random header image

প্রবাসের ডায়েরি থেকে…(প্রথম খন্ড) – শেষ

প্রবাসের ডায়েরি থেকে…(প্রথম খন্ড) – ১
প্রবাসের ডায়েরি থেকে…(প্রথম খন্ড) – ২

৭। মাঝে মাঝে উদ্দ্যেশহীন ভাবে সারারাত ঘুরে বেড়াতে আমার ভালোই লাগত। এখানে দিন আর রাতের মধ্যে আকাশ-পাতাল ব্যবধান। কর্মব্যস্ত দিনের কোলাহল আর চঞ্চলতার পর ক্রমেই শান্ত হতে থাকে শহরটি। শপিং মলগুলো সন্ধ্যায় বন্ধ হয়ে যায়। ধীরে ধীরে ফাঁকা হতে থাকে রাস্তাঘাট। নিরবতা নেমে আসে। নাইট বাসগুলো চলতে শুরু করে। সারাদিনের পরিশ্রমে ক্লান্ত মানুষগুলো বার আর ক্লাবগুলোতে ভীড় জমায়। রাস্তাঘাট, বাস, বাস স্টপ, টিউব স্টেশন আর পার্কগুলো নিশিকন্যাদের আগমনে পূর্ণতা পায়। নাইট বাসগুলোর কল্যানে বেশ মজার মজার ঘটনা চোখে পড়ে। সভ্যতার মাপকাঠিতে প্রায় নিঁখুত এই শহরে ছিনতাই বলে যে কোন শব্দ থাকতে পারে তা আমার ধারনার বাইরে ছিল। সেদিন অল্পের জন্য বেঁচে গিয়েছিলাম। চোখের সামনে মাঝ বয়সী একটা ছেলেকে কয়েকজন নিগ্রো যেভাবে নির্যাতন করল, না দেখলে বিশ্বাস করতাম না। লন্ডনে আসার পর থেকেই শুনেছি, যে কোন জরুরী প্রয়োজনে ৯৯৯ এ ফোন করতে হয়। একবার মনে করেছিলাম একটা ফোন করি, কিন্তু শেষ পর্যন্ত সাহস হয়নি।

ছুটির রাত গুলোতে (শুক্রবার আর শনিবার রাত) জমে ওঠে মায়াবি এই শহর। মনে হয় অন্য একটা জগৎ। নাইট ক্লাব, বার, কল গার্ল, মাতলামি, গান, নাচ……… কি নেই সেখানে? নিশাচরী অপ্সরীরা মর্ত্যের মানবদেরকে স্বর্গীয় শান্তি দিতে ব্যস্ত হয়ে পড়ে। সভ্য দেশের মানুষের এই উন্মত্ত্ব অসভ্যপনার মধ্যেই যেন সৃষ্টির সকল সুখ নিহিত।

৮। আর মাত্র ২ ঘন্টা পর ২০০৩ হয়ে যাবে অতীত। নতুন বছরকে স্বাগত জানানোর জন্য প্রস্তুত লন্ডন। বিল্লাহ ভাইয়ের রুমে বসে বিদায়ী বছরকে উৎসর্গ করে জীবনে প্রথমবারের মতো শ্যাম্পেইন পান করলাম। বেশ অনেকখানি খেয়ে ফেললাম। ভেবেছিলাম ঘোর লাগা একটা অনুভুতি হবে। তেমন কিছুই হলো না। বাংলাদেশ সেন্টার থেকে ৮ জনের একটা গ্রুপ নতুন বছরের আগমন মূহুর্তকে স্বরণীয় করে রাখতে বের হলাম রাস্তায়। থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে সর্বসাধারনের জন্য উন্মুক্ত টিউবে করে চলে আসলাম পার্লামেন্ট হাউজ “বিগ ব্যান” এর কাছাকাছি। কোথাও তিল পরিমান জায়গাও নেই। মানুষ আর মানুষ। এ যেন বিশাল জনসমুদ্র। সবার দৃষ্টি বিগ ব্যানের বিশালাকৃতির ঘড়িটির দিকে। ১১ টা ৫৯ মিনিট। চারিদিকে এতো মানুষ, তবুও পিন পতন নিরবতা। সেকেন্ডের কাটার টিক টিক শব্দও স্পষ্ট শোনা যাচ্ছে। সহস্র কন্ঠের গগন বিদির্ণ চিৎকারে আকস্মিক নিরবতা ভঙ্গ হলঃ দশ… নয়… আট… সাত… ছয়… পাঁচ… চার… তিন… দুই… এক… এন্ড হ্যাপি নিউ ইয়ার…………

