random header image

অশ্রু

যখন আঁখিজলে চোখ ভেসে যায়
মনকে প্রবোধ দেই আমি,
কিন্তু আজ প্রবোধের কিছু নেই।
অশ্রুকে বাঁধ দেয়ার প্রয়োজন নেই,
আজ আমার কষ্টের দিন।
আঁখিজলে ভাসিয়ে দেব এই দেশ,
আমার অশ্রুবর্ষণ হার মানাবে
আজ সিলেটের বারি বর্ষণকে,
এই অশ্রুবর্ষণে নেই কোন লজ্জা।
আজ একটু কাঁদ বাংলা মা, কাঁদ,
তোমার সূর্যসন্তানেরা আজ নিহত।

নিহত!!!
শতধিক্কার জানাই নিজেকে,
শহীদদের আমি নিহত বলি?
যাঁরা প্রাণ দিয়েছেন,
আমার কাছে তারা সবাই শহীদ।
কোন বাঁধা রুখতে পারবে না
কোন রক্তচক্ষু বিরত করতে পারবে না
আমাকে, তাঁদের শহীদ বলা হতে।
আমি আজ বাঁধভাঙা ক্রন্দন
আজ আমি নির্বোধ আক্রোশ
এক উদ্বেলিত ক্ষোভ আমি
প্রবোধের কিছু নাই আজ,
আজ আমার অশ্রুদিবস।

দ্রঃ আমি জানি না লেখাটা কেমন হয়েছে, কিন্তু রক্ত দিয়ে লেখা বোধহয় একেই বলে। হৃদয় হতে নিঃসৃত কথা লিখলাম। উৎসর্গ করছি সকল শহীদদের প্রতি।

শেয়ার করুন
০ votes, average: ০.০০ out of ৫০ votes, average: ০.০০ out of ৫০ votes, average: ০.০০ out of ৫০ votes, average: ০.০০ out of ৫০ votes, average: ০.০০ out of ৫ (ভোট, ০.০০/ ৫)
রেটিং করার জন্য আপনাকে রেজিস্টার্ড সদস্য হতে হবে
Loading ... Loading ...
প্রকাশিত লেখা বা মন্তব্য সম্পূর্ণভাবেই লেখক/মন্তব্যকারীর নিজস্ব অভিমত। এর জন্য ক্যাডেট কলেজ ব্লগ কর্তৃপক্ষকে কোনভাবেই দায়ী করা চলবেনা।

৮ টি মন্তব্য

  1.   সিউল ( ১৯৯৮-২০০৪)
       ফেব্রুয়ারী ২৮, ২০০৯ at ১:৪৪ পূর্বাহ্ন |

    ২২ জনের সবাইকেই উৎসর্গ কর ভাইয়া……

    [ জবাব দিন ]

  2. আজীজ হাসান মুন্না (৯১-৯৭)
       ফেব্রুয়ারী ২৮, ২০০৯ at ২:১১ পূর্বাহ্ন |

    হৃদয়স্পর্শী……শহীদ সবাইকেই উৎসর্গ কর

    [ জবাব দিন ]

    শার্লী (১৯৯৯-২০০৫)
        ফেব্রুয়ারী ২৮, ২০০৯ at ৩:১৯ পূর্বাহ্ন|

    ধন্যবাদ ভাই। সবাইকে উৎসর্গ করেছি। ভাই, লেখার সময় খুব একটা স্বাভাবিক ছিলাম না।

    [ জবাব দিন ]

  3. সায়েদ (১৯৯২-১৯৯৮)
       ফেব্রুয়ারী ২৮, ২০০৯ at ৮:১৪ পূর্বাহ্ন |

    :hatsoff: :hatsoff:

    [ জবাব দিন ]

    শার্লী (১৯৯৯-২০০৫)
        ফেব্রুয়ারী ২৮, ২০০৯ at ১২:১৯ অপরাহ্ন|

    ধন্যবাদ

    [ জবাব দিন ]

  4. ওবায়দুল্লাহ (১৯৮৮-১৯৯৪)
       ফেব্রুয়ারী ২৮, ২০০৯ at ৭:১৬ অপরাহ্ন |

    সারাটা জীবনই হয়তো কেঁদে যেতে হবে।

    [ জবাব দিন ]

  5. আমিন (১৯৯৬-২০০২)
       মার্চ ১, ২০০৯ at ১২:৫২ পূর্বাহ্ন |

    আমি লিখতে চাইছিলাম তাদের সম্মান জানাতে । কথা খুজে পেলাম না । এই পোস্টে লেখকের সাথে তাঁদের বাকহীন সম্মান জানিয়ে গেলাম নিরশ্রু কান্নায় ।

    [ জবাব দিন ]

  6. আলম (১৯৯৭-২০০৩)
       মার্চ ১, ২০০৯ at ৮:৩১ অপরাহ্ন |

    কিন্তু আজ প্রবোধের কিছু নেই।
    অশ্রুকে বাঁধ দেয়ার প্রয়োজন নেই,
    আজ আমার কষ্টের দিন।
    আঁখিজলে ভাসিয়ে দেব এই দেশ,
    … আজ আমার অশ্রুদিবস।

    [ জবাব দিন ]

মন্তব্য করুন :

আপনার ই-মেইল ঠিকানা কখনোই প্রকাশ করা হবেনা অথবা শেয়ার করা হবেনা। দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা। আবশ্যিক তথ্যগুলো * চিহ্নিত করা আছে।

*
*
:) :( :P :D :)) :(( =)) :clap: ;) B-) :-? :grr: :boss: :shy: x-( more »


অভ্র প্রভাত ফোনেটিক ইউনিজয় ইংরেজী
(বাংলায় টাইপ করতে ctrl+g চাপুন। একটি শব্দ লেখা শেষে স্পেস বার চাপুন। তাহলেই ইংরেজী থেকে শব্দটি বাংলায় রুপান্তরিত হবে।একই শব্দের একাধিক বানান অপশন দেখতে শব্দটির উপরে মাউস রেখে ক্লিক করুন)
Ekushey Inline virtual Bangla keyboard