random header image

টুশকি ৩২

টুশকি [১] [২] [৩] [৪] [৫] [৬] [৭] [৮] [৯] [১০] [১১] [১২] [১৩] [১৪] [১৫] [১৬] [১৭] [১৮] [১৯] [২০] [২১] [২২] [২৩] [২৪] [২৫] [২৬] [২৭] [২৮] [২৯] [৩০] [৩১]

১. দেশের অনেক এলাকায় দর্জিকে বলা হয় খলিফা। একটি ভর্তি পরীক্ষার সাধারণ জ্ঞান পরীক্ষায় প্রশ্ন আসল,”চারজন খলিফার নাম লিখ”। একজন লিখল, “হাজী খলিফা, সামাদ খলিফা, সিকদার খলিফা এবং মৌ টেইলার্স এর খলিফা”।

২. ক্লাসরুমের টেবিলের উপর হাজার বিতং লেখা দেখে তার পাশেই জনৈক ব্যক্তির লিখিত মন্তব্য, “টেবিল কি লেখার জায়গা? বান্দর পোলাপানের কাম কারবার যত্তসব। টেবিলে লেখা একদম ঠিক না। আমি কিন্তু কিছুই লিখলাম না”।

৩. ইজ্ঞিনিয়ারিং ভর্তি পরীক্ষায় কোন এক ছাত্রীর খাতায় পাওয়া গেল, “….কি লিখব? লিখতে লিখতে স্টক সব শেষ। কিছুই লিখার পাচ্ছি না। বোরিং লাগছে। আচ্ছা, আপনি কি আমাকে ভালোবাসেন? আমার মোবাইল নম্বর ০১xxxxxxxxx”।

৪. উপর তলার এক কিউট পিচ্চি পোলা বাসায় বেড়াতে এলে কনফিউজড হয়ে আমার চাচা জিজ্ঞেস করলেন, “আরে এটা ছেলে না মেয়ে”? শুনে আঁতে ঘা লাগল পিচ্চির – ঘাড়টা কাত করে বলল, “আমি কিন্তু লম্বা ুু দিয়ে পিশাব করি”।

৫. ইজ্ঞিনিয়ারিং এর সেমিস্টার পরীক্ষায় বন্ধু কর্তৃক ভালোভাবে পড়িয়ে দেয়া সত্ত্বেও ধারাবাহিকভাবে খারাপ করার কারণ হিসেবে জবাবদিহি করছে একজন, “আর বলিস না রে – আমার কিছুই মনে থাকে না। পরীক্ষার দিন সকালে হলের চারতলা থেকে নামার সময় তিন তলায় আসলে বইয়ের নাম ভুলে যাই। দুইতলায় আসলে ভুলি বাপের নাম। আর এক তলায় আসতে আসতে নিজের নামটাই ভুলে যাই – তাই পরীক্ষা খারাপ হয়”।

৬. ইউএন এর কোন একটা মিশন এলাকায় কমপক্ষে ৪৪টা দেশের প্রায় দেড় শতাধিক কর্মীর থাকার ব্যবস্থা করা হয়েছে একটা বিশাল হলরুমের মধ্যে। কমন বাথরুমে শাওয়ার সেরে সবাই নূন্যতম শালীনতা বজায় রেখে যার যার স্থানে ফেরত আসে। একমাত্র ব্যতিক্রম উত্তর ইউরোপের একটা দেশের দুজন (একজন পুরুষ, একজন নারী)। তাদের মনেই থাকে না যে এটা একটা কমন প্লেস, আর এখানে সবার সামনে উদোম হয়ে গা দলাই মলাই করা যায় না। সবচাইতে সিনিয়র সদস্যের অনুরোধক্রমে তারা কিঞ্চিত শালীনতা শেখে – কিন্তু সপ্তাহ পেরুতে না পেরুতেই যেই লাউ সেই কদু। অন্যান্যরা আপত্তি তুললে নাইজেরিয়ান সেই সিনিয়র সদস্য মৃদু হেসে বলেন, “ধুর – বাদ দাও। ওরা এটাকে নাক, কান, গলা মনে করে”।