মূহুর্তের মধ্যে বর্ণিল আতশবাজির স্বপ্নিল খেলা আর হৃদয় কাপানো সঙ্গীতে অপূর্ব স্বর্গপুরীতে পরিনত হল এই নগরী। বর্ষবরণে অজস্র মানুষের মাতলামি আর পাগলামির সাথে মিশে গিয়ে ভোরের দিকে নিজেকে আবিস্কার করলাম টেমস নদীর পাড়ে একটি বেঞ্চের উপর। আমাদের গ্রুপের আর কাউকেই আশেপাশে দেখতে পেলাম না।

৯। দেখতে দেখতে অনেকগুলো দিন পার করে দিলাম। ছুটি প্রায় শেষ হয়ে এল। মনটা খুব খারাপ হয়ে আছে। মনকে সান্ত্বনা দেওয়ার উপলক্ষ্য খুঁজে বেড়াচ্ছি। এক বছর বি এম এ ট্রেনিং এর পর এমন একটা ছুটি কাটানোর সৌভাগ্য কত জন পায়? আর আমার তো আজ বি এম এ’র ড্রিল গ্রাউন্ডে শরীরের রক্ত পানি করে স্টাফের সাথে ইঁদুর-বিড়াল খেলার কথা ছিল। এগুলো চিন্তা করে এখন কিছুটা হলেও স্বস্তি অনুভব করছি।

০৪ জানুয়ারী ২০০৪, রবিবার। “ওয়াটার লু” স্টেশনে আমি আর তৌহিদ কেম্বার্লি গামী ট্রেনের অপেক্ষায় বসে আছি। ঈস!! কত্ত মজাই না করলাম ছুটিতে। মাত্র তিন সপ্তাহ ছিলাম এখানে কিন্তু মনে হচ্ছে এই শহর, শহরের রাস্তাঘাট, মানুষজন সবকিছুই হাজার বছরের পরিচিত। একেবারে আপন করে নিয়েছিলাম শহরটিকে। বিগত কিছুদিনের আনন্দময় স্মৃতিগুলো চিন্তা করতে করতে কখন যে আনমনা হয়ে গিয়েছি টেরও পাইনি। তৌহিদের ডাকে সম্বিৎ ফিরে পেলাম, “চল, ট্রেনে উঠতে হবে”। ব্যাগগুলো সামলে নিয়ে ট্রেনে উঠে পড়লাম। মনে পড়ে গেল বি এম এ তে প্রথম যোগদানের জন্য যখন ঢাকা থেকে বাসে উঠেছিলাম সেই দিনের কথা। সেদিন স্বজ্ঞানে মর্ত্যের জাহান্নামের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। আজ রয়্যাল মিলিটারী একাডেমি, স্যান্ডহার্স্টে আমার প্রথমদিন। জানি না ওখানে কি অপেক্ষা করছে।

শেয়ার করুন
০ votes, average: ০.০০ out of ৫০ votes, average: ০.০০ out of ৫০ votes, average: ০.০০ out of ৫০ votes, average: ০.০০ out of ৫০ votes, average: ০.০০ out of ৫ (ভোট, ০.০০/ ৫)
রেটিং করার জন্য আপনাকে রেজিস্টার্ড সদস্য হতে হবে
Loading ... Loading ...
প্রকাশিত লেখা বা মন্তব্য সম্পূর্ণভাবেই লেখক/মন্তব্যকারীর নিজস্ব অভিমত। এর জন্য ক্যাডেট কলেজ ব্লগ কর্তৃপক্ষকে কোনভাবেই দায়ী করা চলবেনা।

