    পইড়া বড়ই শান্তি পাইলাম দোস্ত :D :D
    কঠিন লাগল
    :thumbup:

    [ জবাব দিন ]

  20. সামি হক (৯০-৯৬)
       জুন ৩০, ২০০৯ at ১২:৪৩ পুর্বাহ্ন |

    জিহাদ, অসাধারণ :boss: :boss:

    [ জবাব দিন ]

  21.   মাস্ফ্যু
       জুন ৩০, ২০০৯ at ২:৫৬ পুর্বাহ্ন |

    আমার মন এক ছুটে চলে গেল ডিম লাইটের আলোয় খেলা ডর্ম ক্রিকেটের পীচে :( :(

    [ জবাব দিন ]

  22.    জুন ৩০, ২০০৯ at ৩:২৪ পুর্বাহ্ন |

    Shokale uthia ami mone mone boli,
    zihad asholei ek khan maal kobi :grr:

    [ জবাব দিন ]

  23. তানভীর (৯৪-০০)
       জুন ৩০, ২০০৯ at ৯:৪৪ পুর্বাহ্ন |

    জিহাদ, অসাধারণ লাগল। :boss: :boss:
    ক্যান্ডিডেটস টাইমটা মনে হয় সবচেয়ে সুখের ছিল। কোন কিছুর চিন্তা নাই, পড়াশুনার চিন্তাও থাকত না।
    আহা রে! :(
    জিহাদ, তুমি একটা মাল্কবি!!!

    [ জবাব দিন ]

    তৌফিক (৯৬-০২)
        জুন ৩০, ২০০৯ at ১২:২২ অপরাহ্ন |

    পড়াশুনার চিন্তাও থাকত না।

    রবিন ভাই, তারেক ভাই, কামরুল ভাই সবাই মিলেও যদি সার্টিফিকেট দেয় আপনার পড়াশুনার চিন্তা থাকত না, তাইলে বিশ্বাস করার একটা ট্রাই নিমু। এর আগে না। :grr:

    [ জবাব দিন ]

  24. কামরুলতপু (৯৬-০২)
       জুন ৩০, ২০০৯ at ১০:০৯ পুর্বাহ্ন |

    সিম্পলি অসাধারণ
    জিহাদের লেখার হাত সোনা দিয়ে বান্ধাইয়া রাখা হোক।

    [ জবাব দিন ]

    জাহিদ (১৯৯৯-২০০৫)
        জুন ৩০, ২০০৯ at ৭:৪২ অপরাহ্ন |

    এমনি এমনি বান্ধায় না রাইখা, হাত কাইটা অরে ১টা সোনার হাত দেয়া হোক :grr: :grr:

    [ জবাব দিন ]

  25. ফয়েজ (৮৭-৯৩)
       জুন ৩০, ২০০৯ at ১২:২০ অপরাহ্ন |

    :grr: :grr:

    কোপানি হইছেরে বেটা। লাইগা থাক ছড়া নিয়া, তোরে দিয়া হইবো।

    [ জবাব দিন ]

  26. মুসতাকীম (২০০২-২০০৮)
       জুন ৩০, ২০০৯ at ১২:৫০ অপরাহ্ন |

    আহারে পুরান কথা মনে পইরা গেল :dreamy: :dreamy: :dreamy:

    [ জবাব দিন ]

    তানভীর (৯৪-০০)
        জুন ৩০, ২০০৯ at ১২:৫৪ অপরাহ্ন |

    মুসতাকীম……… :hug: :hug:
    কেমন আছ রে ভাই?

    [ জবাব দিন ]

    মুসতাকীম (২০০২-২০০৮)
        জুন ৩০, ২০০৯ at ২:৩০ অপরাহ্ন |

    ভালো আছি :hug: :hug: :hug: :hug: :hug:

    [ জবাব দিন ]

  27. রায়হান আবীর (৯৯-০৫)
       জুন ৩০, ২০০৯ at ৮:২২ অপরাহ্ন |

    বিমোহিত। সুপার্ব। অসাম।

    [ জবাব দিন ]

  28. আমিন (১৯৯৬-২০০২)
       জুলাই ১, ২০০৯ at ১১:৪০ পুর্বাহ্ন |

    :hatsoff: :hatsoff:
    অনেক পড়ে পড়লাম।
    অসাধারণ বললে কম বলা হয়।

    [ জবাব দিন ]

  29. আদনান (১৯৯৪-২০০০)
       জুলাই ২, ২০০৯ at ১২:৫৬ অপরাহ্ন |

    কলেজ লাইফের সবছেয়ে মজার সময়টা নিয়ে এসেছো, অনেক কিছু মনে পরে গেল । ধন্যবাদ ।

    Shokale uthia ami mone mone boli,
    zihad asholei ek khan maal kobi :grr:

    ঐ… B-)

    [ জবাব দিন ]

  30. তন্ময় (২০০৬-২০১২)
       মে ৫, ২০১০ at ৯:৩৬ অপরাহ্ন |

    ভাইয়েরা এইবার পরীক্ষা দিয়া অাইলাম,,,,Mcc…josh moja করছি…।কিছুই বাদ পরেনাই…।। :khekz: :khekz: :khekz: :goragori:

    [ জবাব দিন ]

  31. গুলশান (১৯৯৯-২০০৫)
       জুলাই ১৮, ২০১০ at ১:৫০ পুর্বাহ্ন |

    পরের পর্ব কই?

    [ জবাব দিন ]

মন্তব্য করুন :

আপনার ই-মেইল ঠিকানা কখনোই প্রকাশ করা হবেনা অথবা শেয়ার করা হবেনা। দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা। আবশ্যিক তথ্যগুলো * চিহ্নিত করা আছে।

*
*
:) :( :P :D :)) :(( =)) :clap: ;) B-) :-? :grr: :boss: :shy: x-( more »


(বাংলায় টাইপ করতে ctrl+g চাপুন। একটি শব্দ লেখা শেষে স্পেস বার চাপুন। তাহলেই ইংরেজী থেকে শব্দটি বাংলায় রুপান্তরিত হবে।একই শব্দের একাধিক বানান অপশন দেখতে শব্দটির উপরে মাউস রেখে ক্লিক করুন)
Ekushey Inline virtual Bangla keyboard