৭. কিছুদিন আগে হাঁটুতে ব্যথা শুরু হয়েছিল। বউ বলল, “তোমার পড়াশোনার লোডটা বেশি হয়ে যাচ্ছে। একটু ব্রেক নাও”। আমার কোর্স চলছে বলে তার চিন্তাও যায় না, “ইস্ – তোমার পায়ে ব্যথা, পড়া বুঝতে নিশ্চয়ই অনেক কষ্ট হবে”।

********
কৃতজ্ঞতা: কোর্সের কলিগদের প্রতি।

শেয়ার করুন
১ vote, average: ৫.০০ out of ৫১ vote, average: ৫.০০ out of ৫১ vote, average: ৫.০০ out of ৫১ vote, average: ৫.০০ out of ৫১ vote, average: ৫.০০ out of ৫ (ভোট, ৫.০০/ ৫)
রেটিং করার জন্য আপনাকে রেজিস্টার্ড সদস্য হতে হবে
Loading ... Loading ...
প্রকাশিত লেখা বা মন্তব্য সম্পূর্ণভাবেই লেখক/মন্তব্যকারীর নিজস্ব অভিমত। এর জন্য ক্যাডেট কলেজ ব্লগ কর্তৃপক্ষকে কোনভাবেই দায়ী করা চলবেনা।

৪৪ টি মন্তব্য

  1. কাইয়ূম (১৯৯২-১৯৯৮)
       জুলাই ১৩, ২০১০ at ৯:২০ অপরাহ্ন |

    হাহাহাহা, ব্যাপক মজা পাইলাম :)) :))
    টুশকি ইজ ব্যাক :thumbup: :thumbup:
    দোস্ত পুরা :pira: :pira:
    আছোস ক্যামন? ব্যাপক বিজি??

    আমি হলের নীচতলা থেইকাই পরীক্ষার হলের দিকে রওনা দিতাম। পরীক্ষার হল থেইকা বাইর হইবার পরও সব মনে থাকতো। কিন্তু নাম্বার পাইয়া ভুইলা যাইতাম খাতায় তো অনেক কিছু লেখসিলাম। যে মাস্টার খাতা কাটতো সেই মনে হয় নাম্বার দিতে ভুইলা যাইতো :(

    [ জবাব দিন ]

    সায়েদ (১৯৯২-১৯৯৮)
        জুলাই ১৪, ২০১০ at ৮:১৪ অপরাহ্ন|

    আছি ভালোই :-)

    [ জবাব দিন ]

  2. রাব্বী (১৯৯২-৯৮)
       জুলাই ১৩, ২০১০ at ৯:৪৭ অপরাহ্ন |

    :)) =))

    পড়লাম।

    [ জবাব দিন ]

    সায়েদ (১৯৯২-১৯৯৮)
        জুলাই ১৪, ২০১০ at ৮:১৫ অপরাহ্ন|

    মানে কি? Reading নাকি Falling :D :P ???

    [ জবাব দিন ]

    সায়েদ (১৯৯২-১৯৯৮)
        জুলাই ১৪, ২০১০ at ৮:৩১ অপরাহ্ন|

    তোর খব্রাখবর কি? কেমন আছিস? কোথায় এখন?

    [ জবাব দিন ]

    রাব্বী (১৯৯২-৯৮)
        জুলাই ১৫, ২০১০ at ৫:৫৮ পূর্বাহ্ন|

    দুইটাই – প্রথমে রিডিং, তারপর চেয়ার থেকে হাসতে হাসতে ফলিং।

    এইতো আছি। এখন অটোয়াতে। তোর ফ্রি ট্যাক্সি সার্ভিস কেমন চলছে? টুশকি কত বড়ো হলো (এইখানে আর ডাউট দিস না)?