৩০ টি মন্তব্য

  1. আহসান আকাশ (৯৬ - ০২)
       জুন ১০, ২০০৯ at ১১:০১ অপরাহ্ন |

    :D

    [ জবাব দিন ]

    আহসান আকাশ (৯৬ - ০২)
        জুন ১০, ২০০৯ at ১১:০৬ অপরাহ্ন|

    ভাল লাগল… সাথে কিছু ছবি দিয়ে দে…

    [ জবাব দিন ]

    মেহেদী হাসান (১৯৯৬-২০০২)
        জুন ১১, ২০০৯ at ১২:৫৩ পূর্বাহ্ন|

    দোস্ত, ঐ সময়ের ছবিগুলো এখন আমার কাছে নেই। দেশে ফিরে চেষ্টা করে দেখব……।।

    ভাল লাগারজন্ন ধন্যবাদ… :D :D

    [ জবাব দিন ]

  2. রকিব (০১-০৭)
       জুন ১০, ২০০৯ at ১১:০২ অপরাহ্ন |

    :D :D

    [ জবাব দিন ]

    মেহেদী হাসান (১৯৯৬-২০০২)
        জুন ১১, ২০০৯ at ১২:৫৫ পূর্বাহ্ন|

    :D :D :D

    [ জবাব দিন ]

  3. রকিব (০১-০৭)
       জুন ১০, ২০০৯ at ১১:০৫ অপরাহ্ন |

    সহস্র কন্ঠের গগন বিদির্ণ চিৎকারে আকস্মিক নিরবতা ভঙ্গ হলঃ দশ… নয়… আট… সাত… ছয়… পাঁচ… চার… তিন… দুই… এক… এন্ড হ্যাপি নিউ ইয়ার…………

    এইবছর আমিও গেছিলাম কাউন্ট ডাউনে। কিছু সুখস্মৃতি আছে, কওন যাইবো না।

    [ জবাব দিন ]

    রকিব (০১-০৭)
        জুন ১০, ২০০৯ at ১১:০৬ অপরাহ্ন|

    ওহ বলাই হয়নি। ভালো লাগলো লেখাটা, আর খারাপ লাগলো সিরিজটা শেষ হয়ে গেলো দেখে।

    [ জবাব দিন ]

    মেহেদী হাসান (১৯৯৬-২০০২)
        জুন ১১, ২০০৯ at ১২:৫৮ পূর্বাহ্ন|

    ধন্যবাদ তোমাকে……।। :hatsoff: :hatsoff:

    হুম, সিরিজটা শেষ করতে হল। মাত্র তিন সপ্তাহের ছুটি ছিল তো, তাই। তবে আগামীতে আর একটা সিরিজ লেখার ইচ্ছা আছে।

    [ জবাব দিন ]

    মেহেদী হাসান (১৯৯৬-২০০২)
        জুন ১১, ২০০৯ at ১২:৫৯ পূর্বাহ্ন|

    কিছু সুখস্মৃতি আছে, কওন যাইবো না।

    কও না…… :(( :((

    [ জবাব দিন ]

  4. তৌফিক (৯৬-০২)
       জুন ১০, ২০০৯ at ১১:৫৫ অপরাহ্ন |

    দিনলিপিটা ভালো লাগল। মিশন নিয়া লেখস না ক্যান- খেরোখাতা বা রোজনামচা জাতীয় কিছু?

