random header image

রকিব মিয়ার চা’য়ের দোকানের শুভ উদ্বোধন

স্লামডগ মিলিওনিয়ার চায়েওয়ালা রকিব মিয়াকে চেনেনা এমন লোক সিসিবিতে খুঁজে পাওয়া দুষ্কর। হাসিখুশি যে ছেলেটা কানাডাতে পড়াশোনা করার পাশাপাশি এখন সিসিবিতে চা বিলিয়ে বেশ ভালোই টু পাইস কামাচ্ছে। যে কোন নতুন সিসিবিয়ান কে চা দিয়ে স্বাগতম জানানো কিংবা নিজেদের কারো জন্মদিনে ধোঁয়া ওঠা চা এর পাশাপাশি গরম গরম পোস্ট দেয়ার বিজনেজ পলিসি করে তার দিনে দিনে উন্নতির রহস্যও মোটামুটি আমাদের সবার জানা।

তার সাথে আবার যোগ দিয়েছে দিহান ভাবী।

দুজনে মিলে সিসিবিতে আদর আপ্যায়নের দায়িত্বটুকু পালন করছে অত্যন্ত সুচারুভাবে। কিন্তু সমস্যা হলো দুজনেই কানাডা প্রবাসী। বাংলাদেশ এয়ারলাইন্স এর প্লেন জ্যামে পড়ে মাঝে মাঝেই তাদের সিসিবি তে সময়মত আসতে দেরী হয় যায়। চায়ের নিয়মিত সাপ্লাইয়েও যে ব্যাঘাত ঘটে সে আর বলতে।

কাজেই সব দিক বিবেচনা করে সিসিবি এডজুট্যান্ট ব্যাপারটার দিকে কয়েকদিন ধরেই গভীর মনযোগ সহকারে দৃষ্টি রাখছিলেন। ভাবছিলেন কিভাবে সমস্যাটার সমাধাণ করা সম্ভব। মাননীয় এডজুট্যান্ট স্যারের সুচিন্তিত মতামত অনুসারেই শেষ পর্যন্ত কানাডা প্রবাসী রকিব মিয়ার চায়ের দোকানের সিসিবি শাখা খোলার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

আশা করা যায় রকিব মিয়ার ব্যবসার উন্নতির গ্রাফ আগের চে আরো উর্ধ্বগতিতে ধাবমান হবে। মিলিওনার থেকে বিলিওনিয়ার হওয়া মনে হচ্ছে এখন মাত্র সময়ের ব্যাপার। ;;; দিহানভাবীকেও স্যুপ আর চা নিয়ে কানাডা টু সিসিবি আগের মত দৌড়াদৌড়ি করতে হবেনা।

এডুস্যারের অনুমতি ও নির্দেশনাক্রমে কিছু প্রাসঙ্গিক বিষয়বস্তু নিচে যোগ করে দেয়া হলো:

চায়ের দোকানের ঠিকানা:

চায়ের দোকানের ঠিকানা পেতে আপনাকে অবশ্যই লগইন করতে হবে। লগইন করার পর “আমার লকার” চায়ের দোকান নামে একটি লিংক দেখতে পাবেন। সেখানে ক্লিক করলেই কিছুক্ষনের মধ্যেই আপনি রকিব মিয়ার চায়ের দোকানের সামনে নিজেকে আবিষ্কার করবেন।

চা খাওয়ার জন্য ন্যূনতম যোগ্যতা

রকিব মিয়ার চায়ের দোকানে চা খেতে চাইলে আপনার পিসিতে অবশ্যই এডোবি ফ্ল্যাশ প্লেয়ার নাইন অথবা তার ওপরের কোন ভার্সন ইন্সটল থাকতে হবে।
লেটেস্ট এডোবি ফ্ল্যাশ প্লেয়ার ডাউনলোড করতে পারবেন এখান থেকে

চায়ের দোকানের সময়সূচী:

প্রথমে পরীক্ষামূলক ভাবে শুরু করা হলো। চলবে দিনরাত চব্বিশ ঘন্টা। কোন রকম সমস্যার সম্মুখীন না হলে চলতে থাকবে নিয়মিত।

চা খাওয়ার আদব কায়দা:

নির্দিষ্ট কোন আদব কায়দা নেই। কাপে করে কিংবা পিরিচে ঢেলে – যে কোনভাবেই খেতে পারেন। তবে সকল ক্ষেত্রে সিনিয়র জুনিয়র সম্পর্ক মেইন্টেইন করে চলতে হবে। কোন রকমের বেয়াদবি নয়, কিংবা বাড়াবাড়ি নয়। চায়ের কাপে ঝড় তোলা যেতে পারে যে কোন বিষয়েই। তবে অনাকাঙ্ক্ষিত কোন পরিবেশের সৃষ্টি হলে দায়ী ব্যক্তিকে চায়ের দোকান থেকে ব্যান করে দেয়া হতে পারে। তবে এডজুট্যান্ট স্যার মনে প্রাণে বিশ্বাস করেন তার ক্যাডেটরা এমন কোন পরিস্থিতি সৃষ্টি করতে পারেইনা।

চায়ের দোকান স্থাপনে সহযোগী পার্টনার :

চায়ের দোকান স্থাপনের ক্ষেত্রে কারিগরী সহায়তা নেয়া হয়েছে এই সাইটটি থেকে। প্রয়োজনীয় জায়গাটুকুও তাদের বদান্যতায় পাওয়া বলে আশা করা যাচ্ছে ক্রেতা সংখ্যা অতিরিক্ত হলেও সিসিবির সাধারণ পরিবেশে সেজন্য কোন ব্যাঘাত ঘটবেনা।
তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং রকিব মিয়ার চায়ের দোকান যতদিন থাকবে ততদিন পর্যন্ত চা খেয়ে তাদের কোন বিল দিতে হবেনা।

পরিশেষে, এডু স্যারের পক্ষ থেকে সিসিবির সবাইকে চায়ের দোকানে আমন্ত্রণ রইলো :)

শেয়ার করুন
৭ votes, average: ৫.০০ out of ৫৭ votes, average: ৫.০০ out of ৫৭ votes, average: ৫.০০ out of ৫৭ votes, average: ৫.০০ out of ৫৭ votes, average: ৫.০০ out of ৫ (ভোট, ৫.০০/ ৫)
রেটিং করার জন্য আপনাকে রেজিস্টার্ড সদস্য হতে হবে
Loading ... Loading ...
প্রকাশিত লেখা বা মন্তব্য সম্পূর্ণভাবেই লেখক/মন্তব্যকারীর নিজস্ব অভিমত। এর জন্য ক্যাডেট কলেজ ব্লগ কর্তৃপক্ষকে কোনভাবেই দায়ী করা চলবেনা।

৫৭ টি মন্তব্য

  1. রকিব (০১-০৭)
       অগাস্ট ১১, ২০০৯ at ১২:৪৪ পূর্বাহ্ন |

    :-o :-o
    :goragori: :goragori: :goragori: :goragori: :goragori:
    জিহাদ ভাই রকায়।

    [ জবাব দিন ]

    ahsanmcc
        অগাস্ট ১১, ২০০৯ at ২:০৪ পূর্বাহ্ন|

    রকায় = কঙ্করায় :D :D

    [ জবাব দিন ]

  2. রায়হান আবীর (৯৯-০৫)
       অগাস্ট ১১, ২০০৯ at ১২:৪৫ পূর্বাহ্ন |

    চ্রম। তয় চ্যাট রুমে কয়জন আছে এইটা নীড় পাতা থেকে দেখা গেলে ভালু হইতো। জিহাদ ভাইয়া রকায়।

    [ জবাব দিন ]

    কামরুল হাসান (৯৪-০০)
        অগাস্ট ১১, ২০০৯ at ৬:৪৪ পূর্বাহ্ন|

    [ জবাব দিন ]

  3.   mashroof
       অগাস্ট ১১, ২০০৯ at ১২:৫৯ পূর্বাহ্ন |

    ami cha khapoooooooo :((

    [ জবাব দিন ]

    রকিব (০১-০৭)
        অগাস্ট ১১, ২০০৯ at ১:০৯ পূর্বাহ্ন|

    :teacup:

    [ জবাব দিন ]

  4. এহসান (৮৯-৯৫)
       অগাস্ট ১১, ২০০৯ at ১:০২ পূর্বাহ্ন |

    জিদান, তুমি একটা সুপার স্টার :hug:

    [ জবাব দিন ]

  5. কামরুল হাসান (৯৪-০০)
       অগাস্ট ১১, ২০০৯ at ১:১৬ পূর্বাহ্ন |

    পুরা জোস ! :thumbup:

    [ জবাব দিন ]

  6. রাশেদ (৯৯-০৫)
       অগাস্ট ১১, ২০০৯ at ১:১৮ পূর্বাহ্ন |

    জিহাদ তুই পুরাই একটা মাল :D :thumbup: :thumbup: :thumbup:

    [ জবাব দিন ]

  7. কাইয়ূম (১৯৯২-১৯৯৮)
       অগাস্ট ১১, ২০০৯ at ১:৪৩ পূর্বাহ্ন |

    দিহান কই? ওরে খবর দে রকিব :)
    টি স্টল পছন্দ হইছে

    [ জবাব দিন ]

    দিহান আহসান
        অগাস্ট ১১, ২০০৯ at ৬:২৮ পূর্বাহ্ন|

    কি বলেন কাইয়ূম ভাই? :grr:

    [ জবাব দিন ]

    রকিব (০১-০৭)
        অগাস্ট ১১, ২০০৯ at ৬:৩৬ পূর্বাহ্ন|

    :shy: :shy:

    [ জবাব দিন ]

    মেহেদী হাসান (১৯৯৬-২০০২)
        অগাস্ট ১১, ২০০৯ at ১:২০ অপরাহ্ন|

    কি বলেন কাইয়ূম ভাই? :grr:

    [ জবাব দিন ]

  8. আন্দালিব (৯৬-০২)
       অগাস্ট ১১, ২০০৯ at ২:১৩ পূর্বাহ্ন |

    আরে দারুণ জিনিশ! সুপার্ব। ঘুম আসতেছিলো, ভাবতেছিলাম এককাপ চা হইলে মন্দ হয় না। এসে দেখি পুরাই সেরাম অবস্তা। :goragori: :goragori:

    [ জবাব দিন ]

  9. আহসান আকাশ (৯৬ - ০২)
       অগাস্ট ১১, ২০০৯ at ২:৪৬ পূর্বাহ্ন |

    সাব্বাশ জিহাদ :hatsoff:

    [ জবাব দিন ]

  10. শার্লী (১৯৯৯-২০০৫)
       অগাস্ট ১১, ২০০৯ at ২:৫৫ পূর্বাহ্ন |

  11. দিহান আহসান
       অগাস্ট ১১, ২০০৯ at ৬:৩৪ পূর্বাহ্ন |

    তা জিহাদ ভাইয়া, স্যুপ আর চা কি তাহলে সিসিবি’র চা’য়ের দোকানে পাঠিয়ে দিবো? :)

    [ জবাব দিন ]

  12. রেজওয়ান (৯৯-০৫)
       অগাস্ট ১১, ২০০৯ at ৭:০৪ পূর্বাহ্ন |

    তোরে তো কালকে বিকালেই দিয়া দিসি ;)
    আবারো ফর্মাল ভাবে :-* :-* :-* :-*

    [ জবাব দিন ]

    রেজওয়ান (৯৯-০৫)
        অগাস্ট ১১, ২০০৯ at ৭:১১ পূর্বাহ্ন|

    এইটারে কয়েকদিন স্টিকি করে রাখা দরকার………নিচে যাইতেসে গিয়া :-? :-? :-?

    [ জবাব দিন ]

  13. কামরুল হাসান (৯৪-০০)
       অগাস্ট ১১, ২০০৯ at ৭:৩১ পূর্বাহ্ন |

    জুনিয়র পোলাপাইনের জন্যে চায়ের দোকানে বসা যায়না!
    খালি হাউ কাউ করে। :grr:
    ওই রকিব তোর দোকানে এসি লাগা।
    আমার আর কাইয়ুম ভাইয়ের জন্যে সব সময় একটা কেবিন বুক দিয়া রাখবি। :P

    [ জবাব দিন ]

    দিহান আহসান
        অগাস্ট ১১, ২০০৯ at ৮:৩৪ পূর্বাহ্ন|

    কি বলেন কাইয়ূম ভাই? B-)

    [ জবাব দিন ]

    রবিন (৯৪-০০/ককক)
        অগাস্ট ১১, ২০০৯ at ৮:৫৩ পূর্বাহ্ন|

    কি বলেন কাইয়ূম ভাই?

