যেদিন থেকে
স্বপ্ন দেখা ছেড়ে দিয়েছি,
অনেক সুখে আছি জানো?
তোমার কাছ থেকে
দূরে যেতে আজ আর
কষ্ট হচ্ছে না কোনো।
তুমি চলে যাবার পর
চেয়েছিলাম আমি
নিজেকে নিঃস্ব করে দিতে।
তিন মাস হতে চলল
কই আমিত ভালোই আছি
পাছে তোমার না নিঃস্ব হয় হতে।
তোমাকে এখন আর
চাইতে পারি না আমি,
পরিপূর্ণ আমি তোমাকে ছাড়াই,
কষ্ট দেয়ার চেষ্টায় কি পেলে?
এখন আমি শুধু
নিজের মাঝেই নিজেকে হারাই।
সুখের সীমান্ত নয় দূর
শুধু খুঁজতে জানতে হয়,
পৌঁছতে পারলে সেখানে আর
সুখ দুঃখের কোন ভেদাভেদ নয়।


(২ভোট, ৪.৫০/ ৫)
১৮ টি মন্তব্য
[ জবাব দিন ]
ধিন্যবিদ রিবিন ভিই
।
[ জবাব দিন ]
কবিতাটা অনেক ভাল লাগল। আমিও স্বপ্ন দেখা ছাড়তে চাই।
[ জবাব দিন ]
তাইলে কিন্তু নাগরিকত্ব কাইড়া নিতে পারে………আওয়ামীলীগ ক্ষমতায়। খুব খিয়াল কইরা……
[ জবাব দিন ]
[ জবাব দিন ]
ধন্যবাদ তপু ভাই। স্বপ্ন দেখা ছেড়ে দিলেই ভালো, স্বপ্নভঙ্গের কষ্ট নেই।
[ জবাব দিন ]
[ জবাব দিন ]
থ্যাঙ্কু দোস্ত
[ জবাব দিন ]
শার্লী, তোমার কবিতাটা ভাল হয়েছে।
কবিতায় স্পষ্টতই বিচ্ছেদের ছাপ প্রকট। তুমি ভাল আছ তো?
[ জবাব দিন ]
ধন্যবাদ ভাই।
ভাই ভালো আছি। বেশ কয়েকদিন আগে লেখা কবিতা। তখন অবস্থা খারাপ ছিল।
[ জবাব দিন ]
আরে ব্যাপার না, কিপ ইওর মরাল হাই, স্কাই হাই,
মাইয়াদের বেশি পাত্তা দেয়া ঠিক না, মাথায় উঠি যায়।
[ জবাব দিন ]
আমিও তাই বুঝতে পেরেছি। বলে না, কেউ দেখে শেখে আর কেউ ঠেকে শেখে, আমি ঠেকে শিখলাম।
[ জবাব দিন ]
সবাই গ্যালো।
কবিতা ভালো লাগছে।
[ জবাব দিন ]
[ জবাব দিন ]
ভালো লাগা দিয়ে গেলেন শার্লী ভাই।
[ জবাব দিন ]
ভালো লাগছে
যাই হোক ধন্যবাদ
[ জবাব দিন ]
সত্যি খুব বিষাদমাখা এই লেখাটা।
হৃৎপিণ্ড থেকে একেবারে
রক্ত ঝরছে যেন।
[ জবাব দিন ]
[ জবাব দিন ]