    [ জবাব দিন ]

    মেহেদী হাসান (১৯৯৬-২০০২)
        জুন ১১, ২০০৯ at ১:০১ পূর্বাহ্ন|

    ইনশাল্লাহ লিখব……।।

    তবে লেখালেখিতে একটু দূর্বল তো, তাই অনেক সময় নিয়ে চিন্তা করে করে লিখতে হয়। :khekz:

    [ জবাব দিন ]

  5. রায়হান আবীর (৯৯-০৫)
       জুন ১১, ২০০৯ at ১:২৯ পূর্বাহ্ন |

    আগের পর্বগুলা পড়িনাই তাই মাফ চাই।

    আমার ধারণা ছিল আপনি আর্মি। লেখা পড়তে যেয়ে একটু কনফিউজড হয়ে গেলাম। যাই হোক, পরে খোলাসা হইছে।

    ভোরের দিকে নিজেকে আবিস্কার করলাম টেমস নদীর পাড়ে একটি বেঞ্চের উপর

    :D :D :D

    [ জবাব দিন ]

    মেহেদী হাসান (১৯৯৬-২০০২)
        জুন ১১, ২০০৯ at ২:১৫ পূর্বাহ্ন|

    এখন কি মনে হয়, আর্মি না সিভিল…??? :-/ :-/

    [ জবাব দিন ]

    রায়হান আবীর (৯৯-০৫)
        জুন ১১, ২০০৯ at ৭:২৯ অপরাহ্ন|

    আর্মি :-/ :-/

    [ জবাব দিন ]

    রকিব (০১-০৭)
        জুন ১১, ২০০৯ at ৮:২০ অপরাহ্ন|

    সাহি জবাব। তয় উনাকে বিএমএ থেকে গুতাইয়া রয়্যাল আর্মিতে ট্রেনিং করতে পাঠায়ছিল। B-) B-)
    :salute:

    [ জবাব দিন ]

    মেহেদী হাসান (১৯৯৬-২০০২)
        জুন ১১, ২০০৯ at ৮:৩৩ অপরাহ্ন|

    রাকিবের কি দুই একটা গুতা খাওয়ার অভিজ্ঞতা আছে নাকি?? :gulti:

    তবে আমি এমন গুতা আরো খাইতে চাই…… :chup: :chup:

    [ জবাব দিন ]

    রকিব (০১-০৭)
        জুন ১১, ২০০৯ at ৮:৪২ অপরাহ্ন|

    নাহ আমি চাইলেও কেউ এমন গুতা দেয় না। শুনছিলাম, হাইলি কুয়ালিপাইড বিএমএ ক্যাডেটদের রয়্যাল আর্মিতে পাঠায়। আপনিও কি সিরুম কিছু ছিলেন ? :-B

    [ জবাব দিন ]

    আহসান আকাশ (৯৬ - ০২)
        জুন ১১, ২০০৯ at ৮:৪৫ অপরাহ্ন|

    :thumbup: :thumbup:

    [ জবাব দিন ]

    মেহেদী হাসান (১৯৯৬-২০০২)
        জুন ১১, ২০০৯ at ৯:২৯ অপরাহ্ন|

    আপনিও কি সিরুম কিছু ছিলেন ?

    নিজের কথাকি নিজে কওন যাই, বল?? :shy: :shy:

    [ জবাব দিন ]

  6. শার্লী (১৯৯৯-২০০৫)
       জুন ১১, ২০০৯ at ৩:১৩ পূর্বাহ্ন |

    ভাই এক কথায় অসাধারন হয়েছে প্রতিটা পর্ব :clap: :clap: । আরো লিখেন ভাই।

    [ জবাব দিন ]

    মেহেদী হাসান (১৯৯৬-২০০২)
        জুন ১১, ২০০৯ at ৪:৫৩ পূর্বাহ্ন|

    ধন্যবাদ……… ইনশাল্লাহ লিখবো…… :D :D

    [ জবাব দিন ]

  7. আদনান (১৯৯৪-২০০০)
       জুন ১১, ২০০৯ at ৬:২১ পূর্বাহ্ন |

    সিরিজ শেষ কেমনে কি? স্যান্ডহার্স্ট এর কাহিনী গেল কই? এই সিরিজ কন্টিনিউ করার তীব্র দাবী জানাচ্ছি ।

    [ জবাব দিন ]