    [ জবাব দিন ]

  3. সাবিহা জিতু (১৯৯৩-১৯৯৯)
       জুলাই ১৩, ২০১০ at ৯:৫৪ অপরাহ্ন |

    # ৬. :pira: :khekz: :khekz: :khekz:
    # ৭. ভাবীর সূক্ষ রসবোধ দেখে বড়ই আনন্দিত হইলাম! উনি ঠিকই বুঝতে পারছেন কাদের জানি হাঁটুতে মগজ থাকে :khekz: :khekz:
    সায়েদ ভাই, আগে থাইক্যাই :frontroll: :frontroll: :frontroll:

    [ জবাব দিন ]

    অরপিয়া (২০০২-২০০৮)
        জুলাই ১৩, ২০১০ at ১০:১০ অপরাহ্ন|

    :)) :)) :))

    [ জবাব দিন ]

    সায়েদ (১৯৯২-১৯৯৮)
        জুলাই ১৪, ২০১০ at ৮:১৭ অপরাহ্ন|

    এই সূক্ষ রসবোধ নিয়ে বহুত যন্ত্রনায় আছি :D :D :D

    [ জবাব দিন ]

  4. মইনুল (১৯৯২-১৯৯৮)
       জুলাই ১৩, ২০১০ at ৯:৫৭ অপরাহ্ন |

    টুশকী ইজ ব্যাক……জটিল হইসে দোস্ত। :boss: :boss:

    [ জবাব দিন ]

    সায়েদ (১৯৯২-১৯৯৮)
        জুলাই ১৪, ২০১০ at ৮:১৭ অপরাহ্ন|

    থ্যাংকস।

    [ জবাব দিন ]

  5. আহমেদ (৯৯-০৫)
       জুলাই ১৩, ২০১০ at ১০:১৬ অপরাহ্ন |

    ৪ নাম্বারটা বেশি ভালা লাগছে… ;))

    [ জবাব দিন ]

  6. সাব্বির (৯৫-০১)
       জুলাই ১৩, ২০১০ at ১০:২১ অপরাহ্ন |

    অসাধারণ!!!!
    সায়েদ ভাই, অনেক দিন পর, কিমুন আছেন???
    আপ্নাদের অনেক মিস্করি :( :(

    [ জবাব দিন ]

    সায়েদ (১৯৯২-১৯৯৮)
        জুলাই ১৪, ২০১০ at ৮:১৭ অপরাহ্ন|

    ভালো ব্রাদার।

    [ জবাব দিন ]

  7. আহমদ (৮৮-৯৪)
       জুলাই ১৩, ২০১০ at ১০:২৫ অপরাহ্ন |

    নাম্বার ফোর রক্স =))

    [ জবাব দিন ]

  8. রাশেদ (৯৯-০৫)
       জুলাই ১৩, ২০১০ at ১০:৪০ অপরাহ্ন |

  9. রেজওয়ান (৯৯-০৫)
       জুলাই ১৩, ২০১০ at ১১:২৩ অপরাহ্ন |

    =)) :khekz: :pira:

    [ জবাব দিন ]

    সায়েদ (১৯৯২-১৯৯৮)
        জুলাই ১৪, ২০১০ at ৮:১৮ অপরাহ্ন|

    :D :) :)

    [ জবাব দিন ]

  10. শিরীন (৯৬-০২)
       জুলাই ১৪, ২০১০ at ১২:৪১ পূর্বাহ্ন |

    মনটা কিঞ্চিৎ খারাপ ছিল , ভালো হইয়া গেল :D

    [ জবাব দিন ]

  11. সামিয়া (৯৯-০৫)
       জুলাই ১৪, ২০১০ at ১:৫২ পূর্বাহ্ন |

    টুশকি(মনুষ্য)-কে অনেক আদর, তার বাবাকে একদম ফর্মে ফিরিয়ে আনার জন্য :D সায়েদ ভাই, হাসতে হাসতে পিরা গেলাম, আগের মতই।

    [ জবাব দিন ]

    সায়েদ (১৯৯২-১৯৯৮)
        জুলাই ১৪, ২০১০ at ৮:১৮ অপরাহ্ন|

    আদর পৌঁছে দিলাম :) :)

    [ জবাব দিন ]