    [ জবাব দিন ]

    তানভীর (৯৪-০০)
        অগাস্ট ১১, ২০০৯ at ১০:৫০ পূর্বাহ্ন|

    কি বলেন কাইয়ূম ভাই? :grr: :grr:

    [ জবাব দিন ]

    হাসনাইন (৯৯-০৫)
        অগাস্ট ১১, ২০০৯ at ১২:১০ অপরাহ্ন|

    শুধুমাত্র কাম্রুল ভাই আর কাইয়ুম ভাইয়ের জন্য এসি সহ স্পেশাল খুপরি। কাহিনি তো সুবিধার মনে হইতেসেনা।

    কি বলেন কাইয়ুম ভাই? :grr:

    [ জবাব দিন ]

  14. সায়েদ (১৯৯২-১৯৯৮)
       অগাস্ট ১১, ২০০৯ at ৮:৩৫ পূর্বাহ্ন |

  15. শোয়েব (৯৪ - ০০)
       অগাস্ট ১১, ২০০৯ at ১০:২৬ পূর্বাহ্ন |

    :thumbup: :thumbup:
    জিহাদ একটা জিনি(য়া)স

    [ জবাব দিন ]

    দিহান আহসান
        অগাস্ট ১১, ২০০৯ at ১০:৩৩ পূর্বাহ্ন|

    কিন্তু আপনারেতো দেখা যাইতেসেনা B-)

    [ জবাব দিন ]

    শোয়েব (৯৪ - ০০)
        অগাস্ট ১১, ২০০৯ at ৮:৫৪ অপরাহ্ন|

    চশমা খোলেন, দাঁত বের করছি। :D

    [ জবাব দিন ]

  16. তানভীর (৯৪-০০)
       অগাস্ট ১১, ২০০৯ at ১০:৫১ পূর্বাহ্ন |

    নাহ্‌! জিহাদরে আর প্রশংসা করমু না….. :-B

    [ জবাব দিন ]

  17. রবিন (৯৪-০০/ককক)
       অগাস্ট ১১, ২০০৯ at ১০:৫৫ পূর্বাহ্ন |

    মডুদের প্রতিঃ চায়ের দোকান বা চ্যাট রুম টা ফ্ল্যাশের না করলেই ভালো হয়। কারন অনেকেরই ফ্ল্যাশ এ প্রব্লেম হয়/ হবে। আগের স্টাফ লাউঞ্জ এর মতো নন-ফ্ল্যাশ করলে ভালো হবে

    [ জবাব দিন ]

    হাসনাইন (৯৯-০৫)
        অগাস্ট ১১, ২০০৯ at ১২:১২ অপরাহ্ন|

    যে ব্যক্তি নেট ইউজ করতে পারে ইচ্ছা থাকলে ফ্ল্যাশ প্লেয়ারও ইন্সটল করতে পারবে ;)

    [ জবাব দিন ]

    রবিন (৯৪-০০/ককক)
        অগাস্ট ১১, ২০০৯ at ১২:২৬ অপরাহ্ন|

    পারবে না বলি নাই কিন্তু

    [ জবাব দিন ]

    রবিন (৯৪-০০/ককক)
        অগাস্ট ১১, ২০০৯ at ১২:২৭ অপরাহ্ন|

    অনেকের ই অফিসে এডমিন এক্সেস নাই ইন্সটল করার।

    [ জবাব দিন ]

    আহসান আকাশ (৯৬ - ০২)
        অগাস্ট ১১, ২০০৯ at ১২:৩৬ অপরাহ্ন|

    হুমম

    [ জবাব দিন ]

    মেহেদী হাসান (১৯৯৬-২০০২)
        অগাস্ট ১১, ২০০৯ at ১:২৩ অপরাহ্ন|

    হুমম B-)

    [ জবাব দিন ]

  18. আব্দুল্লাহ্‌ আল ইমরান (৯৩-৯৯)
       অগাস্ট ১১, ২০০৯ at ১০:৫৮ পূর্বাহ্ন |

    রকিব তুই বেশি রাইড়া গেছস ! চায়ের দোকান খোল নইলে :chup: :duel:

    [ জবাব দিন ]

  19. মেহেদী হাসান (১৯৯৬-২০০২)
       অগাস্ট ১১, ২০০৯ at ১:২৫ অপরাহ্ন |

    :just: চরম হইছে…… শুধু এই জিনিসটাই অপূর্ণ ছিল…

    ধন্যবাদ জিহাদ… :boss: :salute: :salute:

    [ জবাব দিন ]

  20. বন্য (৯৯-০৫)
       অগাস্ট ১১, ২০০৯ at ১:২৭ অপরাহ্ন |

    মডু স্যারের কাছে চ্যাট উইন্ডোর সাইজ বৃদ্ধি করার জন্য দাবী জানাচ্ছি…কারণ ইতিমধ্যে তুখোড় কয়েকজন চ্যাটারুর গতির সাথে তাল সামলাতে না পেরে দুইজন সিসিবি সদস্যের মস্তিষ্কবিকৃতির খবর পাওয়া গেসে…. ~x( ~x( ~x(

    তবে,দোকানটা যা হয়েছে না মাইরি…. ~x( ~x( ~x( ~x( :thumbup: :thumbup: :thumbup: :thumbup: :thumbup:

    [ জবাব দিন ]

    আহসান আকাশ (৯৬ - ০২)
        অগাস্ট ১১, ২০০৯ at ১:৪৮ অপরাহ্ন|

    লেখার সাইজ গুলো কি আরেকটু বড় করা যায় না? চশমা লাগায়া দেখতে হয় :-B

    তবে জিনিষ একটা হইছে… এডু/মডুদের লাল সালাম :salute:

    [ জবাব দিন ]

    রবিন (৯৪-০০/ককক)
        অগাস্ট ১১, ২০০৯ at ১:৫৯ অপরাহ্ন|

    ekhono dekhtei parlam na x-(

    [ জবাব দিন ]

    আহসান আকাশ (৯৬ - ০২)
        অগাস্ট ১১, ২০০৯ at ২:০৬ অপরাহ্ন|

    সবুরে মেওয়া ফলে :-B

    ( রিবিন ভাই তাড়াতাড়ি আসেন কাইয়ুম ভাই ভায়ের দোকানে পুরা ত্রাস সৃস্টি করছে)

    [ জবাব দিন ]

    রবিন (৯৪-০০/ককক)
        অগাস্ট ১১, ২০০৯ at ৪:২৫ অপরাহ্ন|

    কেমনে আসবো? loading Error

    [ জবাব দিন ]

    জিহাদ (৯৯-০৫)
        অগাস্ট ১১, ২০০৯ at ৪:৫৫ অপরাহ্ন|

    রবিন ভাই, ব্রাউজার কোনটায় ট্রাই করসেন?
    গুগল ক্রোম এ সমস্যা করতে পারে।

    [ জবাব দিন ]

    রবিন (৯৪-০০/ককক)
        অগাস্ট ১২, ২০০৯ at ১০:০০ পূর্বাহ্ন|

    FIREFOX 3.0.16
    IE 7

    [ জবাব দিন ]

    টুম্পা (অতিথি)
        অগাস্ট ১১, ২০০৯ at ৩:৩৭ অপরাহ্ন|

    আমি ও… :(
    কত শখ করে আসছিলাম চা খাইতে…..কি জানি loading error দেখায়! বাসায় গিয়ে আরেকবার ট্রাই করে দেখতে হবে!

    [ জবাব দিন ]

    জিহাদ (৯৯-০৫)
        অগাস্ট ১১, ২০০৯ at ৪:৫৬ অপরাহ্ন|

    ভাবী, কাইন্ডলি ব্রাউজার ভার্সন আর ফ্ল্যাশ প্লাগইন কোনটা সেটা একটু চেক করে দেখবেন।
    তারপর জানান এখানে।

    [ জবাব দিন ]

    টুম্পা (অতিথি)
        অগাস্ট ১২, ২০০৯ at ১২:৩৭ অপরাহ্ন|

    ঢুকতে পেরেছিইইইই… :D অফিসে মনে হয় কিছু একটা ব্লক করা আছে। বাসা থেকে কোন সমস্যা হয়না।
    থ্যাংকু জিহাদ । :thumbup:

    [ জবাব দিন ]

    মাহমুদ ফয়সাল (৯৯-০৫)
        অগাস্ট ১২, ২০০৯ at ৪:৩৭ অপরাহ্ন|

    :thumbup: :thumbup: :thumbup:

    [ জবাব দিন ]

  21. ওবায়দুল্লাহ (১৯৮৮-১৯৯৪)
       অগাস্ট ১১, ২০০৯ at ৭:০৪ অপরাহ্ন |

    দারুন !
    দারুন হলো ব্যাপারটা।
    :clap:

    [ জবাব দিন ]

  22. তৌফিক (৯৬-০২)
       অগাস্ট ১১, ২০০৯ at ৭:২৪ অপরাহ্ন |

    আমি ছাড়া চায়ের দোকানে কেউ নাই। আসেন, চা খাইয়া যান। ;;) ;;) ;;)

    [ জবাব দিন ]

  23. আদনান (১৯৯৪-২০০০)
       অগাস্ট ১১, ২০০৯ at ৭:২৮ অপরাহ্ন |

    যাই চেক করে দেখি ।
    :thumbup:
    সাব্বাস জিহাদ ।

    [ জবাব দিন ]

    তৌফিক (৯৬-০২)
        অগাস্ট ১১, ২০০৯ at ৭:৩৩ অপরাহ্ন|

    আমি আছি তো, আকাশও আছে। কিন্তু কেউ কথা কয় না………… :-?

    [ জবাব দিন ]

  24. সানাউল্লাহ (৭৪ - ৮০)
       অগাস্ট ১১, ২০০৯ at ৮:১৫ অপরাহ্ন |

    যাই দেখি রকিবের দোকান থেইক্কা ঘুইরা আসি। পোলাপাইন আছে তো? বহুত দিন পাঙ্গা দিই না!! :grr: :grr: :grr:

    [ জবাব দিন ]

  25. সামিয়া (৯৯-০৫)
       অগাস্ট ১১, ২০০৯ at ১১:৫৪ অপরাহ্ন |

    চ্রমমমমমম :boss:

    [ জবাব দিন ]

  26. মাহমুদ ফয়সাল (৯৯-০৫)
       অগাস্ট ১২, ২০০৯ at ১২:১৯ পূর্বাহ্ন |

    জিনিসটা জটিল হইছে

    জিহাদ বস :boss: :boss: :boss: :boss:

    [ জবাব দিন ]

  27. মান্নান (১৯৯৩-১৯৯৯)
       অগাস্ট ১২, ২০০৯ at ৪:৫৪ অপরাহ্ন |

    :teacup: :teacup: চায়ে কি আফিম দেয়া নাকি , নেশা নেশা লাগে যে …

    চা য়ের সাথে একটু রঙ্গিন পানির ব্যবস্থা করা যায় না ? রঙ্গিন পানির ফ্রান্ঞ্চাইজ টা কারে দেয়া যায় ?
    কাইয়ুম ভাই মনে হয় ইন্টারেস্টেড , কি বলেন কাইয়ুম ভাই ??

    [ জবাব দিন ]

  28. নীলপদ্ম (৯৩-৯৯)
       অগাস্ট ১৩, ২০০৯ at ৬:০০ পূর্বাহ্ন |

মন্তব্য করুন :

আপনার ই-মেইল ঠিকানা কখনোই প্রকাশ করা হবেনা অথবা শেয়ার করা হবেনা। দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা। আবশ্যিক তথ্যগুলো * চিহ্নিত করা আছে।

*
*
:) :( :P :D :)) :(( =)) :clap: ;) B-) :-? :grr: :boss: :shy: x-( more »


অভ্র প্রভাত ফোনেটিক ইউনিজয় ইংরেজী
(বাংলায় টাইপ করতে ctrl+g চাপুন। একটি শব্দ লেখা শেষে স্পেস বার চাপুন। তাহলেই ইংরেজী থেকে শব্দটি বাংলায় রুপান্তরিত হবে।একই শব্দের একাধিক বানান অপশন দেখতে শব্দটির উপরে মাউস রেখে ক্লিক করুন)
Ekushey Inline virtual Bangla keyboard