    মেহেদী হাসান (১৯৯৬-২০০২)
        জুন ১১, ২০০৯ at ২:৫৮ অপরাহ্ন|

    স্যান্ডহার্স্ট এর কাহিনি নিয়ে নতুন একটা সিরিজ দিব ইনশাল্লাহ আগামীতে………।। দোয়া রাইখেন……।। :)) :))

    [ জবাব দিন ]

  8. তানভীর (৯৪-০০)
       জুন ১১, ২০০৯ at ৯:০৩ পূর্বাহ্ন |

    কিরে ভাই, এত তাড়াতাড়ি সিরিজটা শেষ করে ফেললে?? :(
    পড়তে বেশ মজা লাগছিল।
    তোমার পরের সিরিজের অপেক্ষায় রইলাম।

    [ জবাব দিন ]

  9. সামি হক (৯০-৯৬)
       জুন ১১, ২০০৯ at ১১:০০ পূর্বাহ্ন |

    খুব ভালো করসিলা মিয়া ৯৯৯ এ ফোন দাও নাই, ফোন দিলে পুলিস এসে তোমারে একগাদা প্রশ্ন করতো, তারপর দেখা যাইতো যারে মারসে সে বলতেসে তারে কেউ মারে নাই।

    তোমার লেখাটা পড়ে বুঝতে পারলাম লন্ডন শহরটাকে আমি অনেক বেশি মিস করি। এতো জম জমাট একটা শহর…

    [ জবাব দিন ]

    মেহেদী হাসান (১৯৯৬-২০০২)
        জুন ১১, ২০০৯ at ৩:০১ অপরাহ্ন|

    ইস!! সেই দিনগুলি……।। O:-) O:-) :dreamy: :dreamy:

    [ জবাব দিন ]

  10. ফয়েজ (৮৭-৯৩)
       জুন ১১, ২০০৯ at ১১:১৮ পূর্বাহ্ন |

    মাত্র তিন সপ্তাহের ছুটি ছিল তো, তাই।

    ছুটিতে ছুটিতে তো প্যাচ লাগায় ফেললাম। কোন ছুটির কথা কও, এখনকার, নাকি তখনকার?

    [ জবাব দিন ]

    মেহেদী হাসান (১৯৯৬-২০০২)
        জুন ১১, ২০০৯ at ৩:০০ অপরাহ্ন|

    তখনকার ছুটি ভাইয়া……… :thumbup:

    [ জবাব দিন ]

  11. আহসান আকাশ (৯৬ - ০২)
       জুন ১১, ২০০৯ at ৮:৩৬ অপরাহ্ন |

    ওহ, আসল কথাই তো বলতে ভুলে গেছিলাম… আর্সেনালের জার্সিতে তোরে জব্বর লাগতেছে… :thumbup: :thumbup: :thumbup:

    আর্সেনাল :thumbup: :thumbup:

    [ জবাব দিন ]

    মেহেদী হাসান (১৯৯৬-২০০২)
        জুন ১১, ২০০৯ at ৯:৪২ অপরাহ্ন|

    :just: ধন্যবাদ……।। :awesome: :awesome:

    আর্সেনাল :thumbup: :thumbup:

    [ জবাব দিন ]

মন্তব্য করুন :

আপনার ই-মেইল ঠিকানা কখনোই প্রকাশ করা হবেনা অথবা শেয়ার করা হবেনা। দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা। আবশ্যিক তথ্যগুলো * চিহ্নিত করা আছে।

*
*
:) :( :P :D :)) :(( =)) :clap: ;) B-) :-? :grr: :boss: :shy: x-( more »


অভ্র প্রভাত ফোনেটিক ইউনিজয় ইংরেজী
(বাংলায় টাইপ করতে ctrl+g চাপুন। একটি শব্দ লেখা শেষে স্পেস বার চাপুন। তাহলেই ইংরেজী থেকে শব্দটি বাংলায় রুপান্তরিত হবে।একই শব্দের একাধিক বানান অপশন দেখতে শব্দটির উপরে মাউস রেখে ক্লিক করুন)
Ekushey Inline virtual Bangla keyboard