  12. মেহেদী হাসান (১৯৯৬-২০০২)
       জুলাই ১৪, ২০১০ at ২:১৮ পূর্বাহ্ন |

    কত্তদিন পর…!!!! সেইরকম… :khekz: :khekz:

    [ জবাব দিন ]

  13. নাজমুল (০২-০৮)
       জুলাই ১৪, ২০১০ at ৫:৪৫ পূর্বাহ্ন |

    অসাধারণ!!!!
    সায়েদ ভাই, অনেক দিন পর, কিমুন আছেন???
    আপ্নাদের অনেক মিস্করি :( :(

    [ জবাব দিন ]

    সায়েদ (১৯৯২-১৯৯৮)
        জুলাই ১৪, ২০১০ at ৮:২০ অপরাহ্ন|

    থ্যাংকু ব্রাদার :) – ভালোই আছি।

    [ জবাব দিন ]

  14. তানভীর (৯৪-০০)
       জুলাই ১৪, ২০১০ at ১০:০০ পূর্বাহ্ন |

    সায়েদ ভাই, আবার ফাটায়ে দিলেন টুশকি দিয়ে। চ্রম হইছে, চ্রম। হাসতে হাসতে পিরা গেলাম। :khekz: :khekz: :khekz:
    ভাবীর রসবোধের প্রশংসা করতেই হয়। :D

    আমাদের টুশকি মামনি কেমন আছে?

    [ জবাব দিন ]

    সায়েদ (১৯৯২-১৯৯৮)
        জুলাই ১৪, ২০১০ at ৮:২১ অপরাহ্ন|

    টুশকি মামনি ভালোই আছে – চারপাশ জমিয়ে রেখেছে।

    [ জবাব দিন ]

  15. আশহাব (২০০২-০৮)
       জুলাই ১৪, ২০১০ at ১০:২২ পূর্বাহ্ন |

    নাম্বার ফোর রক্স :)) =))

    [ জবাব দিন ]

  16. টিটো রহমান (৯৪-০০)
       জুলাই ১৪, ২০১০ at ৩:০১ অপরাহ্ন |

    :tuski: :tuski: :tuski: :tuski: :tuski:
    :tuski: :tuski: :tuski: :tuski: :tuski:
    :tuski: :tuski: :tuski: :tuski: :tuski:
    :tuski: :tuski: :tuski: :awesome: :tuski:
    :tuski: :tuski: :tuski: :tuski: :tuski:

    [ জবাব দিন ]

    সায়েদ (১৯৯২-১৯৯৮)
        জুলাই ১৪, ২০১০ at ৮:২১ অপরাহ্ন|

    :tuski: :tuski: :tuski: :tuski: :tuski: :tuski:
    কেমন আছ তুমি?

    [ জবাব দিন ]

  17. ওয়াহিদা নূর আফজা (৮৫-৯১)
       জুলাই ১৪, ২০১০ at ৫:১০ অপরাহ্ন |

  18. রায়হান আবীর (৯৯-০৫)
       জুলাই ১৪, ২০১০ at ৮:৩৯ অপরাহ্ন |

    ফৌজে সমস্যা না হইলে টুশকি নিয়ে আগামী বই মেলায় একখান বই বের করা হউক!

    [ জবাব দিন ]

    সায়েদ (১৯৯২-১৯৯৮)
        জুলাই ১৫, ২০১০ at ১২:৫৮ পূর্বাহ্ন|

    :no: :no: :no: :no: :P :)

    [ জবাব দিন ]

  19. মিশেল (৯৪-০০)
       জুলাই ১৪, ২০১০ at ১১:০৮ অপরাহ্ন |

    =)) =)) =)) =)) =))

    হাসতে হাসতে পিরা গিয়া মীরা যাইতাসি সায়েদ ভাই……… হাহাহাহাহা :khekz: :khekz: :khekz:

    [ জবাব দিন ]

    সায়েদ (১৯৯২-১৯৯৮)
        জুলাই ১৫, ২০১০ at ১২:৫৮ পূর্বাহ্ন|

    :awesome: :awesome: :awesome:

    [ জবাব দিন ]

  20. ইফতেখার (৯৫-০১)
       জুলাই ১৪, ২০১০ at ১১:২৯ অপরাহ্ন |

    টুশকি মামু ইস ব্যাক ;) ;) …. হৈসেও পুরা :gulli2:

    :goragori: :goragori: :goragori:

    [ জবাব দিন ]

    সায়েদ (১৯৯২-১৯৯৮)
        জুলাই ১৫, ২০১০ at ১২:৫৯ পূর্বাহ্ন|

    :shy: :shy:

    [ জবাব দিন ]

  21. রবিন (৯৪-০০/ককক)
       জুলাই ১৫, ২০১০ at ৫:৪৬ অপরাহ্ন |

    টুশকি(মনুষ্য)-কে অনেক আদর,
    হাসতে হাসতে পিরা গিয়া মীরা ………..যাই নাই।

    [ জবাব দিন ]

  22. রশিদ (৯৪-০০)
       জুলাই ১৫, ২০১০ at ৬:৩২ অপরাহ্ন |

    ভালোই লাগলো

    [ জবাব দিন ]

  23. জুনায়েদ কবীর (৯৫-০১)
       জুলাই ১৫, ২০১০ at ৮:৫৫ অপরাহ্ন |

    প্রায় ১২/১২ বছর পর টুশকি… x-(
    জটিল!! :D :D :D

    এইবার পড়াশুনা রিলেটেড বেশি। সায়েদ ভাই, পড়াশুনার চাপ বেশি যাচ্ছে নাকি?? ;;)

    [ জবাব দিন ]

    সায়েদ (১৯৯২-১৯৯৮)
        জুলাই ১৫, ২০১০ at ১১:২৯ অপরাহ্ন|

    ঠিক ঠিক :P :P :P

    [ জবাব দিন ]

  24. সানাউল্লাহ (৭৪ - ৮০)
       জুলাই ১৫, ২০১০ at ১১:৩৫ অপরাহ্ন |

    কিছুদিন আগে হাঁটুতে ব্যথা শুরু হয়েছিল। বউ বলল, “তোমার পড়াশোনার লোডটা বেশি হয়ে যাচ্ছে। একটু ব্রেক নাও”। আমার কোর্স চলছে বলে তার চিন্তাও যায় না, “ইস্ – তোমার পায়ে ব্যথা, পড়া বুঝতে নিশ্চয়ই অনেক কষ্ট হবে”।

    :tuski: :tuski: :tuski:

    [ জবাব দিন ]

    সায়েদ (১৯৯২-১৯৯৮)
        জুলাই ১৬, ২০১০ at ৭:২৮ অপরাহ্ন|

    :D :D :P

    [ জবাব দিন ]

  25. রুম্মান (১৯৯৩-৯৯)
       জুলাই ১৭, ২০১০ at ১২:১৮ অপরাহ্ন |

  26. মাঈনুল (১৯৯৬-২০০২)
       জুলাই ১৭, ২০১০ at ৯:৩৬ অপরাহ্ন |

    টুশকি ইজ ব্যাক। :tuski: :tuski: :tuski:
    চরম হইছে। :khekz: :khekz: :khekz:

    [ জবাব দিন ]

মন্তব্য করুন :

আপনার ই-মেইল ঠিকানা কখনোই প্রকাশ করা হবেনা অথবা শেয়ার করা হবেনা। দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা। আবশ্যিক তথ্যগুলো * চিহ্নিত করা আছে।

*
*
:) :( :P :D :)) :(( =)) :clap: ;) B-) :-? :grr: :boss: :shy: x-( more »


অভ্র প্রভাত ফোনেটিক ইউনিজয় ইংরেজী
(বাংলায় টাইপ করতে ctrl+g চাপুন। একটি শব্দ লেখা শেষে স্পেস বার চাপুন। তাহলেই ইংরেজী থেকে শব্দটি বাংলায় রুপান্তরিত হবে।একই শব্দের একাধিক বানান অপশন দেখতে শব্দটির উপরে মাউস রেখে ক্লিক করুন)
Ekushey Inline virtual Bangla keyboard